Connect with us

রাজনীতি

জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন: ড. হেলাল উদ্দিন

Published

on

পুঁজিবাজারে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জাতীয় নির্বাচনকে অর্থবহ করতে আগে গণভোট প্রয়োজন। তিনি বলেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরের মাধ্যমেই জুলাই সনদে রাজনৈতিক দলের সম্মতি চলে আসছে। সবশেষ রাষ্ট্রপতি কর্তৃক জুলাই সনদের আদেশ জারি করার মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের পথ তৈরি হয়েছে। কিন্তু গণভোট আয়োজনে গণমানুষের দাবি উপেক্ষিত হয়েছে। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচনের সরকারের সিদ্ধান্ত পুর্নবিবেচনার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, অর্থ সাশ্রয়ের নামে জাতির ভবিষ্যৎ নির্ধারণে গণভোটকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। জাতীয় নির্বাচনে কোনো কেন্দ্রে সংঘর্ষ হলে ঐ আসনের পুরো নির্বাচন বাতিল করার ইখতেহার কমিশনের রয়েছে। এক্ষেত্রে গণভোটও বাতিল করতে হবে। এতে অর্থ সাশ্রয় হবে না বরং এক কাজে দুইবার অর্থ খরচ হবে। কারণ একবার ভোট বাতিল করে আবার ভোট আয়োজন করতে গেলে ডাবল অর্থ খরচ হবে। শনিবার (১৫ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাহানপুর থানার উদ্যোগে আয়োজিত প্রচার মিছিল পূর্বক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমীর মুহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি (ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক) মুহাম্মদ শামছুর রহমান ও মহানগরীর কর্মপরিষদ সদস্য পল্টন থানা আমীর (ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব) শাহীন আহমেদ খান। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহানগরীর মজলিসে শুরা সদস্য ও মতিঝিল দক্ষিণ থানা আমীর মাওলানা মুতাছিম বিল্লাহ, রমনা থানা আমীর মো. আতিকুর রহমান, শাহজাহানপুর পশ্চিম থানা আমীর মো. সরোয়ার, মতিঝিল পূর্ব থানা আমীর মো. নুরুদ্দিনসহ ঢাকা-৮ সংসদীয় এলাকার সকল সাংগঠনিক থানার দায়িত্বশীল নেতৃবৃন্দ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার মামলার রায়কে কেন্দ্র করে আওয়ামী লীগসহ তাদের শরিক ১৪ দলের আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গণতন্ত্রকামী-শান্তিপ্রিয় সকল রাজনৈতিক তলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে ড. হেলাল উদ্দিন বলেন, আওয়ামী লীগকে আর কোনো ছাড় দেওয়া যায় না, যাবে না। এরা দেশ ও জাতির দুশমন। আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে দেশ নিয়ে ষড়যন্ত্র করছে আর তাদের শরিক জাতীয় পার্টিসহ ১৪ দলকে দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। যেখানেই আওয়ামী লীগের নৈরাজ্য সেখানেই ছাত্র-জনতা প্রতিরোধ গড়ে তুলবে। কেউ যদি দেশের জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করার চেষ্টা করে তবে তাকে গণধোলাই দিয়ে প্রশাসনের হাতে তুলে দিতে হবে। তিনি বলেন, ‘‘৫ আগস্ট আওয়ামী লীগকে পালিয়ে যাওয়ার সুযোগ দিয়ে জনগন উদারতার পরিচয় দিয়েছে’’ কিন্তু এবার আর উদারতা দেখানো যাবে না। আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেখানেই জ্বালাও-পোড়াও এবং নৈরাজ্যের চেষ্টা করবে তাদেরকে শক্ত হাতে দমন করতে হবে। “আওয়ামী লীগ জাতির শত্রু, ভারতীয় আধিপাত্যবাদের দালাল”।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি উপস্থিত যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জামায়াতে ইসলামী তরুণ-যুবসমাজকে সঙ্গে নিয়ে জাতিকে একটি কল্যাণ ও মানবিক নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ উপহার দিতে চায়। জামায়াতে ইসলামী দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজ মুক্ত দেশ গঠনকে বিশ্ব দরবারে এক নতুন বাংলাদেশ উপস্থাপন করতে চায়। তিনি নির্বাচিত হলে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমার ঢাকা, আমাদের ঢাকা; গড়বো মোরা একসাথে” স্লোগানে ঢাকা-৮ সংসদীয় এলাকাকে নতুন বাংলাদেশের মডেল হিসেবে গড়ে তুলতে স্থানীয়দের জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।

শেয়ার করুন:-

রাজনীতি

সরকার ও রাজনীতিকে সমান গুরুত্ব দেবে বিএনপি

Published

on

পুঁজিবাজারে

সরকার ও রাজনীতিকে পৃথকভাবে সমান গুরুত্ব দিয়ে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। একদিকে সরকার পরিচালনায় যেমন সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টির প্রচেষ্টা থাকবে, তেমনি সারাদেশে দলের সাংগঠনিক কাঠামোকেও মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে শিগগিরই বিএনপির কেন্দ্রীয় কাউন্সিল করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন দলের নীতিনির্ধারক নেতারা।

গতকাল শনিবার দীর্ঘ প্রায় তিন মাস পর অনুষ্ঠিত বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে দলের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। দলকে শক্তিশালী করতে দ্রুততম সময়ে কাউন্সিল করার বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে। পাশাপাশি সরকারের ৪৭ দিনের কর্মসূচি নিয়ে পর্যালোচনা ও মূল্যায়ন করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, যত দ্রুত কাউন্সিলের দিকে যাওয়া যায়, সেই বিষয়ে আমরা চেষ্টা করব। কোরবানির ঈদের আগে সম্ভব নয়। কয়েক মাস সময় লেগে যাবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বৈঠক সূত্র জানায়, বৈঠকে সিনিয়র নেতারা বলেন, সরকার গঠনের পর দলের সাংগঠনিক কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দলের দুটি কার্যালয় এখন অনেকটা নেতাকর্মীশূন্য। দলের প্রতিটি অঙ্গসংগঠনের মেয়াদ শেষ হয়েছে। কোনো কোনোটির মেয়াদ ১০ বছরের বেশি পার করেছে। সারাদেশে প্রায় প্রতিটি জেলা কমিটির মেয়াদ নেই। এ অবস্থায় শুধু সরকারের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকলে দলের সাংগঠনিক কাঠামো ভেঙে পড়বে। যা দলের রাজনীতির জন্য কখনোই ভালো হবে না।

এ অবস্থায় সারাদেশে সাংগঠনিক কার্যক্রমকে জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে। সেখানে আন্দোলন-সংগ্রামের ভ্যানগার্ড হিসেবে পরিচিত ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ছাড়াও অন্যান্য অঙ্গসংগঠনকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেন নেতারা।

সংরক্ষিত আসনে মনোনয়ন

সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়ন তথা জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী মনোনয়নের বিষয়ে দলের অবস্থান ও করণীয় নির্ধারণে নেতারা আলোচনা করেন নেতারা। এবার সংরক্ষিত নারী আসনে মহিলা দলের ত্যাগী নেত্রী ও অপেক্ষাকৃত তরুণদের জায়গা দেওয়ার বিষয়ে একমত হন তারা। তাদের সঙ্গে কয়েকজন প্রবীণ নেত্রীও জায়গা পাবেন। বিএনপি জোটের ভাগে ৩৫টি আসন পড়বে। তবে শতাধিক নারীনেত্রী বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশী। এসব আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেত্রীরা। যাদের বেশির ভাগই জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেত্রী। তাদের আমলনামা আর গ্রহণযোগ্যতার পাশাপাশি বিগত দিনের আন্দোলনে সম্পৃক্ততার বিষয়টিকে গুরুত্ব দিয়ে মনোনয়ন দেওয়ার বিষয়ে নেতারা কথা বলেন। এর বাইরে বিভিন্ন সেক্টরে পারদর্শী, উচ্চ শিক্ষিতদেরও সংরক্ষিত আসনে মনোনয়ন দেওয়ার বিষয়ে নেতারা কথা বলেন।

বৈঠকে মনোনয়ন বাছাই ও চূড়ান্ত করতে একটি টিম গঠনের কথাও বলা হয়েছে। এ ছাড়া বৈঠকে নতুন সরকারের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়েছে। মূলত রিভিউ হয়েছে। সরকারের এই অল্প সময়ের কর্মকাণ্ডকে ভালো হিসেবে পর্যালোচনায় উঠে এসেছে।

বিএনপি সরকার গঠনের পর যেসব ইস্যু এসেছে, তা নিয়েও বৈঠকে চুলচেরা বিশ্লেষণ করেন স্থায়ী কমিটির সদস্যরা। জ্বালানি তেল নিয়েও আলোচনা হয়েছে। সংসদ অধিবেশনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু যে বিবৃতি দিয়েছেন, সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে জুলাই সনদ নিয়েও আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়, বিএনপির অবস্থা পরিষ্কার, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সেটা পরিষ্কার করে দিয়েছেন। তা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বৈঠকে বলা হয়, আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। কিন্তু কিছু নোট অব ডিসেন্ট ছিল বিএনপির। তার অর্থ এটা না, এই নোট অব ডিসেন্টও বিএনপিকে বাস্তবায়ন করতে হবে।

বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, বেগম সেলিমা রহমান (ভার্চুয়ালি) ও ডা. এজেডএম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

Published

on

পুঁজিবাজারে

জুলাই সনদ বাস্তবায়নের সাথে গণভোটের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভো‌কেট মো. আসাদুজ্জামান। শনিবার দুপুরে ঝিনাইদহের শৈলকূপা উপজেলার ধাওড়া গ্রামে খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আসাদুজ্জামান আরো বলেন, জুলাই সনদ বাস্তবায়ন করা হবে সংবিধান সংশোধনের মাধ্যমে। তেলের দাম বৃদ্ধি করা হয়নি। যদি কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করে তাহলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুদদার‌দের বিরুদ্ধে ক‌ঠোর ব্যবস্থা নেওয়া হবে। যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিশেষ অতিথির বক্তব্যে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, দেশকে বাঁচাতে হলে খাল ও নদী খনন এবং দখল উচ্ছেদের বিকল্প নেই। যে যত বড়ই শক্তিশালী হোক না কেন খাল-জলাশয় ও নদী দখলমুক্ত করে খনন করা হবে। আগামী ১৮ থেকে ২০ এপ্রিলের মধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান ঝিনাইদহের শৈলকূপায় খান খনন কর্মসূচীতে অংশ নিবেন বলেও তি‌নি জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক আব্দুল মজিদ, জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজালসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগন ও বিএনপি নেতৃবৃন্দ অনুষ্ঠা‌নে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

Published

on

পুঁজিবাজারে

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেলিয়াপাড়ার বৈঠক থেকেই মূলত মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণ এবং যুদ্ধের সূচনা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পরিকল্পনা এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নেতৃত্বে দেশব্যাপী যুদ্ধ পরিচালিত হয় এবং সেক্টরভিত্তিক সংগঠনের সিদ্ধান্তও এখান থেকেই আসে।

তিনি আরও দাবি করেন, শেখ মুজিবুর রহমান-এর নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সে সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন ।একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং তা বিকৃত করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ এবং দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তেলিয়াপাড়ার বৈঠক থেকেই মূলত মুক্তিযুদ্ধের রণকৌশল নির্ধারণ এবং যুদ্ধের সূচনা হয়। তাঁর ভাষ্য অনুযায়ী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর পরিকল্পনা এবং সর্বাধিনায়ক এম এ জি ওসমানী-এর নেতৃত্বে দেশব্যাপী যুদ্ধ পরিচালিত হয় এবং সেক্টরভিত্তিক সংগঠনের সিদ্ধান্তও এখান থেকেই আসে।

তিনি আরও দাবি করেন, শেখ মুজিবুর রহমান-এর নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি, সে সময় তিনি পাকিস্তানে বন্দি ছিলেন ।একইসঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘প্রথম নারী মুক্তিযোদ্ধা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং তা বিকৃত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রী, সংসদ সদস্য, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আইনজীবীরা। সভায় সভাপতিত্ব করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের আহ্বায়ক গোলাম মোস্তফা রফিক।

উল্লেখ্য, ১৯৭১ সালের ৪ এপ্রিল তেলিয়াপাড়ায় অনুষ্ঠিত বৈঠকে মুক্তিযুদ্ধ পরিচালনার কৌশল নির্ধারণ এবং দেশকে বিভিন্ন সেক্টরে ভাগ করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

Published

on

পুঁজিবাজারে

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারীর পদ থেকে পদত্যাগ করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি।

দলটির ভারপ্রাপ্ত প্রধান সমন্বয়কারী হলেন দেওয়ান আব্দুর রশিদ নিলু।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৪ এপ্রিল) দুপুরে রাজধানীর হাতিরপুলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রতিমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জোনায়েদ সাকি বলেন, রাজনৈতিক দল ও সরকারকে আলাদা করার জন্য দলীয় প্রধানের দায়িত্ব ছেড়েছি।

জুলাই জাতীয় সনদ ইস্যুতে তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন কীভাবে হবে সেটা নিয়ে বিতর্ক চলমান। তবে বাস্তবায়নের ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের মতামত প্রাধান্য পাবে।

শুক্রবার দলীয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান সমন্বয়কারীর দলীয় দায়িত্ব বিষয়ে অবহিত করতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জোনায়েদ সাকি নিজে উপস্থিত থাকবেন।

এছাড়া দলের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য দেওয়ান আব্দুর রশিদ নীলু, মনির উদ্দীন পাপ্পু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমীসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

রাজনীতি

এনসিপি থেকে পদত্যাগ করলেন আরও এক নেতা

Published

on

পুঁজিবাজারে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় সদস্য আরজু আহমাদ।

শুক্রবার (৩ এপ্রিল) দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের হোয়াটসঅ্যাপে পদত্যাগপত্র জমা দেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, আরজু আহমাদ এনসিপির প্রতিষ্ঠাকালীন সদস্য ছিলেন। দলের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেল এবং ধর্ম ও সম্প্রীতি সেলেরও সদস্য ছিলেন তিনি।

এ বিষয়ে আরজু আহমাদ গণমাধ্যমকে বলেন, ‘দল থেকে সম্পূর্ণ ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি। দলের প্রতি কোনো ক্ষোভ থেকে নয়, বরং বর্তমানে দলকে পর্যাপ্ত সময় দিতে না পারার কারণে পদত্যাগ করেছি।’

তিনি আরও বলেন, দল এগিয়ে যাক, এটাই আমার প্রত্যাশা। ব্যক্তিগত সীমাবদ্ধতার কারণে আপাতত আমি সময় দিতে পারছি না। দলের জন্য সবসময় শুভকামনা থাকবে। তারা সঠিক রাজনীতিটা যেন করতে পারে, সে প্রত্যাশা থাকবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে আইনি সংস্কারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার8 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার8 hours ago

দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার8 hours ago

দর বৃদ্ধি শীর্ষে রংপুর ফাউন্ড্রী

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার8 hours ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো এটলাস বাংলাদেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য4 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত4 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ4 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি5 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি5 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল5 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য4 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত4 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ4 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি5 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি5 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল5 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার3 hours ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য4 hours ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত4 hours ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ4 hours ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়4 hours ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি5 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি5 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল5 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস