ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে রিলায়েন্স ইন্স্যুরেন্স।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা অনুযায়ী, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ২৭.৪৩ শতাংশ। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যার দর ছিল ৭২ টাকা ৯০ পয়সা, বিদায়ী সপ্তাহ শেষে তা দাঁড়িয়েছে ৯২ টাকা ৯০ পয়সায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে শেয়ারদর বেড়েছে ২০ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে এনসিসি ব্যাংক। ব্যাংকটির শেয়ারদর ২৫.১৯ শতাংশ বেড়ে ১৩ টাকা ৫০ পয়সা থেকে ১৬ টাকা ৯০ পয়সায় উঠেছে।

তৃতীয় স্থানে থাকা ইয়াকিন পলিমার-এর শেয়ারদর বেড়েছে ২২.৫৮ শতাংশ। কোম্পানিটির দর ১৮ টাকা ৬০ পয়সা থেকে ২২ টাকা ৮০ পয়সায় পৌঁছেছে।

এছাড়া দর বৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ, আলিফ ম্যানুফ্যাকচারিং, সাফকো স্পিনিং, জাহিনটেক্স, আজিজ পাইপস, আইসিবি এএমসিএল প্রথম মিউচুয়াল ফান্ড এবং বিডি থাই ফুড।

এসব কোম্পানির শেয়ারদর সপ্তাহজুড়ে প্রায় ১৩.১৯ শতাংশ থেকে ১৬.৯০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।

শেয়ার করুন:-
শেয়ার