Connect with us

আইন-আদালত

হাসিনা-কামালসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

Published

on

দর

রাজধানীর মিরপুরের জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ তরুণকে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ছয় আসামিকে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী ৮ মার্চ দিন ধার্য করা হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ প্রদান করেন। প্যানেলের অপর সদস্য হলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ট্রাইব্যুনালে আজ প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার ও আবদুস সাত্তার পালোয়ান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ মামলায় মোট আসামি আটজন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ ছিল। কিন্তু দুজন গ্রেপ্তার থাকায় বাকিদের আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আদালত।

গ্রেপ্তাররা হলেন— সাবেক আইজিপি একেএম শহিদুল হক ও ডিএমপির সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া। পলাতক অন্যরা হলেন— সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন সিটিটিসি প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণ পদ রায় ও তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আব্দুল বাতেন।

এর আগে, ২৯ জানুয়ারি আট আসামির বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। একইসঙ্গে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ জুলাই রাতে রাজধানীর কল্যাণপুরে জাহাজবাড়ি নামে পরিচিত একটি বাড়িতে কথিত জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ‘অপারেশন স্ট্রম-২৬’ নামের ওই অভিযানে ৯ তরুণকে গুলি করে হত্যা করা হয়।

এমএন

শেয়ার করুন:-

আইন-আদালত

ইমাম হোসেন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

Published

on

দর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের গুলিতে শিক্ষার্থী ইমাম হোসেন তাইম নিহতের ঘটনায় ন্যায়বিচারের প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে। সাবেক ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান এবং যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানসহ ১১ জন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

রোববার (২২ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দিয়েছেন ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কোটা সংস্কার আন্দোলনে উত্তাল যাত্রাবাড়ীর রাজপথে ২০২৪ সালের ২০ জুলাই পুলিশের গুলিতে নিভে যায় শিক্ষার্থী ইমাম হোসেন তাইমের জীবন। পরবর্তীকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, নিথর ও গুলিবিদ্ধ তাইমকে অত্যন্ত কাছ থেকে পুনরায় গুলি করছে পুলিশ, যা সেই সময় দেশজুড়ে ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেই নির্মম হত্যাকাণ্ডের দায়ে এবার বিচারের মুখোমুখি পুলিশ কর্মকর্তারা। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও সাবেক ওসি আবুল হাসানসহ ১১ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে আগামী ২৯ মার্চ মামলার সূচনা বক্তব্য ও পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে।

একই দিনে ট্রাইব্যুনালে জুলাই গণ-অভ্যুত্থানের আরেকটি গুরুত্বপূর্ণ শুনানি অনুষ্ঠিত হয়েছে। সাবেক মন্ত্রী আনিসুল হক ও উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য দেন আন্দোলনে আহত ইমরান হোসেন। ট্রাইব্যুনালে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

অন্যদিকে, রাজধানীর জাহাজবাড়িতে জঙ্গি নাটক সাজিয়ে ৯ জনকে হত্যার অভিযোগে শেখ হাসিনাসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল-১।

এছাড়া কুষ্টিয়ায় ৬ জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর পক্ষে সাফাই সাক্ষীর জবানবন্দি গ্রহণ করেছেন ট্রাইব্যুনাল-২।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু আজ

Published

on

দর

জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে আজ রোববার (২২ ফেব্রুয়ারি)।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ প্রথম দিন একজন আহত আন্দোলনকারী নিজের সাক্ষ্য তুলে ধরবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত ১০ ফেব্রুয়ারি প্রসিকিউশনের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে এই বিচারিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। এই মামলায় মোট ২৮ জন সাক্ষী রয়েছেন, যার মধ্যে আজ প্রথম দিনে একজন আহত জুলাই যোদ্ধা জবানবন্দি দেবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, সালমান এফ রহমান ও আনিসুল হক জুলাই আন্দোলন দমনে কারফিউ জারি এবং ছাত্র-জনতার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজানোর প্রধান পরিকল্পনাকারী ছিলেন।

একই ট্রাইব্যুনালে কল্যাণপুরের জাহাজ বাড়িতে নয়জন তরুণকে জঙ্গি সাজিয়ে হত্যার অভিযোগ সংক্রান্ত একটি মামলার শুনানিও আজ নির্ধারিত রয়েছে।

অন্যদিকে, কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার দায়ে অভিযুক্ত হাসানুল হক ইনুর বিরুদ্ধে চলমান মামলায় আজ তার সাফাই সাক্ষীকে জেরা করবে প্রসিকিউশন। বিচারের লক্ষ্যে সালমান এফ রহমান, আনিসুল হক এবং হাসানুল হক ইনুকে এরইমধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

জনগণের প্রত্যাশা পূরণে নিরন্তর কাজ করে যাব: আইনমন্ত্রী আসাদুজ্জামান

Published

on

দর

নবনির্বাচিত সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। দায়িত্ব গ্রহণের পর তিনি জানান, জনগণের পাহাড়সমান প্রত্যাশা পূরণে তিনি নিরন্তর কাজ করে যাবেন।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আইন মন্ত্রণালয়ে প্রথম কার্যদিবসে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় যারা ১৭ বছর ধরে জীবন দিয়েছেন, তাদের কথা স্মরণে রেখেই কাজ করব। চ্যালেঞ্জ আছে। মানুষের পাহাড় সমান যে প্রত্যাশা, তা পূরণে নিরন্তর কাজ করে যাব।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি আরও বলেন, নির্বাচনী ইশতেহারকে ধারণ করে এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমাদের মূল লক্ষ্য হবে বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য যাঁরা গত ১৬ থেকে ১৭ বছরে জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই বিপ্লবে যারা জীবন দিয়েছেন এবং দেশ গড়ার জন্য ১৯৭১ সালে যারা জীবন দিয়েছেন, তাদের প্রত্যেকের চেতনাকে ধারণ করে আমরা সামনের দিকে এগিয়ে যাব।

মানবতাবিরোধী অপরাধ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মানবতাবিরোধী অপরাধের ক্ষেত্রে আইন তার নিজস্ব গতিতে চলবে। একই সঙ্গে আইনের যদি কোনো অপব্যবহার হয়ে থাকে, তবে সেটি আমরা দেখব।

সংবিধান সংস্কার পরিষদে শপথ নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, আমরা যে শপথ নিইনি এবং কেন নেওয়া হয়নি, সে বিষয়ে আমাদের দলের মুখপাত্র ব্যাখ্যা দিয়েছেন। নতুন করে এখানে আমার ব্যাখ্যা করার প্রয়োজন নেই।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

Published

on

দর

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ বি এম আতাউল মজিদ তৌহিদ। একই সঙ্গে ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোটের ফল বাতিলেরও আবেদন জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জনস্বার্থে এ রিট দায়ের করেন তিনি। এতে প্রধান নির্বাচন কমিশনার, মন্ত্রিপরিষদ সচিব ও আইন সচিবকে বিবাদী করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আগামী সপ্তাহে বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে। দেশজুড়ে অনুষ্ঠিত এই গণভোটে মোট ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ জন ভোটার ‘হাঁ’ ভোট দিয়েছেন। বিপক্ষে অর্থাৎ ‘না’ ভোট দিয়েছেন ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭ জন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ৫১টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। দলগুলোর মধ্যে সর্বোচ্চ ২৯১ আসনে প্রার্থী দেয় সরকার গঠন করতে যাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। তবে তাদের কোনো প্রার্থীকেই জামানত হারাতে হয়নি। অন্যদিকে বিরোধী দলের আসনে বসতে যাওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী ২২৯টি আসনে প্রার্থী দেয়। তাদের মধ্যে তিন প্রার্থী নির্দিষ্টসংখ্যক ভোট না পাওয়ায় জামানত হারান। বিগত সংসদের বিরোধী দল জাতীয় পার্টি এবার ১৯৮ আসনে প্রার্থী দিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। দলটির প্রার্থীদের মধ্যে কেবলমাত্র পাঁচজন তাদের জামানত রক্ষা করতে পেরেছেন। নির্দিষ্টসংখ্যক ভোট না পাওয়ায় বাকি সবাই জামানত হারিয়েছেন। জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করে গড়ে ওঠা তরুণদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৩২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে। তাদের মধ্যে তিনজন জামানত হারিয়েছেন। এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ, সিপিবি, বাসদ, নাগরিক ঐক্যসহ বাকি দলগুলোর বেশিরভাগ প্রার্থীই তাদের জামানত রক্ষা করতে পারেননি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

মানবতাবিরোধী অপরাধে কাদের-সাদ্দামসহ শীর্ষ ৭ নেতার বিচার শুরু আজ

Published

on

দর

চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে আজ থেকে শুরু হচ্ছে আনুষ্ঠানিক বিচার। প্রসিকিউশনের সূচনা বক্তব্যসহ হতে পারে সাক্ষ্যগ্রহণও।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। প্যানেলের অপর সদস্যরা হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইনানুযায়ী আজ ওপেনিং স্টেটমেন্ট বা সূচনা বক্তব্য উপস্থাপন করবেন প্রসিকিউশন। এরপর প্রথম সাক্ষীর সাক্ষ্যগ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক বিচারের দিকে এগোবে মামলাটি। যদিও এ মামলায় কেউই গ্রেপ্তার নেই। তাদের অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পলাতক অন্যরা হলেন— আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ওয়ালি আসিফ ইনান।

গত ২২ জানুয়ারি সাত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২। একইসঙ্গে সূচনা বক্তব্য উপস্থাপনসহ সাক্ষ্যগ্রহণের জন্য আজকের দিন ধার্য করা হয়। ওই দিন প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর ফারুক আহাম্মদ, আবদুস সাত্তার পালোয়ানসহ অন্যরা। সরকারি খরচে নিয়োগ পাওয়া রাষ্ট্রনিযুক্ত আইনজীবী লোকমান হাওলাদার ও ইশরাত জাহানও ছিলেন।

এর আগে, ১৮ জানুয়ারি আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। ৮ জানুয়ারি পলাতক আসামিদের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী নিয়োগ দেওয়া হয়।

মানবতাবিরোধী অপরাধে গত বছরের ১৮ ডিসেম্বর প্রসিকিউশনের দেওয়া ফরমাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আদালত। পাশাপাশি সাতজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

প্রসিকিউশনের আনা অভিযোগ অনুযায়ী আসামিরা জুলাই-আগস্টে আন্দোলন দমনে সমন্বিতভাবে নির্দেশ, প্ররোচনা ও উসকানিমূলক বক্তব্য দেন। নেতাকর্মীদের রাজপথে নামিয়ে প্রতিরোধ গড়ে তুলতে আহ্বান জানানোসহ একাধিক বৈঠকে সহিংসতার পরিকল্পনা করেন। কোথাও কোথাও সশস্ত্র হামলা, কঠোর দমন-পীড়ন ও গণমাধ্যম নিয়ন্ত্রণে ভূমিকা রাখেন। তাদের এসব কর্মকাণ্ডের ফলে দেশজুড়ে হত্যা, হত্যাচেষ্টা ও ব্যাপক সহিংসতা সংঘটিত হয়, যা মানবতাবিরোধী অপরাধ হিসেবে শাস্তিযোগ্য।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

দর দর
পুঁজিবাজার6 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৮৮ কোম্পানির মধ্যে ১২৩টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

দর দর
পুঁজিবাজার20 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। ঢাকা স্টক...

দর দর
পুঁজিবাজার34 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৫৬৮ কোটি

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

দর দর
পুঁজিবাজার4 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ১৭৯ শেয়ারদর

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

দর দর
পুঁজিবাজার1 day ago

ডিএসইতে পিই রেশিও বেড়েছে দশমিক ২০ শতাংশ

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দশমিক ২০ শতাংশ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য...

দর দর
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর পতনের শীর্ষে এপিএসসিএল বন্ড

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এপিএসসিএল বন্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ...

দর দর
পুঁজিবাজার1 day ago

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ন্যাশনাল ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ন্যাশনাল ব্যাংক পিএলসি । ডিএসই সূত্রে এ তথ্য জানা...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
দর
পুঁজিবাজার6 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

দর
পুঁজিবাজার20 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দর
পুঁজিবাজার34 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৫৬৮ কোটি

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার45 minutes ago

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

দর
আইন-আদালত58 minutes ago

ইমাম হোসেন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

দর
রাজধানী1 hour ago

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

দর
জাতীয়1 hour ago

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

দর
আইন-আদালত2 hours ago

হাসিনা-কামালসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দর
আন্তর্জাতিক2 hours ago

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

দর
জাতীয়2 hours ago

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস

দর
পুঁজিবাজার6 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

দর
পুঁজিবাজার20 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দর
পুঁজিবাজার34 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৫৬৮ কোটি

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার45 minutes ago

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

দর
আইন-আদালত58 minutes ago

ইমাম হোসেন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

দর
রাজধানী1 hour ago

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

দর
জাতীয়1 hour ago

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

দর
আইন-আদালত2 hours ago

হাসিনা-কামালসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দর
আন্তর্জাতিক2 hours ago

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

দর
জাতীয়2 hours ago

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস

দর
পুঁজিবাজার6 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

দর
পুঁজিবাজার20 minutes ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

দর
পুঁজিবাজার34 minutes ago

প্রথম কার্যদিবসে সূচকের মিশ্র প্রতিক্রিয়া, লেনদেন ৫৬৮ কোটি

দর
ক্যাম্পাস টু ক্যারিয়ার45 minutes ago

পদত্যাগ করলেন ঢাবি উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান

দর
আইন-আদালত58 minutes ago

ইমাম হোসেন হত্যা: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুরসহ ১১ জনের বিচার শুরু

দর
রাজধানী1 hour ago

যাত্রাবাড়ীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ২

দর
জাতীয়1 hour ago

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর প্রথম সাক্ষাৎ পেলেন সৌদি রাষ্ট্রদূত

দর
আইন-আদালত2 hours ago

হাসিনা-কামালসহ পলাতক ৬ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দর
আন্তর্জাতিক2 hours ago

রমজানে ওমরাহ পালনে নতুন নির্দেশনা জারি

দর
জাতীয়2 hours ago

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, যা জানাল আবহাওয়া অফিস