অন্যান্য
বাউল আবুল সরকারের বিরুদ্ধে ব্যবস্থা চাইলো হেফাজতে ইসলাম
আল্লাহকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে বাউল আবুল সরকারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আজ শুক্রবার (২৮ নভেম্বর) বায়তুল মোকাররম মসজিদ এলাকায় আয়োজিত এক সমাবেশ থেকে সংগঠনটির নেতারা এই দাবি জানান।
সমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের ঢাকা মহানগরী শাখার নেতা ফজলুর রহমান, সংগঠনের কেন্দ্রীয় নেতা শফিউল ইসলাম এবং মজিবুর রহমান উপস্থিত ছিলেন।
নেতাদের অভিযোগ, দেশে বিভিন্ন সময়ে আল্লাহ, রাসুল এবং ইসলাম ধর্ম সম্পর্কে কটূক্তি করা হলেও অনেক ক্ষেত্রে প্রশাসন যথাযথ ব্যবস্থা নেয় না। তারা বলেন, যারা এসব ঘটনার প্রতিবাদে রাস্তায় নেমে আসে, তাদেরই সমালোচনা করা হয়। সংগঠনের নেতাদের ভাষ্য অনুযায়ী, বাংলাদেশ একটি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ হওয়ায় ধর্মীয় অনুভূতি নিয়ে বিদ্বেষমূলক মন্তব্য সহ্য করা হবে না।
সমাবেশে দেওয়া বক্তব্যে নেতারা আবুল সরকারের সাম্প্রতিক মন্তব্যকে ‘ধর্মীয় সংবেদনশীলতা ক্ষুণ্ণকারী’ বলে উল্লেখ করেন এবং তাঁর বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বুদ্ধিজীবী মহলের প্রতিক্রিয়া নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।
অন্যান্য
‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, একটি ‘প্রকৃত চুক্তির’ শর্তগুলো পুরোপুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের ভেতরে এবং আশপাশে অবস্থান করবে। তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, এই অবস্থানে থাকবে মার্কিন যুদ্ধজাহাজ, যুদ্ধবিমান এবং সামরিক সদস্যরা। সেই সঙ্গে থাকবে অতিরিক্ত গোলাবারুদ, অস্ত্রশস্ত্র এবং প্রয়োজনীয় সকল সরঞ্জাম, যা ‘ইতোমধ্যেই যথেষ্ট দুর্বল হয়ে পড়া শত্রুর’ ওপর চূড়ান্ত আক্রমণ ও ধ্বংসযজ্ঞ চালানোর জন্য সহায়ক হবে।
ট্রাম্প আরও উল্লেখ করেন, এই চুক্তি লঙ্ঘন হওয়ার সম্ভাবনা ‘খুবই কম’। তবে তিনি সতর্ক করে বলেন, যদি ‘যেকোনো কারণে’ চুক্তি ভঙ্গ করা হয়, তবে এমনভাবে ‘যুদ্ধ বা গোলাবর্ষণ শুরু হবে’ যা আগে কেউ কখনো দেখেনি। এই হামলা হবে আগের চেয়ে অনেক বড়, কার্যকর এবং শক্তিশালী।
তিনি আরও দাবি করেন, অনেক আগে থেকেই এ বিষয়ে সমঝোতা হয়েছে—ইরান কোনো ‘পারমাণবিক অস্ত্র’ তৈরি করবে না এবং হরমুজ প্রণালি ‘উন্মুক্ত ও নিরাপদ’ থাকবে।
তার মতে, এর বিপরীতে যতোই বিভ্রান্তিকর বক্তব্য দেওয়া হোক না কেন, এটাই মূল সিদ্ধান্ত।
ট্রাম্প তার পোস্টের শেষে লিখেছে, ‘এরই মধ্যে আমাদের মহান সামরিক বাহিনী রসদ মজুত করছে এবং বিশ্রাম নিচ্ছে। তারা প্রকৃতপক্ষে তাদের পরবর্তী বিজয়ের জন্য মুখিয়ে আছে। আমেরিকা ফিরে এসেছে।’
অন্যান্য
অ্যাডিশনাল ডিআইজিসহ ৭ পুলিশ কর্মকর্তাকে বদলি
পুলিশের মহাপরিদর্শক আলী হোসেন ফকির সোমবার (৬ এপ্রিল) স্বাক্ষরিত আলাদা আলাদা অফিস আদেশে এসব বদলির নির্দেশ দেয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) রায়হান উদ্দিন খানকে পুলিশ সদর দফতরের পারসোনাল ম্যানেজমেন্ট-১ শাখায় বদলি করা হয়েছে। একই সঙ্গে পারসোনাল ম্যানেজমেন্ট-১-এ কর্মরত অতিরিক্ত উপমহাপরিদর্শক খন্দকার শামীমা ইয়াছমিনকে রিপেয়ার অ্যান্ড মেইনটেইন্যান্স শাখায় স্থানান্তর করা হয়েছে।
এছাড়া ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বিভিন্ন বিভাগেও একাধিক কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে।
সচিবালয় নিরাপত্তা বিভাগের অতিরিক্ত উপকমিশনার আব্দুল কাদেরকে ডিএমপির গোয়েন্দা পুলিশ (ডিবি) তেজগাঁও বিভাগে বদলি করা হয়েছে। ডিএমপির প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. খালিদ বোরহানকে ট্রাফিক বিভাগে পাঠানো হয়েছে।
একই আদেশে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার আমেনা আক্তারকে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিএমও) পশ্চিম বিভাগে দায়িত্ব দেয়া হয়েছে। পিএমও পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার শারমিন আক্তার চুমকিকে সচিবালয় নিরাপত্তা বিভাগে বদলি করা হয়েছে। অন্যদিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার অরিত সরকারকে প্রকিউরমেন্ট অ্যান্ড মেইনটেইন্যান্স বিভাগে স্থানান্তর করা হয়েছে।
পুলিশ সদর দফতরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা আনা এবং দাফতরিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ রদবদল করা হয়েছে।
অন্যান্য
হজ ফ্লাইট ১৮ এপ্রিল থেকে শুরু হবে : ধর্মমন্ত্রী
আগামী ১৮ এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তরে তিনি এ তথ্য জানান।
কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান লিখিত প্রশ্ন রেখে বলেন, বর্তমান সরকার পবিত্র হজ পালনে খরচের পরিমাণ কমানোর লক্ষ্যে কোনো উদ্যোগ গ্রহণ করেছে কিনা? করলে, তা কী? না করলে, পদক্ষেপ গ্রহণ করা হবে কিনা ?
জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, ২০২৬ সনের হজ প্যাকেজ ঘোষণার মাধ্যমে হজের কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্যাকেজ অনুযায়ী সৌদি আরব ও বাংলাদেশ পর্বের বিভিন্ন খরচ ইতোমধ্যে পরিশোধ করা হইয়াছে। সৌদি টাইম লাইন অনুযায়ী ভিসাসহ সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। আগামী ১৮ এপ্রিল হতে হজ ফ্লাইট শুরু হবে। হজ ২০২৭-এর প্যাকেজ প্রণয়ন ও ঘোষণার সময় হজযাত্রীর সুযোগ-সুবিধা ও চাহিদার ভিত্তিতে সামগ্রিক অবস্থা বিবেচনা করিয়া হজ প্যাকেজের ব্যয় কমানোর উদ্যোগ গ্রহণ করা হইবে।
অন্যান্য
পাকিস্তানে ভারী বৃষ্টিতে ৪৫ জনের মৃত্যু, আহত শতাধিক
পাকিস্তানের উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশে প্রবল বর্ষণে ৪৫ জন নিহত হয়েছেন। গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ প্রাকৃতিক দুর্যোগে ভয়াবহ মানবিক বিপর্যয় নেমে এসেছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) জানিয়েছে, বৃষ্টিজনিত বিভিন্ন দুর্ঘটনায় প্রদেশটিতে আহত হয়েছেন ১০০ জনেরও বেশি মানুষ।
বিবৃতিতে বলা হয়, নিহতের তালিকায় শিশুদের সংখ্যা সবচেয়ে বেশি, যা শোকের ছায়া ফেলেছে পুরো এলাকায়। নিহত ৪৫ জনের মধ্যে ২৩ জন শিশু, ১৭ জন পুরুষ ও ৫ জন নারী রয়েছেন। আহতদের অবস্থাও আশঙ্কাজনক, যাদের মধ্যে ৪৪ জন শিশু রয়েছে।
টানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় পাহাড়ি জেলাগুলোতে বহু ঘরবাড়ির ছাদ ও দেয়াল ধসে পড়েছে। পিডিএমএ-র তথ্যমতে, প্রদেশে অন্তত ৪৪০টি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েক ডজন বাড়ি পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। দুর্গত এলাকাগুলোতে উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।
পিডিএমএ আরো জানিয়েছে, আগামী ৬ থেকে ৯ এপ্রিল পর্যন্ত প্রদেশে পুনরায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময়ের মধ্যে ভূমিধসের ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ জনসাধারণকে জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে। বিশেষ করে সংবেদনশীল পর্যটন এলাকাগুলোতে ভ্রমণ থেকে বিরত থাকতে পর্যটকদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
সূত্র : জিনহুয়া
অন্যান্য
হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!
‘সরকারি রেটে জিলাপি বিক্রির’ কনটেন্ট তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া কুড়িগ্রামের তাজুল ইসলামের পেজ ‘তাজু ভাই ২.০’ খুঁজে পাওয়া যাচ্ছে না। রবিবার (৫ এপ্রিল) দুপুরে ফেসবুক থেকে ‘উধাও’ হয়ে গেছে পেজটি।
তাজুল ইসলামের সহযোগী শাহ আলম হোসেন এই তথ্য জানান। তবে এটি প্রযুক্তিগত সমস্যার কারণে ঘটতে পারে বলে বিশেষজ্ঞদের বরাতে দাবি করেছেন তিনি।
স্বল্প সময়ের মধ্যে পেজটি আবার পাওয়া যাবে বলে প্রত্যাশা করছেন তারা।
১০ হাজারের কম ফলোয়ার নিয়ে গত ২৮ মার্চ আকস্মিক ‘ভাইরাল’ হয়ে যান তাজুল ইসলাম। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে চরনারায়ণপুরের স্থানীয় একটি বাজারে ‘সরকারি রেটে জিলাপি বিক্রি হচ্ছে’ শিরোনামে নিজ পেজে একটি ভিডিও ছাড়েন তাজুল। কথা বলার ধরনের কারণে ভিডিওটি ট্রোলের উদ্দেশ্যে ব্যাপক শেয়ার হতে থাকে।
এর কিছু সময়ের ব্যবধানে প্রশংসায় ভাসতে থাকে তার একাধিক ভিডিও।



