পুঁজিবাজার
আইপিডিসি ফাইন্যান্সে ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল
পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দুই পরিচালকের ১ কোটি শেয়ার হস্তান্তরের অনুমোদন বাতিল করেছে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) ডিএসই তাদের ওয়েবসাইটে পৃথক দুটি বার্তার মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্র মতে, কোম্পানিটির উদ্যোক্তা পরিচালক ও সাধারণ পরিচালকের মোট ১ কোটি শেয়ার আইপিডিসি ফাইন্যান্সের কাছে হস্তান্তরের কথা থাকলেও বর্তমান সিদ্ধান্তের ফলে সেই প্রক্রিয়াটি আর কার্যকর হচ্ছে না। গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের উদ্যোক্তা পরিচালক আহমেদ রাজীব সামদানি তার মালিকানাধীন ৯০ লাখ শেয়ার আইপিডিসি ফাইন্যান্স পিএলসির কাছে হস্তান্তরের প্রস্তাব দিয়েছিলেন। একই সঙ্গে কোম্পানির অপর পরিচালক নাদিয়া খলিল চৌধুরী তার হাতে থাকা ১০ লাখ শেয়ার একই প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের আবেদন করেন। ঢাকা স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ উভয় পরিচালকের মোট ১ কোটি শেয়ারের এই হস্তান্তরের বিষয়ে দেওয়া পূর্বের অনুমোদন বাতিল ঘোষণা করেছে।
এর আগে গত ১০ ডিসেম্বর,২০২৫ তারিখে ডিএসই এই দুই পরিচালকের শেয়ার হস্তান্তরের বিষয়ে একটি প্রাথমিক সংবাদ প্রকাশ করেছিল। সেই সময়ে ডিএসইর ট্রেডিং সিস্টেমের বাইরে এই বিশাল অংকের শেয়ার হস্তান্তরের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছিল। তবে আজ প্রকাশিত এক সংশোধনী বার্তায় ডিএসই স্পষ্ট জানিয়েছে, পূর্বের সেই অনুমোদনের সিদ্ধান্তটি এখন থেকে বাতিল বলে গণ্য হবে।
সাধারণত বাণিজ্যিক চুক্তি, ঋণের বিপরীতে জামানত বা অন্য কোনো আর্থিক দায়বদ্ধতার কারণে পুঁজিবাজারের ট্রেডিং সিস্টেমের বাইরে শেয়ার হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তবে গোল্ডেন হারভেস্টের ক্ষেত্রে কী বিশেষ কারণে এই অনুমোদন বাতিল করা হয়েছে, সে সম্পর্কে ডিএসইর পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। এর ফলে সংশ্লিষ্ট পরিচালকদের হাতে থাকা এই শেয়ারগুলো আপাতত আগের অবস্থাতেই বহাল থাকছে।
এসএম
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো এসকোয়ার নিট
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকোয়ার নিট কম্পোজিট পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৪টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ মার্চ, ২০২৬ তারিখ পর্যন্ত কোম্পানির সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো পিপলস ইন্স্যুরেন্স
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি পিপলস ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২৩ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ৬১৫ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৪.২৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৮৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ৩.৭৫ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্স পিএলসির ৩.৭৫ শতাংশ দর কমেছে।
এমএন



