Connect with us

জাতীয়

বান্দরবানের লামা থেকে বিতরণ শুরু হবে ফ্যামিলি কার্ড

Published

on

দর

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান জানিয়েছেন, বান্দরবানের লামা উপজেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। পর্যায়ক্রমে এই কার্যক্রম পাহাড়ের সকল উপজেলায় বাস্তবায়ন করা হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, পাহাড়ি এলাকায় কোনো প্রকার দুর্নীতি বরদাশত করা হবে না। দুর্নীতি ও ভূমি দস্যুদের বিরুদ্ধে আমাদের অবস্থান ‘জিরো টলারেন্স’। প্রয়োজনে কমিটি গঠন করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রী বলেন, পার্বত্য চট্টগ্রামের তিন জেলা অত্যন্ত সংবেদনশীল। এখানে অনেক সমস্যা থাকলেও আমরা আলোচনার মাধ্যমে তার সমাধান করব। আমাদের মূল লক্ষ্য হলো কাজের মাধ্যমে এগিয়ে যাওয়া। আগামী ১৮০ দিনের মধ্যে আমরা দৃশ্যমান পরিবর্তন দেখতে চাই।

তিনি আরও বলেন, পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সমন্বিত উদ্যোগকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

এ সময় তিনি এলজিইডি ও শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট সব দপ্তরের সাথে সমন্বয় করে কাজ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমরা শুধু আনুষ্ঠানিকতার জন্য আসিনি, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় দেশের মানুষের কল্যাণে বিরামহীন কাজ করতে এসেছি। ১৮০ দিনের প্রস্তাবনা বাস্তবায়ন আমাদের অঙ্গীকার। ফ্যামিলি কার্ড, বৃক্ষরোপণ ও কৃষি বিপ্লবের মাধ্যমে দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে হবে।

তিনি সরকারি কাজে কৃচ্ছতাসাধন এবং বাহুল্য বর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মিজানুর রহমান বলেন, নির্বাচনী ইশতেহার অনুসরণ করে আমরা ১৮০ দিনের কর্মসূচি সফল করতে বদ্ধপরিকর। পাঁচ কোটি বৃক্ষরোপণ ও ফ্যামিলি কার্ড বিতরণসহ সরকারের সকল নির্দেশনা নিষ্ঠার সাথে পালন করা হবে।

সভায় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-

জাতীয়

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

Published

on

দর

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) দায়িত্বভার গ্রহণ করেছেন লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান। সকালে এক আনুষ্ঠানিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসও-কে লেফটেন্যান্ট জেনারেল র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এসময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

উল্লেখ্য, লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে কোর অব ইনফেনট্রিতে কমিশন লাভ করেন। তিনি ২৪ ডিভিশনের জিওসি, সামরিক সচিব ও মহাপরিচালক, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরসহ সেনাবাহিনীতে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

Published

on

দর

ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি ঢাকার উত্তর ও দক্ষিণসহ দেশের ছয় সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম। অন্যদিকে মো. শফিকুল ইসলাম খান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া নজরুল ইসলাম মঞ্জু খুলনা সিটি কর্পোরেশন, আব্দুল কাইয়ুম চৌধুরী সিলেট সিটি কর্পোরেশন, মো. সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং মো. শওকত হোসেন সরকার গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র নিয়োগ পেয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপধারা (১) অনুযায়ী কর্পোরেশন গঠিত না হওয়া পর্যন্ত বা এদের সিটি কর্পোরেশনগুলোতে পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হলো বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগ করা প্রশাসকরা ‘স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা পাবেন।
নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এই নিয়োগ দিয়ে রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

৯ মন্ত্রী-উপদেষ্টা-প্রতিমন্ত্রীর এপিএস হলেন যারা

Published

on

দর

ছয়জন মন্ত্রী, মন্ত্রী মর্যাদায় প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও দুইজন প্রতিমন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নয়জনকে নিয়োগ দেওয়া হয়েছে। মন্ত্রী ও উপদেষ্টাদের অভিপ্রায় অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৯ থেকে ২২ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপন থেকে এসব তথ্য জানা গেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০১৫ অনুযায়ী (৯ম গ্রেড) ২২০০০-৫৩০৬০/-টাকা বেতন স্কেলে তাদের নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. ইউনুস আলী। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহেরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোয়াজ্জেম হোসেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আকবর হোসেন।

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনুর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আল মুনজির বিন ওবায়েদ। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আবদুল আউয়াল। খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আমিনুল ইসলাম।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মোঃ ইসমাইল জবিউল্লাহর এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মীর সোলাইমান। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন মো. তৌহিদুল ইসলাম। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুরের এপিএস হিসেবে নিয়োগ পেয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের উপ-সহকারী পরিচালক মো. খাইরুল আমিন। গত ২২ ফেব্রুয়ারি এই আদেশ জারি করা হয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন পাইলট প্রকল্প চূড়ান্ত

Published

on

দর

নির্বাচনী অঙ্গীকারে অগ্রাধিকারে থাকা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে পরীক্ষামূলক (পাইলট) কার্যক্রম চূড়ান্ত করেছে ক্ষমতাসীন বিএনপি সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় মন্ত্রিপরিষদের সমন্বয়ে বাস্তবায়ন কমিটি চার দিনের মাথায় এই কার্যক্রমের চূড়ান্তকরণের ঘোষণা দিতে যাচ্ছে। দুই-এক দিনের মধ্যে এই কার্যক্রমের অগ্রগতি জানানো হবে বলে জানা গেছে। প্রধানমন্ত্রী নিজে এই কার্যক্রমের অগ্রগতি তদারকি করছেন।

এ ছাড়া কোন মন্ত্রী-প্রতিমন্ত্রী কখন অফিসে আসছেন সেই খোঁজখবর নিচ্ছেন তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারের আর্থিক সুরক্ষায় দেশের আট বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলক (পাইলট) ফ্যামিলি কার্ড কর্মসূচি শুরু হবে। এরই অংশ হিসেবে আজ সোমবার দুপুর ১২টা থেকে ১টার মধ্যে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে। তবে শুরুতে ঢাকার বাইরে একটি জেলায় ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ঢাকার বাইরে বগুড়া জেলা থেকে ফ্যামিলি কার্ড বিতরণের পাইলট কার্যক্রম শুরু হতে পারে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম চূড়ান্ত করা হয়েছে। আগামীকাল (আজ) দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হবে। ঢাকার বাইরে কোনো একটি জেলা থেকে প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হবে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে সভাপতি করে ১৫ সদস্যের মন্ত্রিসভার একটি কমিটি গঠন করা হয়। কমিটির সদস্য হিসেবে রয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন ও প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। এ ছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ও ড. মাহদী আমিন, মন্ত্রিপরিষদসচিবসহ সাতটি মন্ত্রণালয়ের সচিব এই কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই কমিটি মূলত ফ্যামিলি কার্ড বাস্তবায়নে উপযুক্ত নকশা বা ডিজাইন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি প্রণয়ন করেন। আসন্ন ঈদুল ফিতরের আগে ফ্যামিলি কার্ড বিতরণ করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার।

সেই লক্ষ্য পূরণে আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন প্রণয়ন করতে বলা হয়েছে কমিটিকে। এক দিন আগেই প্রাথমিক প্রতিবেদন চূড়ান্ত করে কমিটি।

গত বৃহস্পতিবার আন্ত মন্ত্রণালয় সভায় সিদ্ধান্ত হয়েছে যে, এই কার্ডের মাধ্যমে সরাসরি নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে, যা প্রচলিত অন্যান্য সামাজিক ভাতার চেয়ে অন্তত দ্বিগুণ। সরকার আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশের ৫০ শতাংশের বেশি যোগ্য পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতি মাসে দুই হাজার ৫০০ টাকা সহায়তা ও নিত্যপণ্যের বিশেষ সুবিধা পাবে।

এদিকে রমজানের সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল রবিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি অফিসে আসেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে এসে খোঁজখবর নেন মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন। প্রধানমন্ত্রী সবাইকে মৌখিক নির্দেশনা দিয়েছেন, যাতে নির্দিষ্ট সময়ে তাঁরা অফিসে উপস্থিত হন। গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। প্রধানমন্ত্রী সচিবালয়ে তাঁর দপ্তরে এরপর দুই দিন অফিস করেন। গত শনিবার ছুটির দিন তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, ‘প্রধানমন্ত্রী গুলশানের বাসা থেকে রওনা হয়ে সকাল ৯টা ৫ মিনিটে সচিবালয়ে পৌঁছান। এত সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন।’

তিনি বলেন, ‘এক সাংবাদিক ক্যামেরা তাক করে বসে আছেন, প্রধানমন্ত্রী অফিসে প্রবেশের ছবি তুলবেন। কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটা ওই সাংবাদিক জানেন না।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ আজ

Published

on

দর

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপু‌রে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

পররাষ্ট্র্র মন্ত্রণাল‌য়ের এক‌টি সূত্র জানায়, সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপু‌রে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মা‌র্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এছাড়া, বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলারও পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা র‌য়ে‌ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গতকাল (রোববার) পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর স‌ঙ্গে ঢাকায় নিযুক্ত চার দে‌শের রাষ্ট্রদূত/হাইক‌মিশনার সাক্ষাৎ ক‌রেন। শুরু‌তে ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফর এইচ বিন আবিয়া পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান। এরপর ঢাকায় নিযুক্ত চী‌নের রাষ্ট্রদূত ইয়াও ও‌য়েন, ভার‌তীয় হাইক‌মিশনার প্রণয় ভার্মা ও পা‌কিস্তা‌নের হাইক‌মিশনার ইমরান হায়দার পর্যায়ক্রমে পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সাক্ষাৎ পান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

দর দর
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

দর দর
পুঁজিবাজার21 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

দর দর
পুঁজিবাজার39 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

দর দর
পুঁজিবাজার1 hour ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ঘোষিত স্টক বা বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ...

দর দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

পুঁজিবাজার রক্ষার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনতিবিলম্বে পুনর্গঠন এবং বিনিয়োগবান্ধব বাজার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর...

দর দর
পুঁজিবাজার4 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩৩৬ শেয়ারদর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

দর দর
পুঁজিবাজার24 hours ago

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৬...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
দর
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

দর
পুঁজিবাজার21 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর
পুঁজিবাজার39 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

দর
জাতীয়47 minutes ago

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

দর
পুঁজিবাজার1 hour ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

দর
রাজনীতি1 hour ago

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

দর
আইন-আদালত2 hours ago

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

দর
জাতীয়3 hours ago

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

দর
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

দর
পুঁজিবাজার21 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর
পুঁজিবাজার39 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

দর
জাতীয়47 minutes ago

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

দর
পুঁজিবাজার1 hour ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

দর
রাজনীতি1 hour ago

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

দর
আইন-আদালত2 hours ago

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

দর
জাতীয়3 hours ago

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

দর
পুঁজিবাজার7 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

দর
পুঁজিবাজার21 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর
পুঁজিবাজার39 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

দর
জাতীয়47 minutes ago

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

দর
পুঁজিবাজার1 hour ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

দর
রাজনীতি1 hour ago

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

দর
আইন-আদালত2 hours ago

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

দর
জাতীয়3 hours ago

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ