Connect with us

কর্পোরেট সংবাদ

শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের অভিজ্ঞতা দিতে বিকাশের নতুন উদ্যোগ ‘বি হাইভ’

Published

on

পর্ষদ

ইন্টার্নশিপের মাধ্যমে কর্মজগতের সাথে শিক্ষার্থীদের পরিচিত হয়ে ওঠাটা প্রচলিত। প্রচলিত এই ধারার বাইরে শিক্ষার্থীদের সাথে কর্পোরেট খাতের সংযোগ তৈরিতে এবার ‘বি হাইভ’ শিরোনামে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বিকাশ। কর্মজগতের সাথে পরিচিত হতে এখন আর লেখাপড়া শেষ করা পর্যন্ত অপেক্ষা নয় বরং দ্বিতীয়ও তৃতীয় বর্ষে থাকতেই সে সুযোগ পেল দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্পোরেটে বিভিন্ন বিভাগের কাজ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিস্তারিত জানার সুযোগ দিতেই নেয়া হয়েছে এই নতুন প্রোগ্রাম।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) শিক্ষার্থী মাইশা মাহিয়াত নাওলি’র স্বপ্ন লেখাপড়া শেষ করে ফিনটেক খাতে কর্মজীবন শুরু করার। মাইশা বলেন, বিকাশ-এর এই প্রোগ্রামটার কথা শুনেই মনে হয়েছিল আমি যে দিকে এগোতে চাই সে সম্পর্কে জানার এটা একটা বড় সুযোগ হবে। কর্পোরেট অফিস কিভাবে কাজ করে, প্রজেক্ট তৈরি হয় কিভাবে, প্রজেক্টগুলো বাস্তবায়নের পথ সম্পর্কেও একটু ধারনা পেলাম এখানে এসে। আমার নিজেকে তৈরি করার স্কেচটা এখন অনেকটাই স্পষ্ট।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্প্রতি দেশের ১৮ টি শীর্ষস্থানীয় পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রায় ১৮০ জন শিক্ষার্থী বিষয়ভিত্তিক সেশনে অংশগ্রহণ, অফিস পরিদর্শন, প্রতিষ্ঠানের সিনিয়র কর্মকর্তাদের সাথে সরাসরি ইন্টারঅ্যাকটিভ সেশনে অংশগ্রহণ করেন। চার দিন-ব্যাপী এই প্রোগ্রামে চারটি ভাগে শিক্ষার্থীরা দেশসেরা এই ফিনটেক প্রতিষ্ঠানটিকে কাছ থেকে দেখার ও জানার সুযোগ পান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য, এই প্রোগ্রামে অংশ নিতে আগ্রহ প্রকাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকে সুনির্দিষ্ট নির্বাচন পদ্ধতির মাধ্যমে ১৮০জন শিক্ষার্থী নির্বাচিত হন। বিভিন্ন রাউন্ডের এই প্রতিযোগিতাগুলো শিক্ষার্থীদের কর্মজগতে প্রবেশ পথের সাথে পরিচিত করে তোলে।

বিকাশের প্রধান মানবসম্পদ কর্মকর্তা ফেরদৌস ইউসুফ বলেন, প্রতিমুহূর্তে বদলে যেতে থাকা আমাদের এই ফিনটেক খাতের প্রতিষ্ঠানগুলোর জন্য অন্যতম চ্যালেঞ্জ হলো উদ্ভাবনী প্রযুক্তির সাথে তাল মিলিয়ে দক্ষতাসম্পন্ন মানবসম্পদ তৈরি করা। সে লক্ষ্যেই প্রয়োজনীয় মানবসম্পদ তৈরিতে বিনিয়োগ করে যাচ্ছে বিকাশ। তারই অংশ হিসেবে ‘বি নেক্সট’, ‘জেন নেক্সট লিডার’, ‘বি- এইস’, ‘বিটেকউইজ’ সহ বেশ কিছু ক্যারিয়ার প্রোগ্রাম চলমান আছে আমাদের। এর বাইরে, এখনই যারা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা শুরু করেছেন, তাদের চোখে আগামীর স্বপ্ন বুনে দিতেই আমাদের নতুন উদ্যোগ বি হাইভ। এতে অংশগ্রহণকারীরা পড়ালেখা চলার সময়ই নিজেদের তৈরি করার সুস্পষ্ট পথরেখা দেখতে পাবেন, এবং সেলক্ষ্যে তাদের শিক্ষাজীবনকে এগিয়ে নেবেন।

বর্তমানে, বিকাশের ম্যানেজমেন্ট ট্রেইনি প্রোগ্রাম ‘জেন নেক্সট লিডার’ এর মাধ্যমে ফ্রেশ গ্র্যাজুয়েটদের ক্যারিয়ারে সর্বোচ্চ গ্রোথ নিশ্চিত করা হয়। পাশাপাশি, পেইড ইন্টার্নশিপ প্রোগ্রাম ‘বি নেক্সট’ পরিচালনার মাধ্যমে কোম্পানির প্রকল্পগুলোর সাথে শিক্ষার্থীদের সরাসরি কাজের অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয় প্রতিষ্ঠানটি। বি-এইস ক্যাম্পাস অ্যাম্বাসেডর প্রোগ্রামটি নির্বাচিত শিক্ষার্থীদের কৌশলগত অংশীদার হিসেবে মনোনীত করে যা বিকাশ ও বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি করে। সম্প্রতি চালু হওয়া এই নতুন উদ্যোগ ‘বি হাইভ’ শিক্ষাকালীন সময়েই কর্মক্ষেত্রের ধারণা এবং এরজন্য প্রয়োজনীয় প্রস্তুতির পথনির্দেশ করে।

উল্লেখ্য, বিকাশের এইসব উদ্যোগের ফলে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষণা প্রতিষ্ঠান নেলসনআইকিউ পরিচালিত ক্যাম্পাস ট্র্যাক সার্ভে বি-স্কুল জরিপে ২০২০, ২০২১ ও ২০২২ সালে টানা তিনবার স্বনামধন্য বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে সেরা ‘এমপ্লয়ার অব চয়েস’ নির্বাচিত হয় বিকাশ।

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

Published

on

পর্ষদ

সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির আওতাধীন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব খোলা বিষয়ক ক্যাম্পেইন শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের কর্পোরেট শাখায় এই ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোঃ শওকাতুল আলম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ বদিউজ্জামান দিদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক বিশ্বজিৎ কুমার দে, মুহাম্মদ আনছারুল কবির এবং মোহাম্মদ ফয়সল খান, এ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মো. ওমর ফারুকসহ ব্যাংকের নির্বাহী কর্মকর্তা ও গ্রাহকবৃন্দ।

মো. শওকাতুল আলম বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক দেশের একমাত্র রাষ্ট্র মালিকানাধীন ইসলামী ব্যাংক। এই ব্যাংকে গ্রাহকদের আমানত সম্পূর্ণ নিরাপদ ও সুরক্ষিত রয়েছে। তিনি গ্রাহকদের আতঙ্কিত না হয়ে আস্থার সাথে ব্যাংকিং সেবা গ্রহণের আহ্বান জানান।

তিনি আরও বলেন, ব্যাংকের সকল কর্মকর্তা যেন আন্তরিকতা ও মানসম্মত সেবা নিশ্চিত করেন, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ বদিউজ্জামান দিদার বলেন, গ্রাহকরাই ব্যাংকের মূল চালিকাশক্তি। গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই ক্যাম্পেইন আয়োজন করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

আইএফআইসি ব্যাংকে ৫৯ কর্মকর্তার পদোন্নতি, কর্মদক্ষতার স্বীকৃতি

Published

on

পর্ষদ

প্রতিষ্ঠানের সামগ্রিক অগ্রযাত্রায় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ আইএফআইসি ব্যাংক বিভিন্ন পর্যায়ের ৫৯ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করেছে। পেশাগত দক্ষতা, দায়িত্বশীলতা এবং ধারাবাহিক কর্মসাফল্যের স্বীকৃতি হিসেবে এই পদোন্নতি দেওয়া হয়।

বুধবার (১ এপ্রিল) রাজধানীর আইএফআইসি টাওয়ারে “সেলিব্রেটিং ক্যারিয়ার প্রগ্রেশন” শীর্ষক পদোন্নতি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা এবং সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সরাসরি ১৯ জন কর্মকর্তার হাতে পদোন্নতি পত্র হস্তান্তর করেন। এছাড়া দেশের বিভিন্ন শাখা ও উপশাখায় ভার্চুয়ালি আরও ৪০ জন কর্মকর্তার কাছে পদোন্নতি পত্র হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে পদোন্নতিপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক বলেন, প্রতিষ্ঠানের অগ্রগতির পেছনে দক্ষ ও নিবেদিতপ্রাণ জনবলই সবচেয়ে বড় শক্তি। তিনি প্রত্যাশা ব্যক্ত করেন, নতুন দায়িত্বে কর্মকর্তারা আরও বিচক্ষণ সিদ্ধান্তগ্রহণ, দায়িত্ববোধ এবং সেবামুখী মনোভাবের মাধ্যমে ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী করবেন এবং গ্রাহকদের জন্য উন্নততর সেবা নিশ্চিত করবেন।

উল্লেখ্য, কর্মদক্ষতা ও মেধাভিত্তিক মূল্যায়নের অংশ হিসেবে চলতি বছরের এপ্রিল পর্যন্ত আইএফআইসি ব্যাংক মোট ৩৩৪ জন কর্মকর্তাকে বিভিন্ন পদে পদোন্নতি দিয়েছে। এ ধরনের উদ্যোগ প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদি সক্ষমতা বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক অবস্থান আরও সুসংহত করতে সহায়তা করছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রূপগঞ্জে নতুন ঠিকানায় চালু হলো রূপালী ব্যাংকের বরপা শাখা

Published

on

পর্ষদ

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় রূপালী ব্যাংক পিএলসি’র বরপা শাখা নতুন ঠিকানায় স্থানান্তর করা হয়েছে । বুধবার (১ এপ্রিল) তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কের সাউদ টাওয়ারের দ্বিতীয় তলায় আধুনিক ও গ্রাহকবান্ধব পরিবেশে শাখাটির কার্যক্রম শুরু হয় ।

নতুন ঠিকানায় ব্যাংকিং কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময় ব্যবস্থাপনা পরিচালক বলেন, গ্রাহকদের উন্নত ও আরও দ্রুত ব্যাংকিং সেবা নিশ্চিত করতে রূপালী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে । মানুষের দোরগোড়ায় আধুনিক ব্যাংকিং সুবিধা পৌঁছে দিতে রূপালী ব্যাংক প্রতিশ্রুতিবদ্ধ ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক শেখ মনজুর করিম । এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জোনের জোনাল ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়াও ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক মো. আনিছুর রহমান, মো. শাফি উদ্দিন, মো. আবু তাহের প্রধান, মোহাম্মদ মনসুর আলম ও শাহরিন বজল, শাখা ব্যবস্থাপক নজরুল ইসলামসহ ব্যাংকের অন্যান্য ঊর্ধতন কর্মকর্তা, গ্রাহক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ক্যাশ রেমিট্যান্স গ্রহণ করে মোটর সাইকেল পেলেন মাঈন উদ্দিন ও জিয়াউল হক

Published

on

পর্ষদ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স উৎসবে ১৯তম মোটর সাইকেল পেলেন কুমিল্লা নাঙ্গলকোট শাখার গ্রাহক মাঈন উদ্দিন এবং ২০তম মোটর সাইকেল পেলেন ফেনী শাখার সেলফিন গ্রাহক মো. জিয়াউল হক। যুক্তরাষ্ট্র প্রবাসী নাসির উদ্দিনের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে মাঈন উদ্দিন এবং দক্ষিণ আফ্রিকা প্রবাসী মোহাম্মদ মমিনুল হকের পাঠানো রেমিট্যান্সের প্রেক্ষিতে মো. জিয়াউল হক এই পুরস্কার পেয়েছেন।

২৯ মার্চ ২০২৬, রবিবার ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ডিজিটাল র‍্যাফেল ড্রতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. রফিকুল ইসলাম, ফরেন রেমিট্যান্স সার্ভিসেস ডিভিশন প্রধান মো. মোতাহার হোসেন মোল্লা, ওভারসিজ ব্যাংকিং ডিভিশন প্রধান মোহাম্মদ শাহাদাত হোসেন, ফরেন ট্রেড প্রসেসিং ডিভিশন প্রধান মো. দাউদ খান এবং রিয়া মানি ট্রান্সফার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রাশেদুল ইসলাম তালুকদার ও অ্যাসিস্ট্যান্ট অপারেশনস ম্যানেজার মো. আরাফাত হোসাইন উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য মাহে রমাদান উপলক্ষ্যে ইসলামী ব্যাংকে রিয়া মানি ট্রান্সফারের মাধ্যমে ক্যাশ রেমিট্যান্স গ্রহীতাদের মধ্যে ডিজিটাল র‍্যাফেল ড্র’র মাধ্যমে প্রতি ব্যাংকিং কর্ম দিবসে (রবি-বৃহস্পতিবার) একটি করে মোট ২০টি মোটর সাইকেল উপহার দেওয়া হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংক যশোর জোনে খেলাপি ঋণ আদায়ে কর্মপরিকল্পনা সভা

Published

on

পর্ষদ

রূপালী ব্যাংক পিএলসি যশোর জোনে খেলাপি ঋণ আদায় জোরদারে সকল শাখা ব্যবস্থাপক সমন্বয়ে খেলাপী ঋণ আদায় সংক্রান্ত কর্মপরিকল্পনা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ মার্চ) আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন রূপালী ব্যাংক পিএলসি খুলনা বিভাগীয় কার্যালয়ের মহাব্যবস্থাপক রোকনুজ্জামান। সভাপতিত্ব করেন যশোর জোনের জোনাল ম্যানেজার ও উপ-মহাব্যবস্থাপক মোঃ সাহাদ আলী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধান অতিথি বক্তব্যে বলেন, খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন করে ঋণ খেলাপি যেন না বাড়ে, সে জন্য নিয়মিত মনিটরিং ও তদারকি জোরদার করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোকনুজ্জামান বলেন, নগদ আদায়, পুনঃতফসিল, নবায়ন এবং প্রয়োজনে সুদ মওকুফের মাধ্যমে খেলাপি ঋণ কমিয়ে আনতে হবে। খেলাপি ঋণ দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর বলেও উল্লেখ করেন তিনি।

সভায় খেলাপি ঋণ আদায়ের পাশাপাশি নতুন সিএমএসএমই ঋণ বিতরণ, লো-কস্ট ও নো-কস্ট আমানত সংগ্রহ, কৃষি ও পল্লীঋণ এবং হোম লোন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে যশোর জোনের ১৮টি শাখার ব্যবস্থাপক ও নির্বাহীরা অংশগ্রহণ করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ এপ্রিল বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার58 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৮ এপ্রিল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৫৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার19 hours ago

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বিকল্প অর্থায়নের ক্ষেত্র বিস্তৃত করার লক্ষ্যে একগুচ্ছ নীতিগত সংস্কার...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
জাতীয়28 minutes ago

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্ষদ
আন্তর্জাতিক37 minutes ago

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

পর্ষদ
জাতীয়45 minutes ago

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

পর্ষদ
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার58 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

পর্ষদ
জাতীয়2 hours ago

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

পর্ষদ
জাতীয়2 hours ago

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

পর্ষদ
জাতীয়28 minutes ago

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্ষদ
আন্তর্জাতিক37 minutes ago

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

পর্ষদ
জাতীয়45 minutes ago

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

পর্ষদ
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার58 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

পর্ষদ
জাতীয়2 hours ago

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

পর্ষদ
জাতীয়2 hours ago

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

পর্ষদ
জাতীয়28 minutes ago

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্ষদ
আন্তর্জাতিক37 minutes ago

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

পর্ষদ
জাতীয়45 minutes ago

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

পর্ষদ
পুঁজিবাজার51 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার58 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

পর্ষদ
জাতীয়2 hours ago

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

পর্ষদ
জাতীয়2 hours ago

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা