পুঁজিবাজার
শাহজালাল ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো সিটি ব্যাংক
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সিটি ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৯ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
ইসলামিক ফাইন্যান্সের এমডি নিয়োগ
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইসলামিক ফাইন্যান্সে মোহাম্মদ মোশাররফ হোসেনকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ করা হয়েছে। তিনি ১ এপ্রিল এ পদে যোগদান করেছেন।
এমএন
পুঁজিবাজার
জেড থেকে ‘বি’ ক্যাটাগরিতে ন্যাশনাল ফিড
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে জন্য দশমিক ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে কোম্পানিটি ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।
এমএন
পুঁজিবাজার
ন্যাশনাল ফিড মিলের লভ্যাংশ বিতরণ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ন্যাশনাল ফিড মিল লিমিটেডের গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটি সমাপ্ত হিসাববছরের নগদ লভ্যাংশ বিইএফটিএন সিস্টেমসের মাধ্যমে বিনিয়োগকারীদের পাঠিয়েছে।
গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের জন্য ন্যাশনাল ফিড মিল লিমিটেড কোম্পানিটি দশমিক ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছিলো।
এমএন
পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ২৫৪ কোটি টাকা
সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ২৫৪ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বৃহস্পতিবার (২ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’৪ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৭৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’৪ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ১০৬৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ২৮ পয়েন্ট কমে ১৯৯৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৪ কোটি ৬ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ কোম্পানির শেয়ারদর।
এমএন



