পুঁজিবাজার
ন্যাশনাল টিউবসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি ন্যাশনাল টিউবস লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ৯ এপ্রিল বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
সূচক ঊর্ধ্বমুখী, দেড় ঘণ্টায় বেড়েছে ৩৭৬ শেয়ারদর
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দেড় ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৭৬টির শেয়ারদর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৩২মিনিট পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ১৩৪ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯১ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২৬ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০৭২ ও ২০১৮ পয়েন্টে।
এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৩৫ লাখ ৮৬ হাজার টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৭৬টি, কমেছে ৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৬টি কোম্পানির শেয়ারের।
এমএন
পুঁজিবাজার
পুঁজিবাজারের ২৫ কোম্পানি থেকে বিদেশিদের বিনিয়োগ প্রত্যাহার
বৈশ্বিক অস্থিরতা এবং দেশের অভ্যন্তরীণ নানা সীমাবদ্ধতার কারণে গত মার্চ মাসে বাংলাদেশের শেয়ারবাজার থেকে বড় অংকের বিনিয়োগ প্রত্যাহার করে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। এই সময়ে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক এবং গ্রামীণফোনের মতো শক্তিশালী মৌলভিত্তির (ব্লু-চিপ) কোম্পানিগুলোর শেয়ার বিক্রির ধুম পড়েছিল, যা বাজারের সামগ্রিক স্থিতিশীলতাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য অনুযায়ী, মার্চ মাসে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে কমেছে। পুরো মাসে তাদের মোট লেনদেনের পরিমাণ ছিল ২৭২ কোটি টাকা, যা ফেব্রুয়ারি মাসের তুলনায় ৫৯ শতাংশ কম। উদ্বেগের বিষয় হলো, এই লেনদেনের মধ্যে বিক্রির পরিমাণ ছিল ২১৫ কোটি টাকা, যেখানে ক্রয়ের পরিমাণ ছিল মাত্র ৫০ কোটি টাকা। অর্থাৎ বড় অংকের বিদেশি ক্যাশ বা নগদ অর্থ বাজার থেকে বেরিয়ে গেছে।
সবচেয়ে বেশি বিক্রির চাপে ছিল অলিম্পিক ইন্ডাস্ট্রিজ; যেখান থেকে বিদেশি বিনিয়োগকারীরা প্রায় ৭৬ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন। এর ফলে কোম্পানিটিতে বিদেশিদের শেয়ার ধারণের হার ৩০.২৬ শতাংশ থেকে কমে ২৭.৬২ শতাংশে দাঁড়িয়েছে। এর পরেই রয়েছে ব্র্যাক ব্যাংক, যেখান থেকে ৩৪ কোটি টাকার শেয়ার বিক্রি করা হয়েছে। এছাড়া স্কয়ার ফার্মা থেকে ৩২ কোটি এবং গ্রামীণফোন থেকে ২৯ কোটি টাকার শেয়ার ছেড়ে দিয়েছেন তারা।
অন্যান্য বড় কোম্পানির মধ্যে রেনাটা লিমিটেড থেকে ১১.৫০ কোটি, সিটি ব্যাংক থেকে ১০ কোটি এবং বিএটি বাংলাদেশ থেকে ৪.৬০ কোটি টাকার শেয়ার বিক্রি হয়েছে। এছাড়া বিএসআরএম, লাফার্জহোলসিম, মারিকো ও আইডিএলসি ফিন্যান্সের মতো প্রতিষ্ঠানগুলো থেকেও বিদেশিরা তাদের অবস্থান সংকুচিত করেছেন। বিপরীতে ড্যাফোডিল কম্পিউটার্স ও রিং শাইন টেক্সটাইলের মতো কিছু ছোট কোম্পানিতে সামান্য বিনিয়োগ বেড়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল যুদ্ধ এবং বৈশ্বিক ভূ-রাজনীতির প্রভাবে জ্বালানি তেল ও ডলারের বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের অর্থনীতির কাঠামোগত দুর্বলতা, মুদ্রাস্ফীতি এবং আমদানিনির্ভর জ্বালানি নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিদেশিদের ঝুঁকি নিতে নিরুৎসাহিত করছে। এছাড়া সুশাসনের অভাব এবং তালিকাভুক্ত দুর্বল কোম্পানি বা ‘জাঙ্ক স্টক’-এর আধিক্য বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের আস্থা কমিয়ে দিচ্ছে।
চলতি অর্থবছর-এর শেষ দিকে এসে বিনিয়োগকারীদের এই প্রস্থান বাজারের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সম্প্রতি সংসদকে জানিয়েছেন, বাজারে অনিয়ম ও কারসাজি রোধে সরকার কঠোর ব্যবস্থা নিচ্ছে। তদন্ত ব্যবস্থা জোরদার এবং ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশি ও বিদেশি উভয় বিনিয়োগকারীদের জন্য শেয়ারবাজার-কে আরও স্বচ্ছ ও আকর্ষণীয় করার কাজ চলছে।
পুঁজিবাজার
যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ালো বিএসইসি
পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ সর্বশেষবারের মতো বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের ১০০৭তম সভায়, সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিএসইসি জানায়, যমুনা ব্যাংক পিএলসি-এর ৮০০ কোটি টাকার নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়িয়ে আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে মূল সম্মতিপত্রের অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
একইভাবে, ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর ৫০০ কোটি টাকার আনসিকিউরড, নন-কনভার্টিবল, রিডিমেবল, ফ্লোটিং রেট সাবঅর্ডিনেটেড বন্ড (বন্ড-৮)-এর সম্মতিপত্রের মেয়াদও বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত করা হয়েছে। এ বন্ডের ক্ষেত্রেও পূর্বের সব শর্ত অপরিবর্তিত থাকবে।
নিয়ন্ত্রক সংস্থার মতে, উভয় ব্যাংকের আবেদনের প্রেক্ষিতে এই সময়সীমা শেষবারের মতো বাড়ানো হয়েছে।
পুঁজিবাজার
সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন
পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
মঙ্গলবার (৭ এপ্রিল) কমিশনের ১০০৭তম সভায়, সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর সভাপতিত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিএসইসি জানায়, বন্ডটি হবে আনসিকিউরড, নন-কনভার্টিবল, সম্পূর্ণ পরিশোধিত (ফুলি পেইড-আপ), সম্পূর্ণ রিডিমেবল এবং কুপন-ভিত্তিক সাবঅর্ডিনেটেড বন্ড। এর মেয়াদ নির্ধারণ করা হয়েছে ৭ বছর। কুপন রেট নির্ধারিত হবে বিদ্যমান রেফারেন্স বা বেঞ্চমার্ক রেটের সঙ্গে অতিরিক্ত ৩ শতাংশ মার্জিন যোগ করে।
সংস্থাটির পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটি ইস্যু করা হবে। সম্ভাব্য বিনিয়োগকারীদের মধ্যে থাকবে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কর্পোরেট প্রতিষ্ঠান, উচ্চ সম্পদশালী ব্যক্তি (এইচএনআই) এবং মিউচুয়াল ফান্ড।
বন্ডটির প্রতিটি ইউনিটের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। এই বন্ড থেকে সংগৃহীত অর্থ ব্যাংকটি কর্পোরেট, রিটেইল ও এসএমই খাতে ঋণ বিতরণে ব্যবহার করবে।
এছাড়া, বন্ডটির ট্রাস্টি হিসেবে কাজ করবে ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেড। যৌথ অ্যারেঞ্জার হিসেবে দায়িত্ব পালন করবে সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্স লিমিটেড এবং আইডিএলসি ইনভেস্টমেন্ট লিমিটেড।
পুঁজিবাজারে লেনদেনের সুবিধার্থে বন্ডটি অল্টারনেটিভ ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত করার শর্তে এই অনুমোদন দেওয়া হয়েছে।
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার
সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৭ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৩ লাখ ৯৬ হাজার ৮৭ টি শেয়ার ৯৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৫ কোটি ৬৫ লাখ ৭১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ১১ কোটি ০১ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে অ্যাপেক্স স্পিনিংয়ের ৯ কোটি ০৮ লাখ ১৬ হাজার টাকার ও তৃতীয় স্থানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ৪ কোটি ২১ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন



