Connect with us

অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের নতুন দাম, ভরি কত

Published

on

ডিএসই

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। নতুন ঘোষণা অনুযায়ী, আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) থেকে প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকায় বিক্রি হচ্ছে। গত শনিবার (২১ ফেব্রুয়ারি) স্বর্ণ ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ১০২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকায় বেচাকেনা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, সর্বশেষ ১৮ ফেব্রুয়ারি সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার ৫৫৮ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৩ হাজার ৯৫৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৯ হাজার ৭৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৭১ হাজার ১১১ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০ টা থেকেই।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৩১ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ১৯ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ১২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

এমএন

শেয়ার করুন:-

অর্থনীতি

দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, কত দামে বিক্রি হচ্ছে আজ

Published

on

ডিএসই

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ার ২৪ ঘণ্টার ব্যবধানে কমল সোনার দাম। এবার ভরিতে ৪ হাজার ৪৩২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

এক সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার

Published

on

ডিএসই

চলতি এপ্রিল মাসের প্রথম সপ্তাহে দেশে প্রবাস আয় বা রেমিট্যান্সপ্রবাহে বড় ধরনের বৃদ্ধি দেখা গেছে। এই সাত দিনের মধ্যে ৮২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। সে হিসেবে দৈনিক গড়ে এক হাজার কোটি টাকারও বেশি রেমিট্যান্স দেশে আসছে।

বুধবার (৮ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘চলতি এপ্রিল মাসের প্রথম ৭ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৮২ কোটি ৩০ লাখ ডলার এবং গত বছরের একই সময়ে এসেছিল ৬৩ কোটি ৬০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

চলতি অর্থবছরের জুলাই থেকে ৭ এপ্রিল পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৭০৩ কোটি ২০ লাখ ডলার। বছর ব্যবধানে যা বেড়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

এর আগে গত মার্চে দেশে এসেছিল ৩৭৫ কোটি ৫০ লাখ ৫০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে যেকোনো এক মাসের সর্বোচ্চ।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

জরিমানা ছাড়াই বিদেশে নিয়ে যাওয়া অর্থ ফেরত আনা যাবে: এনবিআর চেয়ারম্যান

Published

on

ডিএসই

যারা ভুলে হোক বা যে কোনো কারণে হোক দেশের টাকা বাইরে নিয়ে গেছেন তারা চাইলে জরিমানা ছাড়াই নিয়মিত কর দিয়ে সে টাকা দেশে ফেরত আনতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, অনেকে বলছেন আমরা দেশের টাকা বিদেশে নিয়ে গেছি এ টাকাটা কিভাবে আনবো? আমরা বলেছি আমাদের রাস্তা খুবই ওপেন, একেবারে ওপেন। যে কেউ চাইলে আমাদের বিদ্যমান আইন অনুযায়ী তিনি সে টাকা নিয়ে আসতে পারেন। ব্যক্তি করদাতার ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, তিনি রিটার্ন সাবমিট করেছেন কিন্তু বিদেশে নিয়ে যাওয়া অর্থ রিটার্নে দেখাননি। তিনি আইন অনুযায়ী ১৮০ দিনের মধ্যে রিভাইজড রিটার্ন দাখিল করতে পারেন। ওনি রিভাইজড রিটার্ন জমা দিয়ে কর দিয়ে দিক। ওনাকে মোস্ট ওয়েলকাম ওনি বাংলাদেশের টাকা বাংলাদেশে নিয়ে আসুক। ওনাকে কোনো জরিমানা করা হবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত রাজস্ব ভবনে বিভিন্ন ব্যবসায়ি ও উদ্যোক্তা সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলোচনায় অংশ নিয়ে রিয়েল এস্টেট এন্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) পক্ষ থেকে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুবিধা চাওয়া হয়। এ জন্য তারা আয়কর অধ্যাদেশ-১৯৮৪ এর ১৯ বিধিধারার পুনঃপ্রবর্তনের দাবি জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

জবাবে এনিবআর চেয়ারম্যান বলেন, আমরা দীর্ঘদিন ধরে যারা ট্যাক্স ফাঁকি দিয়েছে তাদেরকে উৎসাহিত করে অ্যামনেস্টি (সাধারণ ক্ষমা) দিয়ে এসেছি। আমরা সে সংস্কৃতি থেকে বের হয়ে আসতে চাই। এখন অন্ততপক্ষে নিয়মিত হারে কর দিতে হবে। সারাজীবন ফাঁকি দিয়েছেন আবার টেক্স সিস্টেমকে ডিসটরশন (বিকৃতি) করেছেন এখন আবার কম টেক্স দিবেন, এ কালচারটা আমরা চিরতরে বন্ধ করতে চাই। আমরা ৫৫ বছর ধেরে এ কালচারে ছিলাম, এখন আর থাকবো না। গতবছর কালোটাকা সাদা করার যতগুলো উপায় ছিল আমরা বন্ধ করে দিয়েছি, বিশেষ করে কম টেক্স দিয়ে যে সুবিধাগুলো ছিল।

তিনি আরও বলেন, এখন বিদেশ থেকে টাকা পাঠানো খুবই সহজ। ব্যাংকের মাধ্যমে, মোবাইল ফাইন্যান্সিয়াল সিস্টেম, পেপলসহ আরও কিছু সিস্টেমেও টাকা পাঠানো যায়। শুধু তাই নয়, বৈধ চ্যানেলে অর্থ পাঠানো হলে সরকার প্রণোদনা দিচ্ছে। ফ্ল্যাটের নিবন্ধনের ক্ষেত্রে আয়কর ও ভ্যাট মিলিয়ে পাঁচ খাত থেকে রাজস্ব আদায় করা হয়। এসব খাতে বিদ্যমান কর-কাঠামো কমিয়ে আনার প্রস্তাব করে রিহ্যাব।

এর প্রেক্ষিতে এনবিআর চেয়ারম্যান বলেন, ফ্ল্যাট বা জমি রেজিস্ট্রেশনে প্রকৃত মূল্য দেখানো হয় না। এ কারণে এখন ক্রেতা-বিক্রেতা সকলেই বিপদে আছে। বিক্রেতা বিপদে পড়ছেন কারণ তিনি সেটা রিটার্নে দেখাতে পারছেন না। ক্রেতা বিপদে পড়ছেন কারণ আইনে বলা হয়েছে প্রকৃত ক্রয় মূল্যে সেটা দেখাতে হবে। ব্যাকিং চ্যানেলে কিংবা বড় বড় যেসব ডিল হয় সেগুলোতে আমাদের গোয়েন্দা অফিসাররা নড়াচড়া করছেন। ফলে দেখা যায়, ‍করদাতা ফ্ল্যাট কিনেছেন ২০ কোটি টাকায় কিন্তু দেখিয়েছেন ২ কোটি টাকা। এখন ওনাকে ১৮ কোটি টাকার উপর টেক্স দিতে হচ্ছে এবং লোকজন দিচ্ছেও। ফ্ল্যাট বা জমি নিবন্ধনের ক্ষেত্রে গেইনটেক্স বিক্রেতার দেওয়ার কথা থাকলেও এটা ক্রেতারা দিয়ে আসছেন। আইনে যা বলা হয়েছে তার একদম উল্টো। এভাবে চলতে পারে না। একটা শৃঙ্খলার মধ্যে আসতে হবে। আপনারা (রিহ্যাব) যেটা রেজিস্ট্রেশন ব্যয় বলছেন আসলে সেটা রেজিস্ট্রেশন ব্যয় নয়। আমরা এনবিআর রাজী, রেজিস্ট্রেশনের সময় কোনো টেক্স নিব না। রিটার্নের সময় আমরা তা নিয়ে নেব। যদি পাঁচ বছরের মধ্যে কেনা-বেচা হয় তাহলে নিয়মিত হারে কর দিতে হবে, আর যদি পাঁচ বছরের বেশি সময় হয় তাহলে ১৫ শতাংশ কর দিতে হবে। গেইনটেক্স বিক্রেতাকে দিতে হবে, ক্রেতাকে নয়-এ বিষয়ে আন্দোলন গড়ে তোলার জন্য রিহ্যাবকে পরামর্শ দেন এনবিআর চেয়ারম্যান।

আজকের বাজেট আলোচনায় বাংলাদেশ ঔষধ শিল্প সমিতি (বিএপিআই), বাংলাদেশ সিরমিক ম্যানুফ্যাকচারর্স এসোসিয়েশন (বিসিএমইএ), বাংলাদেশ ফিসিসড লেদার, লেদারগুডস অন্ড ফুটওয়্যার এক্সপোটার্স এসোসিয়েশন, বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ফুডস্টাফ ইমপোর্টাস অ্যান্ড সাপ্লা্ইয়ার্স এসোসিয়েশনসহ আরও বেশ কয়েকটি এসোসিয়েশন অংশ নেয়।

এনবিআর চেয়ারম্যান বলেন, কর অব্যাহতি কমিয়ে রাজস্ব আয় বাড়ানো আমাদের লক্ষ্য। আমাদের রাজস্বের প্রয়োজন। আমাদের সামস্টিক অর্থনীতি যদি আমরা স্থিতিশীল করতে চাই তাহলে আমাদের রাজস্ব বাড়ানোর কোনো বিকল্প নেই। আমাদের জিডিপির তুলনায় রাজস্বের হার খুবই কম। আমাদের সরকার, গণতান্ত্রিক সরকার যেসব জনকল্যানমূলক কর্মসূচি নিয়েছে সেগুলো বাস্তবায়ন শুরু হয়েছে এবং এগুলো ধীরে ধীরে আরও বাড়বে। পাশাপাশি সরকারের পরিচালন ব্যয়, উন্নয়ন কর্মসূচি রয়েছে সেখানে অর্থায়ন করতে হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

যুদ্ধকালীন পরিস্থিতিতেও স্থিতিশীল রয়েছে ডলার-টাকার বিনিময় হার

Published

on

ডিএসই

যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানকে ঘিরে বিশ্বব্যাপী উত্তেজনার মধ্যেও বাংলাদেশের বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ রয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষণে দেখা গেছে, টাকার বিনিময় হারের ওপর কোনো তাৎক্ষণিক চাপ নেই এবং বাজারে স্বাভাবিক ধারা বজায় রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে বাংলাদেশ ব্যাংক এক বার্তায় এসব তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাংলাদেশ ব্যাংক জানায়, দেশের বৈদেশিক মুদ্রার বাজার বর্তমানে স্থিতিশীল এবং ভারসাম্যপূর্ণ। টাকার বিনিময় হারের ওপর কোনো তাৎক্ষণিক অবমূল্যায়নের চাপ নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৬ এপ্রিল ব্যাংকিং খাতে প্রায় ৩.৯ বিলিয়ন ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা তারল্য রয়েছে। এটি ২৬ ফেব্রুয়ারি ছিল ২.৩ বিলিয়ন ডলার। অর্থাৎ এক মাসে বেড়েছে ১.৬ বিলিয়ন ডলার।

এ ছাড়া, ২৬ ফেব্রুয়ারি ব্যাংকগুলোর নগদ বৈদেশিক মুদ্রার পরিমাণ ছিল ৪৭.৬ মিলিয়ন ডলার, যা ৬ এপ্রিল বেড়ে ৪৯ মিলিয়ন ডলারে পৌঁছেছে।

ব্যাংকগুলোর হিসাব, নগদ মুদ্রা এবং অন্যান্য উৎস মিলিয়ে এই পর্যাপ্ত তারল্য দৈনন্দিন আমদানি ব্যয় এবং বৈদেশিক লেনদেন নির্বিঘ্নে সম্পাদনে সহায়ক হচ্ছে।

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৪ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার, যা আন্তর্জাতিক বাণিজ্য সম্পাদনে একটি শক্তিশালী সুরক্ষা বলয় হিসেবে কাজ করছে।

ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন (এনওপি) আনুমানিক ৬০০-৭০০ মিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে গেলে সাধারণত কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার ক্রয় করে থাকে। তবে বর্তমানে ব্যাংকগুলোর নেট ওপেন পজিশন আনুমানিক ১ বিলিয়ন হলেও বাজার থেকে কোনো ডলার কেনা হয়নি। গত এক মাসেও কেন্দ্রীয় ব্যাংক বাজার থেকে ডলার ক্রয় করেনি। বাজারে স্বাভাবিক তারল্য বজায় রেখে ডলার ক্রয় করা হলে রিজার্ভ ৩৬ বিলিয়নের কাছাকাছি দাঁড়াতো।

রেমিট্যান্স প্রবাহেও ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গেল মার্চ মাসে ৩.৭৭৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা পূর্ববর্তী যে কোনো মাসের তুলনায় বেশি। চলতি মাসের ১ থেকে ৬ এপ্রিল পর্যন্ত ৬৬০ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২০.৫ শতাংশ বেশি। এই প্রবাহ বৈদেশিক মুদ্রার সরবরাহ বাড়িয়ে বাজারে স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

অন্যদিকে, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধও স্বাভাবিক ধারায় চলছে। গত মাসে ১.৩৭ বিলিয়ন ডলার আকু বিল পরিশোধ করা হয়েছে। এ ছাড়া, সাম্প্রতিক সময়ে প্রায় ১৮০ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ সরকারি বৈদেশিক ঋণ পরিশোধ সম্পন্ন হয়েছে। এতদসত্ত্বেও ৬ এপ্রিল ২০২৬ তারিখে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৩৪.৩৫ বিলিয়ন মার্কিন ডলারে স্থিত রয়েছে।

সার্বিকভাবে বৈদেশিক মুদ্রার সরবরাহ ও চাহিদা বর্তমানে ভারসাম্যপূর্ণ, রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী এবং বাজারে আস্থা ও শৃঙ্খলা বিদ্যমান। ফলে বর্তমান পরিস্থিতিতে টাকার বিনিময় হারে অবমূল্যায়নের কোনো চাপ নেই এবং বৈদেশিক মুদ্রা বাজার স্থিতিশীল রয়েছে।

তবে কিছু সংবাদমাধ্যমে ডলারের অবমূল্যায়ন হবে—এমন নেতিবাচক ধারণা পোষণ করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে, যা মোটেও সমীচীন নয় বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৬৫৯০ টাকা

Published

on

ডিএসই

দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভরিতে ৬ হাজার ৫৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।

বুধবার (৮ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫২ হাজার ৪০৯ টাকা।

এর আগে, সবশেষ গত ৬ এপ্রিল সকালে দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪৫ হাজার ৮১৯ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৪ হাজার ৬২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা নির্ধারণ করা হয়। যা কার্যকর হয়েছিল সেদিন সকাল ১০টা থেকেই।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ৫৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৩১ দফা বাড়ানো হয়েছে; কমানো হয়েছে ২২ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল; যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ডিএসই ডিএসই
পুঁজিবাজার14 hours ago

চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসই-সিইএবি বৈঠক, যৌথ সহযোগিতায় জোর

চীনা কোম্পানিগুলোর সংগঠন চাইনিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি)-এর একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষের গুরুত্বপূর্ণ...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার15 hours ago

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি

আর্থিক খাতে আন্তর্জাতিকভাবে পরিচিত ব্যক্তিত্ব এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি কূটনৈতিক যোগাযোগ শক্তিশালী করা, বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার18 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ২৮ কোটি টাকার

সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৮ কোটি...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার18 hours ago

দরপতনের শীর্ষে আইসিবি ইসলামিক ব্যাংক

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আইসিবি ইসলামিক ব্যাংক...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার18 hours ago

দর বৃদ্ধি শীর্ষে বেঙ্গল উইন্ডসোর

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০টি কোম্পানির মধ্যে ৭০টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার18 hours ago

লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ...

ডিএসই ডিএসই
পুঁজিবাজার19 hours ago

সূচকের পতনে সপ্তাহ শেষ, কমেছে লেনদেন

সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
ডিএসই
পুঁজিবাজার14 hours ago

চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসই-সিইএবি বৈঠক, যৌথ সহযোগিতায় জোর

ডিএসই
জাতীয়15 hours ago

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহবান

ডিএসই
জাতীয়15 hours ago

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

ডিএসই
কর্পোরেট সংবাদ15 hours ago

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

ডিএসই
অন্যান্য15 hours ago

‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প

ডিএসই
ক্যাম্পাস টু ক্যারিয়ার15 hours ago

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ডিএসই
জাতীয়15 hours ago

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ডিএসই
পুঁজিবাজার15 hours ago

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি

ডিএসই
ক্যাম্পাস টু ক্যারিয়ার15 hours ago

১৫ বছর পর মূল ক্যাম্পাসে বৈশাখ উদযাপন, ব্যস্ত চবির চারুকলার শিক্ষার্থীরা

ডিএসই
স্বাস্থ্য16 hours ago

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ডিএসই
পুঁজিবাজার14 hours ago

চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসই-সিইএবি বৈঠক, যৌথ সহযোগিতায় জোর

ডিএসই
জাতীয়15 hours ago

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহবান

ডিএসই
জাতীয়15 hours ago

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

ডিএসই
কর্পোরেট সংবাদ15 hours ago

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

ডিএসই
অন্যান্য15 hours ago

‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প

ডিএসই
ক্যাম্পাস টু ক্যারিয়ার15 hours ago

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ডিএসই
জাতীয়15 hours ago

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ডিএসই
পুঁজিবাজার15 hours ago

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি

ডিএসই
ক্যাম্পাস টু ক্যারিয়ার15 hours ago

১৫ বছর পর মূল ক্যাম্পাসে বৈশাখ উদযাপন, ব্যস্ত চবির চারুকলার শিক্ষার্থীরা

ডিএসই
স্বাস্থ্য16 hours ago

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

ডিএসই
পুঁজিবাজার14 hours ago

চীনা বিনিয়োগ বাড়াতে ডিএসই-সিইএবি বৈঠক, যৌথ সহযোগিতায় জোর

ডিএসই
জাতীয়15 hours ago

প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর চূড়ান্ত হয়নি, গুজব না ছড়ানোর আহবান

ডিএসই
জাতীয়15 hours ago

শেরপুরের নির্বাচন নিয়ে জামায়াতের অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ ইসি সচিবের

ডিএসই
কর্পোরেট সংবাদ15 hours ago

বিমানের নতুন উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মইন উদ্দিন আহমেদ

ডিএসই
অন্যান্য15 hours ago

‘আসল চুক্তি’ না মানা পর্যন্ত মার্কিন বাহিনী ইরানের আশপাশে থাকবে: ট্রাম্প

ডিএসই
ক্যাম্পাস টু ক্যারিয়ার15 hours ago

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

ডিএসই
জাতীয়15 hours ago

সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস

ডিএসই
পুঁজিবাজার15 hours ago

বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে জোর দিচ্ছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর গনি

ডিএসই
ক্যাম্পাস টু ক্যারিয়ার15 hours ago

১৫ বছর পর মূল ক্যাম্পাসে বৈশাখ উদযাপন, ব্যস্ত চবির চারুকলার শিক্ষার্থীরা

ডিএসই
স্বাস্থ্য16 hours ago

হাম ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু