Connect with us

কর্পোরেট সংবাদ

জেসিআই’র ঢাকা ওয়েস্ট ব্যাটেল অব দ্যা ব্রাশ ৭.০

Published

on

ব্লক

সপ্তমবারের মতো জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা ওয়েস্টের উদ্যোগে জমকালো চিত্রাঙ্কন প্রতিযোগিতা ‘ব্যাটেল অব দ্যা ব্রাশ ৭.০’ অনুষ্ঠিত হয়েছে। দেশের জন্য আরও সক্রিয়, উদ্ভাবনী এবং সচেতন ভবিষ্যত প্রজন্ম তৈরি করাই এই কর্মসূচির লক্ষ্য।

শুক্রবার (১৪ নভেম্বর ) রাজধানীর ধানমন্ডির ম্যারিয়ট কনভেনশনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ৫০টির বেশি স্কুলের প্রায় ৩০০-এর বেশি সক্ষম, শারীরিক-মানসিক প্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোর একই প্লাটফর্মে এই প্রতিযোগিতায় অংশ নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, চেয়ারম্যান এন্ড সিইও, বিশ্বসাহিত্য কেন্দ্র। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক বিশ্বজিৎ গোস্বামী ও চারুপুথির প্রতিষ্ঠাতা মো. এহসান-উর-রশিদ।

ব্যাটেল অব দ্যা ব্রাশ ৭.০ এর এই আয়োজনে উপস্থিত ছিলেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল বোর্ডের সদস্যবৃন্দ। আরো উপস্থিত ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের ২০১৭ লোকাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া, ২০২২ লোকাল প্রেসিডেন্ট মুহাম্মাদ আলতামিশ নাবিল, ২০২৩ লোকাল প্রেসিডেন্ট মাহমুদুর রহমান এবং ২০২৪ লোকাল প্রেসিডেন্ট এস এম বেলাল।

ইভেন্ট অ্যাডভাইজার ছিলেন জেসিআই ঢাকা ওয়েস্টের লোকাল প্রেসিডেন্ট সুজাউর রহমান ইমন, ইভেন্ট ডিরেক্টর সুবাহ আফরিন, ইভেন্ট কনভেনার মো. সাদ্দাম হোসেন এবং কো-কনভেনার ছিলেন মো. তানভির হাসান, ইব্রাহিম খলিল ফয়সাল, মো. সামিন রহমান, অদ্রিকা এষণা পূর্বাশা, মাসুদ এবং ক্রিয়েটিভ ও ভিজুয়াল লিড রিয়েল আহম্মেদ।

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ১৮-৪০ বছর বয়সী উদ্যমী তরুণদের একটি সংগঠন। জেসিআইর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে অবস্থিত। ১২০টিরও বেশি দেশের কার্যক্রম রয়েছে। বিশ্বে এর সদস্য সংখ্যা ২ লাখের বেশি। বাংলাদেশে বর্তমানে জেসিআইয়ের প্রায় ৪০টির বেশি লোকাল চ্যাপ্টার কাজ করছে। এর মধ্যে জেসিআই ঢাকা ওয়েস্ট সবচেয়ে বৃহৎ এবং প্রাচীনতম।

এমকে

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ, বিল দিন নিমিষেই

Published

on

ব্লক

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর ডিজিটাল লেনদেন আরও সহজ করতে বিদ্যুৎ বিল পরিশোধের পরিধি বাড়িয়েছে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’। এখন থেকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) আরও ২০টি অঞ্চলের গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল প্রদান করতে পারবেন। এর ফলে দেশের ২৪টি জেলার মোট ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা ঝামেলা ছাড়াই মুহূর্তের মধ্যে বিল পরিশোধের সুবিধা পাবেন।

নতুন এই ২০টি সমিতি যুক্ত হওয়ার ফলে বিআরইবি-র অর্ধেকের বেশি গ্রাহক নগদের মাধ্যমে বিল দিতে পারবেন। প্রত্যেক গ্রাহক অ্যাপের মাধ্যমে এই সুবিধা নিতে পারবেন। সে জন্য অ্যাপে ‘বিল পে’ ট্যাবে গিয়ে ‘ইলেকট্রিসিটি’ অপশনটি নির্বাচন করতে হবে। এরপর ‘আরইবি পোস্টপেইড’ নির্বাচন করে বিল প্রদান করা যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ২০টি পল্লী বিদ্যুৎ সমিতির (পবিস) পোস্টপেইড বিল প্রদান করা যাবে নগদ অ্যাপ ব্যবহার করে। সমিতিগুলো হলো- ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতি, কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি, ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতি, ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি, বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২, ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৩, ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪, নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১, গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-১, ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতি ও কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে নেত্রকোনা পল্লী বিদ্যুৎ সমিতি, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতি, রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-২ ও টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকেরা নগদের মাধ্যমে তাদের বিদ্যুৎ বিল প্রদান করে আসছেন।

বাংলাদেশের ৮০ ভাগ বিদ্যুৎ গ্রাহক আছেন আরইবির অধীনে। আর দেশের ৮ কোটির বেশি গ্রাহক আছেন নগদে। এই দুটি প্রতিষ্ঠান ২০২৩ সালে চুক্তির মাধ্যমে গ্রাহকের জীবন আরো বেশি স্বাচ্ছন্দ্যময় করতে কাজ করছে। নতুন যুক্ত হওয়া সমিতিগুলোর গ্রাহকেরাও এখন থেকে নগদের পল্লী বিদ্যুৎ বিল সেবা গ্রহণ করতে পারবেন মুহূর্তেই।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ঢাকার মনিপুরী পাড়ায় ব্র্যাক ব্যাংকের নতুন উপশাখা উদ্বোধন

Published

on

ব্লক

রাজধানীর তেজগাঁওয়ের মনিপুরী পাড়ায় নতুন একটি উপশাখা চালু করেছে ব্র্যাক ব্যাংক। এর মাধ্যমে ব্যাংকটির মোট উপশাখার সংখ্যা দাঁড়িয়েছে ১১৬-তে। গত মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তেজগাঁওয়ের ১৪৫, মনিপুরী পাড়া, জেডিপিসি ভবনে আনুষ্ঠানিকভাবে এই উপশাখার উদ্বোধন করা হয়।

ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই উপশাখাটির উদ্বোধন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ব্যাংকটির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক, ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সিনিয়র জোনাল হেড (নর্থ) এ.কে.এম. তারেক, সিনিয়র জোনাল হেড (সাউথ) তাহের হাসান আল মামুন। এ ছাড়াও ব্যাংকের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঢাকার এ ব্যস্ততম এলাকাটি মনিপুরী জাতিগোষ্ঠী, আবাসিক এলাকা ও ক্রমবর্ধমান ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সুপরিচিত। ফলে, ব্র্যাক ব্যাংকের এই উপশাখার মাধ্যমে বৈচিত্র্যময় এই গ্রাহকশ্রেণি আরও সুবিধাজনক ও উন্নত ব্যাংকিং সেবা উপভোগ করবেন।

গ্রাহকরা এখানে অ্যাকাউন্ট খোলা, নগদ জমা ও উত্তোলন, ডিপিএস-এফডিআর খোলা, ইএফটিএন ও আরটিজিএসফান্ড ট্রান্সফার, রেমিটেন্স সেবা, ইউটিলিটি বিল পরিশোধ, ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ফাইল, কনজ্যুমার লোন, ডেবিট কার্ড ও চেকবই প্রসেসিং, আস্থা অ্যাপ রেজিস্ট্রেশন, স্কুল ব্যাংকিং, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য, এই উপশাখা থেকে বৈদেশিক মুদ্রা-সংক্রান্ত কোনো সেবা প্রদান করা হবে না।

বর্তমানে ব্র্যাক ব্যাংক দেশের অন্যতম বৃহত্তম ব্যাংকিং নেটওয়ার্ক পরিচালনা করছে। সারা দেশে ব্যাংকটির বর্তমানে ৩১০টি শাখা ও উপশাখা, ৩৩০টি এটিএম, ৪৪৬টি এসএমই ইউনিট অফিস এবং ১,১১৭টি এজেন্ট ব্যাংকিং আউটলেট রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

উইকিমিডিয়া বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা

Published

on

ব্লক

উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত স্থানীয় চ্যাপ্টার উইকিমিডিয়া বাংলাদেশের ২০২৬–২৭ মেয়াদে নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। গত ১৭ জানুয়ারি সংগঠনটির বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন হয়। পরে ৮ ফেব্রুয়ারি কমিটির প্রথম সভায় সংগঠনটির নতুন নেতৃত্ব নির্ধারণ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন তানভির রহমান, সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. দেলোয়ার হোসেন এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন শাকিল হোসেন। ৯ সদস্যের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির বাকি সদস্যরা হলেন মহীন রীয়াদ, শাবাব মুস্তাফা, সুব্রত রায়, দোলন প্রভা, মঈনুল ইসলাম ও মো. তানবিন ইসলাম সিয়াম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উইকিমিডিয়া বাংলাদেশ হলো উইকিমিডিয়া ফাউন্ডেশনের অনুমোদিত একটি স্থানীয় চ্যাপ্টার। ২০১১ সালের ৩ অক্টোবর এটি ফাউন্ডেশনের ৩৯তম চ্যাপ্টার হিসেবে বৈশ্বিক স্বীকৃতি পায়। পরবর্তীতে ২০১৪ সালের ৯ জুন এটি বাংলাদেশে সোসাইটি রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী একটি অলাভজনক ফাউন্ডেশন হিসেবে নিবন্ধিত হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উইকিমিডিয়া বাংলাদেশ এমন একটি পৃথিবীর স্বপ্নে বিশ্বাস করে যেখানে প্রতিটি মানুষ মানবতার সকল জ্ঞানের অংশীদার হতে পারবে। শিক্ষা ও জ্ঞান লাভের অধিকারকে মানবাধিকার হিসেবে গণ্য করে এই প্রতিষ্ঠানটি সমাজের সকল স্তরে উন্মুক্ত জ্ঞান তৈরি, সংগ্রহ ও প্রসারে কাজ করে। উইকিপিডিয়া ও অন্যান্য উইকি প্রকল্পের বিষয়বস্তুসমূহ স্বেচ্ছাসেবকদের মাধ্যমে তৈরি হলেও, ফাউন্ডেশনটির লক্ষ্য এই অনন্য সম্প্রদায়কে ডিজিটাল স্বেচ্ছাসেবায় উৎসাহিত করা ও লক্ষ্য বাস্তবায়নে সহায়তা করা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

‘সরে দাঁড়াতে’ চান ঢাবির উপাচার্য

Published

on

ব্লক

সংসদ নির্বাচনের দুদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছার কথা বললেন অধ্যাপক নিয়াজ আহমদ খান।

তবে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিকতা রক্ষায় যেন কোনো অসুবিধা না হয়, সেজন্য ‘সরকার চাইলে’ আরো কিছুদিন দায়িত্ব চালিয়ে যেতেও তার আপত্তি নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে এক সংবাদ সম্মেলনে অধ্যাপক নিয়াজ বলেন, “আমি এখন মনে করছি যে, এটি একটি দায়িত্ব পালনের পর্বে আমরা একটি ভালো পর্যায়ে এসেছি এবং আমি সরে দাঁড়াতে চাই।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০২৪ সালের অভ্যুত্থানে আওয়ামী লীগের সরকার পতনের পর পরিবর্তনের হাওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেও পরিবর্তন আসে। ওই বছর ২৭ অগাস্ট ভিসির দায়িত্ব পান ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “ক্রান্তিকালীন সময়ে, খুব বিশেষ ধরনের পরিস্থিতিতে আমরা ২০২৪ এর অগাস্ট মাসের শেষের দিকে দায়িত্ব নিয়েছি। খুবই আপৎকালীন একটি পরিস্থিতিতে, যে সময় বিশ্ববিদ্যালয় কার্যত অচল ছিল, একাডেমিক কর্মকাণ্ড বন্ধ ছিল, হলগুলো ভাসমান অবস্থায় ছিল এবং প্রশাসনিক কাঠামো অকেজো হয়ে পড়েছিল।

“ওই পরিস্থিতিতে আপনাদেরকে সাথে নিয়ে আমাদের প্রথম কাজ ছিল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাজকর্ম শুরু করা এবং এটিকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে যাওয়া। আজকে প্রায় দেড় বছর পর আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা মোটামুটি একটি ভালো অবস্থানে আছি।”

সে কারণে ‘সরে যাওয়ার’ ইচ্ছার কথা তুলে ধরে উপাচার্য বলেন, “এখন এই মুহূর্তে আমাদের যেন কোনো শূন্যতা না হয়, ধারাবাহিকতা যেন কোনো অসুবিধায় না পড়ে। বিশ্ববিদ্যালয়ের স্মুথ ট্রানজিশন দরকার। সেজন্য আমাকে যদি সরকার মনে করেন, অংশীজনরা যদি মনে করেন যে আরো কিছু সময় এই ধারাবাহিকতার প্রশ্নে হঠাৎ শূন্যতে যেন না হয় সেই প্রশ্নে যদি তারা কিছু সময় নিতে চান, আমি সেটি বিবেচনা করতে রাজি আছি।

“কিন্তু সারাদেশের মতই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি, একটি নিয়মিত রাজনৈতিক সরকার দায়িত্ব নেবেন এবং আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব।”

নির্বাচনের পর নতুন সরকার যদি রাখতে চায়, ভিসি পদে থেকে যাবেন কি না-এমন প্রশ্নে অধ্যাপক নিয়াজ বলেন, “এটা খুবই জটিল প্রশ্ন। আমি খুবই একজস্টেড। আপাতত একটু বিশ্রাম প্রয়োজন।”

পদত্যাগের প্রক্রিয়া কী হবে জানতে চাইলে তিনি বলেন, “আমি আমার মাননীয় আচার্য বরাবর লিখব। বর্তমানে আমি ডেপুটেশনে আছি। এরপর ডেপুটেশন থেকে আমি অব্যাহিত চাইব এবং আমি আমার যে মূল কাজ, উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক হিসেবে আমি ফেরত যেতে চাই।

“এর পরের পরিস্থিতিতে যদি অন্য কোনো দায়িত্বের বিষয় থাকে, বা অন্য কোনো সুযোগ যদি আমাকে আল্লাহ দেন, তখন আমি সেটা চিন্তা করব, বিবেচনা করব। আপাতত অনেকদিন কঠিন পরিশ্রম হয়েছে।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর কয়েকটি ‘উল্লেখযোগ্য অগ্রগতির’ কথাও সংবাদ সম্মেলনে তুলে ধরেন নিয়াজ আহমদ খান।

তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া সংবরণ হয়েছে। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছে ডাকসু এখন কার্যকর আছে। শিক্ষার্থীদের অধিকার মোটামুটি প্রতিষ্ঠিত। এখন কারো পক্ষে সেটি সম্পূর্ণ আবার রিভার্স করা, একদম এটিকে সম্পূর্ণভাবে ইগনোর করার সুযোগ কারো নেই।

“দ্বিতীয়ত, এত রকম সীমাবদ্ধতার মধ্যেও টাইমস হায়ার এডুকেশন আমাদের ২০০ ভাগ অগ্রগতি হয়েছে। আমাদের বিদেশি ছাত্রের সংখ্যা এখন ১৬০ ভাগ বেড়েছে।”

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৮৪১ কোটি টাকার যে প্রকল্প শুরু হয়েছে, তাতে আবাসন সংকট নিরসন হবে বলেও আশা প্রকাশ করেন উপাচার্য।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

নগদের ক্যাম্পেইনের মেগা পুরস্কার রয়েল এনফিল্ড জিতলেন কুমিল্লার নোমান

Published

on

ব্লক

‘আসা আর ফেরা, সারপ্রাইজ সেরা’ ক্যাম্পেইনের মেগা পুরস্কার হিসেবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল জিতে নিয়েছেন কুমিল্লার এ এস এম নোমান সরকার। এই ক্যাম্পেইনে অংশ নিয়ে নগদের সকল শর্ত অনুসরণ করে লেনদেন করার পর তিনি এই মেগা পুরস্কার জিতলেন।

ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি) মাঠে দুদিনব্যাপী নগদ কার্নিভালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নগদের প্রশাসক মো: মোতাছিম বিল্লাহ বিজয়ীর হাতে মেগা পুরস্কারটি তুলে দেন। এ সময় নগদের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শ্যামল বি দাস, নগদের চিফ মার্কেটিং অফিসার সাইমন ইমরান হায়দার ও চিফ কমার্শিয়াল অফিসার মোহাম্মদ শাহীন সারওয়ার ভূইয়া উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই ক্যাম্পেইনে স্কুটি, আইফোনসহ ছোটছোট আরো পুরস্কার জিতেছেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া প্রতি মিনিটে নগদে লেনদেনকারী প্রথম গ্রাহক নগদে রিচার্জ জিতেছেন। এভাবে ছোট, মাঝারি ও বড় আকারের কয়েক হাজার পুরস্কার বিতরণ করেছে নগদ। এই ক্যাম্পেইনে অংশষ নিয়ে বরিশালের সানী ব্যাপারী জিতেছেন আইফোন ও ময়মনসিংহের সোহেল জিতেছেন একটি স্কুটি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রয়েল এনফিল্ড বিজয়ী বেসরকারি একটি প্রতিষ্ঠানের চাকরিজীবী এ এস এম নোমান সরকার বলেন, ‘নগদের ফেসবুক পেইজে লাইক দেওয়া ছিল আমার। ওখান থেকে জানতে পারি এই ক্যাম্পেইনের বিষয়ে। এরপর আমার অব্যবহৃত নগদ ওয়ালেট চালু করে লেনদেন শুরু করি।‘ তিনি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমি আমার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারছি না। খুবই আনন্দিত বোধ করছি। এখন থেকে নিয়মিত নগদে লেনদেন করব এবং বন্ধুবান্ধবদেরও উৎসাহিত করব।

গত বছরের ২৬ নভেম্বর থেকে চলা এই ক্যাম্পেইনে গ্রাহকেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এরমাধ্যমে নগদ তার গ্রাহকদের প্রতি যে দায়বদ্ধতা, তা নিয়মিতভাবে পালন করে যাচ্ছে। সামনে এমন আরো দারুণ দারুণ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকদের সাথে আরোবেশি সেতুবন্ধ তৈরি করতে কাজ করছে নগদ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার8 hours ago

ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩২...

ব্লক ব্লক
পুঁজিবাজার8 hours ago

দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক...

ব্লক ব্লক
পুঁজিবাজার9 hours ago

দর বৃদ্ধির শীর্ষে দি প্রিমিয়ার ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১৫৩ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্লক ব্লক
পুঁজিবাজার9 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার9 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ২৫৭ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার12 hours ago

রমজানে পুঁজিবাজারে লেনদেনে নতুন সময়সূচি

আসছে রমজান মাসে দেশের প্রধান পুঁজিবাজারে লেনদেনের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পিএলসি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠানটির ম্যানেজার...

ব্লক ব্লক
পুঁজিবাজার12 hours ago

সূচক নিম্নমুখী, দুই ঘণ্টায় ২৩৭ শেয়ারের দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের নেতিবাচক প্রবণতায় চলছে লেনদেন। এদিন প্রথম দুই ঘণ্টায় লেনদেনে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্লক
জাতীয়5 hours ago

নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ব্লক
রাজনীতি5 hours ago

ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান

ব্লক
সারাদেশ5 hours ago

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ হাওলাদারের শেষ বিদায়

ব্লক
অর্থনীতি5 hours ago

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, জানা গেল কারণ

ব্লক
সারাদেশ6 hours ago

তারাবুনিয়া দরবার শরীফে ৫৫তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও পাগড়ি প্রদান সম্পন্ন

ব্লক
জাতীয়6 hours ago

নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ব্লক
জাতীয়6 hours ago

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ইসিকে চিঠি দিলেন তারেক রহমান

ব্লক
কর্পোরেট সংবাদ7 hours ago

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ, বিল দিন নিমিষেই

ব্লক
জাতীয়7 hours ago

কমকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ব্লক
জাতীয়7 hours ago

মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে আসছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার

ব্লক
জাতীয়5 hours ago

নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ব্লক
রাজনীতি5 hours ago

ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান

ব্লক
সারাদেশ5 hours ago

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ হাওলাদারের শেষ বিদায়

ব্লক
অর্থনীতি5 hours ago

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, জানা গেল কারণ

ব্লক
সারাদেশ6 hours ago

তারাবুনিয়া দরবার শরীফে ৫৫তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও পাগড়ি প্রদান সম্পন্ন

ব্লক
জাতীয়6 hours ago

নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ব্লক
জাতীয়6 hours ago

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ইসিকে চিঠি দিলেন তারেক রহমান

ব্লক
কর্পোরেট সংবাদ7 hours ago

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ, বিল দিন নিমিষেই

ব্লক
জাতীয়7 hours ago

কমকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ব্লক
জাতীয়7 hours ago

মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে আসছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার

ব্লক
জাতীয়5 hours ago

নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ব্লক
রাজনীতি5 hours ago

ইসলামী আন্দোলনের আমির রেজাউল করীমের বাসায় তারেক রহমান

ব্লক
সারাদেশ5 hours ago

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ফরিদ আহম্মেদ হাওলাদারের শেষ বিদায়

ব্লক
অর্থনীতি5 hours ago

বিশ্ববাজারে স্বর্ণের দরপতন, জানা গেল কারণ

ব্লক
সারাদেশ6 hours ago

তারাবুনিয়া দরবার শরীফে ৫৫তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও পাগড়ি প্রদান সম্পন্ন

ব্লক
জাতীয়6 hours ago

নির্বাচিত ৭০ আসনের ২১.৪ শতাংশে জাল ভোটের তথ্য পেয়েছে টিআইবি

ব্লক
জাতীয়6 hours ago

বগুড়া-৬ আসন ছেড়ে দিয়ে ইসিকে চিঠি দিলেন তারেক রহমান

ব্লক
কর্পোরেট সংবাদ7 hours ago

দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ, বিল দিন নিমিষেই

ব্লক
জাতীয়7 hours ago

কমকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধান উপদেষ্টার বিদায়ী ভাষণ

ব্লক
জাতীয়7 hours ago

মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে আসছেন তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার