Connect with us

আন্তর্জাতিক

জ্বালানি তেলের বাজারে সুখবর

Published

on

এশিয়াটিক

মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন (ইআইএ) সম্প্রতি ঘোষণা করেছে, চলতি বছর বিশ্বব্যাপী অপরিশোধিত জ্বালানি তেলের উৎপাদন আরও বাড়তে পারে। চাহিদার তুলনায় সরবরাহের অতিরিক্ততা থাকায় ২০২৬ সাল পর্যন্ত আন্তর্জাতিক বাজারে তেলের মজুত বৃদ্ধি পাবে, যা তেলের দাম কমাতে সহায়ক হবে।

ইআইএ জানিয়েছে, ২০২৫ সালে পরিশোধিতসহ মোট বৈশ্বিক জ্বালানি তেলের উৎপাদন গড়ে দৈনিক ১০ কোটি ৬০ লাখ ব্যারেল পর্যন্ত পৌঁছাতে পারে। এটি পূর্বের পূর্বাভাসের থেকে দৈনিক এক লাখ ব্যারেল বেশি। অপরদিকে, বিশ্বব্যাপী তেলের দৈনিক ব্যবহার ১০ কোটি ৪১ লাখ ব্যারেল হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সরবরাহের অগ্রগতি বজায় থাকায় চলতি বছরের শেষ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) তেলের মজুত ২৯৩ কোটি ব্যারেল হতে পারে, যা ২০২৬ সালের শেষ প্রান্তিকে ৩১৮ কোটি ব্যারেলে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই পরিস্থিতির প্রভাব ইতোমধ্যেই আন্তর্জাতিক বাজারে পড়ছে। ব্রেন্ট ক্রুডের গড়মূল্য চলতি বছরে ব্যারেলপ্রতি ৬৮ ডলার ৭৬ সেন্টে অবস্থান করবে, যা গত বছরের গড় ৮০ ডলারের থেকে অনেক কম। মার্কিন বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের গড়মূল্য নেমে আসতে পারে ব্যারেলপ্রতি ৬৫ ডলারে।

উৎপাদনের ক্ষেত্রে বিশেষ অবদান রাখছে যুক্তরাষ্ট্র। এ বছর দেশটিতে জ্বালানি তেল উত্তোলন রেকর্ড পর্যায়ে পৌঁছাবে বলে ইআইএ জানিয়েছে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে গড়ে দৈনিক উৎপাদন হতে পারে ১ কোটি ৩৫ লাখ ৯০ হাজার ব্যারেল, যা সামান্য কমে ২০২৬ সালে দাঁড়াবে ১ কোটি ৩৫ লাখ ৮০ হাজার ব্যারেলে। সার্বিকভাবে, বিশ্বব্যাপী তেলের সরবরাহ বৃদ্ধি এবং মজুত বাড়ার ফলে আগামী কয়েক বছর তেলের মূল্য কম থাকার সম্ভাবনা রয়েছে, যা সাধারণ মানুষের জ্বালানি ব্যয়ের উপর ইতিবাচক প্রভাব ফেলবে।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

বৈশ্বিক এআই সম্মেলন শুরু ভারতে

Published

on

এশিয়াটিক

ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্মেলন শুরু হয়েছে। কর্মসংস্থান, শিশু নিরাপত্তা ও প্রযুক্তি নিয়ন্ত্রণসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে সোমবার (১৬ ফেব্রুয়ারি) থেকে পাঁচ দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করা হয়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ‘এআই ইমপ্যাক্ট সামিট’ উদ্বোধন করে বলেন, এটি বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারতের দ্রুত অগ্রগতির প্রতিফলন এবং তরুণদের সক্ষমতা তুলে ধরার একটি সুযোগ। সম্মেলনের লক্ষ্য হচ্ছে বৈশ্বিক এআই শাসনব্যবস্থা গড়ে তুলতে একটি যৌথ রোডম্যাপ তৈরি করা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আয়োজকদের তথ্য অনুযায়ী, সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থী, ২০ জন রাষ্ট্র বা সরকারপ্রধান এবং ৪৫টি মন্ত্রীপর্যায়ের প্রতিনিধিদল অংশ নিচ্ছেন। প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরাও এতে উপস্থিত রয়েছেন। তাদের মধ্যে আছেন স্যাম অল্টম্যান এবং সুন্দর পিচাই। তবে এনভিডিয়ার প্রধান জেনসেন হুয়াং নির্ধারিত সফর বাতিল করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্মেলনের ফাঁকে মোদি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাসহ বিভিন্ন নেতার সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এসব বৈঠকে এআই খাতে বৈশ্বিক সহযোগিতা বাড়ানো এবং আগামী দশকে ভারতের নেতৃত্ব প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাবে।

তবে এআই কোম্পানিগুলোকে বাস্তবভাবে জবাবদিহির আওতায় আনা যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। অনেকের মতে, আগের সম্মেলনগুলোতে দেওয়া প্রতিশ্রুতির বড় অংশই ছিল স্বেচ্ছানিয়ন্ত্রণভিত্তিক।

সম্মেলনে এআই নিরাপত্তা বড় আলোচ্য বিষয় হয়ে উঠেছে। বিশেষ করে ডিপফেকসহ ভুয়া তথ্যের ঝুঁকি এবং ক্ষতিকর কনটেন্ট তৈরির বিষয়টি গুরুত্ব পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, জেনারেটিভ এআই সহজে ক্ষতিকর কনটেন্ট তৈরি করতে পারায় শিশু নিরাপত্তা এখন বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

ভারতের তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় বলেছে, উন্নয়নশীল দেশে আয়োজিত এটিই প্রথম বড় বৈশ্বিক এআই সম্মেলন। আয়োজকদের আশা, এই সম্মেলনের মাধ্যমে এমন একটি অভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হবে, যাতে এআই প্রযুক্তি সবার উপকারে আসে। তবে বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতায় এগোতে ভারতের সামনে এখনো দীর্ঘ পথ বাকি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

চীনের নববর্ষ ঘিরে বিশ্বের সর্ববৃহৎ অ্যানুয়াল মাইগ্রেশন

Published

on

এশিয়াটিক

প্রতিবছর চন্দ্র নববর্ষ বা ‘লুনার নিউইয়ার’-এর ছুটি ঘিরে কোটি কোটি মানুষ চীনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করে। কেউ নিজ শহরে ফিরে পরিবার-পরিজনের সঙ্গে মিলিত হন, আবার কেউ দীর্ঘ উৎসবকালীন ছুটিতে বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখেন।

এই সময়টাতেই বিশ্বের সবচেয়ে বড় ‘অ্যানুয়াল মাইগ্রেশন বা মানব অভিবাসন’ হয়। অর্থাৎ এই উৎসব ঘিরে একটি বিশালসংখ্যক মানুষ এক স্থান থেকে অন্য স্থানে ভ্রমণ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চন্দ্র নববর্ষকে কেন্দ্র করে এই বিশাল আকারের ভ্রমণের চাপকে চীনা ভাষায় বলা হয় ‘চুনুন’। এটি শুধু উৎসবের যাত্রা নয়, বরং দেশটির অর্থনীতির অবস্থা বোঝার একটি গুরুত্বপূর্ণ সূচক এবং চীনের বিশাল পরিবহন ব্যবস্থার সক্ষমতারও বড় পরীক্ষা হিসেবে দেখা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই বছরের ‘লুনার নিউইয়ার’ বা চন্দ্র নববর্ষে ভ্রমণ শুরু হয়েছে ২ ফেব্রুয়ারি এবং ৪০ দিন ধরে চলবে। নতুন বছরের উদযাপনের সময় চীনে সরকারি ছুটি ১৫ থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

কর্মকর্তারা আশা করছেন, ৪০ দিনের এই সময়ে দেশে রেকর্ড ৯.৫ বিলিয়ন অভ্যন্তরীণ ভ্রমণ হবে। গত বছর এ সংখ্যা ছিল প্রায় ৯.০২ বিলিয়ন।

২০২৩ সালে চন্দ্র নববর্ষের আগে পরিবহন মন্ত্রণালয় পুনর্গঠন করা হয়। তখন থেকে প্রধান জাতীয় এক্সপ্রেসওয়েতে সড়কপথে ভ্রমণও এই হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে।
এর ফলে বার্ষিক সরকারি পরিসংখ্যানের সংখ্যা বেড়েছে।

উৎসব ঘিরে গত ২ ফেব্রুয়ারি থেকে ভ্রমণ শুরু হওয়ার পর ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চীনের রেলপথে মোট ১.০১ বিলিয়ন যাত্রী পরিবহন করা হয়েছে।

প্রথম সপ্তাহে, অর্থাৎ ৮ ফেব্রুয়ারি পর্যন্ত, ১৬.৩২ মিলিয়ন যাত্রী যাতায়াত করেছেন। ধারণা করা হচ্ছে, ৪০ দিনের পুরো সময়কালে রেলপথে মোট প্রায় ৯.৫ মিলিয়ন যাত্রী পরিবহন করা হতে পারে।

চীনের শীর্ষ ভ্রমণ সংস্থাগুলোর মতে, এ বছর আন্তর্জাতিক ভ্রমণ বেড়েছে।
কারণ ছুটি এক দিন বাড়িয়ে মোট ৯ দিন করা হয়েছে। দেশের ভেতরে ভ্রমণকারীদের চাহিদা দুই ধরনের গন্তব্যে বেশি দেখা যাচ্ছে—উষ্ণ আবহাওয়ার স্থান, যেমন দক্ষিণাঞ্চলের দ্বীপ প্রদেশ হাইনান এবং তুষারক্রীড়ার জন্য পরিচিত উত্তর-পূর্বাঞ্চলের চাংবাই পাহাড়।

আন্তর্জাতিকভাবে গ্রীষ্মমণ্ডলীয় বা উষ্ণ আবহাওয়ার দেশ (যেমন থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া) এ বছর বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এ ছাড়া ২০২৫ সালের ডিসেম্বর থেকে চীনা পর্যটকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের সুযোগ চালু করায় রাশিয়াও নতুনভাবে জনপ্রিয়তার তালিকায় যুক্ত হয়েছে। তবে দীর্ঘদিনের জনপ্রিয় গন্তব্য জাপানে এ বছর ভ্রমণ চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, দুই দেশের সম্পর্কের টানাপোড়েনের কারণে।

সরকারিভাবে বসন্ত উৎসবের ছুটি এক দিন বাড়ানোয় ভ্রমণের চাপ আরো বেড়েছে। এ ছাড়া চীন তাদের ভিসামুক্ত প্রবেশ নীতি ৪৫টিরও বেশি দেশে সম্প্রসারিত করেছে। ফলে ইউরোপের বহু দেশের নাগরিক, পাশাপাশি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো কয়েকটি দেশের ভ্রমণকারীরা এখন সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত চীনে অবস্থান করতে পারছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

নতুন মন্ত্রিসভা শপথ অনুষ্ঠানে আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী

Published

on

এশিয়াটিক

বাংলাদেশের নতুন সরকারের মন্ত্রিসভা শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে আগামীকাল ঢাকায় আসছেন শ্রীলঙ্কার স্বাস্থ্য ও গণমাধ্যম মন্ত্রী ড. নলিন্দ জয়তিসা। শ্রীলঙ্কা সরকারের পক্ষ থেকে এই উচ্চপদস্থ প্রতিনিধি হিসেবে তিনি আমন্ত্রিত হয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উদ্যোগে শ্রীলঙ্কাসহ ১৩টি দেশের নেতা বা প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় নবনির্বাচিত সংসদ সদস্যরা প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে শপথ নেবেন। বিকেল ৪টায় রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কূটনৈতিক সূত্র অনুসারে, শ্রীলঙ্কার প্রতিনিধি হিসেবে ড. নলিন্দ জয়তিসা এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তিনি শ্রীলঙ্কার বর্তমান স্বাস্থ্যমন্ত্রী এবং গণমাধ্যম মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য খাতে সহযোগিতা, চিকিৎসা পর্যটন এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায়। এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে স্বাস্থ্যসেবা, ওষুধ রপ্তানি এবং চিকিৎসা প্রযুক্তি বিনিময় নিয়ে নতুন আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আমন্ত্রিত অন্যান্য দেশগুলো হলো: চীন, ভারত, পাকিস্তান, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনাই, নেপাল, মালদ্বীপ এবং ভুটান। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমন্ত্রিত হলেও তিনি আসতে আসছেন না। দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান ও প্রতিনিধিরা অংশ নেবেন এবং কয়েকটি দেশের সরকারপ্রধানদের সঙ্গে সাইডলাইন বৈঠকে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী। এ ব্যস্ততার কারণে ঢাকায় আসছেন না মোদি। তবে মোদির পরিবর্তে লোকসভার স্পিকার ওম বিরলা এবং পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী প্রতিনিধিত্ব করবেন। ভুটানের প্রধানমন্ত্রী তশেরিং তোবগে, নেপাল ও মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেবেন বলে নিশ্চিত হয়েছে।

এই শপথ অনুষ্ঠান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে। এই বিজয়কে গণতন্ত্রের পুনরুদ্ধার হিসেবে দেখা হচ্ছে। বিদেশি নেতাদের আমন্ত্রণ দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও আন্তর্জাতিক সম্পর্কের প্রতি আস্থার প্রতিফলন।

অনুষ্ঠানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। হাজারখানেক অতিথি উপস্থিত থাকবেন। চীনা রাষ্ট্রদূতসহ ঢাকায় অবস্থিত সকল মিশনের প্রতিনিধিরাও এই শপথ অনুষ্ঠানে যুক্ত হবেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী

Published

on

এশিয়াটিক

ইউক্রেনের সাবেক জ্বালানিমন্ত্রী গেরমান গালুশচেঙ্কো দুর্নীতির দায়ে পদত্যাগের পর দেশ ছেড়ে পালানোর সময় গ্রেপ্তার হয়েছেন। ইউক্রেনের জাতীয় দুর্নীতিবিরোধী ব্যুরো (নাবু) রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার।

নাবু এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় সীমান্ত অতিক্রমের সময় ‘মিডাস’ মামলার অংশ হিসেবে সাবেক জ্বালানিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিবৃতিতে গালুশচেঙ্কোর নাম সরাসরি উল্লেখ না করা হলেও, গত বছর তিনি জ্বালানিমন্ত্রীর দায়িত্বে ছিলেন এবং নভেম্বরে পদত্যাগ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নাবু আরও জানায়, প্রাথমিক তদন্ত কার্যক্রম আইন ও আদালতের নির্দেশনা অনুযায়ী চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

২০২৫ সালে জ্বালানি খাতে অর্থপাচারের একটি চক্র উন্মোচনের পর গালুশচেঙ্কোসহ কয়েকজন মন্ত্রী পদত্যাগ করেন। তদন্তকারীদের ধারণা, এই চক্রটি প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ এক সহযোগীর মাধ্যমে পরিচালিত হয়েছিল।

ইউক্রেনের বিশেষ দুর্নীতিবিরোধী প্রসিকিউটর দপ্তর (এসএপিও) জানিয়েছে, কথিত ১০০ মিলিয়ন ডলারের এই কেলেঙ্কারির মূল পরিকল্পনাকারী ছিলেন ব্যবসায়ী তাইমুর মিনডিচ।

তদন্তে বলা হয়েছে, গালুশচেঙ্কো জ্বালানি খাতে অবৈধ অর্থ প্রবাহ ব্যবস্থাপনায় মিনডিচকে সহায়তা করেন। একই সঙ্গে এনার্জোট্যামের সঙ্গে কাজ করা ঠিকাদারদের চুক্তি বাতিল বা বিল পরিশোধে বিলম্ব এড়াতে ১০ থেকে ১৫ শতাংশ ঘুষ দিতে বাধ্য করা হতো।

এই কেলেঙ্কারির জেরে ইউক্রেনের আগের দুই জ্বালানিমন্ত্রী এবং প্রেসিডেন্টের চিফ অব স্টাফও পদত্যাগ করেন। তবে সংশ্লিষ্ট সবাই তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

খামেনির সঙ্গে মুখোমুখি সংলাপে বসতে রাজি ট্রাম্প

Published

on

এশিয়াটিক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

স্থানীয় সময় শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে রুবিও বলেন, ‘প্রেসিডেন্ট (ট্রাম্প) অনেকবার বলেছেন, তার পছন্দ হলো ইরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানো। এটা খুব কঠিন হলেও তিনি চেষ্টা করবেন। আমরা এখন সেটাই করার চেষ্টা করছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পারস্পরিক যোগাযোগের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে রুবিও বলেন, তিনি এমন এক প্রেসিডেন্টের অধীনে কাজ করছেন যিনি ‘যেকোনো ব্যক্তির সঙ্গে দেখা করতে প্রস্তুত’।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, ‘আমি যথেষ্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, যদি আয়াতুল্লাহ (আলি খামেনি) আগামীকাল বলেন যে তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দেখা করতে চান, তাহলে প্রেসিডেন্ট তার সঙ্গে দেখা করবেন।’

তার মতে, এর মানে এই নয় যে ট্রাম্প আয়াতুল্লাহর মতামতের সঙ্গে একমত, বরং তিনি মনে করেন সরাসরি আলাপচারিতাই সমস্যার সমাধানের উপায়। সমস্যার সমাধান এভাবেই করতে হয়।

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিমানবাহী রণতরী মোতায়েন প্রসঙ্গে রুবিও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেয়া হবে না। কারণ ইরানের হাতে পরমাণু অস্ত্র এলে তা যুক্তরাষ্ট্র, ইউরোপ, অঞ্চল এবং বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি।

রুবিও বলেন, ‘আমরা এই অঞ্চলে আমাদের বাহিনী রাখতে চাই, কারণ ইরান অতীতে এই অঞ্চলে মার্কিন স্বার্থের ওপর একাধিকবার আঘাত করেছে।

তিনি আরও বলেন, ইরান অতীতে আমাদের ওপর হামলা চালাতে বা আমাদের ঘাঁটিগুলোকে হুমকি দিতে প্রস্তুত ছিল। তাই যুক্তরাষ্ট্রকে সেখানে ‘যথেষ্ট সামরিক সক্ষমতা’ রাখতে হবে, যাতে ইরান কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে বড় ধরনের সংঘাত উসকে না দেয়।

এদিকে ইরানে কয়েক সপ্তাহব্যাপী সামরিক অভিযান চালানোর সম্ভাবনার কথা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। বিষয়টি সম্পর্কে জানাশোনা আছে দুইজন কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হামলার নির্দেশ দিলেই এ অভিযান শুরু হবে। পরিস্থিতি সেই পর্যায়ে গেলে এটি দুই দেশের মধ্যে আগে দেখা যেকোনো সংঘাতের চেয়ে অনেক বেশি গুরুতর রূপ নিতে পারে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার9 hours ago

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

পুঁজিবাজারে তালিকাভুক্ত এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড-এর উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারের লক-ইন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার10 hours ago

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন

নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)।...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার12 hours ago

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার13 hours ago

দরপতনের শীর্ষে বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বে লিজিং অ্যান্ড...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার13 hours ago

দর বৃদ্ধির শীর্ষে এবি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬ কোম্পানির মধ্যে ১৩১ টির শেয়ারদর বৃদ্ধি...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার14 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মাসিউটিক্যালস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। ঢাকা স্টক...

এশিয়াটিক এশিয়াটিক
পুঁজিবাজার14 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ১ হাজার ২২২ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
এশিয়াটিক
অর্থনীতি9 hours ago

রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

এশিয়াটিক
পুঁজিবাজার9 hours ago

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

এশিয়াটিক
জাতীয়9 hours ago

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

এশিয়াটিক
পুঁজিবাজার10 hours ago

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন

এশিয়াটিক
রাজনীতি10 hours ago

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

এশিয়াটিক
জাতীয়11 hours ago

ধর্মমন্ত্রী হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

এশিয়াটিক
মত দ্বিমত11 hours ago

নাসিরউদ্দিন পাটোয়ারী: স্পষ্টভাষিতা বিতর্ক এবং নতুন রাজনীতির রূপরেখা

এশিয়াটিক
পুঁজিবাজার12 hours ago

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

এশিয়াটিক
জাতীয়12 hours ago

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী?

এশিয়াটিক
রাজনীতি12 hours ago

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

এশিয়াটিক
অর্থনীতি9 hours ago

রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

এশিয়াটিক
পুঁজিবাজার9 hours ago

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

এশিয়াটিক
জাতীয়9 hours ago

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

এশিয়াটিক
পুঁজিবাজার10 hours ago

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন

এশিয়াটিক
রাজনীতি10 hours ago

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

এশিয়াটিক
জাতীয়11 hours ago

ধর্মমন্ত্রী হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

এশিয়াটিক
মত দ্বিমত11 hours ago

নাসিরউদ্দিন পাটোয়ারী: স্পষ্টভাষিতা বিতর্ক এবং নতুন রাজনীতির রূপরেখা

এশিয়াটিক
পুঁজিবাজার12 hours ago

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

এশিয়াটিক
জাতীয়12 hours ago

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী?

এশিয়াটিক
রাজনীতি12 hours ago

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

এশিয়াটিক
অর্থনীতি9 hours ago

রিজার্ভ বেড়ে ৩৪ বিলিয়ন ডলার

এশিয়াটিক
পুঁজিবাজার9 hours ago

এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারে লক-ইন বৃদ্ধির সিদ্ধান্ত

এশিয়াটিক
জাতীয়9 hours ago

কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন

এশিয়াটিক
পুঁজিবাজার10 hours ago

‘পুঁজিবাজারের স্থিতিশীলতা’ নিশ্চিতের প্রত্যাশা, প্রধানমন্ত্রীকে বিসিএমআইএর অভিনন্দন

এশিয়াটিক
রাজনীতি10 hours ago

মাহে রমজানের পবিত্রতা বজায় রাখতে জামায়াত আমিরের আহ্বান

এশিয়াটিক
জাতীয়11 hours ago

ধর্মমন্ত্রী হলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ

এশিয়াটিক
মত দ্বিমত11 hours ago

নাসিরউদ্দিন পাটোয়ারী: স্পষ্টভাষিতা বিতর্ক এবং নতুন রাজনীতির রূপরেখা

এশিয়াটিক
পুঁজিবাজার12 hours ago

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

এশিয়াটিক
জাতীয়12 hours ago

প্রধানমন্ত্রী তারেক রহমানের বেতন-ভাতা ও প্রাপ্য সুবিধা কী?

এশিয়াটিক
রাজনীতি12 hours ago

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ