Connect with us

অর্থনীতি

৫ শতাংশ টাকাও খরচ করতে পারেনি ৮ মন্ত্রণালয়-বিভাগ

Published

on

ব্লক

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই থেকে নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আটটি মন্ত্রণালয় ও বিভাগ তাদের বরাদ্দের ৫ শতাংশের বেশি টাকা খরচ করতে পারেনি। এর মধ্যে সংসদবিষয়ক সচিবালয় এক টাকাও খরচ করেনি।

অন্য সাতটি মন্ত্রণালয় ও বিভাগ হলো—আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি), পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়, সুরক্ষা সেবা বিভাগ, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-নভেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই চিত্র পাওয়া গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইএমইডি সূত্রে জানা গেছে, সংসদবিষয়ক সচিবালয়ের এক প্রকল্পে ২০ লাখ বরাদ্দ থাকলেও এখনো কোনো টাকা খরচ করতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

একইভাবে স্বাস্থ্যসেবা বিভাগের ১৫টি প্রকল্পে ৭ হাজার ৪৮৪ কোটি টাকা বরাদ্দ আছে। পাঁচ মাসে খরচ হয়েছে মাত্র ২৯৩ কোটি টাকা। স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ৪ হাজার ৮১০ কোটি টাকার বিপরীতে খরচ মাত্র ৮৬ কোটি টাকা।

এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বরাদ্দের ২ দশমিক ৩১ শতাংশ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ২ দশমিক ১২ শতাংশ, পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় ৩ দশমিক ৩০ শতাংশ, সুরক্ষা সেবা বিভাগ ২ দশমিক ৪৩ শতাংশ, জননিরাপত্তা বিভাগ ১ দশমিক ২৫ শতাংশ খরচ করেছে।

গত জুলাই-নভেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ১১ দশমিক ৭৫ শতাংশ, যা গত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন।

চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সব মিলিয়ে ২৮ হাজার ৪৩ টাকা খরচ হয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৬ হাজার কোটি টাকা কম।

চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। ১১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

শেয়ার করুন:-

অর্থনীতি

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

Published

on

ব্লক

চলতি ২০২৫-২৬ অর্থবছরের শেষ ছয় মাসের (জানুয়ারি-জুন) জন্য মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। নতুন এ মুদ্রানীতিতে অপরিবর্তিত রাখা হয়েছে নীতি সুদের হার। অর্থাৎ নীতি সুদ হার ১০ শতাংশ রাখা হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এটি ঘোষণা করেন ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, রাজনৈতিক অস্থিরতা ও আস্থার অভাবে প্রত্যাশার তুলনায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি কমেছে। সরকার বাজেটে কাটছাঁট করার পরও ব্যাংকখাত থেকে ঋণের হার বেড়েছে। আইএমএফের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাজার থেকে ৪ বিলিয়ন ডলার কেনা হয়েছে জানিয়ে গভর্নর আরও বলেন, গত ১ বছরে ডলার কেনা হয়েছে, তবে কোনো ডলার রিজার্ভ থেকে বিক্রি করা হয়নি।
দেশের রেমিট্যান্স প্রবাহ প্রসঙ্গে তিনি বলেন, রেমিট্যান্সের প্রবাহ ১৮ শতাংশের বেশি। চলতি অর্থবছর ৩৫ বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে আসতে পারে।

বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে প্রচলিত স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হারে কিছু ব্যাংক আন্তঃব্যাংক মুদ্রাবাজার বা বেসরকারি খাতে ঋণ দেয়ার পরিবর্তে তাদের অতিরিক্ত তারল্য কেন্দ্রীয় ব্যাংকে জমা রাখতে বেশি আগ্রহী হচ্ছে। এতে আন্তঃব্যাংক মুদ্রাবাজারের গতিশীলতা বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় নীতি সুদহার করিডোরের নিচু সীমা বা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি হার কমিয়ে ৮ শতাংশ থেকে ৭.৫০ শতাংশ করা হয়েছে।

এছাড়া, নীতি সুদহার করিডোরের ঊর্ধ্বসীমা (স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি) ১১.৫০ শতাংশ এবং ওভার নাইট রেপো হার ১০ শতাংশ অপরিবর্তিত থাকবে। নতুন এই মুদ্রানীতি ১৫ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কাল, আরও কমবে শুল্কহার: বশিরউদ্দীন

Published

on

ব্লক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সোমবার (৯ ফেব্রুয়ারি) বাণিজ্য চুক্তি করছে বাংলাদেশ । এই চুক্তির ফলে শুল্ক আরোপ ২০ শতাংশ থেকে কমে আসবে। এর ফলে পোশাক শিল্পের ওপর শুল্ক শূন্যতে নিয়ে আসার জন্য দরকষাকষি করা হবে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) বিমান মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে বাণিজ্য ও বিমান উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এসব তথ্য জানিয়েছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি হলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি কমে আসবে। চুক্তির পর দুই দেশ রাজি হলে তা প্রকাশ করা হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে বোয়িং কিনছে সরকার। ২৫টি বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি।

তিনি জানান, পরবর্তী সরকার এসে যাতে উন্নত দেশগুলোর সাথে বাণিজ্য নিয়ে কোনো সমস্যা না হয়, এ জন্য নির্বাচনের আগেই যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি করা হচ্ছে। এটা তাড়াহুড়ার বিষয় নয়। দেশের সার্বিক স্বার্থেই তা করা হচ্ছে।

বশিরউদ্দীন বলেন, যে বাণিজ্য চুক্তি হচ্ছে, দেশের স্বার্থেই সেটাকে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করা হচ্ছে। এটা দোষের কিছু নয়।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

আজ রাত থেকে সীমিত হচ্ছে মোবাইল ব্যাংকিং সেবা

Published

on

ব্লক

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় ব্যাংক মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিসেস (এমএফএস) মাধ্যমে লেনদেনে দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকার সীমা আরোপ করেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এই সীমা আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকে কার্যকর হবে এবং ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত প্রযোজ্য থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, এই ব্যবস্থা নির্বাচনকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য নেয়া হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই সময়ে বিকাশ, রকেট ও নগদের মতো মোবাইল ব্যাংকিং সেবার গ্রাহকরা দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা লেনদেন করতে পারবেন; এর বেশি লেনদেন করা যাবে না। সংশ্লিষ্ট মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোকে সীমা অনুযায়ী লেনদেন পরিচালনা করার নির্দেশনা দেয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, নির্বাচন কমিশনের চাহিদার পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবৈধ অর্থ লেনদেন এবং নির্বাচনকে কেন্দ্র করে অর্থ পাচার ঠেকাতে তদারকি জোরদার করা হয়েছে। কোনো ব্যাংক তথ্য প্রদানে ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

অনির্দিষ্টকালের ধর্মঘটে চট্টগ্রাম বন্দর অচল

Published

on

ব্লক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ড-কে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এই কর্মসূচির ফলে দেশের প্রধান এই সমুদ্রবন্দরের অপারেশনাল কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে পড়েছে, যা জাতীয় অর্থনীতিতে বড় ধরনের অস্থিরতার শঙ্কা তৈরি করেছে।

সরজমিনে জানা গেছে,সকাল সাড়ে ৮টার দিকে দেখা গেছে, বন্দর ভবনের সামনে ৪ নম্বর গেটে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। বন্দরের ভেতরে যানবাহন প্রবেশের সংখ্যা নেই বললেই চলে। জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও প্রশাসনিক ভবনের পাশাপাশি বহির্নোঙরেও (আউটার লাইটারেজ) পণ্য খালাস ও পরিচালনা কাজ বন্ধ রয়েছে। এই কর্মবিরতির কারণে চট্টগ্রাম বন্দর কার্যত অচল হয়ে পড়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে উদ্ভূত পরিস্থিতিতে বন্দর কর্তৃপক্ষ প্রায় ২০০ সাধারণ কর্মচারী ও শ্রমিককে রোববার সকাল সাড়ে ৯টায় বন্দর ভবনের সম্মেলন কক্ষে জরুরি সভায় উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে। তবে আন্দোলনকারীরা এই আহ্বান প্রত্যাখ্যান করেছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি ঘোষণা করেন বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক মো. ইব্রাহিম খোকন। পরিষদের অন্য তিনটি দাবি হলো—চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানকে প্রত্যাহার, আন্দোলনকারীদের বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থা বাতিল এবং শ্রমিক নেতাদের বিরুদ্ধে মামলাসহ সব ধরনের আইনি হয়রানি বন্ধ করা।

বন্দর রক্ষা পরিষদের সমন্বয়ক ও বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খোকন বলেন, সকাল ৮টা থেকে সব ধরনের কাজ বন্ধ রয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই অনির্দিষ্টকালের কর্মবিরতি চলবে।

শ্রমিক নেতাদের হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে তিনি আরও বলেন, গতকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আমাদের নেতাদের হয়রানি ও হুমকি দেওয়া হচ্ছে। আমাদের দুই শ্রমিক নেতা শামসু মিয়া টুকু ও আবুল কালাম আজাদকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে তুলে নেওয়া হয়েছে। এভাবে ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে না।

পরিষদের আরেক সমন্বয়ক মো. হুমায়ুন কবির জানান, গত ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত দৈনিক আট ঘণ্টা এবং ৩ থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত টানা কর্মবিরতি পালন করেছেন তারা। নৌ উপদেষ্টার আশ্বাসে শুক্রবার ও শনিবার কর্মসূচি স্থগিত রাখা হয়েছিল। কিন্তু প্রতিশ্রুতি রক্ষা না করায় এবার আরও কঠোর কর্মসূচি দেওয়া হয়েছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (বন্দর) মো. আমিরুল ইসলাম বলেন, বন্দরের নিরাপত্তার বিষয়ে আমরা সবসময় সতর্ক রয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে রবিবার থেকে আবার অনির্দিষ্টকালের ধর্মঘট

Published

on

ব্লক

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া বাতিল এবং বন্দর চেয়ারম্যানের অপসারণসহ ৪ দফা দাবিতে আবারও অচল হতে যাচ্ছে দেশের প্রধান সমুদ্রবন্দর। চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ ও শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে অনির্দিষ্টকালের জন্য এই লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর ও মো. ইব্রাহিম খোকন। এর ফলে কর্মবিরতি স্থগিতের মাত্র দুইদিন পরই আবারও চরম অচলাবস্থার শঙ্কায় পড়েছে বন্দর।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে শুক্রবার রাতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) নেতারাও একই হুঁশিয়ারি দিয়েছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংবাদ সম্মেলন জানানো হয়, এনসিটি বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করতে হবে। বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানকে অবিলম্বে অপসারণ ও তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করতে হবে। আন্দোলনে অংশ নেওয়া শ্রমিক-কর্মচারীদের বিরুদ্ধে নেওয়া সব শাস্তিমূলক ব্যবস্থা (বদলি, সাময়িক বরখাস্ত, চার্জশিট) প্রত্যাহার করতে হবে। আন্দোলনরত শ্রমিক নেতাদের বিরুদ্ধে কোনো ধরনের মামলা বা আইনি হয়রানি করা যাবে না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, গত ৫ ফেব্রুয়ারি নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের সঙ্গে আলোচনার পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছিল। উপদেষ্টার আশ্বাসে রমজান মাস ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কথা বিবেচনা করে শ্রমিকরা দুই দিনের জন্য কর্মসূচি স্থগিত করেছিলেন।

তবে শ্রমিক নেতাদের অভিযোগ, আলোচনার কয়েক ঘণ্টার মধ্যেই বন্দর চেয়ারম্যান মনিরুজ্জামান আন্দোলনকারী ১৫ জন নেতার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও সম্পদ তদন্তের জন্য দুদককে চিঠি দিয়েছেন।

শ্রমিক নেতারা এই পদক্ষেপকে অনৈতিক এবং আগুন নিয়ে খেলা হিসেবে অভিহিত করেছেন। তাদের দাবি, বন্দর চেয়ারম্যান পতিত সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে বন্দরকে অস্থিতিশীল করতে চাইছেন।

রবিবার থেকে শুরু হতে যাওয়া এই অনির্দিষ্টকালের ধর্মঘটের ফলে চট্টগ্রাম বন্দরে আমদানীকৃত খাদ্যশস্য, শিল্প কারখানার কাঁচামাল এবং রপ্তানিজাত তৈরি পোশাকবাহী কনটেইনার খালাস সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, কয়েক দিন টানা ধর্মঘট চললে জেটিতে জাহাজের জট এবং ইয়ার্ডে কনটেইনার জট ভয়াবহ আকার ধারণ করবে। প্রতিদিন শত কোটি টাকার রাজস্ব হারাবে সরকার।
শিপিং এজেন্ট ও ব্যবসায়ীদের অতিরিক্ত ডেমারেজ চার্জ গুনতে হবে। রমজান মাস সামনে রেখে নিত্যপণ্যের বাজারে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে এবং বাজারমূল্য স্থিতিশীল রাখা কঠিন হয়ে পড়বে।

চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক মো. হুমায়ুন কবীর জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত এনসিটি ইজারা বাতিলের আনুষ্ঠানিক ঘোষণা এবং শ্রমিকদের ওপর থেকে হয়রানিমূলক ব্যবস্থা প্রত্যাহার করা না হবে, ততক্ষণ বন্দরে কোনো কাজ চলবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক ইফতেখার কামাল খান, এস কে খোদা তোতন, মো. হারুন, তসলিম হোসেন সেলিম ও ফজলুল কবির মিন্টু প্রমুখ।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার18 minutes ago

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির ২২ কোটি ৬৮ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার...

ব্লক ব্লক
পুঁজিবাজার33 minutes ago

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার50 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৭ কোম্পানির মধ্যে ৩২৭ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি। ঢাকা স্টক...

ব্লক ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের উত্থানে লেনদেন ৬৪৬ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেন হওয়া...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

ব্লক ব্লক
পুঁজিবাজার4 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্লক
পুঁজিবাজার18 minutes ago

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার33 minutes ago

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

ব্লক
পুঁজিবাজার50 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের উত্থানে লেনদেন ৬৪৬ কোটি টাকা

ব্লক
আইন-আদালত1 hour ago

পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার

ব্লক
জাতীয়2 hours ago

ভোটের সময় সড়কে উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসির নির্দেশ

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

ব্লক
অর্থনীতি2 hours ago

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

ব্লক
জাতীয়3 hours ago

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল

ব্লক
পুঁজিবাজার18 minutes ago

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার33 minutes ago

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

ব্লক
পুঁজিবাজার50 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের উত্থানে লেনদেন ৬৪৬ কোটি টাকা

ব্লক
আইন-আদালত1 hour ago

পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার

ব্লক
জাতীয়2 hours ago

ভোটের সময় সড়কে উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসির নির্দেশ

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

ব্লক
অর্থনীতি2 hours ago

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

ব্লক
জাতীয়3 hours ago

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল

ব্লক
পুঁজিবাজার18 minutes ago

ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

ব্লক
পুঁজিবাজার33 minutes ago

দরপতনের শীর্ষে ইসলামী ব্যাংক

ব্লক
পুঁজিবাজার50 minutes ago

দর বৃদ্ধির শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

লেনদেনের শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

ব্লক
পুঁজিবাজার1 hour ago

সূচকের উত্থানে লেনদেন ৬৪৬ কোটি টাকা

ব্লক
আইন-আদালত1 hour ago

পদত্যাগ করলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার

ব্লক
জাতীয়2 hours ago

ভোটের সময় সড়কে উন্নয়ন কাজ নিয়ন্ত্রণে ইসির নির্দেশ

ব্লক
আন্তর্জাতিক2 hours ago

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

ব্লক
অর্থনীতি2 hours ago

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

ব্লক
জাতীয়3 hours ago

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল