Connect with us

আন্তর্জাতিক

রুশ তেল স্থাপনা-টহল জাহাজে ইউক্রেনের হামলা

Published

on

বাংলাদেশ

রাশিয়ার তেল স্থাপনা এবং টহল জাহাজে হামলা চালিয়েছে ইউক্রেন। এক বিবৃতিতে ইউক্রেন জানিয়েছে, তাদের ড্রোন লুকোইলে রাশিয়ার একটি তেল স্থাপনায় আঘাত করেছে। কাস্পিয়ান সাগরে একটি তেল স্থাপনার কাছে একটি সামরিক টহল জাহাজেও হামলা চালানো হয়েছে। সাম্প্রতিক সময়ে মস্কোর তেল অবকাঠামোতে আক্রমণ জোরদার করেছে কিয়েভ। খবর রয়টার্সের।

ইউক্রেনের জেনারেল স্টাফ শুক্রবার এই হামলার কথা জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে কাস্পিয়ান সাগরে রাশিয়ার অবকাঠামো লক্ষ্য করে ধারাবাহিক হামলা চালাচ্ছে ইউক্রেন। তবে ইউক্রেনীয় সামরিক বাহিনী আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে এমন হামলা এটাই প্রথম।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইউক্রেনীয় সেনাবাহিনী বলছে, হামলায় ফিলানোভস্কি তেল স্থাপণার একটি ড্রিলিং প্ল্যাটফর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে। চলতি মাসে এর আগেও কমপক্ষে আরও দুবার এই স্থাপনা ড্রোন হামলার শিকার হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এদিকে ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, শুক্রবার গভীর রাতে ওডেসার আশেপাশের বন্দর অবকাঠামোতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

টেলিগ্রামে এক পোস্টে দেশটির উপ-প্রধানমন্ত্রী ওলেক্সি কুলেবা লিখেছেন, সন্ধ্যায় রাশিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসা অঞ্চলের বন্দর অবকাঠামোতে হামলা চালিয়েছে।

কুলেবা এবং ওডেসার আঞ্চলিক গভর্নর ওলেহ কিপার বলেছেন, প্রাথমিক প্রতিবেদন অনুসারে সাতজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।

বিষয়টির সঙ্গে পরিচিত একটি সূত্র জানিয়েছে, পিভডেনিতে ওই হামলা চালানো হয়েছে যা, এই অঞ্চলের তিনটি বন্দরের মধ্যে একটি।

শেয়ার করুন:-

আন্তর্জাতিক

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

Published

on

বাংলাদেশ

ইরানে গত মাসের রক্তক্ষয়ী সরকারবিরোধী বিক্ষোভের রেশ কাটতে না কাটতেই নতুন করে শুরু হয়েছে ধরপাকড়। এবার রাজনৈতিক ও সামাজিক শৃঙ্খলা বিঘ্নিত করা এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের স্বার্থে কাজ করার অভিযোগে চারজন শীর্ষস্থানীয় সংস্কারপন্থী নেতাকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে তিনজন সংস্কারপন্থী রাজনীতিবিদ হিসেবে পরিচিত। তারা হলেন- রিফর্ম ফ্রন্টের প্রধান আজার মানসুরি, সাবেক কূটনীতিক মোহসেন আমিনজাদেহ এবং সাবেক সংসদ সদস্য ইব্রাহিম আসগারজাদেহ। অপর ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচার বিভাগের বরাত দিয়ে বার্তা সংস্থা মিজান জানিয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হুমকির সময় গ্রেপ্তারকৃতরা রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি অস্থিতিশীল করার লক্ষ্যে সংগঠিত কার্যক্রমের পেছনে ছিল। রাস্তায় নামা দাঙ্গাবাজদের কর্মকাণ্ডের যৌক্তিকতা তুলে ধরতে তারা চেষ্টা করেছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ইরানের রিফর্ম ফ্রন্ট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, বিচারিক আদেশের ভিত্তিতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) গোয়েন্দা বাহিনী আজার মানসুরিকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, আইআরজিসি তাদের ডেপুটি চেয়ারম্যান মোহসেন আরমিন এবং সেক্রেটারি বদরাল সাদাত মোফিদিসহ আরও কয়েকজন শীর্ষ নেতাকেও তলব করেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

কবুতরকে খাবার দেওয়ায় নারীকে ৩ লাখ টাকা জরিমানা

Published

on

বাংলাদেশ

বন্য কবুতরকে খাবার খাওয়ানোর অপরাধে এক নারীকে জরিমানা করেছে সিঙ্গাপুরের আদালত। দণ্ডিত আসামির নাম শানমুগামনাথন শামলা। ৭১ বছর বয়সী এ নারী একাধিক বার বন্যপ্রাণী সংক্রান্ত আইন লঙ্ঘন করায় তাকে এমন শাস্তি দেওয়া হয়েছে।

সর্বশেষ গত জানুয়ারিতে এক ঝাঁক বন্য কবুতরকে খাবার দেওয়ায় শামলাকে ৩ হাজার ২০০ সিঙ্গাপুরি ডলার তথা প্রায় ৩ লাখ ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বর্তমান মুদ্রাবাজার অনুযায়ী, ১ সিঙ্গাপুরি ডলার সমান ৯৫ দশমিক ৯২ টাকা ধরে হিসাব করে এ পরিমাণ পাওয়া গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

অবসরজীবন যাপন করা শামলা সিঙ্গাপুরের সেন্ট্রাল অঞ্চলের তোয়া পায়োহ এলাকায় থাকেন। তবে তিনি ভারতীয় বংশোদ্ভূত বলে জানিয়েছে দ্য ইকোনমিকস টাইমস ও টাইমস অব ইন্ডিয়া।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শামলা বন্যপ্রাণী আইনের অধীনে চারটি অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এবং আদালত তার আরো পাঁচটি একই ধরনের ঘটনা বিবেচনায় নিয়েছে। এটিই প্রথমবার নয় যে, ওই নারী তার এমন অভ্যাসের জন্য আইনি ব্যবস্থার মুখোমুখি হয়েছেন।

এর আগে, ২০২৫ সালের মে মাসে একই অপরাধ এবং একটি পাখি ধরার অভিযানে বাধা দেওয়ার জন্য তাকে ১ হাজার ২০০ সিঙ্গাপুর ডলার জরিমানা করা হয়েছিল। সে সময় তিনি আদালতকে আশ্বাস দিয়েছিলেন যে, তিনি আর এ কাজের পুনরাবৃত্তি করবেন না। তবে মাত্র এক মাস পরেই তিনি তার পুরনো অভ্যাসে ফিরে যান।

আদালতে উপস্থাপিত প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে ওই নারী অন্তত ৯ বার কবুতরকে শস্যদানা এবং পাউরুটি খাইয়েছিলেন।

আদালতে প্রদর্শিত ভিডিও ফুটেজে দেশটির তোয়া পায়োহ এলাকায় তার বাসভবনের কাছে তাকে একঝাঁক কবুতরের মাঝে দেখা যায়। আদালতকে জানানো হয় যে, তিনি তার নির্বাচনি এলাকার সংসদ সদস্যের সঙ্গে দেখা করে অনুশোচনা প্রকাশ করেছিলেন, কিন্তু তার মাত্র তিন দিন পরেই তাকে আবার পাখিদের খাবার খাওয়াতে দেখা যায়।

প্রসিকিউশন তার এ আচরণকে আইনের ধারাবাহিক লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে এবং যুক্তি দিয়েছে যে, একটি কার্যকর শাস্তি প্রয়োজন। ওই নারী আদালতকে জানান, তিনি বেকার এবং তার কোনো চিকিৎসা বীমাও নেই।

শামলা জরিমানা কমানোর অনুরোধ করেন এবং এর পরিবর্তে সমাজসেবামূলক কাজের প্রস্তাব দেন। তবে বিচারক ৩ হাজার ২০০ ডলার জরিমানা করার পর তিনি সঙ্গেই পুরো অর্থ পরিশোধ করতে রাজি হন। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একই অপরাধ বারবার করার কারণে প্রতিটি অভিযোগে তার সর্বোচ্চ ১০ হাজার সিঙ্গাপুর ডলার পর্যন্ত জরিমানা হতে পারত।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জেদ্দায় মার্কিন নৌবাহিনীর অবস্থান, প্রস্তুত সৌদি আরব

Published

on

বাংলাদেশ

সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের নৌবাহিনী পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দায় যৌথ সামরিক মহড়া শুরু করেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার সন্ধ্যায় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, ‘ব্লু ডিফেন্ডার ২৬’ নামের এই মহড়া জেদ্দার কিং ফয়সাল নৌঘাঁটিতে অনুষ্ঠিত হচ্ছে। মহড়ার সময়কাল সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এই যৌথ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো এবং অভিজ্ঞতা বিনিময় করা। মহড়ায় মাঠপর্যায়ের ও কৌশলগত বিভিন্ন পরিস্থিতির অনুশীলন করা হয়েছে। উভয় বাহিনী উচ্চমানের পেশাদারিত্ব ও যুদ্ধ প্রস্তুতি প্রদর্শন করেছে, যা তাদের যৌথ অভিযানের সক্ষমতা বৃদ্ধি এবং সমুদ্র নিরাপত্তা জোরদার করার ক্ষমতার প্রতিফলন ঘটিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এই মহড়া এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ছে। গত জানুয়ারিতে ওয়াশিংটনে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-সৌদি বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতসহ বিভিন্ন ক্ষেত্রে মোট ২৭০ বিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সৌদি আরবের পশ্চিম উপকূলে লোহিত সাগরের কৌশলগত গুরুত্ব বিবেচনায় এই যৌথ মহড়াকে দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সামরিক সম্পর্কের অংশ হিসেবে দেখা হচ্ছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

সংবিধান পরিবর্তনের প্রশ্নে গণভোট চলছে থাইল্যান্ডে

Published

on

বাংলাদেশ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ। অর্থনৈতিক স্থবিরতা ও ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আবহের মধ্যে সংস্কারপন্থি, সামরিক-সমর্থিত রক্ষণশীল এবং জনতাবাদী— এই তিন ধারার রাজনৈতিক শক্তি আজ মুখোমুখি ভোটের লড়াইয়ে।

এবারের নির্বাচনে সরকার বাছাইয়ের ভোটগ্রহণের পাশাপাশি চলছে গণভোটও। সংবিধান বদলের প্রশ্নে এই গণভোটে রায় দিচ্ছেন থাইল্যান্ডের জনগণ।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

প্রতিবেদন অনুযায়ী, এদিন স্থানীয় সময় সকাল ৮টা থেকে থাইল্যান্ডে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই ভোটগ্রহণ কার্যক্রম।

গণভোটে ভোটারদের সামনে প্রশ্ন রাখা হয়েছে, ২০১৭ সালে সামরিক বাহিনী প্রণীত সংবিধান পরিবর্তন করা হবে কি না।

গণতন্ত্রপন্থি গোষ্ঠীগুলো মনে করছে, নতুন সংবিধান সামরিক বাহিনী ও বিচার বিভাগের মতো অনির্বাচিত প্রতিষ্ঠানের প্রভাব কমানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, রক্ষণশীলদের আশঙ্কা, এতে রাজনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ১ ফেব্রুয়ারি শুরু হওয়া আগাম ভোটগ্রহণ পর্বে ইতোমধ্যে ২২ লাখের বেশি ভোটার তাদের ভোট দিয়েছেন।

থাইল্যান্ডে এবারের সাধারণ নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৫ কোটি ৩০ লাখ এবং ধীরগতির অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং তীব্র জাতীয়তাবাদী আবহের প্রেক্ষাপটে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যদিও ৫০টিরও বেশি দল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে, বাস্তবে কেবল তিনটি দল— পিপলস পার্টি, ভূমজাইথাই এবং ফেউ থাই দেশজুড়ে সংগঠন ও জনপ্রিয়তার কারণে সরকার গঠনের মতো ম্যান্ডেট পাওয়ার অবস্থানে রয়েছে।

অবশ্য ৫০০ আসনের এই সংসদে কোনও দলই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না বলে জরিপগুলোতে ইঙ্গিত মিলছে। ফলে, নির্বাচন-পরবর্তী সময়ে জোট সরকার গঠনের আলোচনা প্রায় নিশ্চিত। নির্বাচিত সংসদ সদস্যদের সাধারণ সংখ্যাগরিষ্ঠতার ভোটেই পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন।

আল জাজিরা বলছে, নাথাফং রুয়াংপানইয়াওয়ুতের নেতৃত্বে সংস্কারপন্থি পিপলস পার্টিই সবচেয়ে বেশি আসন পাবে বলে ধারণা করা হচ্ছে। তবে, দলটির সংস্কারমূলক কর্মসূচি, বিশেষ করে সামরিক বাহিনী ও আদালতের প্রভাব কমানো এবং অর্থনৈতিক নীতিতে বড় ধরনের পরিবর্তনের প্রতিশ্রুতি প্রতিদ্বন্দ্বী দলগুলোর কাছে গ্রহণযোগ্য নয়। ফলে, তারা একজোট হয়ে পিপলস পার্টিকে ক্ষমতার বাইরে রাখার চেষ্টা করতে পারে।

এই দলটি মূলত থাইল্যান্ডের মুভ ফরওয়ার্ড পার্টির উত্তরসূরি। ২০২৩ সালের নির্বাচনে ওই দলটি সংসদে সবচেয়ে বেশি আসন পেলেও সামরিক-নিয়োগপ্রাপ্ত সিনেট তাদের ক্ষমতায় যেতে বাধা দেয়। পরে রাজতন্ত্র অবমাননা সংক্রান্ত কঠোর আইন সংস্কারের আহ্বানের কারণে সাংবিধানিক আদালত দলটিকে বিলুপ্ত ঘোষণা করে।

অন্যদিকে ভূমজাইথাই দলের নেতৃত্বে রয়েছেন বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। রাজতন্ত্রপন্থি ও সামরিক প্রতিষ্ঠানের সমর্থক শক্তির প্রধান রক্ষক এবং পছন্দের দল হিসেবেই দেখা হচ্ছে দলটিকে।

গত সেপ্টেম্বর থেকে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন অনুতিন। এর আগে, সাবেক প্রধানমন্ত্রী পায়েতংতার্ন শিনাওয়াত্রার মন্ত্রিসভায় ছিলেন তিনি। কম্বোডিয়ার সঙ্গে সম্পর্ক ব্যবস্থাপনায় নৈতিকতা লঙ্ঘনের অভিযোগে পায়েতংতার্নকে ক্ষমতা ছাড়তে হয়েছিল। পরে অনুতিনের বিরুদ্ধেও অনাস্থা প্রস্তাবের হুমকি তৈরি হয়। তাই ডিসেম্বরে সংসদ ভেঙে নতুন নির্বাচনের ডাক দেন তিনি।

অনুতিনের নির্বাচনী প্রচারের মূল বিষয় ছিল অর্থনৈতিক প্রণোদনা ও জাতীয় নিরাপত্তা। প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে প্রাণঘাতী সীমান্ত সংঘর্ষের পর উসকে ওঠা জাতীয়তাবাদী আবেগকে তিনি রাজনৈতিকভাবে কাজে লাগান।

থাইল্যান্ডের তৃতীয় প্রধান প্রতিদ্বন্দ্বী ফেউ থাই দলটি কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা-সমর্থিত রাজনৈতিক ধারার সর্বশেষ রূপ। দলটি থাই রাক থাই পার্টির জনতাবাদী রাজনীতির উত্তরাধিকার বহন করছে এবং এই দলটি ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এবং পরে সামরিক অভ্যুত্থানে উৎখাত হয়।

অর্থনৈতিক পুনরুজ্জীবন ও নগদ সহায়তার মতো প্রতিশ্রুতি দিয়ে প্রচার চালিয়েছে ফেউ থাই পার্টি। দলটি প্রধানমন্ত্রী পদে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে থাকসিনের ভাতিজা ইয়োদচানান ওংসাওয়াতকে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আন্তর্জাতিক

জাপানে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু

Published

on

বাংলাদেশ

জাপানে শুরু হয়েছে জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ। রোববার (৮ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা থেকে শুরু হয়েছে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ।

জাপানের এ নির্বাচনে সংসদের নিম্নকক্ষের ৪৬৫ আসনেন জন্য ১ হাজার ২৮৪ প্রার্থী লড়াই করছেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ বছরের ২৩ জানুয়ারি দেশটির সংসদ ভেঙে দেন প্রধানমন্ত্রী সানাই তাকাচি। ওই সময় তিনি ৮ ফেব্রুয়ারি আগাম নির্বাচনের তারিখ ঘোষণা করেন। ব্যক্তিগত জনপ্রিয়তাকে পুঁজি করে ক্ষমতাসীন দলকে জয় এনে দিতে তিনি আগাম নির্বাচনের দিকে গিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

গত অক্টোবরে জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তাকাইচি মাত্র চার মাস ধরে ক্ষমতায় আছেন।

প্রধানমন্ত্রী হিসেবে তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা আকাশচুম্বী হলেও তার দল এলডিপি বেশ কিছু কেলেঙ্কারির কারণে জনসমর্থন বেশ কমেছে। বিশ্লেষকরা মনে করছেন, মানুষ তাকাইচিকে পছন্দ করলেও দলকে কতটা ভোট দেবে, তা এখনো নিশ্চিত নয়।

সবশেষ জনমত জরিপে দেখা গেছে, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জনতাবাদী জাপান ইনোভেশন পার্টির জোট নিম্নকক্ষের ৪৬৫টি আসনের মধ্যে প্রায় ৩০০টি আসন পেতে পারে। এতে গত বছর জাপানের পার্লামেন্টের উভয় কক্ষের নিয়ন্ত্রণ হারানো এলডিপির জন্য বড় ধরনের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলছে।

রক্ষণশীল এই নেতা করছাড় ও ভর্তুকির প্রস্তাব দিয়ে কিছু ভোটারের সমর্থন পেয়েছেন। যদিও সমালোচকদের মতে, এসব পদক্ষেপ জাপানের ধীরগতির অর্থনীতির ওপর বড় চাপ সৃষ্টি করতে পারে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) পিএলসির গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায়...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার3 hours ago

বে লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ তৃতীয় প্রান্তিকের (জুলাই,২৫-সেপ্টেম্বর,২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। রবিবার (৮...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার20 hours ago

পুঁজিবাজার সংস্কারে জামায়াতের অঙ্গীকার: স্বাগত জানালো ডিবিএ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত নির্বাচনী ইশতেহারে পুঁজিবাজারের উন্নয়ন ও সংস্কার পরিকল্পনা অন্তর্ভুক্ত করায় দলটিকে ধন্যবাদ...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার21 hours ago

পর্ষদ সভার তারিখ জানালো সেনা ইন্স্যুরেন্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সেনা ইন্স্যুরেন্স পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ১৬ ফেব্রুয়ারী দুপুর ২টা ৪৫...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার21 hours ago

ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৮টি কোম্পানির ১৮ কোটি ৯৭ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার...

বাংলাদেশ বাংলাদেশ
পুঁজিবাজার21 hours ago

দরপতনের শীর্ষে ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফাস্ট...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
বাংলাদেশ
আন্তর্জাতিক10 minutes ago

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ
অর্থনীতি24 minutes ago

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

বাংলাদেশ
জাতীয়1 hour ago

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল

বাংলাদেশ
রাজনীতি2 hours ago

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ভোট চুরির সুযোগ করে দেওয়া: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

বাংলাদেশ
পুঁজিবাজার3 hours ago

বে লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
জাতীয়3 hours ago

বিটিভিতে আজ তারেক রহমান ও ডা.শফিকুর রহমানের নির্বাচনি ভাষণ

বাংলাদেশ
জাতীয়4 hours ago

নির্বাচনী অপরাধের দ্রুত বিচারের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ

বাংলাদেশ
জাতীয়4 hours ago

ভোটের দিন সচল থাকছে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

বাংলাদেশ
আন্তর্জাতিক10 minutes ago

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ
অর্থনীতি24 minutes ago

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

বাংলাদেশ
জাতীয়1 hour ago

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল

বাংলাদেশ
রাজনীতি2 hours ago

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ভোট চুরির সুযোগ করে দেওয়া: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

বাংলাদেশ
পুঁজিবাজার3 hours ago

বে লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
জাতীয়3 hours ago

বিটিভিতে আজ তারেক রহমান ও ডা.শফিকুর রহমানের নির্বাচনি ভাষণ

বাংলাদেশ
জাতীয়4 hours ago

নির্বাচনী অপরাধের দ্রুত বিচারের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ

বাংলাদেশ
জাতীয়4 hours ago

ভোটের দিন সচল থাকছে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা

বাংলাদেশ
আন্তর্জাতিক10 minutes ago

ইরানে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থে কাজ করার অভিযোগে ৪ শীর্ষ নেতা গ্রেপ্তার

বাংলাদেশ
অর্থনীতি24 minutes ago

নতুন মুদ্রানীতি ঘোষণা; অপরিবর্তিত নীতি সুদ হার

বাংলাদেশ
জাতীয়1 hour ago

১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা: ইসি আনোয়ারুল

বাংলাদেশ
রাজনীতি2 hours ago

ভোটকেন্দ্রে মোবাইল নিষিদ্ধ ভোট চুরির সুযোগ করে দেওয়া: হাসনাত আবদুল্লাহ

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
পুঁজিবাজার2 hours ago

ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৬২ কোটি টাকা

বাংলাদেশ
পুঁজিবাজার3 hours ago

বে লিজিংয়ের তৃতীয় প্রান্তিক প্রকাশ

বাংলাদেশ
জাতীয়3 hours ago

বিটিভিতে আজ তারেক রহমান ও ডা.শফিকুর রহমানের নির্বাচনি ভাষণ

বাংলাদেশ
জাতীয়4 hours ago

নির্বাচনী অপরাধের দ্রুত বিচারের জন্য ৬৫৭ বিচারক নিয়োগ

বাংলাদেশ
জাতীয়4 hours ago

ভোটের দিন সচল থাকছে মেট্রোরেল, বাড়বে ট্রেনের সংখ্যা