চলতি সপ্তাহে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি কোম্পানি তাদের ডিভিডেন্ড ঘোষণা এবং শেয়ার প্রতি আয় (ইপিএস) প্রকাশ করবে। এর মধ্যে দুটি কোম্পানি ৩১ ডিসেম্বর ২০২৫ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ঘোষণা করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো রবি আজিয়াটা, আইডিএলসি ফাইন্যান্স, জনতা ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স।
এর মধ্যে জনতা ইন্স্যুরেন্স ও সোনার বাংলা ইন্স্যুরেন্স ডিভিডেন্ড ঘোষণার পাশাপাশি ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনও প্রকাশ করবে। অন্যদিকে রবি আজিয়াটা, আইডিএলসি ফাইন্যান্স এবং ইউনাইটেড ইন্স্যুরেন্স শুধু প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করবে।
কোম্পানিগুলোর বোর্ড সভার সময়সূচি অনুযায়ী, ইউনাইটেড ইন্স্যুরেন্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ০৫ মে ২০২৬ বিকাল ৩টায়।
০৬ মে ২০২৬ আইডিএলসি ফাইন্যান্সের বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর ২টা ৩০ মিনিটে এবং জনতা ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকাল ৩টায়।
০৭ মে ২০২৬ রবি আজিয়াটার বোর্ড সভা অনুষ্ঠিত হবে দুপুর আড়াইটায়, একই দিনে জনতা ইন্স্যুরেন্সের আরেকটি সভাও বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।