Connect with us

আবহাওয়া

সাত জেলায় বন্যার আশঙ্কা

Published

on

দরপতনে

দেশের তিন বিভাগ এবং উজানে ভারতের আসাম ও ত্রিপুরায় ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে সাত জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার (১ অক্টোবর) কেন্দ্র থেকে বলা হয়েছে, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে ভারী বৃষ্টি হতে পারে। আর চট্টগ্রাম, ফেনী, লালমনিরহাট, নীলফামারী, শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোণার নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মো. মাহমুদুল ইসলাম শোভন ওই পূর্বাভাসে জানিয়েছেন, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি সুস্পষ্ট লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম-মধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপে পরিণত হতে পারে এবং আগামী ৪৮ ঘন্টার দক্ষিণ উড়িষ্যা-উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে এবং উজানে ভারতের ত্রিপুরা ও আসাম প্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয়েছে। বুধবার সকাল থেকে ৪ অক্টোবর সকাল পর্যন্ত দেশের অভ্যন্তরে এবং সংলগ্ন উজানে ভারতের প্রদেশে বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

৭ জেলার নিম্নাঞ্চলে বন্যার পূর্বাভাস দিয়ে এতে আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের গোমতী, মুহরী, সেলোনিয়া ও ফেনী নদীগুলোর পানি সমতল গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে। ওই নদীগুলোর পানি সমতল আগামী ৩ দিন বৃদ্ধি পেতে পারে।

এদিকে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সুস্পষ্ট লঘুচাপ সৃষ্টি হওয়ার বার্তা দিয়ে আবওহাওয়া অধিদপ্তর বুধবার সকালে জানিয়েছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকায় বুধবার ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এরমধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ।

আগামী চারদিন এমন ভারী বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এ ছাড়া জলাবদ্ধতা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছেন তারা।

শেয়ার করুন:-

আবহাওয়া

ঢাকায় গরম আরো বাড়বে

Published

on

দরপতনে

রাজধানী ঢাকায় গত দুই দিন তীব্র গরম অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতি আরো তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, আজ শনিবার ঢাকায় তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে। সেই সঙ্গে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি পশ্চিম/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

আজ ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

Published

on

দরপতনে

বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বায়ুদূষণের শীর্ষে থাইল্যান্ডের চিয়াং মাই। অন্যদিকে, রাজধানী ঢাকার অবস্থান ১৮ নম্বরে। আজ শনিবার সকাল ৮টা ২৯ মিনিটে সংস্থাটির সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা চিয়াং মাইয়ের বায়ুর মানের স্কোর ২৫৪। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা মিশরের কায়রোর দূষণ স্কোর ১৯৯ এর অর্থ দাঁড়ায় সেখানকার বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। তৃতীয় অবস্থানে থাকা উগান্ডার কামপালার দূষণ স্কোর ১৮১ অর্থাৎ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্যদিকে, ঢাকার দূষণ স্কোর ১০৮। এর অর্থ এখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।

অন্যদিকে ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

দুপুরের মধ্যে যে অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

Published

on

দরপতনে

সিলেট অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও শঙ্কা রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে—সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে এই বৃষ্টি অথবা অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বজ্রপাতেরও শঙ্কা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমন পরিস্থিতিতে সিলেট অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ঢাকাসহ ২৭ জেলায় দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

Published

on

দরপতনে

কয়েক দিন ধরে দেশের বিভিন্ন স্থানে বাড়ছে তাপমাত্রা। সম্প্রতি ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড় ও বৃষ্টির পরও বেড়েছে তাপমাত্রা। এ অবস্থায় দেশের ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চুয়াডাঙ্গায় শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৯.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংস্থাটি বলছে, ঢাকা, ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, রাঙামাটি, চাঁদপুর, বরিশাল ও পটুয়াখালী জেলাসহ রাজশাহী বিভাগের ৮ জেলা এবং খুলনা বিভাগের ১০ জেলার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ পরিস্থিতি আজ সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। তবে পরবর্তী ২৪ ঘণ্টায় বিরাজমান তাপপ্রবাহ কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

এছাড়া আবহাওয়া অফিস জানিয়েছে, সারা দেশে আগামী দুদিন রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। যদিও শনিবার (৪ এপ্রিল) দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আর পরবর্তী কয়েক দিন তাপমাত্রা সামান্য কমতে পারে। এর মধ্যে রোববার (৫ এপ্রিল) রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি এবং মঙ্গলবার (৭ এপ্রিল) দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর বুধবার (৮ এপ্রিল) দিনের তাপমাত্রা ফের বাড়তে পারে।

এদিকে, বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিস বলছে, সিলেট বিভাগের দুয়েক জায়গায় আগামী ২৪ ঘণ্টা অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ পরিস্থিতি আগামী এক সপ্তাহ বিভিন্ন বিভাগে বাড়তে পারে। তবে আগামী রোববার সন্ধ্যা থেকে পরবর্তী কয়েক দিন কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

এপ্রিলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

Published

on

দরপতনে

চলতি এপ্রিল মাসজুড়ে দেশে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ ছাড়া একটি ঘূর্ণিঝড়ও আঘাত হানার শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে প্রকাশিত এপ্রিল মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এপ্রিলে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় কালবৈশাখী ও বজ্রঝড়েরও শঙ্কা রয়েছে। দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৭ দিন হালকা ও মাঝারি এবং ১-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ছাড়া চলতি মাসে দেশের ওপর দিয়ে ৬টির মতো তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে ২-৪ টি মৃদু (৩৬-৩৭.৯° সেলসিয়াস)/মাঝারি (৩৮-৩৯.৯° সেলসিয়াস) এবং ১-২টি তীব্র (৪০-৪১.৯° সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

একই সময়ে বঙ্গোপসাগরে ১-২ টি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।

এ ছাড়া এপ্রিলে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

দরপতনে দরপতনে
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দরপতনের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স

বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ–০২ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে ফারইস্ট ফাইন্যান্স। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর কমেছে ৩০.৫৬...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে একমি পেস্টিসাইডস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।  AdLink...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার4 hours ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড । ডিএসই সূত্রে এ তথ্য...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার21 hours ago

ডিএসইর বাজার মূলধন কমলো ১৭ হাজার ৫১৩ কোটি টাকা

বিদায়ী সপ্তাহে (২৯ মার্চ থেকে ০২ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে।...

দরপতনে দরপতনে
জাতীয়2 days ago

প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হলেন তানভীর গনি

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন তানভীর গনি। তিনি বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার2 days ago

নীতিগত সংস্কার ও কর প্রণোদনায় পুঁজিবাজার শক্তিশালী করতে বিএমবিএর বাজেট প্রস্তাব

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (বিএমবিএ) পুঁজিবাজারকে শক্তিশালী করতে কর–প্রণোদনা ও নীতিগত সংস্কারের ওপর গুরুত্ব দিয়ে জাতীয় বাজেটের জন্য প্রস্তাবনা দিয়েছে।...

দরপতনে দরপতনে
পুঁজিবাজার2 days ago

ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে১৪ কোটি...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
দরপতনে
জাতীয়33 minutes ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দরপতনে
অর্থনীতি37 minutes ago

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দরপতনে
রাজনীতি53 minutes ago

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

দরপতনে
অন্যান্য1 hour ago

পান-শুকনো মরিচ-জর্দ্দা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন মাহবুব কবির মিলন

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

নতুন পথে হরমুজ প্রণালী পার হলো ভারতীয় জাহাজসহ ৪টি জাহাজ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

দরপতনে
খেলাধুলা1 hour ago

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

দরপতনে
রাজনীতি2 hours ago

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দরপতনে
জাতীয়2 hours ago

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে

দরপতনে
জাতীয়2 hours ago

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব

দরপতনে
জাতীয়33 minutes ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দরপতনে
অর্থনীতি37 minutes ago

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দরপতনে
রাজনীতি53 minutes ago

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

দরপতনে
অন্যান্য1 hour ago

পান-শুকনো মরিচ-জর্দ্দা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন মাহবুব কবির মিলন

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

নতুন পথে হরমুজ প্রণালী পার হলো ভারতীয় জাহাজসহ ৪টি জাহাজ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

দরপতনে
খেলাধুলা1 hour ago

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

দরপতনে
রাজনীতি2 hours ago

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দরপতনে
জাতীয়2 hours ago

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে

দরপতনে
জাতীয়2 hours ago

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব

দরপতনে
জাতীয়33 minutes ago

স্থানীয় সরকার নির্বাচন কবে, জানালেন প্রতিমন্ত্রী

দরপতনে
অর্থনীতি37 minutes ago

শীর্ষ ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

দরপতনে
রাজনীতি53 minutes ago

শেখ মুজিবুর রহমানের নির্দেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি: মির্জা ফখরুল

দরপতনে
অন্যান্য1 hour ago

পান-শুকনো মরিচ-জর্দ্দা নিয়ে ভয়াবহ তথ্য দিলেন মাহবুব কবির মিলন

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

নতুন পথে হরমুজ প্রণালী পার হলো ভারতীয় জাহাজসহ ৪টি জাহাজ

দরপতনে
আন্তর্জাতিক1 hour ago

ইরান যুদ্ধে এখন পর্যন্ত কতটি যুদ্ধবিমান হারাল যুক্তরাষ্ট্র

দরপতনে
খেলাধুলা1 hour ago

আমিরকে ছাড়িয়ে টি-টোয়েন্টিতে পেসারদের শীর্ষে মুস্তাফিজ

দরপতনে
রাজনীতি2 hours ago

গণসংহতির পদ ছাড়লেন জোনায়েদ সাকি

দরপতনে
জাতীয়2 hours ago

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশ আইন হচ্ছে

দরপতনে
জাতীয়2 hours ago

দোকানপাট বন্ধ ও খোলার সময়সূচি পুনর্বিবেচনার প্রস্তাব