Connect with us

পুঁজিবাজার

৬ কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন

Published

on

ব্যাংক

পুঁজিবাজারে তালিকাভুক্ত ছয় কোম্পানির ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানি দুটি হলো- ইউনাইটেড পাওয়ার, স্কয়ার ফার্মা, সোনালী আঁশ, ওয়াটা কেমিক্যালস, রহিম টেক্সটাইল, আইসিবি।

আইসিবির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রহিম টেক্সটাইলের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ওয়াটা কেমিক্যালসের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমাজিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘বিবিবি’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির ২০২২ থেকে ২০২৫ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত এবং ২০২৫ থেকে ২০২৬ প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

সোনালী আঁশের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এ+’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-৩’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

স্কয়ার ফার্মার ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ এবং ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে।

এছাড়ও ইউনাইটেড পাওয়ারের ক্রেডিট রেটিং নির্ণয় করেছে এমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্পমেয়াদি ‘এসটি-১’ রেটিং হয়েছে। কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ রেটিং নির্ণয় করা হয়েছে। .

এমকে

শেয়ার করুন:-

পুঁজিবাজার

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

Avatar of অর্থসংবাদ ডেস্ক

Published

on

Snehasish Barua

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র ১১০৯তম পরিচালনা পর্ষদ সভায় তিনি আনুষ্ঠানিকভাবে যোগ দেন। এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাঁর নিয়োগ অনুমোদন দেয়।

ডিএসই এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্নেহাশীষ বড়ুয়া একজন অভিজ্ঞ ও সুপ্রতিষ্ঠিত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। তিনি স্নেহাশীষ মাহমুদ অ্যান্ড কোং (এসএমএসি)-এর প্রতিষ্ঠাতা ও ফাউন্ডিং পার্টনার এবং ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি)-এর ফেলো সদস্য।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দীর্ঘ পেশাগত জীবনে তিনি আর্থিক ব্যবস্থাপনা, কর্পোরেট ফাইন্যান্স, অডিট ও অ্যাসিওরেন্স, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, ট্যাক্সেশন, বাজেট প্রণয়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও কর্পোরেট গভর্ন্যান্সে কাজ করেছেন। তিনি সাইফুল শামসুল আলম অ্যান্ড কোং (ইউএইচওয়াই ইন্টারন্যাশনাল)-এ পার্টনার এবং রহমান রহমান হক (কেপিএমজি ইন্টারন্যাশনাল)-এ সিনিয়র ম্যানেজার ছিলেন। এছাড়া গ্রামীণফোন লিমিটেড ও রবি এক্সিয়াটা লিমিটেডে ইন্টারনাল অডিট ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি আইএফআরএস, ইউএস গ্যাপ ও ট্রান্সফার প্রাইসিংয়ে দক্ষতা অর্জনের পাশাপাশি জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী কার্যক্রমেও যুক্ত ছিলেন। তিনি ২০২২ সালে গঠিত আইটিএ ২০২৩ রিভিউ কমিটি এবং ২০২৫ সালের জাতীয় করকাঠামো টাস্কফোর্সের সদস্য হিসেবে কাজ করেন।

পরিচালনা পর্ষদের সভায় ডিএসই’র চেয়ারম্যান মমিনুল ইসলাম নতুন পরিচালককে অভিনন্দন জানিয়ে বলেন, স্নেহাশীষ বড়ুয়া দেশি ও আন্তর্জাতিক পর্যায়ে দুই দশকের বেশি সময় ধরে হিসাবনিরীক্ষণ ও কর্পোরেট নেতৃত্বে সুপরিচিত একজন পেশাজীবী। তাঁর অভিজ্ঞতা ও পেশাগত সততা ডিএসই’র কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখবে।

ডিএসই আশা করছে, একজন স্বতন্ত্র পরিচালক হিসেবে স্নেহাশীষ বড়ুয়ার দক্ষতা ও নেতৃত্ব দেশের পুঁজিবাজারে স্বচ্ছতা, সুশাসন ও আর্থিক শৃঙ্খলা জোরদারে সহায়ক হবে।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

অর্থনীতি

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

Published

on

ব্যাংক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত ও পুঁজিবাজার। আগামীকাল বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে আগামী শনিবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত দেশের সকল ব্যাংকিং কার্যক্রম এবং শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে।

সূত্র মতে, জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে বুধবার ও বৃহস্পতিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে এ দুই দিন পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর পর শুক্রবার ও শনিবার সাপ্তাহিক সরকারি ছুটি থাকায় পুঁজিবাজারে টানা চার দিন, অর্থাৎ বুধবার থেকে শনিবার পর্যন্ত কোনো লেনদেন হবে না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র জানায়, ছুটি শেষে আগামী রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে আগের নিয়মে ডিএসই ও সিএসইতে লেনদেন কার্যক্রম পুনরায় শুরু হবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

Published

on

ব্যাংক

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। এই প্রক্রিয়া জটিল এবং হিসাব–নিকাশ করে ধাপে ধাপে বাস্তবায়ন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই আশ্বাস দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পাঁচ ইসলামী ব্যাংক একীভূত করার সময় আপনি বলেছিলেন ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডাররা ক্ষতিপূরণ পাবেন। সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে অর্থ উপদেষ্টা বলেন, আমি বলেছি। এখন আমরা এটা কনসিডার করব। গভর্নর সাহেব তার মত করে বলেছেন। তবে আমরা বলেছি অবশ্যই যারা ডিপোজিটর, যাদের টাকা আছে সবাই পাবেন। ৪২ হাজার কোটি টাকা কেন দেওয়া হল? দ্বিতীয় বিষয়টি হলো শেয়ারহোল্ডার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, শেয়ারহোল্ডারদের বিষয় হলো টেকনিক্যাল। ব্যাংকগুলোর বেশিরভাগ ক্ষেত্রে নেট অ্যাসেট ভ্যালু নেগেটিভ হয়ে যাওয়ায় শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া একটি কারিগরি ও জটিল বিষয়। টেকনিক্যালরা বলে ওরা শেয়ার কিনেছে, ওরা তো ওনার, আপনি দেবেন কেন? তবু আমি বলেছি না, ওরা (শেয়ারহোল্ডাররা) হয় তো বাজারের সিগন্যাল দেখে শেয়ার কিনেছেন। আমি বলেছি দেখা যাক কতটুকু কি করা যায়।

অর্থ উপদেষ্টা বলেন, কিভাবে (ক্ষতিপূরণ) দেবো সেটা নিয়ে কাজ হচ্ছে। অবশ্যই পরবর্তী অর্থমন্ত্রী এ বিষয়ে ব্যবস্থা নেবেন। ব্যাংকের আর্থিক অবস্থা যখন নেতিবাচক হয়ে যায়, তখন পুরো দায় একতরফাভাবে শেয়ারহোল্ডারদের ওপর চাপিয়ে দেওয়াও যৌক্তিক নয়।

সেক্ষেত্রে কি সম্মিলিত ইসলামী ব্যাংকের শেয়ারের একটি অংশ ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা পাবেন? এমন প্রশ্ন করলে সালেহউদ্দিন বলেন, কিভাবে ক্ষতিপূরণ দেওয়া হবে তার মডেল তৈরি করতে একটু সময় লাগবে। ধরেন কেউ বহু টাকার শেয়ার কিনেছেন, তাকে আংশিকভাবে শেয়ার দেওয়া হতে পারে বা বাকিটুকু হয় তো ক্ষতিপূরণ দেওয়া হতে পারে। ওটা একটু হিসাব করতে হবে। কারণ বার্ডেনটা (বোঝা) তো পুরোটা শেয়ারহোল্ডাররা নিতে পারেন না।

ব্যাংক খাত সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, শুধু এককালীন সিদ্ধান্তে সমস্যা সমাধান সম্ভব নয়। ব্যাংকিং খাতের কাঠামোগত দুর্বলতা দূর করতে ধারাবাহিক সংস্কার, নিয়ন্ত্রক সংস্থার সক্ষমতা বৃদ্ধি এবং বাজারে আস্থা ফিরিয়ে আনা জরুরি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, শেয়ারবাজার ও বন্ড মার্কেটকে শক্তিশালী না করলে ব্যবসা-বাণিজ্য দীর্ঘমেয়াদে ব্যাংকনির্ভরই থেকে যাবে। ইকুইটি পার্টিসিপেশন ও বন্ড মার্কেট ছাড়া টেকসই অর্থনীতি গড়ে তোলা সম্ভব নয়।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, চলমান উদ্যোগগুলো পরবর্তী সরকার ধারাবাহিকভাবে এগিয়ে নিলে ব্যাংক খাতসহ সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা ফিরবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

Published

on

ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্র মতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কোম্পানিগুলোর মোট ২৮ লাখ ৯৮ হাজার ১৪৮ টি শেয়ার ৯০ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৭৭ লাখ ০৪ হাজার টাকা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের ৮ কোটি ৩৯ লাখ ২০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ৩ কোটি ৮৬ লাখ ৫২ হাজার টাকার এবং তৃতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ৩ কোটি ৮৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজার

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

Published

on

ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রমতে, মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) কেয়া কসমেটিকস লিমিটেডের শেয়ার দর দশমিক ৩ পয়সা বা ৫ দশমিক ৫৬ শতাংশ কমেছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ন্যাশনাল ফীড মিল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫ দশমিক ৪১ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ডের শেয়ারদর ০ দশমিক ০০ শতাংশ কমেছে।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, ডিবিএইচ ফাস্ট মিউচুয়াল ফান্ড, মেঘনা কনডেন্সড মিল্ক, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স পিএলসি, আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড এবং এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্সুরেন্স পিএলসি।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

Snehasish Barua Snehasish Barua
পুঁজিবাজার20 hours ago

ডিএসইর নতুন স্বতন্ত্র পরিচালক স্নেহাশীষ বড়ুয়া

ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই)-এর নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন স্নেহাশীষ বড়ুয়া, এফসিএ। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ডিএসই’র...

ব্যাংক ব্যাংক
অর্থনীতি22 hours ago

ভোটের ছুটিতে টানা ৪ দিন বন্ধ ব্যাংক ও পুঁজিবাজার

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা চার দিনের ছুটি থাকবে দেশের সকল ব্যাংক খাত...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার22 hours ago

একীভূত ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডাররা পাবেন ক্ষতিপূরণ: অর্থ উপদেষ্টা

একীভূত হওয়া পাঁচটি ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ক্ষতিপূরণের ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার22 hours ago

ব্লক মার্কেটে ২৩ কোটি টাকার লেনদেন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ২৩...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার23 hours ago

দরপতনের শীর্ষে কেয়া কসমেটিকমস

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস লিমিটেড।...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার23 hours ago

দর বৃদ্ধির শীর্ষে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯২ কোম্পানির মধ্যে ২৮৮ টির শেয়ারদর বৃদ্ধি...

ব্যাংক ব্যাংক
পুঁজিবাজার23 hours ago

পুঁজিবাজারে লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ঢাকা স্টক...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
ব্যাংক
রাজনীতি1 hour ago

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী

ব্যাংক
অর্থনীতি2 hours ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

ব্যাংক
আন্তর্জাতিক2 hours ago

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

ব্যাংক
জাতীয়2 hours ago

ভোটের টানে বাড়ি ফেরার উৎসব: রেলস্টেশনে মানুষের ঢল

ব্যাংক
রাজনীতি2 hours ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন2 hours ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়3 hours ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়3 hours ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়3 hours ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়3 hours ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
রাজনীতি1 hour ago

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী

ব্যাংক
অর্থনীতি2 hours ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

ব্যাংক
আন্তর্জাতিক2 hours ago

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

ব্যাংক
জাতীয়2 hours ago

ভোটের টানে বাড়ি ফেরার উৎসব: রেলস্টেশনে মানুষের ঢল

ব্যাংক
রাজনীতি2 hours ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন2 hours ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়3 hours ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়3 hours ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়3 hours ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়3 hours ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্যাংক
রাজনীতি1 hour ago

চ্যালেঞ্জ বিশাল হলেও জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী

ব্যাংক
অর্থনীতি2 hours ago

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে বড় চ্যালেঞ্জে ভারত

ব্যাংক
আন্তর্জাতিক2 hours ago

কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০

ব্যাংক
জাতীয়2 hours ago

ভোটের টানে বাড়ি ফেরার উৎসব: রেলস্টেশনে মানুষের ঢল

ব্যাংক
রাজনীতি2 hours ago

নন্দীগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষ: নেতার চোখ হারানোর খবরে মায়ের মৃত্যু

ব্যাংক
ধর্ম ও জীবন2 hours ago

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

ব্যাংক
জাতীয়3 hours ago

রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছাল ৮ লাখ ৮৩ হাজার প্রবাসীর পোস্টাল ব্যালট

ব্যাংক
জাতীয়3 hours ago

ইইউ পার্লামেন্ট প্রতিনিধিদলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনারের বৈঠক

ব্যাংক
জাতীয়3 hours ago

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ

ব্যাংক
জাতীয়3 hours ago

নীলফামারীর চারটি আসনে ২৬৪ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ