পুঁজিবাজার
বিএসইসি জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন ৯ সাংবাদিক
পুঁজিবাজারভিত্তিক সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান ও পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস পেয়েছেন ৯ জন সাংবাদিক। এদের মধ্যে তিনটি ক্যাটাগরিতে তিনজন বিজয়ী এবং ছয়জন বিশেষ পুরস্কার অর্জন করেছেন।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিজয়ীদের হাতে নগদ অর্থ ও সনদ তুলে দেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।
প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন- এই তিন ক্যাটাগরির প্রত্যেকটিতে ৩টি করে পুরস্কার দেওয়া হয়েছে। প্রত্যেক ক্যাটাগিতে একজন বিজয়ী এবং দুইজন বিশেষ পুরুস্কার অর্জন করেছেন।
প্রিন্ট ক্যাটাগরিতে বিজয় হয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর জ্যেষ্ঠ প্রতিবেদক আহসান হাবীব রাসেল। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন দৈনিক ইত্তেফাক এর জ্যেষ্ঠ প্রতিবেদক জলিল রায়হান মুন্না এবং দৈনিক সমকাল এর জ্যেষ্ঠ প্রতিবেদক আনোয়ার ইব্রাহীম।
ইলেকট্রনিক মিডিয়া ক্যাটারগিতে বিজয়ী হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তৌহিদুল ইসলাম রানা। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন এখন টিভির নিজস্ব প্রতিবেদক আতাউর রহমান এবং যমুনা টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক আলমগীর হোসেন।
আর অনলাইন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন রাইজিং বিডির জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম নুরুজ্জামান তানিম। এই ক্যাটাগরিতে বিশেষ পুরস্কার পেয়েছেন জাগো নিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক সাঈদ শিপন এবং বাংলানিউজের জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম এ কালাম।
পুরস্কারপ্রাপ্তদের প্রতিবেদন মূল্যায়ন ও তাদের পুরস্কারের জন্য মনোনীত করতে ছয় সদস্যের জুরিবোর্ড কাজ করেছেন। এদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, বিএসইসির প্রতিনিধি এবং সাংবাদিক প্রতিনিধি ছিলেন।
বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আয়োজিত এই মর্যাদাপূর্ণ পুরস্কার পুঁজিবাজারবিষয়ক দায়িত্বশীল, তথ্যনির্ভর ও অনুসন্ধানী সাংবাদিকতার স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়েছে।
বিএসইসি ক্যাপিটাল মার্কেট জার্নালিজম এক্সিলেন্স অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ এবারই প্রথম চালু করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা। পুঁজিবাজারের ওপর স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং গবেষণামূলক সাংবাদিকতাকে উৎসাহিত করার উদ্দেশ্যে এই অ্যাওয়ার্ডস অ্যান্ড ফেলোশিপ চালু করা হয়েছে বলে বিএসইসির পক্ষ থেকে জানানো হয়েছে।
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এসকোয়ার নিট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো পিপলস ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ৬১৫ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৪.২৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৮৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ৩.৭৫ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্স পিএলসির ৩.৭৫ শতাংশ দর কমেছে।
এমএন



