Connect with us

রাজনীতি

শেয়ারবাজার থেকে তারেক রহমানের বছরে আয় পৌনে ৭ লাখ টাকা

Published

on

দরপতনে

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ সদর আসনে নির্বাচন করতে যে হলফনামা দাখিল করেছেন, তাতে তিনি বছরে আয় দেখিয়েছেন ছয় লাখ ৭৬ হাজার ৩৫৩ টাকা। এ আয় শেয়ার সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে। শেয়ার মার্কেটে বিভিন্ন কোম্পানির শেয়ার রয়েছে ৬৮ লাখ ৫০ হাজার টাকার।

ব্যাংকে আমানত আছে এক লাখ ২০ হাজার ও এফডিআর ৯ লাখ ২৪ হাজার ৩০৭ টাকার। স্বর্ণালংকার (অর্জনকালীন সময়ে) আছে দুই হাজার ৯৫০ টাকার। আসবাব আছে এক লাখ ৭৯ হাজার ৫০০ টাকার। নগদ হাতে আছে ৩১ লাখ ৫৪ হাজার ৪২৮ টাকা। স্ত্রী জোবাইদা রহমানের নগদ টাকা আছে ৬৬ লাখ ৫৪ হাজার ৭৪৭ টাকা। ব্যাংকে সঞ্চয় ১৫ হাজার ২৬০ টাকা এবং এফডিআর ৩৫ লাখ টাকার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তারেক রহমানের স্থাবর সম্পত্তির মধ্যে আছে অকৃষি জমি দুই স্থানে ৩ একর ৫ শতাংশ। এর মধ্যে একটি আছে ২ দশমিক ০১ একর এবং অপরটি ১ দশমিক ৪ শতাংশ। অর্জনকালীন যার মূল্য দেখানো হয়েছে ৩ লাখ ৪৫ হাজার টাকা। স্ত্রীর নামে আছে ১১১ দশমিক ২৫ শতক অকৃষি জমি এবং যৌথ মালিকানায় ৮০০ বর্গফুটের একটি দোতলা ভবন। তারেক রহমান ২ দশমিক ৯ শতাংশ জমি উপহার হিসেবে পেয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

হলফনামায় তারেক রহমান দুটি ঠিকানা উল্লেখ করেছেন। তার একটি হলো গুলশান অ্যাভিনিউ রোড নম্বর ১৯ এবং অপরটি ৯৬, গুলশান-২ ঢাকা।

এই বিএনপি নেতার নামে ৭৭টি মামলার মধ্যে ৫৪টিতে খালাস পেয়েছেন। অব্যাহতি ১২টি থেকে, খারিজ হয়েছে আটটি এবং বাদীরা প্রত্যাহার করেছেন তিনটি। ৫৪টি মামলার মধ্যে ২২টিতে খালাস পেয়েছেন ২৪-এর গণঅভ্যুখানের পর। ৩২টি থেকে আগেই খালাস পেয়েছেন। যে আটটি খারিজ হয়েছে তার পাঁচটি, অব্যাহতি পাওয়া ১২টির মধ্যে সাতটি এবং প্রত্যাহার করা তিনটি মামলাও গণঅভ্যুখানের পর খারিজ ও প্রত্যাহার করা হয়েছে। ৭৭ মামলার মধ্যে ৪০টি থেকে আগেই মুক্তি পেয়েছেন। তারেক রহমানের হলফনামা থেকে এ তথ্য পাওয়া যায়।

শেয়ার করুন:-

রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরও এক নেতা

Published

on

দরপতনে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।

শুক্রবার (৩ এপ্রিল) দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র জমা দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলেরও সদস্য ছিলেন তিনি।

এ বিষয়ে আরজু আহমাদ গণমাধ্যমকে বলেন, ‘দল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। দলের প্রতি কোনো ক্ষোভ থেকে নয়, বরং বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, দল এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সময় দিতে পারছি না। দলের জন্য সবসময় শুভকামনা থাকবে। তারা সঠিক রাজনীতিটা যেন করতে পারে, সে প্রত্যাশা থাকবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াতসহ ১১ দলের বিক্ষোভ আজ

Published

on

দরপতনে

গণভোটের রায় কার্যকর এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আজ শনিবার (৪ এপ্রিল) রাজধানীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় ঐক্য।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে এ ঘোষণা দেন ঐক্যের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি অভিযোগ করেন সরকারি দল সংসদ পরিচালনায় ব্যার্থতার পরিচয় দিয়েছে৷ বর্তমান সরকার শেখ হাসিনার মতোই ফ্যাসিবাদী পথে হাটছে উল্লেখ করে এই নেতা জানান, জনস্বার্থ রক্ষায় রাজপথের আন্দোলন ছাড়া ১১ দলের আর কোনো বিকল্প নেই৷

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘সংবিধান সংশোধন নয়, সংস্কারই করতে হবে। সংবিধান সংশোধনের মধ্যদিয়ে আওয়ামী লীগের পথেই হাঁটছে সরকার। জনগণের রায় মূল্যায়ন না করলে, রাজপথে আন্দোলনের বিকল্প নেই।’

হামিদুর রহমান বলেন, ১১ দলের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে রাজপথের আন্দোলন ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই৷ শনিবার বিকেলে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দল।

এ সময় তিনি সংসদে সরকারি দলের মুলতবি প্রস্তাব উত্থাপন এবং জ্বালানি সংকট সমাধানে ব্যর্থতার সমালোচনা করেন৷ এই নেতা জানান, গণভোটের রায় বাস্তবায়নে সরকার দ্রুত পদক্ষেপ না নিলে আগামী ৭ এপ্রিল বৈঠক করে দীর্ঘমেয়াদি আন্দোলনের রূপরেখা ঘোষণা করবে ১১ দল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিল নিয়ে ক্ষোভ তাসনিম জারার

Published

on

দরপতনে

গুম প্রতিরোধ অধ্যাদেশ বাতিলের প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

শুক্রবার (০৩ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি ক্ষোভ প্রকাশ করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে তিনি লেখেন, সরকার গুম প্রতিরোধ সংক্রান্ত অধ্যাদেশ বাতিল করতে চাইছে। সরকারের যুক্তি হলো, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে হলে বা কাউকে গ্রেপ্তার করতে হলে সরকারের পূর্বানুমতি লাগবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সূত্র ধরে ডা. তাসনিম জারা প্রশ্ন করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যের বিরুদ্ধে যদি গুমের অভিযোগ ওঠে, আর সেই তদন্তের জন্য যদি খোদ সরকারের কাছেই অনুমতি চাইতে হয়, তাহলে কি কখনো সুষ্ঠু বিচার পাওয়া সম্ভব?

তদন্তের জন্য সরকারের এরুপ অনুমতি পাওয়া যায়নি বিধায় বিগত সরকারের আমলে গুমের শিকার পরিবারগুলো ন্যায়বিচার পায়নি বলে জানান তিনি।

তিনি বলেন, রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্ব হলো নাগরিকদের সুরক্ষা দেওয়া। কিন্তু যখন বলা হয় যে, নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তদন্ত করতে কিংবা কাউকে গ্রেপ্তার করতে সরকারের পূর্বানুমতি লাগবে, তখন রাষ্ট্র মূলত নিজেকেই জবাবদিহির ঊর্ধ্বে স্থাপন করে। আইনের চোখে সবাই সমান; এই সর্বজনীন সাংবিধানিক নীতির সুস্পষ্ট লঙ্ঘন এটি।

সবশেষ তাসনিম জারা লেখেন, আইনকে হতে হয় অন্ধ ও নিরপেক্ষ। আর তা না হলে, সেই আইন হয় ক্ষমতাধারীদের সুরক্ষা দেওয়ার এবং সাধারণ জনগণকে নিষ্পেষণের হাতিয়ার।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

আন্দালিব রহমান পার্থকে নিয়ে আজাদ মজুমদারের স্ট্যাটাস

Published

on

দরপতনে

ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন সাবেক প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৫টা ৫০ মিনিটে এ-সংক্রান্ত স্ট্যাটাস দেন তিনি। তার স্ট্যাটাসটি নিচে হুবহু দেওয়া হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আন্দালিব রহমান পার্থকে আমার ভালো লাগে তার সুন্দর বাচনভঙ্গির জন্য। প্রফেসর মুহাম্মদ ইউনূস যখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে ধারাবাহিকভাবে বৈঠক করছিলেন, তখন শুরুর দিকে একবার তাকেও আমন্ত্রণ জানানো হয়েছিল। সেই বৈঠকে তিনি প্রফেসর ইউনূসকে এমনভাবে কাজ করার অনুরোধ করেছিলেন, যাতে দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তি ফিরে আসতে না পারে। তিনি বলেছিলেন, ‘তারা যদি ফিরে আসে, আপনার জন্য তো স্যার আমেরিকার প্রেসিডেন্ট ফোন করবে। কিন্তু আমাদের জন্য ওসি কুদ্দুসও ফোন করবে না।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি এমনভাবে কথাগুলো বলেছিলেন যে, প্রফেসর ইউনূসসহ উপস্থিত সবাই হো হো করে হেসে উঠেছিলেন। দেশের সংকটময় সময়েও নিজের স্বাভাবিক বাগ্মিতা ধরে রাখা সত্যিই প্রশংসনীয়। তবে আফসোসের বিষয়, পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে তার দলকে দেখিনি। এমনকি জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনাগুলোতেও তিনি ছিলেন অনুপস্থিত। ফলে তার বাগ্মিতা সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ বেশি পাইনি।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

আগামীকাল বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন তারেক রহমান

Published

on

দরপতনে

আগামীকাল শনিবার বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি জানান, শনিবার রাত ৮টা ৩০ মিনিটে গুলশানে চেয়ারম্যানের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনে দরপতনে
পুঁজিবাজার9 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ–০২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০.৫৬...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার14 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার15 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড । ডিএসই সূত্রে এ তথ্য...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার17 hours ago

ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার ৫১৩ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ০২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

দরপতনে দরপতনে
জাতীয়2 days ago

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। তিনি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার2 days ago

নীতিগত সংস্কার ও কর প্রণোদনায় পুঁজিবাজার শক্তিশালী করতে বিএমবিএর বাজেট প্রস্তাব

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) পুঁজিবাজারকে শক্তিশালী করতে কর–প্রণোদনা ও নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটের জন্য প্রস্তাবনা দিয়েছে।...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে১৪ কোটি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
দরপতনে
পুঁজিবাজার9 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

দরপতনে
পুঁজিবাজার14 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

দরপতনে
পুঁজিবাজার15 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দরপতনে
আন্তর্জাতিক58 minutes ago

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইছে ট্রাম্প প্রশাসন

দরপতনে
রাজধানী1 hour ago

আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

সংকট নিরসনে চীনে বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল

দরপতনে
খেলাধুলা1 hour ago

বাংলাদেশ-চীন মুখোমুখি আজ

দরপতনে
অর্থনীতি1 hour ago

একবছরে রফতানি কমলো ৭ বিলিয়ন ডলার

দরপতনে
আবহাওয়া1 hour ago

ঢাকায় গরম আরো বাড়বে

দরপতনে
অর্থনীতি2 hours ago

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দরপতনে
পুঁজিবাজার9 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

দরপতনে
পুঁজিবাজার14 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

দরপতনে
পুঁজিবাজার15 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দরপতনে
আন্তর্জাতিক58 minutes ago

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইছে ট্রাম্প প্রশাসন

দরপতনে
রাজধানী1 hour ago

আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

সংকট নিরসনে চীনে বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল

দরপতনে
খেলাধুলা1 hour ago

বাংলাদেশ-চীন মুখোমুখি আজ

দরপতনে
অর্থনীতি1 hour ago

একবছরে রফতানি কমলো ৭ বিলিয়ন ডলার

দরপতনে
আবহাওয়া1 hour ago

ঢাকায় গরম আরো বাড়বে

দরপতনে
অর্থনীতি2 hours ago

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা

দরপতনে
পুঁজিবাজার9 minutes ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

দরপতনে
পুঁজিবাজার14 minutes ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

দরপতনে
পুঁজিবাজার15 minutes ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

দরপতনে
আন্তর্জাতিক58 minutes ago

দেড় ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বাজেট চাইছে ট্রাম্প প্রশাসন

দরপতনে
রাজধানী1 hour ago

আজ রাজধানীর যেসব মার্কেট ও দর্শনীয় স্থান বন্ধ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

সংকট নিরসনে চীনে বৈঠকে পাকিস্তান ও আফগানিস্তানের প্রতিনিধি দল

দরপতনে
খেলাধুলা1 hour ago

বাংলাদেশ-চীন মুখোমুখি আজ

দরপতনে
অর্থনীতি1 hour ago

একবছরে রফতানি কমলো ৭ বিলিয়ন ডলার

দরপতনে
আবহাওয়া1 hour ago

ঢাকায় গরম আরো বাড়বে

দরপতনে
অর্থনীতি2 hours ago

দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা