পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৩২ কোটি টাকা
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন। এদিন লেনদেন শুরুর প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৩২ কোটি টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সোমবার (০৫ জানুয়ারি) ডিএসইর লেনদেন শুরুর দুই ঘণ্টা পর অর্থাৎ বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৬৬ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে আর ‘ডিএস-৩০’ সূচক ৪ দশমিক ১৫ পয়েন্ট কমে যথাক্রমে ১০০৭ ও ১৮৮৩ পয়েন্টে অবস্থান করেছে।
আলোচ্য সময়ে ডিএসইতে মোট ২৩২ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৯৫টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ কোম্পানির শেয়ারদর।
এসএম
পুঁজিবাজার
এরামিটের এজিএম স্থগিত
পুঁজিবাজারে তালিকাভুক্ত এরামিট লিমিটেডের বার্ষিক সাধারন সভা (এজিএম) স্থগিত করা হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত ২ মার্চ ডিএসইর মাধ্যমে এরামিট লিমিটেড কর্তৃপক্ষ ১৫ এপ্রিল এজিএম করার কথা জানিয়েছিল। যা স্থগিত করা হয়েছে। পরবর্তীতে এজিএমের তারিখ জানানো হবে।
এমএন
পুঁজিবাজার
ইস্টার্ন ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ন ব্যাংক পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৫ এপ্রিল বিকাল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত কোম্পানির সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
বাংলাদেশ ল্যাম্পসের পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ল্যাম্পস পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ এপ্রিল বিকাল ৩ টায় অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
এমএন
পুঁজিবাজার
ব্লক মার্কেটে লেনদেন ৩৮ কোটি টাকার
সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪০টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৮ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৭ এপ্রিল) কোম্পানিগুলোর মোট ১ কোটি ২৬ লাখ ৯৮ হাজার ৬৬২ টি শেয়ার ১৩০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৮ কোটি ৮৯ লাখ ৩৫ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ৯ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার টাকার, দ্বিতীয় স্থানে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৭ কোটি ৯৭ লাখ ৫৮ হাজার টাকার ও তৃতীয় স্থানে ফাইন ফুডসের ৪ কোটি ৫৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এমএন
পুঁজিবাজার
দরপতনের শীর্ষে ঢাকা ডাইং
সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (৮ এপ্রিল) ডিএসইতে সর্বোচ্চ ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের শেয়ার দর ৫ পয়সা বা ৩ দশমিক ০৩ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল টেকনো ড্রাগ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ০৭ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেডের শেয়ার দর দশমিক ৪৯ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এপেক্স ট্যানারি দশমিক ৪৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের দশমিক ৭৪ শতাংশ, জনতা ইন্স্যুরেন্সের দশমিক ৬১ শতাংশ, সামিট এলায়েন্সের দশমিক ৬০ শতাংশ, বাটা সু কোম্পানির দশমিক ৩৯ শতাংশ, ফাইন ফুডসের দশমিক ২৬ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের দশমিক ১৬ শতাংশ কমেছে।
এমএন



