Connect with us

কর্পোরেট সংবাদ

বীমা সেবা চালু করল ইউসিবি

Published

on

পুঁজিবাজার

ব্যাংকের মাধ্যমে গ্রাহকদের সরাসরি বীমা সেবা দিতে ব্যাংকাসুরেন্স সেবা চালু করেছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)। জীবন বীমা এবং সাধারণ বীমা উভয় ক্ষেত্রেই গ্রাহকরা ইউসিবির যেকোনো শাখা থেকে এই সুবিধা নিতে পারবেন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের পদ্মা হলে এক আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ব্যাংকাসুরেন্স পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান, জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক ও অতিরিক্ত সচিব মোহাম্মদ মুহিবুজ্জামান, ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ সেলিম, ইউসিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আদনান মাসুদসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, ইউসিবি, জীবন বীমা ও ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এক প্ল্যাটফর্মে কাজ শুরু করায় দেশের বীমা সেবায় নতুন দরজা খুলেছে। এখন গ্রাহকরা আগের তুলনায় আরও সুবিধাজনকভাবে বীমা সেবা নিতে পারবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অতিরিক্ত সচিব ও জীবন বীমা করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মুহিবুজ্জামান বলেন, ইউসিবি ব্যাংকাসুরেন্স চালুর জন্য খুব ভালোভাবে প্রস্তুতি নিয়েছে-এটা সত্যিই প্রশংসার যোগ্য। দেশের মানুষ এখন বেশি রোজগার করছে, ফলে ব্যাংকিংয়ের পাশাপাশি বীমা নেওয়ার প্রয়োজনিও বেড়েছে। ব্যাংক ও বীমা কোম্পানি একসাথে কাজ করায় গ্রাহকরা এখন আরও সহজে বীমা সুবিধা পাবেন। এতে মানুষের আস্থা বাড়বে এবং অনেক পরিবার আর্থিক সুরক্ষা পাবে বলেও তিনি আশা করেন।

ইউসিবির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, এই বীমা সেবাগুলো মানুষকে ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে সাহায্য করবে, পরিবারকে দেবে আর্থিক নিরাপত্তা। সন্তানের পড়াশোনা বা ভ্রমণের খরচ নিশ্চিন্ত করবে। এখন থেকে ইউসিবির যেকোনো শাখায় গিয়ে গ্রাহকরা জীবন বীমা ও সাধারণ বীমা-দুটো সেবাই নিতে পারবেন।

অনুষ্ঠানে দুজন নির্বাচিত গ্রাহকের হাতে প্রতীকীভাবে প্রথম প্রিমিয়াম রিসিপ্ট (এফপিআর) তুলে দেওয়ার মাধ্যমে বিক্রয় কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়।

এমকে

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

বাংলাদেশ ব্যাংক কর্তৃক নগদে নিযুক্ত প্রশাসকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

পুঁজিবাজার

দেশের অন্যতম সেরা মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে দায়িত্বরত মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ নিয়মিত পদ নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার তাকে এ পদে পদোন্নতি প্রদান করে দাপ্তরিক নির্দেশনা জারি করে বাংলাদেশ ব্যাংক। মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্বরত অবস্থায় ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে নগদের প্রশাসক পদে নিয়োগ পান।

মো. মোতাছিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের ১৯৯৯ সালে সহকারি পরিচালক পদে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংক পরিদর্শন বিভাগ, সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্ট, ফাইন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্ট, ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন ও পেমেন্ট সিস্টেমস্ ডিপার্টমেন্টে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। প্রথম দেশীয় কার্ড স্কিম টাকাপে, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম, বাংলা কিউআর প্রবর্তনসহ পেমেন্ট সিস্টেম আধুনিকায়নে তিনি নেতৃত্ব প্রদান করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্বব্যাংক ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে গঠিত সেন্ট্রাল ব্যাংক স্ট্রেনদেনিং প্রজেক্টের আওতায় বাংলাদেশ ব্যাংকের আইটি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন, বিজনেস প্রসেস রিইন্জিনিয়ারিংসহ অন্যান্য আধুনিকরণ কাজে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে বহু ইতিবাচক পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার বলিষ্ঠ নেতৃত্বে গত এক বছরে সেবার ক্ষেত্রে নগদ-এর কলেবর ও গুণগতমান বৃদ্ধির পাশাপাশি ব্যবসায়িক ক্ষেত্রেও অভ‚ তপূর্ব সাফল্য পেয়েছে নগদ। মাত্র এক বছরের মধ্যে নগদ-এর লেনদেনকে প্রায় দ্বিগুণ করার পাশাপাশি প্রযুক্তিগত উৎকর্ষ সাধনেও বড় অর্জন এসেছে এই সময়ে।

শিক্ষা জীবনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি সম্পন্ন করার পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যায়ন বিভাগ থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক পরিমন্ডলে ব্যাংক রেগুলেশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট, বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং এবং ডিজিটাল পেমেন্ট বিষয়ে অসংখ্য আন্তর্জাতিক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

তিন মাসে রেকর্ড ১ লাখ ১১ হাজার কোটি টাকা লেনদেন করেছেন নগদের গ্রাহকেরা

Published

on

পুঁজিবাজার

ডাক বিভাগের মোবাইল আর্থিক সেবাদাতা বা এমএফএস প্রতিষ্ঠান নগদ তাদের লেনদেনে নতুন রেকর্ড করেছে। চলতি বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ ১১ হাজার ৩৫৫ কোটি ৩২ লাখ টাকার বেশি লেনদেন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২১ শতাংশ বেশি। এক প্রান্তিকে লেনদেনে এটি নগদের নতুন রেকর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে নগদ জানিয়েছে, এ রেকর্ডের পাশাপাশি নগদ চলতি বছরের প্রথম প্রান্তিকে গ্রাহকের সম্পৃক্ততা ও লেনদেনের সংখ্যায়ও নতুন রেকর্ড গড়েছে। এ তিন মাসের মধ্যে নগদ গত জানুয়ারি মাসে ৪০ হাজার ৩০১ কোটি টাকা লেনদেন করেছে। মার্চে এ লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছে ৪১ হাজার ৪৬৯ কোটি টাকা। তবে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কারণে বেশ কিছুদিন নগদসহ অন্যান্য মুঠোফোন আর্থিক সেবা প্রদানকারী অপারেটরগুলোর লেনদেনের ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। ফলে ওই মাসে লেনদেনের পরিমাণ ছিল ২৯ হাজার ৫৮৫ কোটি টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নগদ জানিয়েছে, এর আগে ২০২৫ সালের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির লেনদেনের পরিমাণ ছিল ৯২ হাজার ৫৪ কোটি টাকা। যদিও পরের প্রান্তিকে তা কমে হয়েছিল ৯১ হাজার ৩৩৩ কোটি টাকা। তবে তৃতীয় প্রান্তিকে লেনদেনের পরিমাণ বেড়ে হয়েছিল ৯২ হাজার ১২৫ কোটি টাকা। আর ২০২৫ সালের শেষ প্রান্তিকে নগদ প্রথমবারের মতো এক প্রান্তিকে ১ লাখ কোটি টাকা লেনদেনের মাইলফলক অর্জন করে। সে প্রান্তিকে নগদের লেনদেন হয়েছিল ১ লাখ ২ হাজার ৩৮১ কোটি টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগদের ওপর সাধারণ গ্রাহকদের আস্থাবৃদ্ধির কারণে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে স্থিতিশীল ও ইতিবাচক প্রবৃদ্ধি বজায় রেখে এগিয়ে চলেছে। এ প্রবৃদ্ধি কোম্পানির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির ধারাকে প্রতিফলিত করছে।

লেনদেনের এ নতুন রেকর্ডসহ চলতি বছরের প্রথম প্রান্তিকে আরও কিছু মাইলফলক অর্জন করেছে নগদ। সর্বশেষ এই প্রান্তিকে নগদে যেকোনো সময়ের তুলনায় বেশি ব্যাংক অ্যাড মানি, পেমেন্ট ও প্রবাসী আয় এসেছে। এর বাইরে এ সময়ে নগদের মাধ্যমে উল্লেখযোগ্যসংখ্যক সরকারি ভাতা ও উপবৃত্তি বিতরণ করা হয়েছে।

নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, নগদের এমন প্রবৃদ্ধি ও লেনদেন ইতিবাচক। এ ছাড়া লেনদেনে খরচ কম হওয়ায় দেশের নিম্নমধ্যবিত্ত ও গরিব মানুষের কাছে নগদ জনপ্রিয়। নগদে এক হাজার টাকায় ক্যাশ আউট চার্জ অন্য অপারেটরের চেয়ে সাড়ে ছয় টাকা কম, যা দেশের বিদ্যমান মোবাইল আর্থিক সেবাগুলোর মধ্যে সবচেয়ে কম।

মো. মোতাছিম বিল্লাহ আরও বলেন, নগদে সেন্ড মানি সেবা ফ্রি। পাশাপাশি প্রবাসী আয় গ্রহণে খরচ কম হওয়ায় নগদের প্রতি মানুষের আস্থা দিন দিন বাড়ছে। এর ফলে প্রতি মাসে বা প্রতি প্রান্তিকে নগদ নিজের করা রেকর্ডগুলো ভাঙতে পারছে। এ ধারাবাহিকতা বজায় রেখে আমরা ভবিষ্যতে আরও অনেক বেশি লেনদেন করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

রূপালী ব্যাংকের রাজশাহী বিভাগীয় ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত

Published

on

পুঁজিবাজার

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে এর আওতাধীন শাখাসমূহের ব্যবসায়িক পর্যালোচনা সভা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) বিভাগীয় কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সভায় তিনি ২০২৫ সালের ব্যত্যয়সমূহ চিহ্নিত করে দ্রুত সেগুলো উত্তরণের মাধ্যমে সার্বিক লক্ষ্যমাত্রা অর্জন ত্বরান্বিত করার নির্দেশনা দেন। বিশেষ করে ‘ঋণ বিতরণ বর্ষ ২০২৬’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং শ্রেণিকৃত ঋণ আদায় কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় প্রধান ও মহাব্যবস্থাপক মো. নিজাম উদ্দিন ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান কার্যালয়ের আদায় বিভাগের উপমহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলাম।

এছাড়াও বিভাগাধীন ০৫টি জোনাল অফিসের উপমহাস্থাপক ও জোনাল ম্যানেজার মো. গোলাম নবী , প্রকাশ কুমার সাহা, দেবব্রত সাহা, মো. মাহাবুর রহমান, মোঃ কামরুজ্জামান, ফাইজা আকতার, সহকারী মহাব্যবস্থাপকবৃন্দ এবং কর্পোরেট ও শাখাসমূহের নির্বাহী/শাখা প্রধান ও শাখা ব্যবস্থাপকগণ সভায় উপস্থিত ছিলেন।

সভায় আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, শ্রেণিকৃত ঋণ হ্রাস এবং সামগ্রিক ব্যবসায়িক অগ্রগতির বিস্তারিত পর্যালোচনা করা হয়। পাশাপাশি নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

সিটি ব্যাংক ও ইউএনডিপির সমঝোতা, গ্রিন বন্ড ও জলবায়ু অর্থায়নে নতুন উদ্যোগ

Published

on

পুঁজিবাজার

সিটি ব্যাংক পিএলসি এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (ইউএনডিপি) একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এর লক্ষ্য বাংলাদেশে জলবায়ু অর্থায়ন ত্বরান্বিত করা এবং বিশেষভাবে দেশের উদীয়মান গ্রিন ও থিমভিত্তিক বন্ড বাজারের উন্নয়নে কৌশলগত গুরুত্ব প্রদান।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঢাকায় সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাসরুর আরেফিন এবং ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সমঝোতার মাধ্যমে সিটি ব্যাংক দেশে গ্রিন বন্ড ইস্যুতে অগ্রণী ভূমিকা রাখতে চায়। এই চুক্তির আওতায় ইউএনডিপি সিটি ব্যাংককে গ্রিন বন্ড ইস্যুর জন্য কারিগরি সহায়তা প্রদান করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিটি ব্যাংকের এমডি ও সিইও মাসরুর আরেফিন বলেন, “সিটি ব্যাংক বর্তমানে একটি গ্রিন বন্ড ইস্যুর প্রস্তুতি নিচ্ছি। ইউএনডিপির সঙ্গে এই অংশীদারিত্ব টেকসই অর্থায়নের নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের গ্রিন বন্ড বাজারের প্রবৃদ্ধি ত্বরান্বিত করবে।”

ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার বলেন, “বাংলাদেশের জন্য নতুন জলবায়ু অর্থায়নের উৎস উন্মোচন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যৌথ উদ্যোগ বৈশ্বিক টেকসই অর্থায়নের সঙ্গে দেশের প্রয়োজনের সংযোগ তৈরি করবে।”

এই অংশীদারিত্ব ভবিষ্যতে থিমভিত্তিক বন্ড ইস্যুর মানদণ্ড স্থাপন করবে এবং টেকসই অর্থায়নে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়াবে বলে আশা করা হচ্ছে।

একটি শীর্ষস্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক হিসেবে সিটি ব্যাংক পিএলসি টেকসই অর্থায়ন সম্প্রসারণ এবং দেশের জলবায়ু অগ্রাধিকার বাস্তবায়নে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই উদ্যোগ ব্যাংকের পরিবেশ, সামাজিক ও সুশাসন চর্চা শক্তিশালী করার পাশাপাশি একটি টেকসই আর্থিক ব্যবস্থাপনা গড়ে তুলতে সহায়ক হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

এনআরবিসি ব্যাংকের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

Published

on

পুঁজিবাজার

এনআরবিসি ব্যাংক প্রতিষ্ঠার ১৩ বছর পূর্ণ করে ১৪ বছরে পদার্পণ করেছে। ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার মাধ্যমে সুশাসন জোরদার করার প্রত্যয় পূনর্ব্যক্ত করা হয়েছে। এছাড়া বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে স্বল্প আয়ের মানুষদেরকে ব্যাংকিং সেবার আওতায় আনতে অন্তর্ভূক্তিমূলক ব্যাংকিং সেবা বাড়ানো হবে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‘আস্থার আলো দেশজুড়ে’ স্লোগানে আয়োজিত অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান এবং উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া দেশের বিভিন্ন জোন, শাখা ও উপশাখার কর্মকর্তারা অনলাইন প্লাটফর্ম জুমে অংশ নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চেয়ারম্যান মো. আলী হোসেন প্রধানিয়া বলেন, ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উদ্যোক্তা ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ২০১৩ সালে (২ এপ্রিল) যাত্রা শুরু করা ব্যাংকটি চতুর্থ প্রজন্মের ব্যাংকগুলোর মধ্যে বিভিন্ন সূচকে এগিয়ে রয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে সুশাসন নিশ্চিত করা, সেবার পরিধি বাড়ানো এবং ব্যাংকের সুনাম আরও বৃদ্ধি করা।

তিনি আরও বলেন, ঋণ কার্যক্রম ও খেলাপি ঋণের আদায় বৃদ্ধি করে মুনাফা বাড়িয়ে আমানতকারী ও বিনিয়োগকারীদের স্বার্থ নিশ্চিত করা। প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে আমাদের অঙ্গীকার হচ্ছে কুটির, অতিক্ষুদ্র ও ক্ষুদ্রখাতে ঋণ বিতরণ বাড়িয়ে এনআরবিসি ব্যাংককে গণমানুষের ব্যাংকে পরিণত করা। এইখাতে বিতরণকৃত ঋণের পরিমান ৪০ শতাংশে উন্নীত করা হবে। প্রযুক্তিনির্ভর সেবার প্রচলন ও প্রসার ঘটানো হবে।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. মো. তৌহিদুল আলম খান বলেন, ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ব্যাংককে একটি শক্তিশালী ও কমপ্লায়েন্সভিত্তিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে। তিনি জানান, গত ১৩ বছরে ব্যাংকের আমানতের পরিমাণ দাঁড়িয়েছে ১৯ হাজার ৫৯০ কোটি টাকা এবং ঋণের পরিমাণ ১৪ হাজার ৯৬২ কোটি টাকা।

বর্তমানে এনআরবিসি ব্যাংকটির দেশব্যাপী প্রায় ৫ শতাধিক শাখা-উপশাখা এবং ৬ শতাধিক এজেন্ট ব্যাংকিং বুথ রয়েছে। গ্রাহকসংখ্যা ২১ লাখের বেশি। ক্ষুদ্রঋণ ও ন্যানো ঋণসহ বিভিন্ন সেবার মাধ্যমে ব্যাংকটি সাধারণ মানুষের বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার17 hours ago

পুঁজিবাজার উন্নয়নে সরকারের বড় পরিকল্পনা, আসছে নতুন ৩ আইন

দেশের পুঁজিবাজারকে গতিশীল ও দীর্ঘমেয়াদি অর্থায়নের প্রধান উৎস হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। পুঁজিবাজারকে মূল উৎস...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার19 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার19 hours ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার19 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১৪৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার19 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার20 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪৭০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজার পুঁজিবাজার
পুঁজিবাজার22 hours ago

৩ বছরেও ডিভিডেন্ড দেয়নি আমরা নেটওয়ার্ক, ক্ষোভে ফুঁসছে বিনিয়োগকারীরা

পুজিঁবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড না পাওয়ায় হতাশায় ভুগছেন। কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ টাকা বিনিয়োগ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পুঁজিবাজার
জাতীয়1 minute ago

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

পুঁজিবাজার
রাজনীতি7 minutes ago

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

পুঁজিবাজার
আবহাওয়া15 hours ago

তাপপ্রবাহের পর সারাদেশে বৃষ্টি বাড়বে কাল থেকে

পুঁজিবাজার
সারাদেশ15 hours ago

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

পুঁজিবাজার
জাতীয়15 hours ago

মঙ্গলবার থেকে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

পুঁজিবাজার
জাতীয়15 hours ago

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হবে : মাহদী আমিন

পুঁজিবাজার
রাজনীতি15 hours ago

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

Government
জাতীয়16 hours ago

সব জেলায় জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ

পুঁজিবাজার
রাজধানী16 hours ago

মশক নিধনে ডিএনসিসির কারিগরি কমিটির জরুরি সভা

পুঁজিবাজার
জাতীয়16 hours ago

ভুয়া নিয়োগপত্র নিয়ে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

পুঁজিবাজার
জাতীয়1 minute ago

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

পুঁজিবাজার
রাজনীতি7 minutes ago

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

পুঁজিবাজার
আবহাওয়া15 hours ago

তাপপ্রবাহের পর সারাদেশে বৃষ্টি বাড়বে কাল থেকে

পুঁজিবাজার
সারাদেশ15 hours ago

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

পুঁজিবাজার
জাতীয়15 hours ago

মঙ্গলবার থেকে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

পুঁজিবাজার
জাতীয়15 hours ago

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হবে : মাহদী আমিন

পুঁজিবাজার
রাজনীতি15 hours ago

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

Government
জাতীয়16 hours ago

সব জেলায় জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ

পুঁজিবাজার
রাজধানী16 hours ago

মশক নিধনে ডিএনসিসির কারিগরি কমিটির জরুরি সভা

পুঁজিবাজার
জাতীয়16 hours ago

ভুয়া নিয়োগপত্র নিয়ে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন

পুঁজিবাজার
জাতীয়1 minute ago

মানবিক স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

পুঁজিবাজার
রাজনীতি7 minutes ago

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী গ্রেপ্তার

পুঁজিবাজার
আবহাওয়া15 hours ago

তাপপ্রবাহের পর সারাদেশে বৃষ্টি বাড়বে কাল থেকে

পুঁজিবাজার
সারাদেশ15 hours ago

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা অনিয়মের অভিযোগ

পুঁজিবাজার
জাতীয়15 hours ago

মঙ্গলবার থেকে দুই বেলা বসবে সংসদ অধিবেশন

পুঁজিবাজার
জাতীয়15 hours ago

জনশক্তি রপ্তানিতে বাংলাদেশ সারা বিশ্বের রোল মডেল হবে : মাহদী আমিন

পুঁজিবাজার
রাজনীতি15 hours ago

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক মঙ্গলবার

Government
জাতীয়16 hours ago

সব জেলায় জরুরি চিঠি পাঠিয়েছে মন্ত্রিপরিষদ

পুঁজিবাজার
রাজধানী16 hours ago

মশক নিধনে ডিএনসিসির কারিগরি কমিটির জরুরি সভা

পুঁজিবাজার
জাতীয়16 hours ago

ভুয়া নিয়োগপত্র নিয়ে সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন