Connect with us

আইন-আদালত

পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

Published

on

পুঁজিবাজারে

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবং পলাতক আসামি প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারসহ ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাদের বিরুদ্ধে দিয়া শিপিং লিমিটেডের নামে এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড থেকে ৪৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এ চার্জশিট অনুমোদন দেওয়া হয়েছে বলে সোমবার (২৯ ডিসেম্বর) জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক রাকিবুল হায়াত ২০২২ সালের ১৯ মে এ বিষয়ে একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, আসামিরা ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে এফএএস ফাইন্যান্স থেকে ভুয়া ও কাগুজে প্রতিষ্ঠান দিয়া শিপিং লিমিটেডের নামে ৪৪ কোটি টাকা ঋণ গ্রহণ করে ওই অর্থ আত্মসাৎ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চার্জশিটভুক্ত আসামিরা হলেন— এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্সের সাবেক এমডি পি কে হালদার, দিয়া শিপিং লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক শিব প্রসাদ ব্যানার্জী, পরিচালক পাপিয়া ব্যানার্জী, এফএএস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বর্তমান চেয়ারম্যান এম. এ. হাফিজ, সাবেক চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, পরিচালক অরুণ কুমার কুণ্ডু, অঞ্জন কুমার রায়, মো. মোস্তাইন বিল্লাহ, উজ্জ্বল কুমার নন্দী ও সত্য গোপাল পোদ্দার। এছাড়া এফএএস ফাইন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাসেল শাহরিয়ারও এ মামলার আসামি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তদন্তের পর চার্জশিটে অন্তর্ভুক্ত অন্য আসামিরা হলেন— ইটা অ্যান্ড টাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. নওশেরুল ইসলাম, দিয়া অয়েল লিমিটেডের এমডি বাসুদেব ব্যানার্জী, পরিচালক পূজা ব্যানার্জী, এমএসটি মেরিন সার্ভিসেস অ্যান্ড ট্রেডার্স লিমিটেডের পরিচালক অমল চন্দ্র দাস, মমতাজ বেগম এবং বি.ডি.এস অ্যাডজাস্টার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইবনে মোফাজ্জল বারকি।

এ মামলার অন্যতম আসামি এফএএস ফাইন্যান্সের সাবেক এমডি রাসেল শাহরিয়ারকে ২০২২ সালের ১৫ ফেব্রুয়ারি তদন্তকারী কর্মকর্তা উপপরিচালক গুলশান আনোয়ার প্রধানের নেতৃত্বে একটি দল মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে।

উল্লেখ্য, হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগে আলোচিত পি কে হালদার দেশ ছেড়ে পালিয়ে নাম পরিবর্তন করে ভারতের পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেন। গ্রেফতারের আগে তিনি উত্তর চব্বিশ পরগনার অশোকনগরের একটি বাড়িতে আত্মগোপনে ছিলেন। বর্তমানে তিনি ভারতের কারাগারে আটক রয়েছেন।

শেয়ার করুন:-

আইন-আদালত

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

Published

on

পুঁজিবাজারে

শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাযজ্ঞ-নির্যাতনসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কারাগারে ডিভিশন চেয়ে আবেদন করেছেন একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটির উপদেষ্টামণ্ডলীর সভাপতি শাহরিয়ার কবির।

রবিবার (৫ এপ্রিল) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেলে এ বিষয়ে শুনানি হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শাহরিয়ারের কবিরের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী পিএম মেহদী হাসান। তিনি ট্রাইব্যুনালকে জানান, তার মক্কেল এক বছর সাত মাস ধরে কারাগারে রয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি (শাহরিয়ার কবির) বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত ও মর্যাদাপূর্ণ একজন ব্যক্তি। এ জন্য কারাগারে ডিভিশন পাওয়ার যোগ্যতা রাখেন।

এ সময় প্রসিকিউশনের পক্ষে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, ‘আমাদের এ মামলায় দুই মাস আগে শাহরিয়ার কবিরের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট হয়েছে। তবে তিনি ডিভিশন পেলে অন্যরা কেন পাবেন না।

এ ছাড়া আসামিপক্ষের আইনজীবীরা আগে কারা কর্তৃপক্ষের কাছে যাক। সেখানে না পেলে আদালতে আসুক। উভয়পক্ষের শুনানি শেষে আজ এ নিয়ে কোনো নির্দেশ দেননি ট্রাইব্যুনাল।’

এ প্রসঙ্গে আইনজীবী মেহদী হাসান গণমাধ্যমকে বলেন, ‘কবি-সাহিত্যিক শাহরিয়ার কবিরের ডিভিশন চেয়ে আমরা আজ একটি আবেদন করেছি।

এ নিয়ে শুনানিও হয়েছে। ট্রাইব্যুনাল আমাদের কথা শুনেছেন।’

তিনি বলেন, ‘কারাবিধি অনুযায়ী বিশিষ্ট নাগরিক হিসেবে এ সুবিধা পাওয়ার অধিকার রাখেন শাহরিয়ার কবির। শুনানি শেষে বিষয়টি বিবেচনায় নিয়েছেন ট্রাইব্যুনাল। পরে আদেশ দেবেন বলে আমরা আশাবাদী।


এদিকে, এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল-১। এদিন সকালে এ মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবিরসহ ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

ইবি শিক্ষিকা রুনা হত্যা: প্রধান আসামি কারাগারে, বাকিরা ধরাছোঁয়ার বাইরে

Published

on

পুঁজিবাজারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকা আসমা সাদিয়া রুনা হত্যা মামলার প্রধান আসামি ফজলুকে কারাগারে পাঠানো হয়েছে। তবে মামলার বাকি তিন আসামি এখনও পলাতক রয়েছে। বুধবার (১ এপ্রিল) ইবি থানার তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ৪ মার্চ সংঘটিত হত্যাকাণ্ডের পর আহত অবস্থায় ফজলু কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসকরা তাকে সুস্থ ঘোষণা করলে আদালতে সোপর্দ করা হয় এবং পরে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুলিশ সূত্রে জানা যায়, হত্যাকারী ফজলু শারীরিকভাবে সুস্থ তবে শ্বাসনালী সামান্য কর্তনের কারণে ঢাকা মেডিকেলে সার্জারি জন্য রেফার করা হয়েছিল। এই সার্জারি হলে সে ভালোভাবে কথা বলতে পারবে বলে জানিয়েছিলেন আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ইমাম হোসাইন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তদন্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, হত্যা মামলার প্রধান আসামি ফজলুকে জেলে পাঠানো হইছে। গত ৪ মার্চ সংঘটিত হত্যাকাণ্ডের পর থেকে পুলিশি পাহারায় কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল ফজলুর। হাসপাতাল কর্তৃপক্ষের বিবেচনায় ওর চিকিৎসা আর প্রয়োজন নাই। সেজন্য ফজলুকে কুষ্টিয়া কোর্টে পাঠাইছে। কুষ্টিয়া কোর্টের আদেশে তাকে কুষ্টিয়া জেলখানায় রাখা হয়েছে।

ইবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, কথা বলতে না পারায় ফজলুর কাছ থেকে এখনো বিস্তারিত তথ্যাদি পাওয়া যায়নি। তবে ফজলুর আহত অবস্থায় ডাক্তারের সামনে একটা লিখিত স্টেটমেন্ট দিয়েছিল। মামলাটি এখনো তদন্তাধীন আছে।

বাকি তিন আসামির ব্যাপারে ওসি মাসুদ রানা বলেন, মামলার অন্য আসামিরা যেন দেশের বাইরে যেতে না পারে সেজন্য বিজ্ঞ আদালতের নির্দেশনা মোতাবেক আমরা ইতিমধ্যে ইমিগ্রেশনসহ বিভিন্ন স্থানে চিঠি পাঠিয়েছি। তাদের সম্পর্কেও আমাদের মামলাটির তদন্ত চলমান আছে।

উল্লেখ্য, গত ৪ মার্চ আনুমানিক বিকাল ৪টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে নিজ অফিস কক্ষে ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় বৃহস্পতিবার (৫ মার্চ) ইবি থানায় তার স্বামী ফজলুকে প্রধান আসামিসহ আরও তিনজনকে (দুইজন শিক্ষক ও একজন কর্মকর্তা) মোট চারজনকে আসামি করে মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজুর সুলতান। পরে পুলিশ অভিযুক্ত ফজলুর রহমানকে গ্রেপ্তার করে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনিন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাকি তিন আসামিকে ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এছাড়াও তাদের দেশত্যাগেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে তারা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

Published

on

পুঁজিবাজারে

দুর্নীতির অভিযোগ থাকা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার (৩০ মার্চ) সুপ্রিম কোর্টে পাঠানো তার পদত্যাগপত্রটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।

এর আগে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ করা হয়। দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে শাহ গ্রুপের চেয়ারম্যান কে এম মজিবুল হক এ আবেদন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবেদনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে বিষয়টি তদন্তের অনুরোধের পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে সংবিধানের আওতায় এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ারও সুপারিশ চাওয়া হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অভিযোগে বলা হয়, ‘বিচারপতি মো. রেজাউল হাসান ২০১০ ও ২০১১ সালের দুটি কোম্পানি মামলার কার্যধারায় পক্ষপাতদুষ্ট আচরণ করেছেন। এক মামলায় সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী উপস্থিত না থাকলেও রায়ে তার নামে যুক্তিতর্ক উল্লেখ করা হয়, যা পরে আপিল বিভাগে বাতিল হয়। অন্য মামলায় আবেদনকারীর স্ত্রীকে পক্ষ না করেই তার ১৩ লাখ শেয়ার বাতিল হয়, যা আবেদনকারীর দৃষ্টিতে ন্যায়বিচারের নীতির সম্পূর্ণ পরিপন্থি।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

৬ দিনের রিমান্ডে সাবেক সেনাকর্মকর্তা আফজাল নাছের

Published

on

পুঁজিবাজারে

এক এগারোর সময়ে নির্যাতনের অভিযোগে অভিযুক্ত সাবেক সেনাকর্মকর্তা আফজাল নাছেরকে ৬ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

সোমবার (৩০ মার্চ) ঢাকার সিএমএম আদালতে তাকে হাজির করা হলে বিচারক মো. হাসিব উল্লাহ পিয়াস এ আদেশ দেন। শুনানিতে তার বিরুদ্ধে বিএনপি নেতাদের নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগ তোলে রাষ্ট্রপক্ষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০০৬ থেকে ২০০৮ পর্যন্ত ডিজিএফআইয়ে কর্মরত ছিলেন আফজাল নাছের। এক এগারোর সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ বহু রাজনৈতিক নেতাকে নির্যাতনে বার বার নাম আসে তার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জুলাইয়ের আন্দোলনে মিরপুরের দেলোয়ার হত্যা মামলায় রোববার মধ্যরাতে আফজাল নাছেরকে আটক করে ডিবি। সোমবার বিকেলে আদালতে নিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী হেলাল উদ্দিন রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে বিচারক ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শুনানিতে বয়স বিবেচনায় রিমান্ড বাতিলের আবেদন করেন আসামিপক্ষের আইনজীবীরা। এ সময় রাষ্ট্রপক্ষ বলেন, বেগম খালেদা জিয়া বয়োবৃদ্ধ হওয়া সত্ত্বেও ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নেয়ায় বাধা দিয়েছিলেন আফজাল।

এ পর্যন্ত এক এগারোর কুশিলব তিন সেনাকর্মকর্তাকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

পাচার হওয়া ৪৪ কোটি টাকা ফেরত আনল সিআইডি

Published

on

পুঁজিবাজারে

অনলাইনভিত্তিক বিনিয়োগ প্ল্যাটফর্ম এমটিএফই (মেটারভার্স ফরেন এক্সচেঞ্জ)-এর মাধ্যমে পাচার হওয়া বিপুল অর্থের একটি অংশ উদ্ধার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। উদ্ধারকৃত অর্থের পরিমাণ ৩৬ লাখ ২২ হাজার ৯৯৮ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৪ কোটি ১৪ লাখ টাকারও বেশি।

সোমবার (৩০ মার্চ) দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) ডিআইজি মো. আবুল বাশার তালুকদার জানান, উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের নামে এমটিএফই গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছিল। ২০২৩ সালে খিলগাঁও থানায় জনৈক ভুক্তভোগীর করা দুই লাখ টাকা প্রতারণার মামলার সূত্র ধরে তদন্তে নামে সিআইডি। অনুসন্ধানে দেখা যায়, এই প্ল্যাটফর্মের মাধ্যমে হাজার হাজার বিনিয়োগকারী কয়েকশ কোটি টাকা খুইয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিআইডির তদন্তে উঠে এসেছে, ২০২২ সালের জুন থেকে বাংলাদেশে কার্যক্রম শুরু করে এমটিএফই। ফেসবুক ও ইউটিউবে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের আকৃষ্ট করে ভার্চুয়াল অ্যাকাউন্টে কৃত্রিম মুনাফা দেখানো হতো। শুরুতে কিছু অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করলেও ২০২৩ সালের মাঝামাঝি সময়ে কার্যক্রম বন্ধ করে চক্রটি উধাও হয়ে যায়। বিনিয়োগকারীদের অর্থ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি ওয়ালেটের মাধ্যমে বিদেশে পাচার করা হয়েছিল।

পাচার হওয়া অর্থ উদ্ধারের প্রক্রিয়ায় সিআইডি আন্তর্জাতিক ক্রিপ্টো এক্সচেঞ্জ ‘ওকেএক্স’ (OKX)-এর সঙ্গে যোগাযোগ করে এবং ব্লকচেইন বিশ্লেষণের মাধ্যমে অর্থের উৎস নিশ্চিত করে। পরবর্তীতে আদালতের নির্দেশনায় সোনালী ব্যাংকে সরকারি হিসাব খুলে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান ‘অ্যাসেট রিয়েলিটি লিমিটেড’-এর সহায়তায় ক্রিপ্টোকারেন্সিকে বৈধ মুদ্রায় রূপান্তর করে দেশে ফিরিয়ে আনা হয়।

সিআইডি জানায়, বর্তমানে মামলার তদন্ত চলছে এবং ভুক্তভোগীদের শনাক্ত করে আইনি প্রক্রিয়ায় তাদের অর্থ ফেরত দেওয়ার কাজ শুরু হবে। একই সঙ্গে পাচার হওয়া অবশিষ্ট অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। সাধারণ মানুষকে এ ধরনের লোভনীয় অফারের ফাঁদে না পড়ার জন্য সিআইডির পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে আইনি সংস্কারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

দর বৃদ্ধি শীর্ষে রংপুর ফাউন্ড্রী

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার7 hours ago

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার7 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো এটলাস বাংলাদেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য2 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত2 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ2 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি3 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল3 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য2 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত2 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ2 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি3 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল3 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য2 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত2 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ2 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি3 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল3 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস