Connect with us

আন্তর্জাতিক

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

Published

on

বাজেট

ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেওয়ার বিষয়টি ‘গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন’ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো জোটকে ‘কাগুজে বাঘ’ বলে মন্তব্য করেছেন ট্রাম্প এবং যুক্তরাজ্যের নৌবাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাকে জিজ্ঞেস করা হয়েছিলো যে মধ্যপ্রাচ্যের এই চলমান যুদ্ধ বা সংঘাত শেষ হওয়ার পর তিনি ন্যাটোতে যুক্তরাষ্ট্রের সদস্যপদ পুনর্বিবেচনা করবেন কি না; এই প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি ‘পুনর্বিবেচনার বাইরে’ চলে গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাম্প আরও বলেন, ‘আমি কখনোই ন্যাটোর দ্বারা প্রভাবিত হইনি। আমি বরাবরই জানতাম যে তারা কাগুজে বাঘ, আর পুতিনও বিষয়টি জানেন।’

এছাড়া, যুক্তরাজ্যের যুদ্ধজাহাজ বহরের অবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘এমনকি, তোমাদের তো নৌবাহিনীও নেই। তোমরা খুব পুরোনো হয়ে গেছ। তোমাদের বিমানবাহী রণতরী ছিল, কিন্তু সেগুলোকে ব্যবহার করা যায়নি।’

সূত্র: বিবিসি

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

ন্যাটো হরমুজ প্রণালিতে অভিযানের জন্য নয়: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী

Published

on

বাজেট

আন্তর্জাতিক সামরিক জোট ন্যাটোর ভূমিকা নিয়ে নতুন করে বিতর্কের মধ্যে ফ্রান্স নিজের স্পষ্ট অবস্থান জানিয়েছে। দেশটির কনিষ্ঠ প্রতিরক্ষা মন্ত্রী অ্যালিস রুফো বলেছেন, ন্যাটোর মূল লক্ষ্য ইউরো-আটলান্টিক অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা। হরমুজ প্রণালিতে সামরিক অভিযান পরিচালনা নয়।

তিনি বলেন, ন্যাটো একটি আঞ্চলিক সামরিক জোট, যার কাজ নির্দিষ্ট ভূখণ্ডের নিরাপত্তা রক্ষা করা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এটি হরমুজ প্রণালিতে অভিযান চালানোর জন্য গঠিত হয়নি। সেখানে সামরিক পদক্ষেপ নেওয়া হলে তা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হতে পারে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। এর পরপরই ইরান বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি প্রায় বন্ধ করে দেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের শঙ্কা তৈরি হয়।
এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশগুলোকে হরমুজে যুদ্ধজাহাজ পাঠানোর আহ্বান জানান। তবে ইউরোপীয় দেশগুলো সেই আহ্বানে সাড়া দেয়নি। এর জেরে যুক্তরাষ্ট্রের মধ্যে ইউরোপীয় অংশীদারদের প্রতি আস্থাহীনতা বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।

ন্যাটো সদস্যদের এই অনাগ্রহের কারণে জোটটির প্রতি কটাক্ষও করেছেন ট্রাম্প। যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিতে ব্যর্থ হওয়ায় যুক্তরাষ্ট্রের ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার বিষয়টি তিনি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন। এর আগেও তিনি ন্যাটো মিত্রদের ‘ভীরু’ বলে মন্তব্য করেছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ট্রাম্পের ‘যুদ্ধ বন্ধ’ বার্তায় তেলের দামে বড় পতন, বিশ্ববাজারে স্বস্তি

Published

on

বাজেট

ইরানের সঙ্গে চুক্তি হোক বা না হোক ডোনাল্ড ট্রাম্প চান এই যুদ্ধ দ্রুততম সময়ের মাঝে শেষ করতে। মার্কিন প্রেসিডেন্টের এমন আশ্বাসের পর বিশ্ববাজারে কমেছে তেলের দাম। একই সঙ্গে ইউরোপের শেয়ারবাজারও বেড়েছে।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম কমে ব্যারেলপ্রতি ১০০ ডলারের নিচে নেমে এসেছে। বুধবার দিনের শুরুতে তেলের দাম ৩ শতাংশেরও বেশি কমে গিয়েছিল। সর্বশেষ তা ৯৯.৩২ ডলারে লেনদেন হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউরোপের শেয়ারবাজারেও ইতিবাচক প্রভাব পড়েছে। লন্ডনের এফটিএসই ১০০ সূচক ১.৭ শতাংশ বেড়েছে। জার্মানির ডিএএক্স বেড়েছে ২.৫ শতাংশ এবং ফ্রান্সের সিএসি ৪০ সূচক ২.১ শতাংশ উর্ধ্বমুখী হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশ্লেষকরা বলছেন, গত পাঁচ সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্র-ইসরাইল ও ইরান যুদ্ধের কারণে তেলের বাজারে ব্যাপক অস্থিরতা দেখা গেছে। বিশেষ করে যুদ্ধের শুরুতে ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আংশিকভাবে বন্ধ করে দিলে সরবরাহ নিয়ে বড় ধরনের উদ্বেগ তৈরি হয়।

তবে সাম্প্রতিক পতন সত্ত্বেও তেলের দাম এখনো যুদ্ধ শুরুর আগের তুলনায় অনেক বেশি। ২৮ ফেব্রুয়ারির তুলনায় ব্রেন্ট ক্রুডের দাম এখনো প্রায় ৩৯ শতাংশ বেশি রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, যুদ্ধ পরিস্থিতির অগ্রগতি এবং মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনার ওপর নির্ভর করেই আগামী দিনে তেলের বাজারের দিক নির্ধারিত হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

আমিরাতে ড্রোন ভূপাতিত সময় এক বাংলাদেশি নিহত

Published

on

বাজেট

সংযুক্ত আরব আমিরাতে একটি ড্রোন ভূপাতিত করার সময় ওপর থেকে পড়া শ্রাপনেলের আঘাতে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম এ তথ্য নিশ্চিত করেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এক্সে দেওয়া এক পোস্টে ডব্লিউএএম জানায়, একটি ড্রোন প্রতিহত করার সময় ওপর থেকে পড়া শ্রাপনেলের আঘাতে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি নিহত হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ সংস্থাটি আরও জানিয়েছে, হরমুজ প্রণালির কাছের ফুজাইরাহ নামের এলাকায় এ ঘটনা ঘটেছে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় প্রকাশ করা হয়নি। সরকারি বিবৃতির বরাত দিয়ে গালফ নিউজ জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করার পর ধ্বংসাবশেষ ফুজাইরাহের আল-রিফা এলাকার একটি খামারে পড়ে। সে সময় একজন নিহত হন।

ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে ছয়জন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গেল। তারা আমিরাতসহ বাহরাইন, কুয়েত, সৌদি আরবে প্রাণ হারিয়েছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

কুয়েতের বিমানবন্দরে ফের হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড

Published

on

বাজেট

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ফের ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে সেখানে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার (১ এপ্রিল) এই তথ্য নিশ্চিত করেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুনাকে দেওয়া এক বিবৃতিতে কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল-রাজি জানান, ইরান ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত এই হামলায় কুয়েত অ্যাভিয়েশন ফুয়েলিং কোম্পানির মালিকানাধীন জ্বালানি ট্যাংকিগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি; কেবল অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আল-রাজি উল্লেখ করেন। হামলার পরপরই আগুন নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনেও বুধবার (১ এপ্রিল) এই ভয়াবহ অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করা হয়েছে। একই সময়ে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দেশেও ইরানি ড্রোন হামলার পর একটি শিল্পকারখানায় অগ্নিনির্বাপক দল কাজ করছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আল জাজিরার খবর অনুযায়ী, কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে— তাদের আন্তর্জাতিক বিমানবন্দরটি ইরান ও তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। বিমানবন্দরের জ্বালানি ট্যাংকগুলো লক্ষ্য করে এই হামলা চালানোয় সেখানে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। জরুরি সেবা দলগুলো ঘটনাস্থলে নিরলস কাজ করে যাচ্ছে। যদিও এই নির্দিষ্ট হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে চলমান আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি বড় ধরনের নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছে।

মূলত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের প্রভাবে ইরান-সমর্থিত ড্রোনগুলো বারবার কুয়েতের প্রধান এই বিমানবন্দরকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। এর আগেও একাধিক হামলায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি যাত্রী টার্মিনালের ক্ষতি হয়েছে এবং রাডার ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বর্তমানে কুয়েত সিটিতে প্রায় প্রতিদিনই যুদ্ধের সতর্ক সংকেত শোনা যাচ্ছে, যা স্থানীয় জনজীবনে আতঙ্ক সৃষ্টি করেছে এবং সামগ্রিক যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

ফেসবুক-গুগলসহ ১৫ মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার হুমকি ইরানের

Published

on

বাজেট

উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন বিভিন্ন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্য করে হামলা চালানোর হুমকি দিয়েছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। একই সঙ্গে সংশ্লিষ্ট সব কোম্পানির কর্মী ও আশপাশে বসবাসকারী সাধারণ লোকজনকে অবিলম্বে এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছে ইরানের এই বাহিনী।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‌‌‘‘আমেরিকান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কোম্পানিগুলোকে আমরা সন্ত্রাসী লক্ষ্যবস্তু হিসেবে ও শনাক্ত করেছি… তাই এখন থেকে মার্কিন এসব প্রতিষ্ঠান আমাদের বৈধ লক্ষ্যবস্তু হিসেবে গণ্য হবে।’’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইআরজিসি বলেছে, বুধবার স্থানীয় সময় রাত ৮টা থেকে বোয়িং, টেসলা, মেটা, গুগল এবং অ্যাপলসহ ১৫টিরও বেশি কোম্পানিকে লক্ষ্যবস্তু করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি দেশটির ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেছেন, ‘‘ইসরায়েলের যুদ্ধাপরাধীরা বর্তমানে প্রকাশ্য ও নির্লজ্জভাবে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে বোমা হামলা চালাচ্ছে। তাদের উদ্দেশ্য পরিষ্কার।’’

ইসরায়েলকে সতর্ক করে দিয়ে তিনি বলেছেন, ইসরায়েল যে ভুলটি করছে তা হলো তারা প্রতিরক্ষাহীন কোনও ফিলিস্তিনি বেসামরিক নাগরিককে মোকাবিলা করছে না। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী আগ্রাসনকারীদের কঠোর শাস্তি দেবে।

সূত্র: আল জাজিরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বাজেট বাজেট
পুঁজিবাজার15 minutes ago

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো এবং বিকল্প অর্থায়নের ক্ষেত্র বিস্তৃত করার লক্ষ্যে একগুচ্ছ নীতিগত সংস্কার...

বাজেট বাজেট
পুঁজিবাজার3 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৯ কোটি টাকার

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯...

বাজেট বাজেট
পুঁজিবাজার3 hours ago

দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইনান্স

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইনান্স ও...

বাজেট বাজেট
পুঁজিবাজার3 hours ago

দর বৃদ্ধি শীর্ষে সিলভা ফার্মা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯১টি কোম্পানির মধ্যে ৩২৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

বাজেট বাজেট
পুঁজিবাজার4 hours ago

লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ঢাকা স্টক...

বাজেট বাজেট
পুঁজিবাজার4 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৯ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

বাজেট বাজেট
পুঁজিবাজার5 hours ago

২ এপ্রিল স্পট মার্কেটে যাচ্ছে ইউনিলিভার

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজুমার কেয়ার লিমিটেড আগামী বৃহস্পতিবার (২ এপ্রিল) স্পট মার্কেটে যাচ্ছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
বাজেট
আন্তর্জাতিক5 minutes ago

ন্যাটো হরমুজ প্রণালিতে অভিযানের জন্য নয়: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী

বাজেট
আবহাওয়া7 minutes ago

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাজেট
পুঁজিবাজার15 minutes ago

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

বাজেট
অর্থনীতি25 minutes ago

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর

বাজেট
কর্পোরেট সংবাদ47 minutes ago

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

বাজেট
কর্পোরেট সংবাদ1 hour ago

আইএফআইসি ব্যাংকে ৫৯ কর্মকর্তার পদোন্নতি, কর্মদক্ষতার স্বীকৃতি

বাজেট
আন্তর্জাতিক1 hour ago

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

বাজেট
জাতীয়2 hours ago

পাচারকৃত সম্পদ ফেরত আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাজেট
জাতীয়2 hours ago

সংবিধান সংশোধনে শিগগির বিশেষ কমিটি করা হবে: চিফ হুইপ

বাজেট
জাতীয়2 hours ago

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

বাজেট
আন্তর্জাতিক5 minutes ago

ন্যাটো হরমুজ প্রণালিতে অভিযানের জন্য নয়: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী

বাজেট
আবহাওয়া7 minutes ago

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাজেট
পুঁজিবাজার15 minutes ago

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

বাজেট
অর্থনীতি25 minutes ago

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর

বাজেট
কর্পোরেট সংবাদ47 minutes ago

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

বাজেট
কর্পোরেট সংবাদ1 hour ago

আইএফআইসি ব্যাংকে ৫৯ কর্মকর্তার পদোন্নতি, কর্মদক্ষতার স্বীকৃতি

বাজেট
আন্তর্জাতিক1 hour ago

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

বাজেট
জাতীয়2 hours ago

পাচারকৃত সম্পদ ফেরত আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাজেট
জাতীয়2 hours ago

সংবিধান সংশোধনে শিগগির বিশেষ কমিটি করা হবে: চিফ হুইপ

বাজেট
জাতীয়2 hours ago

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ

বাজেট
আন্তর্জাতিক5 minutes ago

ন্যাটো হরমুজ প্রণালিতে অভিযানের জন্য নয়: ফরাসি প্রতিরক্ষা মন্ত্রী

বাজেট
আবহাওয়া7 minutes ago

টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

বাজেট
পুঁজিবাজার15 minutes ago

বাজেটে নীতিগত সংস্কার ও কর-সংক্রান্ত প্রণোদনা চায় সিএসই

বাজেট
অর্থনীতি25 minutes ago

সব ব্যাংকে বাংলা কিউআর অ্যাপ চালুর নির্দেশ দিলেন গভর্নর

বাজেট
কর্পোরেট সংবাদ47 minutes ago

সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু

বাজেট
কর্পোরেট সংবাদ1 hour ago

আইএফআইসি ব্যাংকে ৫৯ কর্মকর্তার পদোন্নতি, কর্মদক্ষতার স্বীকৃতি

বাজেট
আন্তর্জাতিক1 hour ago

ন্যাটো থেকে বেরিয়ে যাওয়ার কথা ভাবছেন ট্রাম্প

বাজেট
জাতীয়2 hours ago

পাচারকৃত সম্পদ ফেরত আনা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

বাজেট
জাতীয়2 hours ago

সংবিধান সংশোধনে শিগগির বিশেষ কমিটি করা হবে: চিফ হুইপ

বাজেট
জাতীয়2 hours ago

আরও ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ