Connect with us

রাজনীতি

ঢাকা-৮ আসনে নির্বাচন নিয়ে আম্মারের মন্তব্যের জবাব দিলেন মীর স্নিগ্ধ

Published

on

পুঁজিবাজারে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মার শহীদ হাদির পরিবার এবং ইনকিলাব মঞ্চ প্রার্থী দিচ্ছে না! জানিয়ে একটি স্ট্যাটাস দেন। ফেসবুক পোস্টে শহীদ হাদি, ঢাকা-৮ আসনে নির্বাচন ও মীর স্নিগ্ধ নিয়ে কথা বলেন আম্মার।

সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে নিজ ভেরিফায়েড আইডিতে পোস্ট দেওয়ার ঠিক ২ ঘণ্টা পর আম্মারের ফেসবুক পোস্টের প্রতিক্রিয়া দেখি স্ট্যাটাস দেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা ও জুলাই আন্দোলনে নিহত মীর মুগ্ধের জমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে মীর স্নিগ্ধ বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সালাউদ্দিন আম্মারের একটি পোস্টে দেখলাম, হাদি ভাইয়ের প্রসঙ্গে আমাকে উদাহরণ হিসেবে ব্যবহার করে বলা হয়েছে যে ঢাকা–৮ থেকে শহীদ হাদি ভাইয়ের কেউ কেনো নির্বাচন করবে না। বিষয়টি সত্যিই দুঃখজনক। শহীদ হাদি ভাইয়ের নাম ব্যবহার করে যেভাবে কথা বলা হচ্ছে, তা তাঁর আদর্শের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, প্রথমত, আমি কখনোই বলিনি যে আমি নির্বাচন করার জন্য রাজনীতিতে এসেছি। বরাবরই বলেছি, দল যেভাবে আমাকে কাজ করার সুযোগ দেবে, আমি সেভাবেই কাজ করব। রাজনীতি মানেই শুধু নির্বাচন নয়, রাজনীতির ভেতরে কাজ করার বহু পথ আছে।

তিনি আরও বলেন, হাসিনার রায়ের দিন শহীদ হাদি ভাইয়ের সঙ্গে আমার দীর্ঘ কথা হয়েছে। এক পর্যায়ে তিনি জিজ্ঞেস করেছিলেন আমি নির্বাচন করব কি না। আমি তখন বলেছিলাম, এখনো সিদ্ধান্ত নেইনি। তখন তিনি বলেছিলেন “জুলাইয়ের যারা আছে, তাদের যত বেশি মানুষ সংসদে যেতে পারবে ততই জুলাই শক্ত হবে। না হলে সবকিছু আগের মতোই থেকে যাবে।” এমনকি তিনি এটাও বলেছিলেন, আমি যদি নির্বাচন করি, তিনি নিজে আমার ক্যাম্পেইনে আসবেন। এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই, যাতে বোঝা যায়, কে কী উদ্দেশ্যে কার নাম ব্যবহার করছে।

মীর স্নিগ্ধ বলেন, কিছু মানুষ সুযোগ খুঁজে অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চায়। কিন্তু শহীদ হাদি ভাইয়ের নাম ব্যবহার করে এমনটা করা অত্যন্ত দুঃখজনক। আমি শহীদ হাদি ভাইয়ের হ*ত্যার বিচারের দাবিতে রাস্তায় ছিলাম, আছি এবং থাকব। কিন্তু কারো মতো এই বিষয়কে ব্যক্তিগত প্রচারের হাতিয়ার বানাতে চাই না। জুলাইয়ের আত্মত্যাগ কখনোই ব্যক্তিস্বার্থের জন্য ছিল না। শহীদ হাদি ভাইয়ের পরিবার এবং ইনকিলাব মঞ্চের প্রতি অনুরোধ, এই ধরনের মানুষদের থেকে দূরে থাকুন। এরা হাদি ভাইয়ের আদর্শকে মানুষের সামনে বিকৃত করছে।

এমকে

শেয়ার করুন:-

রাজনীতি

জামায়াত আমিরকে যেসব আশ্বাস দিলেন তারেক রহমান

Published

on

পুঁজিবাজারে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে বাংলাদেশের ভবিষ্যত প্রধানমন্ত্রী হিসেবে অগ্রিম অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়াত আমিরের বাসায় যান তারেক রহমান। সেখানে দুজনের সাক্ষাতের পর ফেসবুকে এক পোস্টে জামায়াত আমির বলেন, তিনি (তারেক রহমান) আজ আমার আবাসিক কার্যালয়ে এসেছিলেন। তার এই আগমন আমাদের জাতীয় রাজনীতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, আমি তার এই আগমনকে স্বাগত জানাই এবং প্রত্যাশা রাখি, সংলাপ ও দায়িত্বশীলতার মাধ্যমে এটি রাজনৈতিক পরিপক্বতা ও পারস্পরিক শ্রদ্ধার এক নতুন অধ্যায় সূচনা করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পোস্টে আরও লেখেন, আমি এমন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি, যা হবে ফ্যাসিবাদমুক্ত, সার্বভৌম এবং ইনসাফ ও ন্যায়বিচারের ওপর প্রতিষ্ঠিত। বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১ দলীয় জোটের সাথে মিলে একটি সমৃদ্ধ, স্থিতিশীল ও আধুনিক রাষ্ট্র প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ, যা গণতান্ত্রিক মূল্যবোধ এবং সাংবিধানিক শাসনের ওপর ভিত্তি করে পরিচালিত হবে।

তারেক রহমানের সঙ্গে আলোচনার বিষয়ে জামায়াত আমির বলেন, আমাদের আলোচনায় তিনি আশ্বস্ত করেছেন যে নির্বাচন-পরবর্তী সহিংসতা এবং বিরোধী দলের কর্মী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর যেকোনো হামলা রোধে তিনি কার্যকর পদক্ষেপ নেবেন। আমি এই আশ্বাসকে সাধুবাদ জানাই।

নিজেদের উদ্দেশ্য নিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় স্বার্থের বিষয়ে আমরা নির্বাচিত সরকারকে পূর্ণ সহযোগিতা প্রদান করব, তবে একটি আদর্শিক বিরোধী দল হিসেবে আমাদের সাংবিধানিক দায়িত্ব পালনে আমরা আপসহীন থাকব। সরকারের জনকল্যাণমূলক কাজে আমাদের সমর্থন থাকবে, কিন্তু যেখানেই জবাবদিহির প্রয়োজন হবে, সেখানে আমরা সোচ্চার থাকব। আমাদের উদ্দেশ্য সংঘাত নয় বরং সংশোধন; বাধা দেওয়া নয় বরং পর্যবেক্ষণ।

ডা. শফিকুর রহমান বলেন, দেশের মানুষ এমন একটি সংসদ প্রত্যাশা করে, যা ন্যায়বিচার ও নাগরিক অধিকার রক্ষা করবে এবং স্থিতিশীলতার সাথে রাষ্ট্রকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে জামায়াত আমিরের বাসায় পৌঁছে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম, জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মুহাম্মদ তাহের উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না জামায়াত এমপিরা

Published

on

পুঁজিবাজারে

জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলটির নেতা ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ তথ্য জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে ২০২৫ সালের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দিয়েছিলেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

উল্লেখ্য, সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শিশির মনির। তিনি ৬৩ হাজার ২২০টি ভোট পেয়েছেন। অপরদিকে, এ আসনে বিএনপির নাছির চৌধুরী ধানের শীষ প্রতীকে ৯৯ হাজার ৫২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান

Published

on

পুঁজিবাজারে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসায় গেলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা সাতটার দিকে কড়া নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের বাসায় পৌঁছান তিনি।

এ সময় জামায়াত আমির ডা. শফিকুর রহমান তারেক রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তারেক রহমানের সঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ও দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, গতকাল শনিবার সংবাদ সম্মেলনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগামীদিনে দেশ পরিচালনায় সবার সহযোগিতাও চান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

ভোট কারচুপির অভিযোগ বিক্ষোভের ডাক ১১-দলীয় জোটের

Published

on

পুঁজিবাজারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম, কেন্দ্র দখল ও কারচুপির অভিযোগ করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এর প্রতিবাদে তারা এবার রাজপথে নামার ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে কর্মসূচিও ঘোষণা করেছেন জোটের নেতারা।

কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকায় বিক্ষোভ মিছিল ১১ দলীয় জোট।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করার পর এ কর্মসূচি ঘোষণা করে ১১ দলীয় জোট। এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম ও কারচুপি এবং নির্বাচন পরবর্তী বিভিন্ন সহিংসতার অভিযোগ নিয়ে নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হয়েছিলেন তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন দুপুর ১২টার দিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ এবং প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে নির্বাচন কমিশনে বৈঠক অনুষ্ঠিত হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

নির্বাচনের পর একান্ত সাক্ষাৎকারে যা বললেন ডা. শফিকুর রহমান

Published

on

পুঁজিবাজারে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিরোধী দল হিসেবে আবির্ভূত হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী সংসদে‘কার্যকর ও শক্তিশালী’ বিরোধী দলের ভূমিকা পালন করবে। জনগণের ক্ষমতায়নে সরকারের গঠনমূলক সমালোচনা করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জুলাইয়ের চেতনা সমুন্নত রাখতে এবং নাগরিক অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবে তার দল।

তিনি জানান, জনগণের কণ্ঠস্বর হয়ে সংসদে ভূমিকা রাখবে জামায়াত। সরকারের গঠনমূলক সমালোচনা করে শক্তিশালী করবে গণতন্ত্র।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জামায়াত আমির বলেন, ‘আমাদের সরকার গঠনের সম্ভাবনা এবার অন্তত নাই, সবাই বুঝতে পারছি। দেশের বৃহত্তর স্বার্থে আমরা মনে করি, যেটুকু পেয়েছি এটা দিয়েই দেশের সেবা করতে পারবো এবং উদারহরণও তৈরি করতে পারবো। দেশের স্বার্থে সরকার কোনো উদ্যোগ নিলে আমরা সমর্থন দেব। আবার যদি দেশ এবং জনগণের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে চাটুকারিতা করবো না।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংসদে গেলেও সরকারের অতিরিক্ত কোনো সুবিধা নেবে না উল্লেখ করে স্থানীয় জনগণের পাশে থেকে এলাকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেবেন বলেও জানান ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘দেশবাসীর প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। হয়তো সরকারি সুযোগ সুবিধা কিংবা সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে অনেক কিছু আমাদের হাতে থাকবে না। এরপরও জনগণের জন্য কাজ করার সুযোগ তো আমাদের থাকবে। আমাদের একনম্বর অগ্রাধিকার জনগণ, দুই নম্বর অগ্রাধিকার জনগণ এবং তিন নম্বর অগ্রাধিকারও থাকবে জনগণ। জনগণকে নিয়েই আমাদের সব কিছু হবে।’

যেকোনো ধরনের প্রতিহিংসা বর্জন করে দেশের সব নাগরিকদের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিতে জামায়াত ভূমিকা রাখবে বলেও প্রত্যয় ব্যাক্ত করেন দলটির প্রধান।

তিনি বলেন, ‘আমরা আগেই বলেছি, এমন বক্তব্য দিবো না যেটা আমরা মানতে পারবো না বা মানবো না। যা বলেছি ইনশাআল্লাহ আমরা মানবো। ভালো কাজে সমর্থন আর মন্দ কাজে আমাদের প্রতিবাদ অব্যাহত থাকবে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

আসছে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ম্যানেজার...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার19 hours ago

টেকসই বন্ড তালিকাভুক্তির সম্ভাবনা যাচাইয়ে ডিএসই–আইআইএক্স চুক্তি

বাংলাদেশের পুঁজিবাজারে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট প্রবর্তন ও বিস্তারের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স)-এর মধ্যে...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার22 hours ago

সপ্তাহের প্রথমদিনে ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১২...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার22 hours ago

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার22 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ওয়ান ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৩৬৪ টির শেয়ারদর বৃদ্ধি...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার22 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
পুঁজিবাজারে
জাতীয়34 minutes ago

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

পুঁজিবাজারে
অর্থনীতি44 minutes ago

রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে, ট্রাকসেলে কেন বেশি?

পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

পুঁজিবাজারে
লাইফস্টাইল1 hour ago

স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি

পুঁজিবাজারে
জাতীয়1 hour ago

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

পুঁজিবাজারে
আন্তর্জাতিক2 hours ago

চীনের নববর্ষ ঘিরে বিশ্বের সর্ববৃহৎ অ্যানুয়াল মাইগ্রেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

বিদেশ থেকে ফেরার সময় শুল্ক দিয়ে যেসব পণ্য আনা যাবে

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

পুঁজিবাজারে
রাজনীতি2 hours ago

জামায়াত আমিরকে যেসব আশ্বাস দিলেন তারেক রহমান

পুঁজিবাজারে
জাতীয়34 minutes ago

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

পুঁজিবাজারে
অর্থনীতি44 minutes ago

রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে, ট্রাকসেলে কেন বেশি?

পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

পুঁজিবাজারে
লাইফস্টাইল1 hour ago

স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি

পুঁজিবাজারে
জাতীয়1 hour ago

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

পুঁজিবাজারে
আন্তর্জাতিক2 hours ago

চীনের নববর্ষ ঘিরে বিশ্বের সর্ববৃহৎ অ্যানুয়াল মাইগ্রেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

বিদেশ থেকে ফেরার সময় শুল্ক দিয়ে যেসব পণ্য আনা যাবে

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

পুঁজিবাজারে
রাজনীতি2 hours ago

জামায়াত আমিরকে যেসব আশ্বাস দিলেন তারেক রহমান

পুঁজিবাজারে
জাতীয়34 minutes ago

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

পুঁজিবাজারে
অর্থনীতি44 minutes ago

রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে, ট্রাকসেলে কেন বেশি?

পুঁজিবাজারে
পুঁজিবাজার58 minutes ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

পুঁজিবাজারে
লাইফস্টাইল1 hour ago

স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি

পুঁজিবাজারে
জাতীয়1 hour ago

নতুন মন্ত্রিপরিষদ সচিব হলেন ড. নাসিমুল গনি

পুঁজিবাজারে
পুঁজিবাজার1 hour ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

পুঁজিবাজারে
আন্তর্জাতিক2 hours ago

চীনের নববর্ষ ঘিরে বিশ্বের সর্ববৃহৎ অ্যানুয়াল মাইগ্রেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

বিদেশ থেকে ফেরার সময় শুল্ক দিয়ে যেসব পণ্য আনা যাবে

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

পে স্কেল বাস্তবায়নে প্রথম সভা, আলোচনায় যেসব বিষয়

পুঁজিবাজারে
রাজনীতি2 hours ago

জামায়াত আমিরকে যেসব আশ্বাস দিলেন তারেক রহমান