Connect with us

পুঁজিবাজার

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

Published

on

দর

পুঁজিবাজার রক্ষার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনতিবিলম্বে পুনর্গঠন এবং বিনিয়োগবান্ধব বাজার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন (বিসিএমআইএ)। বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদকে ‘অযোগ্য ও অভিজ্ঞতাহীন’ আখ্যা দিয়ে তাকে অপসারণের জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেছে সংগঠনটি।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কাছে সংগঠনটির সভাপতি এস এম ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মানিক স্বাক্ষরিত চিঠিতে এ আবেদন জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রধানমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে বলা হয়েছে, ২০২৬ সালের নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজার সংক্রান্ত প্রতিশ্রুতিগুলো বিনিয়োগকারীদের মধ্যে আশার সঞ্চার করেছিল। যার ফলে নির্বাচন পরবর্তী প্রথম কর্মদিবসে (১৫ ফেব্রুয়ারি ২০২৬) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক (ডিএসইএক্স) ২০০ পয়েন্টের বেশি বৃদ্ধি পায় এবং ঐদিন বাজার লেনদেন ১.২৭৫.০০ কোটি টাকা ছাড়িয়ে যায়, যা সাম্প্রতিক সময়ের মধ্যে সর্বোচ্চ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চিঠিতে অভিযোগ করা হয়েছে, বাংলাদেশের পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থায় ২০২৪ সালের আগস্ট পরবর্তী সময়ে গঠিত কমিশনের নেতৃত্বে থাকা খন্দকার রাশেদ মাকসুদ পুঁজিবাজার সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই। তিনি বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন এবং স্টান্ডার্ড ব্যাংক ও এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালীন ব্যাংক দুটির অনিয়ম ও দুর্নীতির কারনে সকল আর্থিক সূচক এর পতন ও ঋণ খেলাপীর পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পায়।

বিসিএমআইএ বলছেন,  একজন ব্যর্থ ব্যাংকার হিসেবে তার পুঁজিবাজার সম্পর্কে কোন ধরনের অভিজ্ঞতা ও ধারনাই নেই। বিগত ১৭ মাসের কার্যক্রম ও বাজারচিত্র থেকেই তার অযোগ্যতা প্রমাণিত হয়।

বিসিএমআইএ দাবি করেছে, নির্বাচনী ইশতেহার, ২০২৬ এ পুঁজিবাজার সংক্রান্ত প্রতিশ্রুতি মোতাবেক বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের বর্তমান চেয়ারম্যান ও চারজন কমিশনারকে অপসারণ করে যোগ্য, সৎ ও দক্ষ ব্যক্তিদের নিয়োগ দেওয়া। ২০২৬ সালের নির্বাচনী ইশতেহার অনুযায়ী একটি স্বচ্ছ ও জ্ঞাননির্ভর আধুনিক পুঁজিবাজার বিনির্মাণ। আস্থাশীল ও নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।

চিঠিতে আরো বলা হয়, সবার আগে বাংলাদেশ স্লোগানকে বাস্তবে রূপ দিতে এবং পুঁজিবাজারের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরিয়ে আনতে বিএসইসি-তে আমূল পরিবর্তন এখন সময়ের দাবি। পুঁজিবাজার রক্ষার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনতিবিলম্বে পুনর্গঠনপূর্বক বিনিয়োগবান্ধব ও আস্থাশীল পুঁজিবাজার গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা।

এমএন

শেয়ার করুন:-

পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

Published

on

দর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে। এরমধ্যে সর্বোচ্চ দর বৃদ্ধি পেয়েছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে,সোমবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসইতে সর্বোচ্চ এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫ পয়সা বা ৯ দশমিক ৪৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধি তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড। কোম্পানিটির শেয়ার দর ৭ দশমিক ৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের দর বেড়েছে ৭ দশমিক ৫৫ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ, এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৭.৪১ শতাংশ, আইএফআইসি ফাস্ট মিউচুয়াল ফান্ড ৭.১৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ৭.০২ শতাংশ, এল আর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান ১০ শতাংশ, এম.এল ডাইং ৫.৮১ শতাংশ এবং ক্রিস্টাল ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড ৫.৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

Published

on

দর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) সিটি ব্যাংক পিএলসি কোম্পানিটি ৪৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ব্র্যাক ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৭ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৫ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- খান ব্রাদাস্‌ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

Published

on

দর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৪৭টি কোম্পানির শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। টাকার অংকে লেনদেনের পরিমান বেড়ে ৭১৮ কোটি টাকা ছাড়িয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৮৫ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৫৫৩ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে ১১০৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ৩৩ দশমিক ৩০ পয়েন্ট বেড়ে ২১৩৭ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৭১৮ কোটি ৫৬ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫৬৮ কোটি ৮ লাখ ৩৪ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৩৪৭টি কোম্পানির, বিপরীতে ২১ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ২২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

Published

on

দর

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ঘোষিত স্টক বা বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চলতি বছরের (১৪ জানুয়ারি) ডিএসইর ওয়েবসাইটে কোম্পানিটির বোনাস লভ্যাংশ প্রদানে বিএসইসির অসম্মতির বিষয়টি জানানো হয়। পরবর্তী সময়ে কোম্পানিটি বোনাস লভ্যাংশ দেওয়ার বিষয়ে পুনরায় বিএসইসির কাছে আবেদন জানায়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, ২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদনে বিভিন্ন ধরনের অসঙ্গতি থাকায় কোম্পানিটির বোনাস লভ্যাংশ দিতে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

সূত্র মতে, এর আগে কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর শেয়ারহোল্ডারদের জন্য ৪০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৩৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

বিধি অনুসারে, কোনো কোম্পানি স্টক লভ্যাংশ ঘোষণা করলে এর যৌক্তিকতা তুলে ধরে বিএসইসির কাছে আবেদন করতে হয়। বিএসইসি অনুমোদন করলেই কেবল ওই লভ্যাংশ বিতরণ করা যায়।

২০২৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১০ টাকা ৭ পয়সা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল ৭৮ পয়সা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৮ টাকা ৫২ পয়সা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩৩৬ শেয়ারদর

Published

on

দর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায় লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৩৩৬ টির শেয়ারদর বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬২ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৯ পয়েন্টে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৯ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ২২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১১০৪ ও ২১২৬ পয়েন্টে।

এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৩ কোটি ৯৫ লাখ ৫৮ হাজার টাকা।

এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৩৬টি, কমেছে ১৯টি এবং অপরিবর্তিত রয়েছে ২৫টি কোম্পানির শেয়ারের।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

দর দর
পুঁজিবাজার5 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

দর দর
পুঁজিবাজার18 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

দর দর
পুঁজিবাজার36 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

দর দর
পুঁজিবাজার59 minutes ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি আলহাজ্ব টেক্সটাইল মিলস লিমিটেডের ঘোষিত স্টক বা বোনাস লভ্যাংশ প্রদানে পুনরায় অসম্মতি জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ...

দর দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

পুঁজিবাজার রক্ষার্থে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) অনতিবিলম্বে পুনর্গঠন এবং বিনিয়োগবান্ধব বাজার গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর...

দর দর
পুঁজিবাজার4 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ৩৩৬ শেয়ারদর

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

দর দর
পুঁজিবাজার24 hours ago

ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৬...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
দর
পুঁজিবাজার5 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

দর
পুঁজিবাজার18 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর
পুঁজিবাজার36 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

দর
জাতীয়44 minutes ago

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

দর
পুঁজিবাজার59 minutes ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

দর
রাজনীতি1 hour ago

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

দর
আইন-আদালত2 hours ago

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

দর
জাতীয়3 hours ago

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

দর
পুঁজিবাজার5 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

দর
পুঁজিবাজার18 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর
পুঁজিবাজার36 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

দর
জাতীয়44 minutes ago

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

দর
পুঁজিবাজার59 minutes ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

দর
রাজনীতি1 hour ago

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

দর
আইন-আদালত2 hours ago

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

দর
জাতীয়3 hours ago

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ

দর
পুঁজিবাজার5 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

দর
পুঁজিবাজার18 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

দর
পুঁজিবাজার36 minutes ago

সূচকের উত্থানে লেনদেন ৭১৮ কোটি টাকা

দর
জাতীয়44 minutes ago

সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও মীর মুশফিকুর রহমান

দর
পুঁজিবাজার59 minutes ago

আলহাজ্ব টেক্সটাইলের স্টক লভ্যাংশে বিএসইসির অসম্মতি

দর
রাজনীতি1 hour ago

নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার : মির্জা ফখরুল

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার1 hour ago

ইবিতে ছাত্রশিবিরের আল-কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন

দর
আইন-আদালত2 hours ago

সরিয়ে দেওয়া হলো তাজুলকে, ট্রাইব্যুনালের নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম

দর
পুঁজিবাজার2 hours ago

বিএসইসি পুনর্গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বিসিএমআইএ’র

দর
জাতীয়3 hours ago

ঢাকার উত্তর-দক্ষিণসহ ৬ সিটিতে নতুন প্রশাসক নিয়োগ