Connect with us

আবহাওয়া

তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল অধিদপ্তর

Published

on

বন্ডে

সারা দেশে আগামী ৫ দিন তাপমাত্রা কেমন থাকবে, তা জানিয়েছে আবহাওয়া অফিস। সংস্থাটি বলছে—এ সময়ের মধ্যে তাপমাত্রা কখনো বাড়তে পারে আবার কখনো থাকবে অপরিবর্তিত। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বৃষ্টি ঝরতে পারে বলেও সংস্থাটি আভাস দিয়েছে।

শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এতে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রবিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এ ছাড়া আগামী মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরদিন বুধবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলা হয়েছে, এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রা কমতে পারে।

আবহাওয়া অফিস জানায়, বিষবীয় ভারত মহাসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

এদিকে আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নীলফামারীর ডিমলায় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

শেয়ার করুন:-

আবহাওয়া

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

Published

on

বন্ডে

ঢাকাসহ দেশের ২০ জেলায় ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পূর্বাভাসে বলা হয় ঢাকা—রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ও ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ সময় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে আবহাওয়া অফিসের আরেক পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

তাপপ্রবাহের পর সারাদেশে বৃষ্টি বাড়বে কাল থেকে

Published

on

বন্ডে

টানা তাপদাহের পর সারাদেশে তিনদিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার থেকে দেশের আট বিভাগেই কমবেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা আরও কমতে পারে।

আজ সোমবার বিকালে আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির আমার দেশকে বলেন, আগামী ২৪ ঘন্টায় সারাদেশে কমবেশি বৃষ্টি হতে পারে। তবে আগামী বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। এরপর আগামী ১০ এপ্রিল থেকে ধীরে ধীরে বৃষ্টি কমে আবারও তাপমাত্রা বাড়তে পারে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিক থেকে গত দুইদিন থেকে দেশের বিভিন্নস্থানে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা দ্রুত কমে এসেছে। এতে বর্তমানে দেশের কোথাও তাপপ্রবাহ নেই। আজ মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায় ১৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন গতকাল রোববার সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৪.৫ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে গত শনিবার পর্যন্ত টানা তিনদিন দেশের বিভিন্ন এলাকার ওপর দিয়ে তাপদাহ বয়ে যায়। ওইদিন দেশের ১৫ জেলায় এবং শুক্রবার তাপপ্রবাহ ছিল ২৭ জেলায়। শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর শুক্রবার একই জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চুয়াডাঙ্গায় গত বৃহস্পতিবার সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস করা হয়েছেল। দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় টানা তিনদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। আর চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রাও (৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস) এখানে রেকর্ড করা হয়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল। তবে এবার তাপপ্রবাহ বয়ে গেলেও ওই দুই বছরের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে।

এদিকে আজ সোমবার সংস্থাটির পূর্বাভাসে বলা হয়, আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

একইভাবে বুধবার সকাল থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আগামী বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এদিন সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এরপর থেকে বৃষ্টির পরিমাণ কমে আসতে পারে।

এছাড়া আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় এবং মৌসুমের স্বাভাবি ক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা

Published

on

বন্ডে

দুপুর ১টার মধ্যে দেশের কয়েকটি অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বার্তায় বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর ও কুষ্টিয়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তাই ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া সতর্কবার্তায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

১৫ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

Published

on

বন্ডে

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকাসহ দেশের ১৫ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

রোববার (৫ এপ্রিল) রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বার্তায় বলা হয়েছে, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, রাঙামাটি ও সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে। তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আবহাওয়া অফিসের অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েক দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সপ্তাহজুড়ে ঝড়বৃষ্টির এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ ছাড়া, আগামী কয়েক দিন দেশের কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কা রয়েছে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আবহাওয়া

ঢাকাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

Published

on

বন্ডে

ঢাকাসহ দেশের ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বজ্রপাতের পাশাপাশি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

রোববার (৫ এপ্রিল) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়েছে- সন্ধ্যার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট জেলার ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড় বয়ে যেতে পারে। পাশাপাশি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এমন পরিস্থিতিতে ১৬ জেলার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বন্ডে বন্ডে
পুঁজিবাজার4 hours ago

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ালো বিএসইসি

পুঁজিবাজারে তালিকাভুক্ত যমুনা ব্যাংক পিএলসি ও ট্রাস্ট ব্যাংক পিএলসির সাবঅর্ডিনেটেড বন্ডের সম্মতিপত্রের মেয়াদ সর্বশেষবারের মতো বাড়ানোর অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ...

বন্ডে বন্ডে
পুঁজিবাজার4 hours ago

সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিটি ব্যাংক পিএলসির ১ হাজার ২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যুর প্রস্তাব অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ...

বন্ডে বন্ডে
পুঁজিবাজার8 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩২টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি...

বন্ডে বন্ডে
পুঁজিবাজার9 hours ago

দরপতনের শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক...

বন্ডে বন্ডে
পুঁজিবাজার9 hours ago

দর বৃদ্ধি শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৩টি কোম্পানির মধ্যে ২৭৫টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

বন্ডে বন্ডে
পুঁজিবাজার9 hours ago

লেনদেনের শীর্ষে লাভেলো আইসক্রিম

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম...

বন্ডে বন্ডে
পুঁজিবাজার9 hours ago

সূচকের উত্থানে লেনদেন ৫৯৭ কোটি টাকা

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০  
বন্ডে
আন্তর্জাতিক4 hours ago

আরও বাড়ল স্বর্ণের দাম

বন্ডে
কর্পোরেট সংবাদ4 hours ago

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

বন্ডে
জাতীয়4 hours ago

ঢাকা সিটিকে বিভক্ত করা হয়েছিল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে: ড. আসাদুজ্জামান রিপন

বন্ডে
আবহাওয়া4 hours ago

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

বন্ডে
অর্থনীতি4 hours ago

শরিয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজের সুযোগ ও পূর্ণ সুরক্ষা দেওয়া হবে: গভর্নর

বন্ডে
পুঁজিবাজার4 hours ago

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ালো বিএসইসি

বন্ডে
পুঁজিবাজার4 hours ago

সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন

বন্ডে
আইন-আদালত4 hours ago

৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ

বন্ডে
কর্পোরেট সংবাদ4 hours ago

উইকিস্কলার রাজশাহী অঞ্চলে চ্যাম্পিয়ন শরীফ-জুবাইর

বন্ডে
সারাদেশ5 hours ago

যেসব এলাকায় বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বন্ডে
আন্তর্জাতিক4 hours ago

আরও বাড়ল স্বর্ণের দাম

বন্ডে
কর্পোরেট সংবাদ4 hours ago

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

বন্ডে
জাতীয়4 hours ago

ঢাকা সিটিকে বিভক্ত করা হয়েছিল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে: ড. আসাদুজ্জামান রিপন

বন্ডে
আবহাওয়া4 hours ago

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

বন্ডে
অর্থনীতি4 hours ago

শরিয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজের সুযোগ ও পূর্ণ সুরক্ষা দেওয়া হবে: গভর্নর

বন্ডে
পুঁজিবাজার4 hours ago

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ালো বিএসইসি

বন্ডে
পুঁজিবাজার4 hours ago

সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন

বন্ডে
আইন-আদালত4 hours ago

৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ

বন্ডে
কর্পোরেট সংবাদ4 hours ago

উইকিস্কলার রাজশাহী অঞ্চলে চ্যাম্পিয়ন শরীফ-জুবাইর

বন্ডে
সারাদেশ5 hours ago

যেসব এলাকায় বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

বন্ডে
আন্তর্জাতিক4 hours ago

আরও বাড়ল স্বর্ণের দাম

বন্ডে
কর্পোরেট সংবাদ4 hours ago

প্রাইম ব্যাংকের এএমডি হলেন জিয়াউর রহমান

বন্ডে
জাতীয়4 hours ago

ঢাকা সিটিকে বিভক্ত করা হয়েছিল শুধু রাজনৈতিক উদ্দেশ্যে: ড. আসাদুজ্জামান রিপন

বন্ডে
আবহাওয়া4 hours ago

ঢাকাসহ ২০ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা

বন্ডে
অর্থনীতি4 hours ago

শরিয়াহ বোর্ডকে স্বাধীনভাবে কাজের সুযোগ ও পূর্ণ সুরক্ষা দেওয়া হবে: গভর্নর

বন্ডে
পুঁজিবাজার4 hours ago

যমুনা ও ট্রাস্ট ব্যাংকের বন্ডের সম্মতিপত্রের মেয়াদ বাড়ালো বিএসইসি

বন্ডে
পুঁজিবাজার4 hours ago

সিটি ব্যাংকের ১,২০০ কোটি টাকার সাবঅর্ডিনেটেড বন্ডে বিএসইসির অনুমোদন

বন্ডে
আইন-আদালত4 hours ago

৩ মাসের মধ্যে বিচার বিভাগের পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ

বন্ডে
কর্পোরেট সংবাদ4 hours ago

উইকিস্কলার রাজশাহী অঞ্চলে চ্যাম্পিয়ন শরীফ-জুবাইর

বন্ডে
সারাদেশ5 hours ago

যেসব এলাকায় বুধবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না