Connect with us

জাতীয়

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

Published

on

সূচকের

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের কাছে পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রী বলেন, ‘পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল, নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’

তিনি বলেন, সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।

তারেক রহমান বলেন, ‘দেশ এবং জনগণের স্বার্থের বিপরীতে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াব– এই হোক শহীদ সেনা দিবসের প্রত্যয়।’

শেয়ার করুন:-

জাতীয়

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Published

on

সূচকের

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বনানী সামরিক কবরস্থানে জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আজ আমরা রাষ্ট্রীয় মর্যাদায় সেনা শহীদ দিবস পালন করলাম। রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী এসেছেন, শহীদ পরিবারের স্বজনরা এসেছেন। বাংলাদেশে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় যারা জীবন দিয়েছেন, তারা চিরতরুণ, চিরভাস্বর। এই পিলখানা হত্যাকাণ্ড শুধু বাংলাদেশের নয়, পৃথিবীর নৃশংসতম হত্যাকাণ্ডের একটি। এই হত্যাকাণ্ডের পেছনের মূল্য উদ্দেশ্য কি ছিল, তা জানার জন্য তৎকালীন সরকার একটি তদন্ত কমিটি গঠন করলেও, তার ফলাফল আজো প্রকাশিত হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময় জাতীয় কমিশন গঠন করা হয়, যার রিপোর্ট আমাদের সামনে এসেছে। তবে সে রিপোর্ট বাস্তবায়নে সে সরকার তেমন কোনো উদ্যোগ নেয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করবো না। অন্তর্বর্তীকালীন সরকার যথোপযুক্ত লোক দিয়েই তদন্ত কমিশন গঠন করেছিল। কমিশনের রিপোর্টে যে সুপারিশগুলো এসেছে, বিচারাধীন যে মামলাগুলো আছে, এই জুডিশিয়াল প্রসেসগুলো সমাপ্ত করা হবে। অন্যান্য সুপারিশগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। শহীদ পরিবারদের বলতে চাই, পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে, যাতে এ ধরনের ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে দুর্বল করার একটা চেষ্টা ছিল। এ কাজটা তারাই করতে পারে, যারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করে না।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

বনানীতে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Published

on

সূচকের

পিলখানায় বিডিআর সদর দপ্তরে ২০০৯ সালে সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে শহীদ সেনাসদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বনানীস্থ সামরিক কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন সকাল ১০টার দিকে বনানী সামরিক কবরস্থানে বীর শহীদদের স্মৃতিস্তম্ভে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি। এরপর পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের স্মৃতির প্রতি গভীর সম্মান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সে সঙ্গে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে আয়োজিত বিশেষ মোনাজাতে অংশ নেন তারা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানরা, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, জাতীয় শহীদ সেনা দিবস আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি)। পিলখানা হত্যাযজ্ঞের ১৭ বছর কেটে গেছে। বাংলাদেশের ইতিহাসের এক বিভীষিকাময় ও কলঙ্কিত দিন। রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর (বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ চৌকশ সেনা কর্মকর্তাসহ ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়। আজ সেই বর্বরোচিত হত্যাকাণ্ডের ১৭তম বার্ষিকী, যা এখন রাষ্ট্রীয়ভাবে ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

সাত শ্রেণির মানুষ পাবেন ফ্যামিলি কার্ডের অগ্রাধিকার

Published

on

সূচকের

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ দেশব্যাপী প্রাথমিকভাবে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই কর্মসূচির আওতায় আপাতত ১৪টি উপজেলার একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে কার্ড বিতরণ করা হবে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সভা শেষে সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তবে এই সুবিধা সব শ্রেণির মানুষ পাবেন না বলে জানা গেছে। এই সুবিধার আওতার বাইরে থাকবেন ৬ শ্রেণির মানুষ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, নীতিমালায় কার্ড পাওয়ার ক্ষেত্রে সাত ব্যক্তি-শ্রেণির মানুষকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। সে ৭ শ্রেণির মানুষ হলেন:

১. ভূমিহীন ২. গৃহহীন ৩. প্রতিবন্ধী সদস্যের পরিবার ৪. হিজড়া ৫. বেদে ৬. ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার ৭. দশমিক ৫ একর বা এর কম জমির মালিক

সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ নামে এ নীতিমালা করেছে। এ কর্মসূচির মূল দর্শন হচ্ছে— ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’। নীতিমালাটি খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। আগামী ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, আজ জাতীয় শহীদ সেনা দিবস

Published

on

সূচকের

বাংলাদেশের ইতিহাসের অন্যতম বিভীষিকাময় ও শোকাবহ দিন ২৫ ফেব্রুয়ারি। পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর পূর্ণ হলো আজ। ২০০৯ সালের এই দিনে তৎকালীন বিডিআর (বর্তমানে বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের নামে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ মোট ৭৪ জনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।

গত বছর গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দিনটিকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় শহীদ সেনা দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। আজ দিবসটি উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণ করছে পুরো জাতি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

২০০৯ সালে পিলখানায় সেনা কর্মকর্তাদের নৃশংসভাবে হত্যা করে লাশ গুম এবং পুড়িয়ে ফেলার চেষ্টা করা হয়। তাদের পরিবারের সদস্যদের ওপরও নির্যাতন চালানো হয়। দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা ওই নৃশংস ঘটনাকে দেশের সার্বভৌমত্বের ওপর প্রথম বড় ধরনের আঘাত হিসেবেই মূল্যায়ন করে থাকেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ ভয়াবহ ঘটনায় সার্বভৌমত্ব রক্ষায় শপথ গ্রহণকারী দেশের সুরক্ষা কবচ বাংলাদেশ সেনাবাহিনী হারায় তার মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের, যা সমগ্র সশস্ত্র বাহিনীর মনোবলে বিরূপ প্রভাব ফেলে। এ দিনটি শুধু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্য নয়, পুরো জাতির জন্যই শোকাবহ ও হৃদয়বিদারক।

দিবসটি উপলক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘২৫ ফেব্রুয়ারি, জাতীয় শহীদ সেনা দিবস। ২০০৯ সালের এই দিনে বিডিআর সদর দপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল। হত্যাযজ্ঞে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন শহীদ হয়েছিল। ২০০৯ সালের পর দিনটি যথাযোগ্য গুরুত্ব সহকারে পালন করা হয়নি। ২০২৪ সালে দেশ ফ্যাসিবাদমুক্ত হওয়ার পর থেকে দিনটি ‘শহীদ সেনা দিবস’ হিসেবে পালিত হচ্ছে। আজকের এই বিশেষ দিনে আমরা সেনা হত্যাযজ্ঞে শহীদদের মাগফিরাত কামনা করছি। তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সহানুভূতি ও সহমর্মিতা প্রকাশ করছি।’

‘পিলখানায় সংঘটিত সেনা হত্যাকাণ্ডের বিচার চলমান। বিচারাধীন বিষয় নিয়ে বিস্তারিত কিছু বলার অবকাশ নেই। তবে এই হত্যাকাণ্ডের নেপথ্যে দেশ এবং জনগণের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী তৎপরতা বিদ্যমান ছিল, নাগরিক হিসেবে এই বিষয়টি আমাদের উপলব্ধিতে থাকা জরুরি বলে আমি মনে করি। এই হত্যাকাণ্ডের পর নানা রকম মিথ্যা কিংবা অপতথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল।’

‘সশস্ত্র বাহিনী একটি স্বাধীন দেশের সম্মান, বীরত্ব এবং গৌরবের প্রতীক। ভবিষ্যতে আর কেউ যাতে সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারে, আজ পুনরায় সেই শপথে বলীয়ান হতে হবে।’

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

জাতীয়

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

Published

on

সূচকের

আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান অতিরিক্ত আইজিপি মো. আলী হোসেন ফকিরকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দিয়েছে সরকার।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

সূচকের সূচকের
পুঁজিবাজার26 minutes ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকা

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম এক...

সূচকের সূচকের
পুঁজিবাজার20 hours ago

ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৯...

সূচকের সূচকের
পুঁজিবাজার21 hours ago

দরপতনের শীর্ষে এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এল আর গ্লোবাল...

সূচকের সূচকের
পুঁজিবাজার21 hours ago

দর বৃদ্ধির শীর্ষে ইনটেক লিমিটেড

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ১১৯টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সূচকের সূচকের
পুঁজিবাজার21 hours ago

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সূচকের সূচকের
পুঁজিবাজার22 hours ago

তৃতীয় কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৮২৪ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সূচকের সূচকের
পুঁজিবাজার22 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো ইউনিলিভার কনজিউমার

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ০৫ মার্চ বিকাল ৩টায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
সূচকের
জাতীয়8 minutes ago

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের
জাতীয়16 minutes ago

বনানীতে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সূচকের
পুঁজিবাজার26 minutes ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকা

সূচকের
আন্তর্জাতিক41 minutes ago

ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার

সূচকের
জাতীয়59 minutes ago

সাত শ্রেণির মানুষ পাবেন ফ্যামিলি কার্ডের অগ্রাধিকার

সূচকের
জাতীয়1 hour ago

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, আজ জাতীয় শহীদ সেনা দিবস

সূচকের
জাতীয়1 hour ago

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

সূচকের
রাজনীতি19 hours ago

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

সূচকের
কর্পোরেট সংবাদ19 hours ago

অর্থনীতির সবুজ রূপান্তর এগিয়ে নিচ্ছে বিকাশ

সূচকের
জাতীয়19 hours ago

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

সূচকের
জাতীয়8 minutes ago

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের
জাতীয়16 minutes ago

বনানীতে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সূচকের
পুঁজিবাজার26 minutes ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকা

সূচকের
আন্তর্জাতিক41 minutes ago

ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার

সূচকের
জাতীয়59 minutes ago

সাত শ্রেণির মানুষ পাবেন ফ্যামিলি কার্ডের অগ্রাধিকার

সূচকের
জাতীয়1 hour ago

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, আজ জাতীয় শহীদ সেনা দিবস

সূচকের
জাতীয়1 hour ago

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

সূচকের
রাজনীতি19 hours ago

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

সূচকের
কর্পোরেট সংবাদ19 hours ago

অর্থনীতির সবুজ রূপান্তর এগিয়ে নিচ্ছে বিকাশ

সূচকের
জাতীয়19 hours ago

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির

সূচকের
জাতীয়8 minutes ago

পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সূচকের
জাতীয়16 minutes ago

বনানীতে শহীদ সেনাদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

সূচকের
পুঁজিবাজার26 minutes ago

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় এক ঘণ্টায় লেনদেন ১৭৩ কোটি টাকা

সূচকের
আন্তর্জাতিক41 minutes ago

ইউক্রেনকে পরমাণু অস্ত্র দিলে পাল্টা পারমাণবিক হামলার হুঁশিয়ারি রাশিয়ার

সূচকের
জাতীয়59 minutes ago

সাত শ্রেণির মানুষ পাবেন ফ্যামিলি কার্ডের অগ্রাধিকার

সূচকের
জাতীয়1 hour ago

পিলখানা ট্র্যাজেডির ১৭ বছর, আজ জাতীয় শহীদ সেনা দিবস

সূচকের
জাতীয়1 hour ago

পিলখানায় হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন বোধগম্য : তারেক রহমান

সূচকের
রাজনীতি19 hours ago

দুর্নীতির টুঁটি চেপে ধরার প্রতিশ্রুতি দিয়ে সরকার চাঁদাবাজির বৈধতা দিচ্ছে: ড. হেলাল উদ্দিন

সূচকের
কর্পোরেট সংবাদ19 hours ago

অর্থনীতির সবুজ রূপান্তর এগিয়ে নিচ্ছে বিকাশ

সূচকের
জাতীয়19 hours ago

পুলিশের নতুন আইজিপি হলেন মো. আলী হোসেন ফকির