পুঁজিবাজার
ভিএফএস থ্রেডের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৫ নভেম্বর বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ সেপ্টম্বর,২০২৫ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের (জুলাই’২৫-সেপ্টেম্বর’২৫) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সভা এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
এসএম
পুঁজিবাজার
পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি কোম্পানিটি ৩৬ কোটি ৪৮ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। কোম্পানিটির ৩২ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৬৯ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো-সিটি ব্যাংক পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মুন্নু ফেব্রিক্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং এবং কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে কমেছে লেনদেন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২৮৬ শেয়ারের দর কমেছে। টাকার অংকে লেনদেনের পরিমান কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৫১ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫১৯ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮৮ পয়েন্ট কমে ১১০৫ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৬ দশমিক ১৯ পয়েন্ট কমে ২১১০ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৯৩৫ কোটি ৭৭ লাখ ৮৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ২২২ কোটি ৩০ লাখ ৪২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮২টি কোম্পানির, বিপরীতে ২৮৬ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
প্রধানমন্ত্রীকে ডিবিএ-র অভিনন্দন, পুঁজিবাজারে সুশাসন ও সংস্কার চান ব্রোকাররা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাঁকে এবং তাঁর নবগঠিত মন্ত্রিসভাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে পুঁজিবাজারের স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ)।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিবিএ’র প্রেসিডেন্ট সাইফুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় এই অভিনন্দন জানান।
অভিনন্দন বার্তায় ডিবিএ প্রেসিডেন্ট বলেন, দেশের জনগণ তাদের প্রত্যাশা পূরণে তারেক রহমান ও তার দলের প্রতি আস্থা ও বিশ্বাস রেখেছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে সেই আস্থা ও প্রত্যাশার সুস্পষ্ট প্রতিফলন ঘটেছে। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন যে, তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানের বাস্তবায়নের মাধ্যমে দেশের সব স্তরে প্রয়োজনীয় সংস্কার সাধন হবে, দেশবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে এবং দেশ সামগ্রিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
ডিবিএ মনে করে, দেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে একটি শক্তিশালী, স্বচ্ছ ও জবাবদিহিমূলক আর্থিক খাত এবং আস্থাভিত্তিক টেকসই পুঁজিবাজার গড়ে তোলা অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের কাঠামোগত দুর্বলতা, আস্থাহীনতা, সুশাসনের ঘাটতি ও নীতিগত অসামঞ্জস্য দূর করে আর্থিক খাত ও পুঁজিবাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনা এখন সময়ের দাবি।
এই প্রেক্ষাপটে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, দীর্ঘমেয়াদি অর্থায়নের উৎস হিসেবে পুঁজিবাজারকে শক্তিশালী করা, বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার, প্রযুক্তিনির্ভর আধুনিক বাজার কাঠামো গড়ে তোলা এবং নীতি-সহায়ক ও স্থিতিশীল নিয়ন্ত্রক পরিবেশ নিশ্চিত করার বিষয়ে দ্রুত ও বাস্তবসম্মত উদ্যোগ গ্রহণের ওপর ডিবিএ গুরুত্বারোপ করে।
ডিবিএ আশা প্রকাশ করে যে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে তার সরকার জনগণের প্রত্যাশা পূরণ, নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং বিশেষ করে পুঁজিবাজারের সংস্কার ও উন্নয়নে ঘোষিত পরিকল্পনাগুলো কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবেন।
পুঁজিবাজারকে শক্তিশালী, স্বচ্ছ ও টেকসই ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করার লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে ডিবিএ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে এবং সর্বাত্মক সহযোগিতা প্রদান করতে আগ্রহ প্রকাশ করেছে।
ডিবিএর পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ পরিচালনার জন্য শুভকামনা জানানো হয় এবং তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়।
এমএন
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫২ শেয়ারের দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ১৫২ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১১৭ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ২১১৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৫০ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত
পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড-এর উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারের লক-ইন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। একই সঙ্গে তথ্যদাতাদের সুরক্ষা নিশ্চিত করতে নতুন বিধিমালার খসড়াও অনুমোদন দিয়েছে কমিশন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বিএসইসি’র ৯৯৯তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
কমিশন সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩১ আগস্ট অনুষ্ঠিত ৮৩৭তম সভায় কোম্পানিটির ৯৫ কোটি টাকার প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন দেওয়া হয়। প্রসপেক্টাস অনুযায়ী, উত্তোলিত অর্থ ব্যবসা সম্প্রসারণ, যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, কারখানা ভবন নির্মাণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা ব্যয়ে ব্যবহার করার কথা থাকলেও এখন পর্যন্ত আইপিও তহবিলের পূর্ণ ব্যবহার সম্পন্ন হয়নি।
এ অবস্থায় প্রকল্প মূল্যায়ন, সম্ভাব্যতা যাচাই ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ছাড়া ২০২৫ সালের ২৮ সেপ্টেম্বর ৩২ তলাবিশিষ্ট ভবন নির্মাণসংক্রান্ত প্রাইস সেনসিটিভ ইনফরমেশন (PSI) প্রকাশ করে কোম্পানিটি। বিষয়টি তাদের সংঘস্মারকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলেও উল্লেখ করা হয়।
এ ঘটনায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন চালিয়ে একাধিক অসংগতি চিহ্নিত করে।
ডিএসই’র সুপারিশ, বাজার পরিস্থিতি ও বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় কমিশন সিদ্ধান্ত নিয়েছে— কোম্পানিটির উদ্যোক্তা, পরিচালক ও প্লেসমেন্ট শেয়ারহোল্ডারদের (প্রসপেক্টাসে উল্লিখিত ১৮৩ ব্যক্তি/প্রতিষ্ঠান) ধারণকৃত শেয়ারের ওপর বিদ্যমান লক-ইন অবমুক্তির নির্ধারিত সময় থেকে আরও তিন বছর বৃদ্ধি করা হবে। অথবা প্রস্তাবিত ৩২ তলা ভবনের নির্মাণ সমাপ্তি ও বাণিজ্যিক কার্যক্রম শুরু (রাজউক অকুপেন্সি সনদসহ)—যেটি পরে সম্পন্ন হবে, ততদিন পর্যন্ত লক-ইন বহাল থাকবে।
এদিকে, ‘বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (পুঁজিবাজার সংশ্লিষ্ট তথ্য প্রকাশ ও তথ্যপ্রকাশকারীর সুরক্ষা প্রদান) বিধিমালা, ২০২৬’-এর খসড়া অনুমোদন দিয়েছে কমিশন। খসড়াটি জনমত যাচাইয়ের জন্য জাতীয় দৈনিক পত্রিকা ও কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।



