পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ১৫২ শেয়ারের দরপতন
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ১৫২ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (১৮ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ দশমিক ০৫ পয়েন্ট কমে ১১১৭ পয়েন্টে অবস্থান করছে এবং ‘ডিএস-৩০’ সূচক ৭ দশমিক ৫২ পয়েন্ট কমে ২১১৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৪৫০ কোটি ৭৭ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৪ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৫৪ শেয়ারের দর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৫ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০৭ দশমিক ৪৬ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১৮ দশমিক ৪৭ পয়েন্ট কমে ১০৪১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৫ দশমিক ০২ পয়েন্ট কমে ১৯৪৫ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৫১১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৬২৫ কোটি ৯৯ লাখ ৫২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৫টি কোম্পানির, বিপরীতে ৩৫৪টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ১১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এটলাস বাংলাদেশ
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় শেয়ারদর কমেছে ৩৩১ কোম্পানির
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নিম্নমুখী প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টার মধ্যে শেয়ার দর হারিয়েছে ৩৩১ কোম্পানির।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৫ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা সাড়ে ১২টা ৪ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৬১ দশমিক ৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৫৮ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৯ দশমিক ৫৬ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৩৬ পয়েন্ট কমে যথাক্রমে ১০৫০ ও ১৯৫৯ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৫৬ কোটি ৪৮ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৬টির, কমেছে ৩৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
আরএকে সিরামিকের শেয়ার ক্রয় করবে মোহাম্মদ ট্রেডিং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকের উদ্যোক্তা ও ব্যবস্থাপনা পরিচালক এসএকে একরামুজ্জামানের মালিকানাধীন মোহাম্মদ ট্রেডিং কোম্পানিটির শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মোহাম্মদ ট্রেডিং আরএকে সিরামিকের ৫ লাখ শেয়ার ক্রয় করবে। যা ডিএসই ও সিএসইর পাবলিক মার্কেটের মাধ্যমে ক্রয় সম্পন্ন করা হবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো প্রগতি ইন্স্যুরেন্স
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১২ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।



