পুঁজিবাজার
সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিআইএফসি
বিদায়ী সপ্তাহে (১১ জানুয়ারি-১৫ জানুয়ারি) প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষ তালিকার প্রথম স্থানে রয়েছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)। প্রতিষ্ঠানটির শেয়ারদর সপ্তাহজুড়ে কমেছে ২৩ দশমিক ৮৫ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিচ হ্যাচারি। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৮ টাকা ৮০ পয়সা বা ২৩.১৬ শতাংশ। সপ্তাহের পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে আলিফ ইন্ডাষ্ট্রিজ। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫ টাকা ৩০ পয়সা বা ১৬.১১ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে সুহৃদ ইন্ডাষ্ট্রিজের ১৩.৬৪ শতাংশ, মেঘনা পেটের ১২.০৬ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ১১.৩৬ শতাংশ, অ্যাপোলো ইস্পাতের ১১.১১ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১০.৮৭ শতাংশ, এএফসি এগ্রোর ৯.৪৩ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৯.৩৮ শতাংশ দর কমেছে।
এমকে
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এসকোয়ার নিট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো পিপলস ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ৬১৫ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৪.২৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৮৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ৩.৭৫ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্স পিএলসির ৩.৭৫ শতাংশ দর কমেছে।
এমএন



