Connect with us

ক্যাম্পাস টু ক্যারিয়ার

রাকসুর ভিপি-এজিএস শিবির প্যানেলের, সাবেক সমন্বয়ক জিএস নির্বাচিত

Published

on

পুঁজিবাজারে

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ভিপি (সহসভাপতি) পদে ছাত্রশিবির সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ প্যানেলের মোস্তাকুর রহমান জাহিদ বিপুল ভোটে জয় পেয়েছেন।

জিএস পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার জয়লাভ করেছেন। আম্মার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন। এজিএস পদে ছাত্রশিবির প্যানেলের এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ভিপি পদে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থী মোস্তাকুর রহমান (জাহিদ) পেয়েছেন ১২ হাজার ৬৮৭টি ভোট। একই পদে নিকটতম ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের ভিপি প্রার্থী শেখ নূর উদ্দীন (আবীর) ভোট পেয়েছেন ৩ হাজার ৩৯৭টি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জিএস (সাধারণ সম্পাদক) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাউদ্দিন আম্মার বড় ব্যবধানে নির্বাচিত হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১১ হাজার ৪৯৭টি। তার নিকটতম শিবিরের প্যানেলের জিএস প্রার্থী ফজলে রাব্বি মো. ফাহিম রেজা পেয়েছেন ৫ হাজার ৭২৭ ভোট।

এজিএসে (সহ-সাধারণ সম্পাদক) শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এস এম সালমান সাব্বির নির্বাচিত হয়েছেন। তিনি ভোট পেয়েছেন ৬ হাজার ৯৭৫টি। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের জাহিন বিশ্বাস (এষা) পেয়েছেন ৫ হাজার ৯৫১ভোট।

শেয়ার করুন:-

ক্যাম্পাস টু ক্যারিয়ার

শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে: শিক্ষামন্ত্রী

Published

on

পুঁজিবাজারে

বৈশ্বিক জ্বালানিসংকটের প্রেক্ষাপটে বিদ্যুৎ সাশ্রয়ে শিক্ষা প্রতিষ্ঠান কিভাবে চলবে সেই কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে আগামী মন্ত্রিসভার বৈঠকে। অনলাইনেও ক্লাস নেওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত হবে সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামে। এর আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা করে প্রস্তাব দেবে শিক্ষা মন্ত্রণালয়।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ কথা জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শিক্ষামন্ত্রী বলেন, সম্ভবত অংশীজনদের সঙ্গে আলোচনার পর মন্ত্রিসভার বৈঠকে যাবে। মন্ত্রিসভার বৈঠক হওয়ার পর মন্ত্রিপরিষদ বিভাগ সংবাদ সম্মেলন করবে। এর মাঝে তাদের বলার কিছু থাকবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সাধারণত প্রতি বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠক হয়। সেই হিসাবে পরবর্তী মন্ত্রিসভা বৈঠক আগামী ৯ এপ্রিল।

গত বৃহস্পতিবার (২ মার্চ) মন্ত্রিসভা বৈঠকে জ্বালানি সাশ্রয়ে অফিসের সময় এক ঘণ্টা কমানোর সিদ্ধান্ত হয়। যা আজ রোববার থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে সন্ধ্যা ৬টার মধ্যে দোকানপাট ও শপিংমল বন্ধেরও সিদ্ধান্ত হয়। এছাড়া সরকারি কর্মচারীদের গাড়ি কিনতে ঋণ প্রদান বন্ধ, জ্বালানি বরাদ্দের ৩০ শতাংশ কমানোসহ আরো কিছু সিদ্ধান্ত হয়।

বৃহস্পতিবার মন্ত্রিসভা বৈঠকের পর মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আলাদা নির্দেশনা দেবে। কারণ, এ বিষয়ে কিছু ক্ষেত্রে আলোচনার দরকার আছে। পরিস্থিতি বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় আগামী রোববার থেকে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান–সংক্রান্ত আলাদা নির্দেশনা দেওয়া শুরু করবে। তবে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, তা বিবেচনায় রাখা হবে।

পরের দিন শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগ মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত জানিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেয়। সেখানে বলা হয়, শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ের কর্মপরিকল্পনা বাস্তবায়নের বিষয়ে অংশীজনের সঙ্গে আলোচনা করে শিক্ষা মন্ত্রণালয় পরবর্তী মন্ত্রিসভা-বৈঠকে প্রস্তাব উপস্থাপন করবে।

এর আগে গত ৩১ মার্চ সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সাংবাদিকদের জানিয়েছিলেন, বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে সব মহানগরীর স্কুলের ক্লাস অনলাইন ও অফলাইনে দুই মাধ্যমেই নেওয়ার চিন্তা করছে সরকার। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে মন্ত্রিসভা।

শিক্ষামন্ত্রী আরও জানান, তারা আলোচনা করছেন অনলাইনে শিক্ষা কার্যক্রম চালানোকে উৎসাহিত করার। যেহেতু বিশ্বব্যাপী সংকট (জ্বালানি সংকট), তার মানে বাংলাদেশও। তারা কেউ জানেন না, কতদিন এই সংকট চলবে। সে কারণে তারা দেশের স্কুলব্যবস্থাকে অনলাইন ও সশরীর—এই মিশ্র পদ্ধতিতে আনার কথা ভাবছেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবি কর্মকর্তা সমিতি নির্বাচনে বিজয়ী বাবুল-তোজাম পরিষদ

Published

on

পুঁজিবাজারে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ ২০২৬ নির্বাচনে বিজয়ী হয়েছে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ তথা মঈদ বাবুল ও তোজাম পরিষদ। এতে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপ পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ২৮৫টি ভোট পেয়ে সভাপতি পদে ও কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম ৩২৬টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবন প্রাঙ্গণে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের সদস্য ইছরাফুল হক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ মঈদ বাবুল-তোজাম পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন- সহ-সভাপতি পদে মেডিক্যাল সেন্টারে উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭) ও এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০)। যুগ্ম-সম্পাদক পদে ট্রেজারার অফিসের উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১), কোষাধ্যক্ষ পদে আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮), প্রচার ও দপ্তর সম্পাদক পদে পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন তুহিন (২৩১), সাংস্কৃতিক সাহিত্য-পত্রিকা ও ক্রীড়া সম্পাদক পদে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭) এবং মহিলা বিষয়ক সম্পাদক পদে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক সুলতানা পারভীন (২৭৭)। এছাড়া সদস্য পদে থাকছেন শহিদুল ইসলাম শহিদ (৩৩৩), আবু জাফর আদম (২০৮), জাহাঙ্গীর আলম (২৬৩), সাইদুর রহমান (২৫০), ও আমিরুল ইসলাম (২৬৫)। তবে, লতিফ-রিপু পরিষদের পরিবহন অফিসের শাখা কর্মকর্তা জাকির হোসেন ২২৫টি ভোট পেয়ে সদস্য পদে নির্বাচিত হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইবি কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত সাধারণ সম্পাদক তোজাম্মেল হক তোজাম বলেন, আজকে উৎসবমুখর পরিবেশে নির্বাচন আয়োজন-সহ সুষ্ঠুভাবে সম্পন্ন করার পিছনে দায়িত্বশীল সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে ৪৮৩ জন কর্মকর্তাবৃন্দ যে দায়িত্বভার আমাদের কাঁধে তুলে দিয়েছেন তা অবশ্যই অক্ষরে অক্ষরে পালন করব। এই আমানত আমরা খেয়ানত করব না।

তিনি আরও বলেন, বর্তমান প্রশাসনের কাছ থেকে আমাদের অনেক দাবি আছে। সেই ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে কর্মকর্তাদের পাশে এই কর্মকর্তা সমিতি অবশ্যই থাকবে।

ইবি কর্মকর্তা সমিতির নব-নির্বাচিত সভাপতি মঈদ বাবুল বলেন, অনেকদিন কর্মকর্তা সমিতির নির্বাচন হয় নাই। কর্মকর্তারা তাদের অধিকার ও ন্যায্য দাবি থেকে বঞ্চিত ছিল। নব-নির্বাচিত কর্মকর্তা সমিতির সদস্যবৃন্দ তাদের অধিকার বাস্তবায়ন করবে। যারা আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে তাদের সকলের অর্থাৎ ৪৮৩ জন কর্মকর্তারা যে কোন সমস্যায় পড়লে কর্মকর্তা সমিতির বর্তমান নেতৃবৃন্দ অবশ্যই তাদের পাশে ঢাল হিসেবে দাঁড়াবে।

তিনি আরও বলেন, এই পরিষদ কর্মকর্তাদের নিরাপত্তা দেবে, কর্মকর্তাদের মধ্যে কোন দলীয়করণ করবে না। দুর্নীতি দমনে সচেষ্ট থাকবে। এবং এই বিশ্ববিদ্যালয়ে দুর্নীতির পিছনে যারা থাকবে তাদের বিরুদ্ধে কর্মকর্তা সমিতি রুখে দাঁড়াবে।

উল্লেখ্য, এবার দুই প্যানেল নির্বাচনে অংশ নিয়েছে। একটি সাধারণ সম্মিলিত কর্মকর্তা পরিষদের প্যানেল যা সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ নামে পরিচিত। অন্যটি জাতীয়তাবাদী বিএনপি ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী পরিষদের প্যানেল যা রিপু-লতিফ প্যানেল নামে ঘোষিত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ভুয়া প্রবেশপত্র নিয়ে ইবি কেন্দ্রে শিক্ষার্থী, মুচলেকা দিয়ে মুক্তি

Published

on

পুঁজিবাজারে

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (জিএসটি) ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটে ভুয়া প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশের চেষ্টার ঘটনা ঘটেছে। পরে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মুচলেকা নিয়ে ক্যাম্পাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

শুক্রবার (৩ এপ্রিল) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ইবনে সিনা বিজ্ঞান ভবনে এ ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত বিস্তারিত যাচাই শেষে প্রবেশপত্রটি টেম্পারিং (জাল) বলে নিশ্চিত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা যায়, সকাল ১১টা থেকে পরীক্ষা শুরু হলেও ২ মিনিট দেরিতে ইবনে সিনা বিজ্ঞান ভবনে সানজানা ইসলাম নামের এক ভর্তিচ্ছু প্রবেশের চেষ্টা করেন। তার প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র, কক্ষ নম্বর ও ছবিতে অসামঞ্জস্য দেখা গেলে দায়িত্বরত শিক্ষক, বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের কাছে হস্তান্তর করা হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আটক পরীক্ষার্থী সানজানা ইসলাম জানান, “আমি গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য নিজে অনলাইনে আবেদন করিনি। স্থানীয় একটি কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করেছিলাম।”

বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, মেয়েটির এডমিট কার্ড-সহ অন্যান্য কাগজপত্র জমা নেওয়া হয়েছে। ম্যাজিস্ট্রট এগুলো যাচাই-বাছাই করে ঘটনার সত্য উদঘাটন করবে তারপর পদক্ষেপ নেওয়া হবে। আর মেয়েটি’র মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান জানান, এসএসসি রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র যাচাই করে জালিয়াতির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে অন্য কোনো পরীক্ষার্থীর হয়ে প্রক্সি দিতে আসার প্রমাণ পাওয়া যায়নি। তার ছবি ও পরিচয় মিল থাকায় এবং প্রাথমিকভাবে প্রতারণার শিকার মনে হওয়ায়, বাংলাদেশ পাবলিক পরীক্ষা আইন, ১৯৮২ অনুযায়ী তাকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এমএন/এমএসএ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

অসুস্থ হয়েও থামেননি, ২৫ মিনিট পর পরীক্ষায় ফিরলেন অদম্য নুরুল্লা

Published

on

পুঁজিবাজারে

২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত (GST) স্নাতক প্রথম বর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া নূরুল্লা নামের ভর্তিচ্ছু পরিক্ষার্থী পরীক্ষা কেন্দ্র হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতা তার স্বপ্নকে দমিয়ে দিতে পারিনি। অবশেষে ২৫ মিনিট পর পরীক্ষা দিতে সক্ষম হন অদম্য নুরুল্লা।

শুক্রবার (০৩ এপ্রিল) ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে ‘বি’ ইউনিটের পরীক্ষায় অংশ নিতে কেন্দ্রে উপস্থিত হন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন ভবনে পরীক্ষা শুরু হওয়ার পূর্বে পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন নূরুল্লা। অজ্ঞান অবস্থায় বিএনসিসি টিমের সহায়তায় মেডিকেল সেন্টারে আনা হয় নূরুল্লাকে। পরবর্তীতে, মেডিকেল টিমের চিকিৎসকরা পর্যবেক্ষণ করে প্রাথমিক চিকিৎসা দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মেডিকেল টিমের চিকিৎসকরা জানান, তাকে অসুস্থ অবস্থায় মেডিকেলে আনা হয়। অতিরিক্ত টেনশনের কারণে এমন হতে পারে। পূর্বেও তার সাথে এমন ঘটনা ঘটেছে বলে জেনেছি। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়েছি সুস্থতাবোধ করলে সে পরীক্ষা দিতে পারবে।

মেডিকেল সূত্রে জানা যায়, পরীক্ষার কিছু সময় অতিবাহিত হওয়ার পর সে কিছুটা সুস্থতা অনুভব করে। পরবর্তীতে পরীক্ষাকেন্দ্র পাঠানো হয়। পরীক্ষা শেষে তাকে আবার মেডিকেলে আনা হয়। সার্বিক দিক বিবেচনা করে নিউরোলজিস্টের ডাক্তারের পরামর্শ নিতে বলা হয় নুরুল্লাকে।

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরতরা জানান, পরীক্ষা কেন্দ্রে হঠাৎ ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে। অতিরিক্ত টেনশনের ফলে এমনটা ঘটেছে বলে জানতে পারি। পরবর্তীতে কিছুটা সুস্থ হলে ২৫ মিনিট পর কেন্দ্রে উপস্থিত হয়। বিশ্ববিদ্যালয়ের কতৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে পরীক্ষা দিতে দেওয়া হয়।

উল্লেখ্য, ‘বি’ ইউনিট পরীক্ষায় কুষ্টিয়া-ঝিনাইদহসহ পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা, মেহেরপুর ও রাজবাড়ী জেলা থেকে ভর্তিচ্ছু পরীক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হকসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন।

এমএন/এমএসএ

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

ক্যাম্পাস টু ক্যারিয়ার

ইবি শিক্ষিকা হত্যার বিচার দাবিতে এসপির কার্যালয় ঘেরাও

Published

on

পুঁজিবাজারে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সহযোগী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচারের দাবিতে কুষ্টিয়া মহাসড়ক অবরোধ ও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ করেছেন বিভাগের শিক্ষার্থী ও নিহতের পরিবারের সদস্যরা। এ সময় দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবি জানান তারা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেইটে এ কর্মসূচি পালন করে তারা। পরে কুষ্টিয়া মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করার পর পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় নিহত রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ও তার সন্তানসহ বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সমাবেশে বক্তরা বলেন, আসামি বিশ্বজিৎ ও শ্যাম সুন্দর হাইকোর্টে ঘোরাঘুরি করছেন কিন্তু প্রশাসন তাদের আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারতেছে না। একটা বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপকের যদি ন্যূনতম কোনো নিরাপত্তা না থাকে, তার চারটা অবুঝ বাচ্চা, এই বাচ্চাদের মুখের দিকে তাকায়ে আপনাদের তো মোটামুটি প্রশাসনের উচিত ছিল এত দিনে তাদের গ্রেপ্তার করা। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যদি নিরাপত্তা না থাকে সেখানে একজন সাধারণ জনগণের নিরাপত্তা কোথায়?

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান বলেন, ‘আমার স্ত্রী মৃত্যুর পূর্বে যে ষড়যন্ত্রের শিকার ছিলেন, আর মৃত্যুর পরে সেই ষড়যন্ত্রটা এখনো বাস্তবায়ন চলছে। প্রশাসন দেখবে যে এই ফজলুকে দিয়ে একক সিদ্ধান্তের একটা নীলনকশা বাস্তবায়ন করার চেষ্টা করবে। তারা বিশ্বজিৎ, শ্যাম সরকারসহ যাদের বিরুদ্ধে আমার লিখিত অভিযোগ আছে যে, তারা বিভাগের অর্থ তছরুপ করেছে। সে ব্যাপারে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় কোনো পদক্ষেপ নেয়নি।’

পরে পরিবার ও শিক্ষার্থী প্রতিনিধি নিয়ে প্রশাসন ও অর্থ বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার শওকত মো. হাসান ইমামের সঙ্গে বৈঠক করেন তারা।

বৈঠক শেষে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সোহান জানান, রুনা হত্যার এক মাস পেরোলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপারের সঙ্গে আমরা কথা বলি। তিনি আমাদের আশ্বাস দিয়েছেন, মূল আসামিকে রিমান্ডে নিয়ে বাকি আসামিদের সংশ্লিষ্টতার ভিত্তিতে রিমান্ডে নিয়ে মূল ঘটনার উন্মোচন করবেন।

তিনি আরো বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে এখন পর্যন্ত দৃশ্যত কোনো সহযোগিতা আমরা পাইনি। প্রশাসন যদি আগামীতেও এমন করে আমরা ভিসি কার্যালয় ঘেরাও করব।’

উল্লেখ্য, গত ৪ মার্চ ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে হত্যাকাণ্ডের শিকার হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। এ ঘটনায় পরদিন ইবি থানায় অভিযুক্ত কর্মচারী ফজলুর রহমানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার। পরদিন আসামি ফজলুর রহমানকে গ্রেফতার করে ইবি থানা পুলিশ। বর্তমানে ফজলু কারাগারে আছে।

অন্য আসামিরা হলেন, সমাজকল্যাণ বিভাগের সাবেক কর্মচারী ও উম্মুল মু’মিনীন আয়েশা সিদ্দিকা হলের সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সমাজকল্যাণ বিভাগের সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার ও সহকারী অধ্যাপক হাবিবুর রহমান।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার9 minutes ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে আইনি সংস্কারের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন খন্দকার রাশেদ মাকসুদ। তিনি বলেন, মার্জিন বিধিমালা ২০২৫, মিউচুয়াল ফান্ড বিধিমালা ২০২৫...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার5 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ১৭ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৫টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার5 hours ago

দরপতনের শীর্ষে নিউ লাইন ক্লোথিংস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে নিউ লাইন ক্লোথিংস...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার5 hours ago

দর বৃদ্ধি শীর্ষে রংপুর ফাউন্ড্রী

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ২৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার5 hours ago

লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাব

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ঢাকা স্টক...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

সূচকের পতনে সপ্তাহ শুরু, দর কমেছে ৩৫৪ কোম্পানির

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুজিঁবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

পুঁজিবাজারে পুঁজিবাজারে
পুঁজিবাজার6 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো এটলাস বাংলাদেশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
পুঁজিবাজারে
পুঁজিবাজার9 minutes ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য38 minutes ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়41 minutes ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত43 minutes ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়45 minutes ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ56 minutes ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়58 minutes ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল2 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 minutes ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য38 minutes ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়41 minutes ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত43 minutes ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়45 minutes ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ56 minutes ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়58 minutes ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল2 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস

পুঁজিবাজারে
পুঁজিবাজার9 minutes ago

পুঁজিবাজারে আইনি সংস্কারের বড় অংশ সম্পন্ন: রাশেদ মাকসুদ

পুঁজিবাজারে
অন্যান্য38 minutes ago

হঠাৎ উধাও ভাইরাল ‘তাজু ভাই ২.০’ পেজ!

পুঁজিবাজারে
জাতীয়41 minutes ago

সরকারি চাকরিতে প্রবেশে বয়সসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

পুঁজিবাজারে
আইন-আদালত43 minutes ago

কারাগারে ডিভিশন চাইলেন শাহরিয়ার কবির

পুঁজিবাজারে
জাতীয়45 minutes ago

কাগজে থাকলেও বাস্তবে নেই, স্টেডিয়াম উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পুঁজিবাজারে
সারাদেশ56 minutes ago

৪ দিন অনশনের পর স্ত্রীকে ফিরে পেলেন বিশ্বজিত

পুঁজিবাজারে
জাতীয়58 minutes ago

স্পিকারের মাইক কাজ না করায় ৪০ মিনিট মুলতবি সংসদ অধিবেশন

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে চীনকে টপকে গেল বাংলাদেশ

পুঁজিবাজারে
অর্থনীতি2 hours ago

মার্চে মূল্যস্ফীতি কমে ৮.৭১ শতাংশ

পুঁজিবাজারে
লাইফস্টাইল2 hours ago

জিন্স দীর্ঘদিন নতুন রাখতে সঠিক যত্নের সহজ টিপস