Connect with us

জাতীয়

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

Published

on

পর্ষদ

দেশের সব দোকান, বাণিজ্য বিতান ও শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি। বৃহস্পতিবার (২ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ তথ্য জানিয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থায় দেশে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের প্রচেষ্টায় সরকারকে সহযোগিতা করতে এই বিশেষ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ সভায় আন্তর্জাতিক জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারকে সহযোগিতার লক্ষ্যে ঢাকাসহ বাংলাদেশের সব দোকান, বাণিজ্য বিতান এবং শপিংমল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে হোটেল, ফার্মেসি ও জরুরি প্রয়োজনীয় সেবার দোকান, কাঁচাবাজার এর আওতাবহির্ভূত থাকবে বলেও জানানো হয়েছে।

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

Published

on

পর্ষদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মালদ্বীপকে বাংলাদেশ থেকে আরো দক্ষ ও আধা-দক্ষ কর্মী নিয়োগের আহ্বান জানিয়েছেন। যেন দুই দেশের শ্রম সহযোগিতা আরো জোরদার হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশীদের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠকে প্রতিমন্ত্রী ১২ মার্চ থেকে মালদ্বীপের জাতীয় বিমান সংস্থা ‘মালদিভিয়ান’-এর মালে-ঢাকা সরাসরি ফ্লাইট পুনরায় চালুর বিষয়টিকে স্বাগত জানান। তিনি বলেন, ‘এ উদ্যোগ দুই দেশের মধ্যে যোগাযোগ এবং জনগণের পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি রোহিঙ্গা ইস্যুতে মালদ্বীপের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান এবং সার্কের আওতায় আঞ্চলিক সহযোগিতা পুনরুজ্জীবিত করার বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

উভয় পক্ষ বাণিজ্য, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও শ্রমবাজারে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন এবং দ্বিপক্ষীয় সম্পর্কের অপার সম্ভাবনার কথা তুলে ধরেন।

মালদ্বীপের হাইকমিশনার তার দেশে বাংলাদেশের কর্মীদের অবদানের প্রশংসা করেন এবং বিশেষ করে স্বাস্থ্য খাতে বাংলাদেশি পেশাজীবী নিয়োগে আগ্রহ প্রকাশ করেন।

এসময় তিনি প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশে সাম্প্রতিক উচ্চপর্যায়ের বিভিন্ন অনুষ্ঠানে মালদ্বীপের অংশগ্রহণের বিষয়টি প্রতিমন্ত্রী প্রশংসা করেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

Published

on

পর্ষদ

৯ম পে স্কেল দ্রুত বাস্তবায়নে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১ এপ্রিল) এনসিপির শিক্ষা ও গবেষণা সম্পাদক ও যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত স্বাক্ষরিত এক বার্তায় এই দাবি জানায় দলটি।

বার্তায় বলা হয়, বাংলাদেশে শিক্ষকসহ বিভিন্ন পেশায় সরকারি ও আধা-সরকারি প্রায় ২৩ লাখ চাকরিজীবী রয়েছেন। তাদের বেতন স্কেল সর্বশেষ বৃদ্ধি পেয়েছিল প্রায় ১১ বছর আগে, ২০১৫ সালে ৮ম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে। অথচ গত এক দশকে ৫০ শতাংশেরও বেশি মুদ্রাস্ফীতি হয়েছে। জীবনযাপনের নানামুখী ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে আরো বলা হয়, সরকারি বেতনের অন্তর্ভুক্ত চাকরিজীবীদের দাবির প্রেক্ষিতে, গত অন্তর্বর্তী সরকারের সময়ে নবম জাতীয় বেতন কমিশন গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ১৪৮টি সভা ও মতামত গ্রহণের মাধ্যমে গত ২১ জানুয়ারি ৯ম বেতন কমিশনের প্রস্তাব প্রদান করে। কিন্তু তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি, যা কোনোভাবেই প্রত্যাশিত নয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই বিভিন্ন পেশাজীবীর অধিকার আদায়ে সোচ্চার ছিল। ৯ম পে স্কেল বাস্তবায়নের আন্দোলনেও সরকারি বেতনভুক্ত চাকরিজীবীদের আন্দোলন-সংগ্রামে সরাসরি অংশগ্রহণ করে জোরালো ভূমিকা রেখেছে। এরই ধারাবাহিকতায় এনসিপির দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ আজ (গতকাল বুধবার) জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধির বিষয়টি উত্থাপন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এনসিপি জানায়, ‘যেখানে সাধারণত ৫ থেকে ৬ বছরের মধ্যে বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে চাকরিজীবীদের বেতন কাঠামো সংস্কার করা হয়, সেখানে ১১ বছর পর গৃহীত উদ্যোগ বাস্তবায়ন না হওয়া কোনোভাবেই কাম্য নয়। এ প্রেক্ষিতে আমরা দ্রুত সময়ের মধ্যে ৯ম পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।’

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

Published

on

পর্ষদ

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে একটি বিশেষ লিখিত বার্তা পাঠিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দেশের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্ব ও দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো জোরদার করার লক্ষ্যেই এই কূটনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার (১ এপ্রিল) আবুধাবিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের মাধ্যমে প্রধানমন্ত্রীর এই বার্তাটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আবুধাবিতে সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় তিনি প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন। আমিরাতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এমিরেটস নিউজ এজেন্সি এই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

লিখিত বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দুই বন্ধুপ্রতীম দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর গুরুত্বারোপ করেছেন। যার মধ্যে রয়েছে, দুই দেশের ঐতিহাসিক সম্পর্কের ধারাবাহিকতা রক্ষা, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি এবং উভয় দেশের টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে একে অপরকে সহযোগিতা করা।

বৈঠকে উপদেষ্টা হুমায়ুন কবির আরব আমিরাতের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতি এবং অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন।

বাংলাদেশের এই বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বসুলভ অবস্থানে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আমিরাতের উপপ্রধানমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান। তিনি বাংলাদেশকে একটি ‘ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম রাষ্ট্র’ হিসেবে অভিহিত করে বলেন, ‘দুই দেশের জনগণের স্বার্থ রক্ষায় গঠনমূলক সহযোগিতা অব্যাহত থাকবে।’

উচ্চপর্যায়ের এই বৈঠকে দুই দেশের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল বিন মোহাম্মদ আল মাজরুই, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাঈদ আল হাজেরি এবং আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

জাতিসংঘের ৮১তম অধিবেশনে সভাপতিত্বে মাল্টার সমর্থন চায় বাংলাদেশ

Published

on

পর্ষদ

২০২৬-২০২৭ মেয়াদের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে মাল্টার সমর্থন চে‌য়ে‌ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বুধবার (১ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত মাল্টার অনাবাসী হাইকমিশনার রিউবেন গওসি পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাতে এলে তি‌নি এ সমর্থন চান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাক্ষাতে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে মতবিনিময় করে শান্তি, স্থিতিশীলতা ও আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি বাণিজ্য ও বাণিজ্যিক সহযোগিতা, শিক্ষা, লিঙ্গ সমতা এবং অভিবাসন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তারা বাংলাদেশ ও মাল্টা দ্বিপাক্ষিক বাণিজ্য জোরদারে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্টের গুরুত্ব তুলে ধরেন।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীদের জন্য মাল্টার ভিসা সেবা সহজ করার উদ্যোগকে স্বাগত জানান, যা সময় ও ব্যয় সাশ্রয়ে সহায়ক হচ্ছে।

উভয় দেশ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক পরিসরে রাজনৈতিক সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ

Published

on

পর্ষদ

জাতীয় সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। পাশাপাশি ইন্টারনেটের ধীরগতি দূর করাসহ বিভিন্ন সুপারিশ করেছে তারা। বুধবার (১ এপ্রিল মার্চ) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এসব সুপারিশ করা হয়।

কমিটির পক্ষ থেকে বলা হয়, সংসদ অধিবেশন কক্ষে শব্দ তৈরি হওয়ার এক সেকেন্ড বা তার কম সময়ের মধ্যে শোষণ করতে সক্ষম ও প্রতিধ্বনিবিহীন সাউন্ড সিস্টেম স্থাপন করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বিষয়ে দ্রুততার সঙ্গে পদক্ষেপ নিতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কমিটির সভাপতি ও চিফ হুইপ মো. নূরুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মোহাম্মদ কয়ছর আহমেদ, মো. শহিদুল ইসলাম, নায়াব ইউসুফ আহমেদ, এস এম জাহাঙ্গীর হোসেন, অলি উল্লাহ, সাইফুল আলম মিলন, আবুল হাসনাত এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে জানানো হয়, বৈঠকে সাউন্ড সিস্টেম ছাড়াও মানিক মিয়া এভিনিউতে অবস্থিত সংসদ সদস্য ভবন ও নাখালপাড়ায় অবস্থিত সংসদ সদস্যদের ভবনগুলোর সংস্কার ও মেরামতকাজের অগ্রগতি, সুপেয় পানি সংকট, সংসদ সদস্যদের জরুরি প্রয়োজনে চিকিৎসা সেবা নিশ্চিত এবং এমপি হোস্টেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ এপ্রিল বিকাল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার44 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার53 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৮ এপ্রিল...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ঢাকা...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৫৪ কোটি টাকা

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড়...

পর্ষদ পর্ষদ
পুঁজিবাজার18 hours ago

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বিকল্প অর্থায়নের ক্ষেত্র বিস্তৃত করার লক্ষ্যে একগুচ্ছ নীতিগত সংস্কার...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পর্ষদ
জাতীয়14 minutes ago

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্ষদ
আন্তর্জাতিক23 minutes ago

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

পর্ষদ
জাতীয়31 minutes ago

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার44 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পর্ষদ
পুঁজিবাজার53 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

পর্ষদ
জাতীয়1 hour ago

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

পর্ষদ
জাতীয়2 hours ago

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

পর্ষদ
জাতীয়14 minutes ago

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্ষদ
আন্তর্জাতিক23 minutes ago

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

পর্ষদ
জাতীয়31 minutes ago

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার44 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পর্ষদ
পুঁজিবাজার53 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

পর্ষদ
জাতীয়1 hour ago

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

পর্ষদ
জাতীয়2 hours ago

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা

পর্ষদ
জাতীয়14 minutes ago

মালদ্বীপকে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পর্ষদ
আন্তর্জাতিক23 minutes ago

শত্রু আত্মসমর্পণ না করা পর্যন্ত যুদ্ধ চলবে: ইরানের সেনাবাহিনীর হুঁশিয়ারি

পর্ষদ
জাতীয়31 minutes ago

জ্বালানি সংকটে দেশজুড়ে রাত ৮টার মধ্যে দোকান-শপিংমল বন্ধের সিদ্ধান্ত

পর্ষদ
পুঁজিবাজার37 minutes ago

পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক

পর্ষদ
পুঁজিবাজার44 minutes ago

ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ

পর্ষদ
পুঁজিবাজার53 minutes ago

শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড

পর্ষদ
পুঁজিবাজার1 hour ago

ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ

পর্ষদ
জাতীয়1 hour ago

দ্রুত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবি এনসিপির

পর্ষদ
জাতীয়2 hours ago

আমিরাতের প্রেসিডেন্টের কাছে প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা