পুঁজিবাজার
দর বৃদ্ধির শীর্ষে সোশ্যাল ইসলামী ব্যাংক
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৬টি প্রতিষ্ঠানের মধ্যে ১০৫টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি (এসআইবিএল)।
সূত্র মতে, মঙ্গলবার (১৪ অক্টোবর) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৪০ পয়সা বা ১০ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে থাকা পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ২ টাকা ৯০ পয়সা বা ৮ দশমিক ৬৫ শতাংশ। আর ৪১ টাকা ১০ পয়সা বা ৮ দশমিক ৭৮ শতাংশ দর বৃদ্ধি পাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- এক্সিম ব্যাংক পিএলসি, ভ্যানগার্ড এএমএল বিডি ফিন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান, এস ই এম এল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ড, আইসিবি এএমসিএল সোনালি ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ড।
পুঁজিবাজার
ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র ১১০৯তম পরিচালনা পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁর নিয়োগ অনুমোদন দেয়।
ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
স্নেহাশীষ বড়ুয়া একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা ও ফাউন্ডিং পার্টনার এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য।
দীর্ঘ পেশাগত জীবনে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে কাজ করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার ছিলেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি আইএফআরএস, ইউএস গ্যাপ ও ট্রান্সফার প্রাইসিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী কার্যক্রমেও যুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩ রিভিউ কমিটি এবং ২০২৫ সালের জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেন।
পরিচালনা পর্ষদের সভায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি সময় ধরে হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে সুপরিচিত একজন পেশাজীবী। তাঁর অভিজ্ঞতা ও পেশাগত সততা ডিএসই’র কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।
ডিএসই আশা করছে, একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা ও নেতৃত্ব দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদারে সহায়ক হবে।
অর্থনীতি
ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত ও পুঁজিবাজার। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের সকল ব্যাংকিং কার্যক্রম এবং শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।
সূত্র মতে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ দুই দিন পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।
এর পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারে টানা চার দিন, অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো লেনদেন হবে না।
সূত্র জানায়, ছুটি শেষে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে ডিএসই ও সিএসইতে লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হবে।
এমএন
পুঁজিবাজার
একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা
একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই প্রক্রিয়া জটিল এবং হিসাব–নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস দেন।
পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার সময় আপনি বলেছিলেন ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন। সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আমি বলেছি। এখন আমরা এটা কনসিডার করব। গভর্নর সাহেব তার মত করে বলেছেন। তবে আমরা বলেছি অবশ্যই যারা ডিপোজিটর, যাদের টাকা আছে সবাই পাবেন। ৪২ হাজার কোটি টাকা কেন দেওয়া হল? দ্বিতীয় বিষয়টি হলো শেয়ারহোল্ডার।
তিনি বলেন, শেয়ারহোল্ডারদের বিষয় হলো টেকনিক্যাল। ব্যাংকগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়ায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া একটি কারিগরি ও জটিল বিষয়। টেকনিক্যালরা বলে ওরা শেয়ার কিনেছে, ওরা তো ওনার, আপনি দেবেন কেন? তবু আমি বলেছি না, ওরা (শেয়ারহোল্ডাররা) হয় তো বাজারের সিগন্যাল দেখে শেয়ার কিনেছেন। আমি বলেছি দেখা যাক কতটুকু কি করা যায়।
অর্থ উপদেষ্টা বলেন, কিভাবে (ক্ষতিপূরণ) দেবো সেটা নিয়ে কাজ হচ্ছে। অবশ্যই পরবর্তী অর্থমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ব্যাংকের আর্থিক অবস্থা যখন নেতিবাচক হয়ে যায়, তখন পুরো দায় একতরফাভাবে শেয়ারহোল্ডারদের ওপর চাপিয়ে দেওয়াও যৌক্তিক নয়।
সেক্ষেত্রে কি সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ারের একটি অংশ ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা পাবেন? এমন প্রশ্ন করলে সালেহউদ্দিন বলেন, কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তার মডেল তৈরি করতে একটু সময় লাগবে। ধরেন কেউ বহু টাকার শেয়ার কিনেছেন, তাকে আংশিকভাবে শেয়ার দেওয়া হতে পারে বা বাকিটুকু হয় তো ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। ওটা একটু হিসাব করতে হবে। কারণ বার্ডেনটা (বোঝা) তো পুরোটা শেয়ারহোল্ডাররা নিতে পারেন না।
ব্যাংক খাত সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, শুধু এককালীন সিদ্ধান্তে সমস্যা সমাধান সম্ভব নয়। ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার, নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে আস্থা ফিরিয়ে আনা জরুরি।
অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ারবাজার ও বন্ড মার্কেটকে শক্তিশালী না করলে ব্যবসা-বাণিজ্য দীর্ঘমেয়াদে ব্যাংকনির্ভরই থেকে যাবে। ইকুইটি পার্টিসিপেশন ও বন্ড মার্কেট ছাড়া টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উদ্যোগগুলো পরবর্তী সরকার ধারাবাহিকভাবে এগিয়ে নিলে ব্যাংক খাতসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ৯৮ হাজার ১৪৮ টি শেয়ার ৯০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ৮ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৩ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস
সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ফীড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর ০ দশমিক ০০ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স পিএলসি।
এমএন



