পুঁজিবাজার
সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭৯৩ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৩ কোম্পানির শেয়ারদর কমেছে। অন্যদিকে টাকার অংকে লেনদেনের পরিমান ৭৯৩ কোটি টাকা ছাড়িয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪১ দশমিক ০৩ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২৩০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ০৮ পয়েন্ট কমে ১০৫৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২১ দশমিক ৩০ পয়েন্ট কমে ১৯৮১ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ৭৯৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৩৭ কোটি ১০ লাখ ০৪ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৩টি কোম্পানির, বিপরীতে ২১৩ কোম্পানির দর কমেছে। আর ৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩০ কোটি টাকার
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ১ লাখ ৬৫ হাজার ৬১৫ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩০ কোটি ২৯ লাখ ৭৬ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১০ কোটি ৪৯ লাখ টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ও তৃতীয় স্থানে সিটি ব্যাংকের ৩ কোটি ৩৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে মেঘনা কনডেন্সড মিল্ক
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মেঘনা কনডেন্সড মিল্ক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ১ টাকা ৮ পয়সা বা ৪ দশমিক ৬৮ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এপেক্স ট্যানারি লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা কেডিএস এক্সেসরিজ লিমিটেডের শেয়ার দর ৪ দশমিক ২৭ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সেনা ইন্স্যুরেন্স পিএলসি ৪.২৩ শতাংশ, সেনা ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৩.৮৫ শতাংশ, ইস্টার্ন ইন্সুরেন্সের ৩.৮৩ শতাংশ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮২ শতাংশ, বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ৩.৭৫ শতাংশ এবং এশিয়া ইন্সুরেন্স পিএলসির ৩.৭৫ শতাংশ দর কমেছে।
এমএন
পুঁজিবাজার
দর বৃদ্ধি শীর্ষে মীর আক্তার হোসেন
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ১২৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে মীর আক্তার হোসেন লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ মীর আক্তার হোসেন লিমিটেডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৮ পয়সা বা ৯ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ফিনিক্স ফাইন্যান্স ফাস্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৬২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের দর বেড়েছে ৮ দশমিক ১১ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজের ৬.৮৩ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৬.১৮ শতাংশ, ইনডেক্স আগ্রো ইন্ডাস্ট্রিসের ৬.১৩ শতাংশ, সি এ পি এম বিডিবিএল মিউচুয়াল ফান্ড ওয়ানের ৫.৬ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়াকের ৫.৩৫ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ ও আইএফআইএল ইসলামিক মিউচুয়াল ফান্ডের ৫.১৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এমএন
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (১৩ এপ্রিল) ডিএসইতে সবোর্চ্চ খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩৫ কোটি ১৯ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৭ কোটি ১৫ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৪ কোটি ৯০ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- মনোস্পুল বাংলাদেশ পিএলসি, কেডিএস এক্সেসরিজ, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল, ওরিয়ন ইনফিউশন লিমিটেড ও পাইওনিয়ার ইন্স্যুরেন্স পিএলসি।
এমএন
পুঁজিবাজার
পর্ষদ সভার তারিখ জানালো শাহজিবাজার পাওয়ার
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২০ এপ্রিল বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় কোম্পানিটির গত ৩১ মার্চ,২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন



