Connect with us

পুঁজিবাজার

তিন প্রান্তিকে লোকসানে আলহাজ টেক্সটাইল

Published

on

পুঁজিবাজারে

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি আলহাজ টেক্সটাইল মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ সমাপ্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

রোববার (২৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রথম প্রান্তিক

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সমাপ্ত বছরের প্রথম প্রান্তিকে (জুলাই’২৩-সেপ্টেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৪৩ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ১৬ পয়সা আয় হয়েছিল।

দ্বিতীয় প্রান্তিক

সমাপ্ত সময়ের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর ’২৩-ডিসেম্বর’২৩) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৬ পয়সা। এর আগের বছর একই সময়ে শেয়ার প্রতি ২১ পয়সা লোকসান ছিল।

তৃতীয় প্রান্তিক

সমাপ্ত তৃতীয় প্রান্তিকে কোম্পানিটি (জানুয়ারি’২৪-মার্চ’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৪১ পয়সা। আগের বছর একই সময় কোম্পানির লোকসান ছিল ১০ পয়সা।

তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই’২৩ – মার্চ’২৪) শেয়ার প্রতি লোকসান হয়েছে ৩ টাকা ৩৯ পয়সা। এর আগের বছর ১৫ পয়সা লোকসান হয়েছিলো।

কাফি

শেয়ার করুন:-

পুঁজিবাজার

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

Published

on

পুঁজিবাজারে

আসছে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ম্যানেজার (প্রকাশনা ও জনসংযোগ) মোহাম্মদ শাখাওয়াত-ই-এলাহি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়, পবিত্র রমজান মাস উপলক্ষে ডিএসইর লেনদেন সকাল ১০ টায় শুরু হয়ে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত চলবে। পোষ্ট ক্লোজিং সেশন থাকবে ১টা ৪০ মিনিট থেকে ১টা ৫০ মিনিট পর্যন্ত।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে ডিএসই অফিসিয়াল কার্যক্রম সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত চলবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তবে রমজান মাস এবং ঈদুল ফিতরের ছুটির পর ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিস আগের নিয়মে চলবে। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত।

এর আগে রমজান মাসের জন্য ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি পরিবর্তন করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন সূচি অনুযায়ী রমজান মাসে ব্যাংকে রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর অফিস চলবে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। আর শুক্রবার ও শনিবার থাকবে সাপ্তাহিক ছুটি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

Published

on

পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া ২৩৭ কোম্পানির শেয়ারদর কমেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (১৬ ফেব্রুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা ২ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ৩৪ দশমিক ০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৬৬ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে আর ‘ডিএস-৩০’ সূচক ২০ দশমিক ৫৯ পয়েন্ট কমে যথাক্রমে ১১১৯ ও ২১২৪পয়েন্টে অবস্থান করছে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৭২৪ কোটি ১৪ লাখ ০৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টির, কমেছে ২৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৪ কোম্পানির শেয়ারদর।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

টেকসই বন্ড তালিকাভুক্তির সম্ভাবনা যাচাইয়ে ডিএসই–আইআইএক্স চুক্তি

Published

on

পুঁজিবাজারে

বাংলাদেশের পুঁজিবাজারে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট প্রবর্তন ও বিস্তারের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স)-এর মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। রবিবার (১৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এই চুক্তির মাধ্যমে উভয় প্রতিষ্ঠান টেকসই ও থিম্যাটিক অর্থায়নের নতুন ক্ষেত্র উন্মোচনের উদ্যোগ নিয়েছে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার এবং আইআইএক্স-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা দুররীন শাহনাজ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ডিএসই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই অংশীদারিত্ব দেশের পুঁজিবাজারে অন্তর্ভুক্তিমূলক, জেন্ডার-স্মার্ট ও জলবায়ু-সংবেদনশীল অর্থায়ন কাঠামো গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সমঝোতা স্মারকের আওতায়, প্রয়োজনীয় নিয়ন্ত্রক অনুমোদন সাপেক্ষে ডিএসই একটি স্বতন্ত্র থিম্যাটিক বা টেকসই অর্থায়ন প্ল্যাটফর্মের অধীনে অরেঞ্জ বন্ড তালিকাভুক্তির সম্ভাব্যতা যাচাই করবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চুক্তি অনুযায়ী, বাজার প্রস্তুতি জোরদার, বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি এবং নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় সাধনের মাধ্যমে অরেঞ্জ ইনস্ট্রুমেন্টকে একটি বিশ্বাসযোগ্য থিম্যাটিক ঋণ সিকিউরিটি হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি যৌথ অ্যাডভোকেসি, বাজার সম্প্রসারণ এবং সক্ষমতা উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও অন্তর্ভুক্ত রয়েছে। কর্মশালা, বিনিয়োগকারী সম্পৃক্ততা কার্যক্রম এবং নীতিগত সংলাপের মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠান, উন্নয়ন অংশীদার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্পৃক্ত করা হবে। সকল কার্যক্রম দেশের বিদ্যমান নিয়ন্ত্রক কাঠামোর আলোকে পরিচালিত হবে।

ডিএসই’র ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার বলেন, জাতীয় উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে পুঁজিবাজারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আইআইএক্স-এর সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আর্থিক রিটার্নের পাশাপাশি পরিমাপযোগ্য সামাজিক ও পরিবেশগত প্রভাব সৃষ্টিকারী অরেঞ্জ বন্ড তালিকাভুক্তির সম্ভাবনা যাচাই ও এগিয়ে নিতে ডিএসই প্রতিশ্রুতিবদ্ধ।

আইআইএক্স প্রধান দুররীন শাহনাজ মন্তব্য করেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য অর্জনে বাংলাদেশের আর্থিক বাজার এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। ডিএসই’র সঙ্গে যৌথ উদ্যোগ অরেঞ্জ পুঁজিবাজারকে এগিয়ে নেওয়ার পাশাপাশি লিঙ্গ সমতা ও জলবায়ু কার্যক্রমকে ত্বরান্বিত করবে এবং দেশের আর্থিক ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থার ভিত্তি আরও শক্তিশালী করবে।

বৈশ্বিক মানদণ্ড ও সেরা অনুশীলনের সমন্বয়ের মাধ্যমে অরেঞ্জ মুভমেন্ট আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণ ও বৈশ্বিক আর্থিক সংযোগ জোরদারে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সপ্তাহের প্রথমদিনে ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

Published

on

পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১২ কোটি ১ লাখ ৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, রবিবার (১৫ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৬৫ হাজার ২৫৪ টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ১ লাখ ৪ হাজার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেডের ২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ১ কোটি ৪০ লাখ ৯১ হাজার টাকার এবং তৃতীয় স্থানে তৌফিকা ফুডস এবং লাভেলো আইসক্রিম পিএলসির ১ কোটি ২ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

Published

on

পুঁজিবাজারে

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শেয়ার দর ২ টাকা ৬ পয়সা বা ৪ দশমিক ৯৯ শতাংশ কমেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল জিল বাংলা সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৩ দশমিক ৯৫ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা জুট স্পিনার্স লিমিটেডের শেয়ারদর দশমিক ৯৬ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড, ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট, দি ইবনে সিনা ফার্মা, আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক, শ্যামপুর সুগার মিলস, আফতাব অটোমোবাইলস লিমিটেড এবং নাভানা সিএনজি লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

আসছে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ম্যানেজার...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার20 hours ago

টেকসই বন্ড তালিকাভুক্তির সম্ভাবনা যাচাইয়ে ডিএসই–আইআইএক্স চুক্তি

বাংলাদেশের পুঁজিবাজারে অরেঞ্জ ক্যাপিটাল ইনস্ট্রুমেন্ট প্রবর্তন ও বিস্তারের লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি. (ডিএসই) এবং ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট এক্সচেঞ্জ (আইআইএক্স)-এর মধ্যে...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার23 hours ago

সপ্তাহের প্রথমদিনে ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১২...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ওয়ান ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪ কোম্পানির মধ্যে ৩৬৪ টির শেয়ারদর বৃদ্ধি...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার24 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
পুঁজিবাজারে
আন্তর্জাতিক14 minutes ago

বৈশ্বিক এআই সম্মেলন শুরু ভারতে

পুঁজিবাজারে
জাতীয়21 minutes ago

২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, ১৩ জন শত কোটিপতি: টিআইবি

পুঁজিবাজারে
জাতীয়36 minutes ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

পুঁজিবাজারে
রাজনীতি44 minutes ago

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যাবে যমুনায়

পুঁজিবাজারে
অর্থনীতি49 minutes ago

নমুনা নোট নিয়ে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে
রাজনীতি1 hour ago

সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে, ট্রাকসেলে কেন বেশি?

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

পুঁজিবাজারে
লাইফস্টাইল2 hours ago

স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি

পুঁজিবাজারে
আন্তর্জাতিক14 minutes ago

বৈশ্বিক এআই সম্মেলন শুরু ভারতে

পুঁজিবাজারে
জাতীয়21 minutes ago

২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, ১৩ জন শত কোটিপতি: টিআইবি

পুঁজিবাজারে
জাতীয়36 minutes ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

পুঁজিবাজারে
রাজনীতি44 minutes ago

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যাবে যমুনায়

পুঁজিবাজারে
অর্থনীতি49 minutes ago

নমুনা নোট নিয়ে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে
রাজনীতি1 hour ago

সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে, ট্রাকসেলে কেন বেশি?

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

পুঁজিবাজারে
লাইফস্টাইল2 hours ago

স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি

পুঁজিবাজারে
আন্তর্জাতিক14 minutes ago

বৈশ্বিক এআই সম্মেলন শুরু ভারতে

পুঁজিবাজারে
জাতীয়21 minutes ago

২৩৬ জন সংসদ সদস্য কোটিপতি, ১৩ জন শত কোটিপতি: টিআইবি

পুঁজিবাজারে
জাতীয়36 minutes ago

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

পুঁজিবাজারে
রাজনীতি44 minutes ago

জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি, সন্ধ্যায় যাবে যমুনায়

পুঁজিবাজারে
অর্থনীতি49 minutes ago

নমুনা নোট নিয়ে বিভ্রান্তি, সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

পুঁজিবাজারে
রাজনীতি1 hour ago

সন্ধ্যায় ইসলামী আন্দোলনের আমিরের বাসায় যাবেন তারেক রহমান

পুঁজিবাজারে
জাতীয়2 hours ago

মন্ত্রীদের জন্য ধানমন্ডিসহ কয়েকটি এলাকায় ৩৭টি বাসা প্রস্তুত: গণপূর্ত উপদেষ্টা

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

রমজানে টিসিবির পণ্য: কার্ডধারী পাবেন কম দামে, ট্রাকসেলে কেন বেশি?

পুঁজিবাজারে
পুঁজিবাজার2 hours ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

পুঁজিবাজারে
লাইফস্টাইল2 hours ago

স্ক্রিন টাইমে চোখের ক্লান্তি, তিন ব্যায়ামে মিলবে স্বস্তি