Connect with us

স্বাস্থ্য

ডেঙ্গুতে আজও প্রাণ গেলো ৬ জনের

Published

on

ব্লক

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এ সময় ৭৮৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (১৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে ৮৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৮ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৩০ জন, ঢাকা উত্তর সিটিতে ১৬৬ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৮৬ জন, খুলনা বিভাগে ৬৬ জন (সিটি কর্পোরেশনের বাইরে), ময়মনসিংহ বিভাগে ৫৪ জন (সিটি কর্পোরেশনের বাইরে), রাজশাহী বিভাগে ৮৮ জন (সিটি কর্পোরেশনের বাইরে) এবং সিলেট বিভাগে ৩ জন (সিটি কর্পোরেশনের বাইরে) নতুন রোগী ভর্তি হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭৩ জন। এ নিয়ে চলতি বছর ছাড়পত্র পেয়েছেন ৮৪ হাজার ৫৭০ জন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৮৭ হাজার ৭১২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৩৪৯ জনের।

বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ড. আতিকুর রহমান জানান, ডেঙ্গু এখন সারা বছরই হচ্ছে। বৃষ্টি শুরু হলে এটা বাড়ছে। ডেঙ্গু প্রতিরোধে মশা নিরোধক ওষুধ ব্যবহারের পাশাপাশি সব জায়গায় প্রচার চালাতে হবে। একইসঙ্গে সবাইকে সচেতন থাকতে হবে।

কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী বলছেন, মশানিধনে শুধু জেল-জরিমানা আর জনসচেতনতা বাড়িয়ে কাজ হবে না। সঠিকভাবে জরিপ চালিয়ে দক্ষ জনবল দিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে।

উল্লেখ্য, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।

শেয়ার করুন:-

স্বাস্থ্য

৩ মে থেকে দেশব্যাপী হামের টিকাদান কর্মসূচি শুরু হবে

Published

on

ব্লক

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হামের প্রাদুর্ভাব বাড়ায় আগামী ৩ মে থেকে সারা দেশে পর্যায়ক্রমে হামের টিকা দেওয়া হবে। এর আগে আগামী রবিবার থেকে উচ্চ ঝুঁকিপূর্ণ দুই সিটি ও দুই জেলায় এ কার্যক্রম চালু করা হবে।

রবিবার (৫ এপ্রিল) ঢাকার নবাবগঞ্জে হামের টিকাদান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আগামী ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, ময়মনসিংহ ও বরিশাল জেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। পরবর্তীতে ৩ মে থেকে বাকি জেলা ও উপজেলাগুলোতেও পর্যায়ক্রমে টিকা দেওয়া হবে, যেন শিশুরা ঝুঁকিতে না থাকে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরো বলেন, বর্তমানে দেশে হামের যে প্রাদুর্ভাব দেখা দিয়েছে, তা কোনোভাবেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। হাম এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা করোনার মহামারির চেয়েও কম উদ্বেগজনক নয়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শিশুদের মধ্যে হামের সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় জরুরি ভিত্তিতে এই টিকাদান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে লক্ষ্যমাত্রাভুক্ত সব শিশুকে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে।

উল্লেখ্য, আজ রবিবার সকালে ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। দেশের ১৮ জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় প্রথম ধাপে চলছে এই টিকাদান কর্মসূচি। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের দেওয়া হচ্ছে এই টিকা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

যেসব শিশুকে হামের টিকা না দেওয়ার পরামর্শ স্বাস্থ্য মন্ত্রণালয়ের

Published

on

ব্লক

জরুরি ভিত্তিতে হাম-রুবেলার (এমআর) টিকাদান কার্যক্রম শুরু করছে সরকার। রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে এ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। যেসব শিশু জ্বর বা বর্তমানে অসুস্থ রয়েছে তাদের টিকা না দেওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (৪ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদের এই সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল দেওয়া হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

প্রথম ধাপে দেশের উচ্চ ঝুঁকিপূর্ণ ১৮ জেলার আওতাধীন ৩০টি উপজেলা। পরে পর্যায়ক্রমে তা সারা দেশে সম্প্রসারণ করা হবে। আগামী ২১ মে ২০২৬-এর মধ্যে, পবিত্র ঈদুল আজহার আগেই এ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে এই জরুরি টিকাদান কার্যক্রম গ্রহণ করা হয়েছে, যার লক্ষ্য দ্রুত সময়ের মধ্যে দেশের সব শিশুকে সুরক্ষার আওতায় আনা বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জানা গেছে, প্রাথমকিভাবে দেশের ১৮ জেলার ৩০ উপজেলায় জরুরিভিত্তিতে এ টিকাদান কর্মসূচি শুরু হবে। এই উপজেলাগুলো হচ্ছে— বরগুনা সদর, বরিশালের মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ, চাঁদপুরের হাইমচর ও সদর, কক্সবাজারের মহেশখালী ও রামু, ঢাকার নবাবগঞ্জ, গাজীপুর সদর, যশোর সদর, ঝালকাঠির নলছিটি, মাদারীপুর সদর, মুন্সিগঞ্জের লৌহজং, সদর ও শ্রীনগর, ময়মনসিংহের ত্রিশাল, সদর ও ফুলপুর, নাটোর সদর, নেত্রকোনার আটপাড়া, নওগাঁর পোরশা, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, সদর ও ভোলাহাট, পাবনার ঈশ্বরদী, সদর, আটঘরিয়া ও বেড়া, রাজশাহীর গোদাগাড়ী এবং শরীয়তপুরের জাজিরা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

হামের বিশেষ টিকাদান কর্মসূচি শুরু

Published

on

ব্লক

হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় দেশের ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রবিবার (৫ এপ্রিল) সকাল ৯টায় ঢাকার নবাবগঞ্জে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের দেওয়া হবে এই টিকা।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, যারা ইতিমধ্যে হাম বা জ্বরে আক্রান্ত রয়েছে, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না। পরে যেসব জেলায় হামের প্রাদুর্ভাব বাড়ছে বা বেড়েছে, সেসব এলাকায় পর্যায়ক্রমে এই টিকাদান কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিমন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সরকার সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। এই টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি সব অভিভাবককে শিশুদের টিকাদান নিশ্চিত করতে এবং কর্মসূচি সফল করতে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

যে ১৮ জেলার ৩০ উপজেলায় হামের টিকা দেওয়া হবে-
বরগুনা (বরগুনা পৌরসভা ও সদর), পাবনা (পাবনা পৌরসভা ও সদর, ঈশ্বরদী, আটঘরিয়া, বেড়া), চাঁদপুর (চাঁদপুর পৌরসভা ও সদর, হাইমচর), কক্সবাজার (মহেশখালী, রামু), গাজীপুর (গাজীপুর সদর), চাঁপাইনবাবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর, শিবগঞ্জ, ভোলাহাট), নেত্রকোনা (আটপাড়া), ময়মনসিংহ (ময়মনসিংহ সদর, ত্রিশাল, তারাকান্দা, শ্রীনগর), রাজশাহী (গোদাগাড়ী), বরিশাল (মেহেন্দীগঞ্জ, বাকেরগঞ্জ), নওগাঁ (পোরশা), যশোর (যশোর পৌরসভা ও সদর), নাটোর (নাটোর সদর), মুন্সীগঞ্জ (মুন্সীগঞ্জ পৌরসভা ও সদর, লৌহজং), মাদারীপুর (মাদারীপুর পৌরসভা ও সদর), ঢাকা (নবাবগঞ্জ), ঝালকাঠি (নলছিটি), শরীয়তপুর (জাজিরা)।

দেশের মোট ৩০টি হটস্পট উপজেলা বা পৌরসভা চিহ্নিত করা হয়েছে। সর্বোচ্চ আক্রান্ত এলাকার মধ্যে বরগুনা সদর ও পৌরসভা রয়েছে। নিম্ন ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে মাদারীপুর, ঢাকার নবাবগঞ্জ, মুন্সীগঞ্জ, ঝালকাঠি, শরীয়তপুরসহ বেশ কয়েকটি জেলা।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

হামের ভয়াবহতা: ১৯ দিনে ৯৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭০০-এর বেশি

Published

on

ব্লক

গত ১৯ দিনে সারা দেশে হামের উপসর্গ নিয়ে ৯৪ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে ল্যাবরেটরি পরীক্ষায় এখন পর্যন্ত নিশ্চিতভাবে ৯ শিশুর মৃত্যু হামের কারণে হয়েছে বলে শনাক্ত করা হয়েছে। একই সময়ে সারাদেশে ৭১১ জন শিশুর শরীরে এই ভাইরাসের উপস্থিতি নিশ্চিত হওয়া গেছে।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের বর্তমান হাম পরিস্থিতির এই উদ্বেগজনক তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৫ মার্চ থেকে অদ্যবধি সারা দেশে হাম সন্দেহে ৫ হাজার ৭৯২ জন শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে পরীক্ষায় ৭৭১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। এই বিভাগে মোট ৩১৮ জন শিশু হামে আক্রান্ত হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৯৪৭ জন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৪২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে। একদিনে শনাক্ত হওয়া এসব রোগীর মধ্যে সর্বোচ্চ ১৮ জনই ঢাকা বিভাগের। তবে এই সময়ে ময়মনসিংহ বিভাগে নতুন কোনো হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়নি।

বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগের পর দ্বিতীয় সর্বোচ্চ ৮ জন রোগী শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে ৫ জন করে এবং চট্টগ্রামে ৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। বরিশাল ও রংপুর বিভাগে ১ জন করে আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

হামের লক্ষণ কী?
হামের জীবাণু শরীরে প্রবেশের পর লক্ষণ প্রকাশ পেতে কমপক্ষে ১০-১৪ দিন সময় লাগে। তাই, কার মাধ্যমে এবং কখন ভাইরাসের সংক্রমণ হয়েছে তা বোঝা কঠিন। হামের প্রাথমিক উপসর্গগুলো হলো, সর্দি, কাশি, তীব্র জ্বর (১০৩-১০৫°F), চোখ লাল হয়ে যাওয়া ও চোখ দিয়ে পানি পড়া এবং গালের ভেতরে ছোট সাদা দাগ বা কপ্লিক স্পটের আবির্ভাব। এ উপসর্গগুলো সাধারণত ৪-৭ দিন স্থায়ী হয়।

হামের সবচেয়ে দৃশ্যমান লক্ষণ হলো ত্বকে লাল ফুসকুড়ি (র‍্যাশ)। র‍্যাশ সাধারণত সংক্রমণের ৭-১৮ দিন পরে শুরু হয়, প্রথমে মুখ ও গলার উপরের অংশে দেখা যায়। এটি প্রায় ৩ দিনের মধ্যে সারা শরীরে ছড়িয়ে পড়ে, শেষ পর্যন্ত হাত ও পা পর্যন্ত পৌঁছে যায়। র‍্যাশ সাধারণত ৫-৬ দিন স্থায়ী হয়, তারপর ধীরে ধীরে মিলিয়ে যায়।

অধিকাংশ হাম আক্রান্ত রোগী রোগের সূচনা থেকে ৭-১০ দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং শরীরে আজীবন রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং দ্বিতীয়বার হাম দিয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে না। হাম ভাইরাস সংক্রমণের পর মানবদেহ মূলত হিমাগ্লুটিনিন (H) প্রোটিনের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে এবং এ অ্যান্টিবডিই পরবর্তী সংক্রমণ প্রতিরোধ করে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

স্বাস্থ্য

দেশজুড়ে হামের প্রাদুর্ভাব, চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল

Published

on

ব্লক

দেশজুড়ে হামের প্রকোপের কারণে সৃষ্ট পরিস্থিতি সামাল দিতে স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) বাতিল করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন রুমী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদেশে বলা হয়, শিশুদের মাঝে হামজনিত নিউমোনিয়ার প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আপদকালীন সময়ে নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা ও হামের ভ্যাকসিন প্রদানের সুবিধার্থে স্বাস্থ্য অধিদপ্তর ও অধিদপ্তরাধীন সকল স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত সর্বস্তরের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী ও স্বাস্থ্যকর্মীদের ছুটি (অর্জিত ছুটি ও নৈমিত্তিক ছুটি) স্থগিত/বাতিল করা হলো।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ আদেশ যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জারি করা হলো এবং অবিলম্বে কার্যকরী হবে।

গত ১ এপ্রিল সকাল ৮টা থেকে ২ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা ৬৮৫ ছিল জন। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামের রোগীর সংখ্যা তিন হাজার ৭০৯ জন।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় নিশ্চিত শনাক্ত হামরোগীর সংখ্যা ছিল ২৬ জন। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত শনাক্ত হামরোগীর সংখ্যা ৫৮৫ জন।

গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত সন্দেহজনক হামে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৩৬৩ জন এবং একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক হাজার ৯৩০ জন।

বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় হামের উপসর্গে চারজনের মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত নিশ্চিত হাম রোগে মৃত্যু হয়েছে ১৩ জনের এবং একই সময়ে সন্দেহজনক হামে ২৭ জনের মৃত্যু হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে প্রাইম ফাইন্যান্স অ্যান্ড...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে ১৪৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।...

ব্লক ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪৭০ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার5 hours ago

৩ বছরেও ডিভিডেন্ড দেয়নি আমরা নেটওয়ার্ক, ক্ষোভে ফুঁসছে বিনিয়োগকারীরা

পুজিঁবাজারে তালিকাভুক্ত তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্ক লিমিটেডের বিনিয়োগকারীরা ডিভিডেন্ড না পাওয়ায় হতাশায় ভুগছেন। কোম্পানিটির শেয়ার প্রতি ৬৯ টাকা বিনিয়োগ...

ব্লক ব্লক
পুঁজিবাজার6 hours ago

মিরাকল ইন্ডাস্ট্রিজের তৃতীয় প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে সমাপ্ত চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিক (জানুয়ারি’২৪–মার্চ’২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ব্লক
আন্তর্জাতিক13 minutes ago

হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের শান্তি পরিকল্পনা স্থগিত

ব্লক
সারাদেশ21 minutes ago

চরপালংয়ে সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ব্লক
জাতীয়36 minutes ago

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, শুরু ১৫ এপ্রিল

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪৭০ কোটি টাকা

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪

ব্লক
জাতীয়3 hours ago

দেশে পৌঁছেছে জ্বালানি পণ্যবাহী ৪ জাহাজ

ব্লক
আন্তর্জাতিক13 minutes ago

হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের শান্তি পরিকল্পনা স্থগিত

ব্লক
সারাদেশ21 minutes ago

চরপালংয়ে সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ব্লক
জাতীয়36 minutes ago

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, শুরু ১৫ এপ্রিল

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪৭০ কোটি টাকা

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪

ব্লক
জাতীয়3 hours ago

দেশে পৌঁছেছে জ্বালানি পণ্যবাহী ৪ জাহাজ

ব্লক
আন্তর্জাতিক13 minutes ago

হরমুজ প্রণালি খোলার প্রস্তাব প্রত্যাখ্যান, পাকিস্তানের শান্তি পরিকল্পনা স্থগিত

ব্লক
সারাদেশ21 minutes ago

চরপালংয়ে সেচ পাম্পে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ব্লক
জাতীয়36 minutes ago

বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা, শুরু ১৫ এপ্রিল

ব্লক
পুঁজিবাজার1 hour ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার

ব্লক
পুঁজিবাজার1 hour ago

দরপতনের শীর্ষে প্রাইম ফাইন্যান্স

ব্লক
পুঁজিবাজার2 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বাংলাদেশ অটোকারস

ব্লক
পুঁজিবাজার2 hours ago

লেনদেনের শীর্ষে ডমিনেজ স্টিল

ব্লক
পুঁজিবাজার2 hours ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন ৪৭০ কোটি টাকা

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ট্রাম্পের হুমকির পর ইরানে মার্কিন-ইসরাইলি হামলা জোরদার, নিহত ৩৪

ব্লক
জাতীয়3 hours ago

দেশে পৌঁছেছে জ্বালানি পণ্যবাহী ৪ জাহাজ