ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দরপতনের শীর্ষে বিআইএফসি

বিদায়ী সপ্তাহে (২৬–৩০ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি (বিআইএফসি)।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারদর ২১.৫৭ শতাংশ কমেছে। আগের সপ্তাহের শেষ কার্যদিবসে যার দর ছিল ৫ টাকা ১০ পয়সা, বিদায়ী সপ্তাহ শেষে তা নেমে দাঁড়িয়েছে ৪ টাকায়। ফলে এক সপ্তাহে দর কমেছে ১ টাকা ১০ পয়সা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স। কোম্পানিটির শেয়ারদর ১৮.৫২ শতাংশ কমে ২ টাকা ৭০ পয়সা থেকে ২ টাকা ২০ পয়সায় নেমেছে।

তৃতীয় স্থানে থাকা আইএসএন-এর দর কমেছে ১৭.০১ শতাংশ। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ারদর ৭৭ টাকা থেকে কমে ৬৩ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে।

এছাড়া দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে ফারইস্ট ফাইন্যান্স, ইন্টারন্যাশনাল লিজিং, ইস্টার্ন ক্যাবলস, প্রিমিয়ার লিজিং, ইউনিয়ন ক্যাপিটাল, ফাস ফাইন্যান্স এবং প্রাইম ব্যাংক।

এসব কোম্পানির শেয়ারদর সপ্তাহজুড়ে প্রায় ১১.৯৪ শতাংশ থেকে ১৬.৬৭ শতাংশ পর্যন্ত কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার