কৌশলগত অংশীদারিত্বের অংশ হিসেবে সিটি ব্যাংক পিএলসি ও এইচএসবিসি বাংলাদেশ এমপ্লয়ি ব্যাংকিং সেবা প্রদানে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
সোমবার (৪ মে) সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তির আওতায় সিটি ব্যাংক এইচএসবিসি ব্যাংকের কর্মীদের জন্য বিভিন্ন ধরনের এমপ্লয়ি ব্যাংকিং সুবিধা প্রদান করবে।
সিটি ব্যাংকের চেয়ারম্যান হোসেন খালেদের উপস্থিতিতে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন এবং এইচএসবিসি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব উর রহমান চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিএফও মো. মাহবুবুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ ইকোনোমিস্ট ও কান্ট্রি বিজনেস ম্যানেজার আশানুর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও রিটেল ব্যাংকিং প্রধান অরূপ হায়দার এবং এমপ্লয়ি ব্যাংকিং প্রধান হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।