পুঁজিবাজার
সূচকের মিশ্র প্রবণতা, দেড় ঘণ্টায় লেনদেন ৩৩৬ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় লেনদেন হয়েছে ৩৩৬ কোটি টাকার বেশি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ এপ্রিল) ডিএসইর লেনদেন শুরুর দেড় ঘণ্টা পর অর্থাৎ বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৫৭ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’৩ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১০৫৯ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ৬৭ পয়েন্ট কমে ১৯৯৭ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ৩৩৬ কোটি ১১ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৬৫টির, কমেছে ১৪৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৮১ কোম্পানির শেয়ারদর।
এমএন
পুঁজিবাজার
প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৮৩৭ কোটি
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ১৪৫ শেয়ারের দর পতন হয়েছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান আগের কার্যদিবসে তুলনায় সামান্য বেড়েছ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (১২ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৬৯ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৭১ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ০৯ পয়েন্ট কমে ১০৬১ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে ২০০২ পয়েন্টে অবস্থান করছে।
আজ ডিএসইতে ৮৩৭ কোটি ১০ লাখ ৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৭৭৬ কোটি ৮৬ লাখ ৪৫ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯৯টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৮৮টি কোম্পানির, বিপরীতে ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৬৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
একমি পেস্টিসাইডসের দর বৃদ্ধির কারণ জানে না ডিএসই
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি একমি পেস্টিসাইডস লিমিটেড শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ০৮ই এপ্রিল কোম্পানিটির শেয়ার দর ও লেনদেনের অস্বাভাবিক দর বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি কোম্পানিটিকে ডিএসই নোটিশ পাঠায়।
ডিএসই নোটিশের জবাবে কোম্পানিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো কিছু জানানো হয়নি।
এমএন
পুঁজিবাজার
সেন্ট্রাল ইন্স্যুরেন্সের পর্ষদ সভার তারিখ ঘোষণা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
পুঁজিবাজার
ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ৩২ শতাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ৩২ শতাংশ বেড়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বিদায়ী সপ্তাহের শুরুতে ৯.৪৩ পয়েন্টে আর সপ্তাহ শেষে পিই রেশিও অবস্থান করছে ৯.৪৬ পয়েন্টে। অর্থ্যাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.০৩ পয়েন্ট বা ০.৩২ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজার
সূচকের উত্থানেও বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা
দরপতনের মধ্যেই আরেকটি সপ্তাহ পার করেছে দেশের শেয়ারবাজার। বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ-এ লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে, যার প্রভাবে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। তবে এর বিপরীতে সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী ছিল এবং দৈনিক গড় লেনদেনেও সামান্য বৃদ্ধি লক্ষ্য করা গেছে।
সপ্তাহজুড়ে পাঁচ কার্যদিবসের মধ্যে তিন দিন সূচক বাড়লেও, মোট হিসাবে দর কমার হার ছিল বাড়ার তুলনায় প্রায় দ্বিগুণ। তবে বড় মূলধনের কয়েকটি কোম্পানির শেয়ারের দাম বৃদ্ধির কারণে সূচকে ইতিবাচক প্রভাব পড়ে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সপ্তাহজুড়ে ১৩৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে, বিপরীতে কমেছে ২২০টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির।
সপ্তাহ শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা, যা আগের সপ্তাহে ছিল ৬ লাখ ৮৯ হাজার ৩৯৯ কোটি টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন কমেছে ৭৩৭ কোটি টাকা। এর আগের সপ্তাহে বাজার মূলধন কমেছিল ১৭ হাজার ৫১৩ কোটি টাকা।
বাজার মূলধন কমলেও সূচকগুলো ছিল ঊর্ধ্বমুখী। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩৭ দশমিক ৯৬ পয়েন্ট বা ০.৭৩ শতাংশ। আগের সপ্তাহে সূচকটি কমেছিল ১৪৮ দশমিক ৬৬ পয়েন্ট।
একইভাবে, বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই–৩০ সূচক বেড়েছে ২১ দশমিক ৮৫ পয়েন্ট বা ১.১০ শতাংশ। অন্যদিকে শরিয়াহভিত্তিক কোম্পানির সূচকও বেড়েছে ৩ দশমিক ৬০ পয়েন্ট বা ০.৩৪ শতাংশ।
লেনদেনের গতি কিছুটা বেড়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ৬৬৯ কোটি ৬৫ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ১ কোটি ৩১ লাখ টাকা বেশি।
সপ্তাহজুড়ে লেনদেনের শীর্ষে ছিল খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির প্রতিদিন গড়ে লেনদেন হয়েছে ২৬ কোটি ৯৬ লাখ টাকা, যা মোট লেনদেনের ৪.০৩ শতাংশ। দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইডস লিমিটেড এবং তৃতীয় স্থানে লাভেলো আইসক্রিম।
লেনদেনের শীর্ষ দশে আরও রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, টেকনো ড্রাগস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।



