Connect with us

কর্পোরেট সংবাদ

বাংলালিংকের নতুন সিএমও কাজী মাহবুব হাসান

Published

on

আরকে

দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটর বাংলালিংক কাজী মাহবুব হাসানকে নতুন চিফ মার্কেটিং অফিসার (সিএমও) হিসেবে নিয়োগ দিয়েছে। ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং দেশজুড়ে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করার ধারাবাহিক প্রচেষ্টায় এ নিয়োগ প্রতিষ্ঠানটির নেতৃত্বকে আরও শক্তিশালী করবে।

টেলিযোগাযোগ, প্রযুক্তি ও অর্থনৈতিক খাতে বিভিন্ন নেতৃত্বস্থানীয় দায়িত্বে দুই দশকের অভিজ্ঞতা রয়েছে কাজী মাহবুব হাসানের। দক্ষিণ এশিয়ার প্রতিযোগিতামূলক বাজারগুলোতে রূপান্তরমূলক প্রবৃদ্ধি অর্জন, ডিজিটাল উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া এবং গ্রাহককেন্দ্রিক কৌশল বাস্তবায়নের সফল অভিজ্ঞতাও রয়েছে তার।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

কাজী মাহবুব হাসান সর্বশেষ আর ভেঞ্চার্স পিএলসি’র প্রতিষ্ঠাতা সিইও হিসেবে কর্মরত ছিলেন। প্রতিষ্ঠানটিতে তিনি একদম গোড়া থেকে একটি শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তুলতে নেতৃত্ব দেন। পাশাপাশি, রবি আজিয়াটার সিআইও হিসেবে তিনি অপারেটরটির আইসিটি, আইওটি, সাইবার নিরাপত্তা এবং বড় মাপের প্রযুক্তিগত রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উন্নত এই সেবাসমূহ নিশ্চিত করেছে প্রায় শূন্য ডাউনটাইম ও নিরবিচ্ছিন্ন ডিজিটাল সেবা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে তিনি দিল্লিভেরি, গ্রামীণফোন, ডেলয়েট ইউকে ও আইবিএম ইউকে -তে গুরুত্বপূর্ণ দায়িত্বে কর্মরত ছিলেন। ডয়চে টেলিকম ও ইউনিলিভারের মতো বৈশ্বিক ক্লায়েন্টদের ডিজিটাল রূপান্তর ও প্রবৃদ্ধিকেন্দ্রিক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নেও কাজী মাহবুব হাসান উল্লেখযোগ্য ভূমিকা পালন করেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করা কাজী মাহবুব হাসান একজন ফেলো চার্টার্ড সার্টিফায়েড অ্যাকাউন্ট্যান্ট এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ’র প্রাক্তন শিক্ষার্থী।

নিয়োগ প্রসঙ্গে কাজী মাহবুব হাসান বলেন, “দেশের শীর্ষস্থানীয় উদ্ভাবনী ডিজিটাল অপারেটরের অংশ হিসেবে কাজ করার মানে হচ্ছে, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সুযোগ তৈরি হওয়া। আমি এমন ব্র্যান্ড গড়ে তুলতে চাই, যারা মানুষের প্রয়োজন বোঝে, তাদের কথা শোনে এবং সহানুভুতির সাথে সহজ ও কার্যকর সমাধান নিশিচত করে। যাত্রার শুরু থেকেই বাংলালিংক এর গ্রাহকদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। নতুন দায়িত্বে আমার লক্ষ্য প্রতিটি সেবার অভিজ্ঞতাকে আরও উন্নত করা; যেন প্রতিটি কানেকশন শুধুমাত্র মানুষকে একে অপরের সাথে যুক্তই করবে না; পাশাপাশি, সত্যিকার অর্থেই তাদের জীবনকে সমৃদ্ধ করবে।”

এমকে

শেয়ার করুন:-

কর্পোরেট সংবাদ

২৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে ব্র্যাক ব্যাংকের ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’

Published

on

আরকে

নারী উদ্যোক্তাদের উৎপাদিত দেশীয় পণ্যের প্রসার ও বাজার সৃষ্টির লক্ষ্যে চতুর্থবারের মতো শুরু হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘তারা উদ্যোক্তা মেলা ২০২৬’। ব্র্যাক ব্যাংকের আয়োজনে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজধানীর গুলশানে ‘আলোকি কনভেনশন সেন্টারে’ এই মেলার পর্দা উঠবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই প্রদর্শনী, যা চলবে ১ মার্চ পর্যন্ত।

মেলায় দেশের বিভিন্ন প্রান্তের ৮৮ জন নারী উদ্যোক্তা তাঁদের তৈরি দেশীয় পণ্য নিয়ে এই এ অংশ নেবে। এই মেলায় অংশগ্রহণকারী বেশিরভাগ নারী উদ্যোক্তা উৎপাদন খাতে জড়িত, যারা দেশের ঐতিহ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতিবারের মতো এবছরও নারী উদ্যোক্তাদের এই মেলায় অংশ নিতে নিজেদের কোনো খরচ হচ্ছে না, মেলার সব খরচ বহন করবে ব্র্যাক ব্যাংক।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মেলায় সম্ভাবনাময় নারী উদ্যোক্তারা বুটিক, হাতে সেলাই করা পোশাক, হাতে তৈরি কারুশিল্প, মাটি ও পাটের তৈরি পণ্য, প্রক্রিয়াজাত চামড়া-পণ্য, জামদানি ও মসলিনের পোশাক, খাদ্যপণ্য, অর্গানিক স্কিনকেয়ার আইটেম এবং বাঁশ ও বেতের তৈরি পণ্যসহ স্থানীয়ভাবে তৈরি বিভিন্ন ধরনের পণ্যের সমাহার নিয়ে হাজির হবেন। এছাড়াও মেলায় আগতদের জন্য থাকবে বায়োস্কোপ, ইফতার ও ডিনার ফুড কোর্ট, হাওয়াই মিঠাইসহ অন্যান্য স্টল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নারী উদ্যোক্তাদের ডিজিটাল ইকোসিস্টেমে নিয়ে এসে ক্যাশলেস পেমেন্ট সুবিধা দেওয়ার লক্ষ্যে মেলায় ব্র্যাক ব্যাংক কিউআর এবং কার্ড পেমেন্ট-সক্ষম প্রযুক্তিগত সহায়তা দেবে। মেলায় কিউআর কোড ব্যবহার করে পেমেন্ট করলে ক্রেতারা কেনাকাটায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন।

এই প্রদর্শনীটি নারী উদ্যোক্তাদের পণ্যের প্রচার এবং দেশের ঐতিহ্যকে অক্ষুণ্ন রেখে পণ্য উদ্ভাবনের মাধ্যমে নিজেদের সৃজনশীলতা প্রকাশের এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়ে এসেছে। আয়োজনটি নারী উদ্যোক্তাদের পণ্যের বিক্রি বাড়াতে এবং চলমান ঈদ কেনাকাটার আবহে আরও বেশি গ্রাহকদের কাছে পৌঁছাতে সহায়তা করবে।

আয়োজনটি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, উন্নয়নের সম-অংশীদার হিসেবে ব্র্যাক ব্যাংক নারী উদ্যোক্তাদের তাঁদের পূর্ণ সম্ভাবনার বিকাশে সহায়তা করে। এই তারা উদ্যোক্তা মেলার মাধ্যমে উদ্যোক্তারা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে মিশে থাকা দেশীয় পণ্যের প্রচার ও প্রসারের সুযোগ পাচ্ছেন। নারী উদ্যোক্তাদের উন্নয়ন, ক্ষমতায়ন ও তাঁদের পণ্যের প্রসারে প্রতিবছরই দেশের বিভিন্ন প্রান্তে এরকম আরও অনেক মেলার আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত

Published

on

আরকে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালনা পরিষদের বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর ইসলামী ব্যাংক টাওয়ারে এই সভা অনুষ্ঠিত হয়।

ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এম জুবায়দুর রহমানের সভাপতিত্বে সভায় পরিচালনা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বোর্ড সভায় উপস্থিত ছিলেন, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোহাম্মদ খুরশীদ ওয়াহাব, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান, স্বতন্ত্র পরিচালক মোঃ আবদুল জলিল, ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খাঁন এবং কোম্পানি সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সূত্রে মতে, সভায় ব্যাংকের সাম্প্রতিক ব্যবসায়িক কার্যক্রমের বিস্তারিত পর্যালোচনা করা হয়। বর্তমান বাজার পরিস্থিতি বিবেচনায় ব্যাংকের সক্ষমতা বৃদ্ধি এবং গ্রাহক সেবা উন্নত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক ও নীতিনির্ধারণী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

কেনাকাটায় হেলিকপ্টার ভ্রমণের সুযোগ নিয়ে এলো নগদ

Published

on

আরকে

দেশের অন্যতম শীর্ষ মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদ পবিত্র রমজান উপলক্ষে গ্রাহকদের জন্য নিয়ে এসেছে বিশেষ ‘হেলিকপ্টার অফার’। এই ক্যাম্পেইনের আওতায় কেনাকাটা করে পেমেন্ট করলেই গ্রাহকরা পাচ্ছেন এক স্মরণীয় হেলিকপ্টার ভ্রমণের সুযোগ এবং আকর্ষণীয় ক্যাশব্যাক রিওয়ার্ড।

এই ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহকদের জুতা, পোশাক, অনলাইন শপিং, ইলেকট্রনিক্স, সুপারস্টোর এবং রেস্টুরেন্টসহ নির্দিষ্ট ক্যাটাগরির মার্চেন্টদের নগদ অ্যাপ বা ইউএসএসডি (*১৬৭#) ডায়াল করে পেমেন্ট করতে হবে। মার্চেন্ট ক্যাটাগরি অনুযায়ী সর্বোচ্চ পেমেন্টের ভিত্তিতে পয়েন্ট তালিকার মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হবে। পুরো ক্যাম্পেইন চলাকালীন একজন গ্রাহক একবারই এই অফারের জন্য যোগ্য বিবেচিত হবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মূল পুরস্কারের পাশাপাশি নগদ গ্রাহকরা বিভিন্ন মার্চেন্ট পেমেন্টে ২,০০০ টাকারও বেশি ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। শীর্ষস্থানীয় জুতার ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে এপেক্স, বাটা, বে এম্পোরিয়াম ও ওরিয়ন। পোশাকের ব্র্যান্ডগুলোর মধ্যে ইনফিনিটি মেগা মল, লুবনান, রিচম্যান, রাইজ, জেন্টল পার্ক, টুয়েলভ ক্লোথিং, আর্টিসান আউটফিটার্স, সারা লাইফস্টাইল, র নেশন, মেনস ওয়ার্ল্ড, বি-টু, স্বদেশ পল্লী, তাহুর ও অঞ্জন’স অন্যতম। অনলাইন মার্চেন্টগুলো মধ্যে রয়েছে দারাজ, ফুডি, অথবা ডটকম ও অন্যান্য। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত চলবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এ প্রসঙ্গে নগদের চিফ মার্কেটিং অফিসার মো. ইমরান হায়দার বলেন, হেলিকাপ্টার ভ্রমন অনেকের জন্যই খুব সাধারণ কোনো ঘটনা নয়। হরহামেশা উড়োজাহাজে ভ্রমণ করলেও হেলিকাপ্টার নানান কারণেই অধরা থেকেই যায়। এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা গ্রাহকদের জন্যে এমন একটি আনন্দ উপলক্ষ্য তৈরী করতে চেষ্টা করেছি যা তার জীবনের একটা বিশেষ ঘটনা হয়ে থাকবে। আর হেলিকাপ্টার রাইড অফারের পাশাপাশি দুই হাজার টাকারও বেশি ক্যাশব্যাক পাওয়ার সুযোগ তো সকলের জন্যে থাকছেই।

উল্লেখ্য, এই অফারের জন্য গ্রাহকের নগদ অ্যাকাউন্টটি অবশ্যই সচল এবং পূর্ণাঙ্গ প্রোফাইলভুক্ত হতে হবে। বিজয়ীদের নগদের অফিসিয়াল কাস্টমার সার্ভিস নম্বর (১৬১৬৭ বা ০৯৬০৯৬১৬১৬৭) থেকে কল করে জানানো হবে। প্রতিষ্ঠানটি গ্রাহকদের পিন বা ওটিপি কারো সাথে শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

‘মাতৃভূমি হার্ট কেয়ার’ ও ‘মাতৃভূমি ট্যুরসের’ এমডি হলেন জহিরুল

Published

on

আরকে

‘মাতৃভূমি হার্ট কেয়ার’ ও ‘মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেডের’ ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ জহিরুল ইসলাম, বর্তমানে যিনি মাতৃভূমি গ্রুপের মার্কেটিং অ্যান্ড সেলস বিভাগের পরিচালক।

মাতৃভূমি গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্বাস্থ্যসেবা, পর্যটন, রিয়েল এস্টেট, আতিথেয়তা, উৎপাদন ও বিনিয়োগ খাতে তারা ‘শক্ত অবস্থান’ তৈরি করে ফেলেছে। বর্তমানে তাদের ছয়টি কোম্পানি রয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সেগুলো হল- মাতৃভূমি হার্ট কেয়ার, মাতৃভূমি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড, মাতৃভূমি হোল্ডিংস লিমিটেড, বাংলাদেশ লাক্সারি হ্যান্ডিক্রাফটস লিমিটেড, মাতৃভূমি সিটি এবং মাতৃভূমি গ্র্যান্ড রিসোর্ট অ্যান্ড হোটেল।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×
শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

কর্পোরেট সংবাদ

জেসিআই ঢাকা প্রিমিয়ারের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইলিয়াস আহমেদ ইফাজ

Published

on

আরকে

জেসিআই ঢাকা প্রিমিয়ার-এর ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ইলিয়াস আহমেদ ইফাজ। নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলিয়াস আহমেদ ইফাজের হাতে ‘প্রেসিডেন্ট চেইন’ পরিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব অর্পণ করেন জেসিআই বাংলাদেশের ২০২৬ সালের ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন আহমেদ রাফি। এরপর নতুন বোর্ডের সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়।

নতুন এই বোর্ডে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, ‘এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সানজিদা ইমাম, ভাইস প্রেসিডেন্ট আব্দুস সালাম হেমেল ও সজল মাহমুদ,সেক্রেটারি জেনারেল খন্দকার ফারাবি আহমেদ, ট্রেজারার হিসেবে আজিম ভূঁইয়া এবং জেনারেল লিগ্যাল কাউন্সিলর হিসেবে তাসমিয়া নুহিয়া আহমেদ।’

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

ডিরেক্টর হিসেবে গাজী শাহরিয়ার ইসলাম এবং ডিরেক্টর গাজী মুন্তাসির জহির অনন্ত। ২০২৫ সালের লোকাল প্রেসিডেন্ট গাজী নাঈম মানজুর ইমিডিয়েট পাস্ট লোকাল প্রেসিডেন্ট হিসেবে বোর্ডে থাকবেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

নবনির্বাচিত প্রেসিডেন্ট ইলিয়াস আহমেদ ইফাজ বলেন, সদস্যদের এই আস্থার জন্য আমি কৃতজ্ঞ। শক্তিশালী নেতৃত্ব, টেকসই প্রজেক্ট এবং সদস্যদের মধ্যে দৃঢ় বন্ধন তৈরির মাধ্যমে জেসিআই ঢাকা প্রিমিয়ারকে আরও এগিয়ে নিতে চাই।

চ্যাপ্টারটির সেক্রেটারি জেনারেল খন্দকার ফারাবি আহমেদ বলেন,আমি বিশ্বাস করি শক্তিশালী সিস্টেম ও স্বচ্ছ প্রশাসনই একটি সংগঠনের মূল ভিত্তি। আমরা টিমওয়ার্ক, জবাবদিহিতা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে জেসিআই ঢাকা প্রিমিয়ারকে আরও সুসংগঠিত ও গতিশীল করে তুলবো।

লোকাল প্রেসিডেন্ট গাজী নাঈম মানজুর বলেন, জেসিআই ঢাকা প্রিমিয়ার একটি শক্ত ভিত্তির উপর দাঁড়িয়ে আছে। নতুন নেতৃত্ব ঐক্য ও উদ্ভাবনের মাধ্যমে এটিকে আরও উচ্চতায় নিয়ে যাবে।

ন্যাশনাল প্রেসিডেন্ট আরেফিন আহমেদ রাফি নতুন টিমকে অভিনন্দন জানিয়ে আশা প্রকাশ করেন যে, এই বোর্ড একটি অন্তর্ভুক্তিমূলক এবং উদাহরণযোগ্য কাজের মাধ্যমে তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে।

জেসিআই ঢাকা প্রিমিয়ার তরুণদের নেতৃত্ব বিকাশ, সামাজিক প্রভাব তৈরি এবং উদ্যোক্তা উন্নয়নে কাজ করে। ২০২৫ সালের সফল ধারাবাহিকতা বজায় রেখে নতুন এই বোর্ড ২০২৬ সালে সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে বিশেষ গুরুত্ব দেবে।

এমএন

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

মাহে রমজান

১৪৪৭ হিজরী

রোজার নিয়ত (সেহরী)
নাওয়াইতু আন আছুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাক...
(হে আল্লাহ! আমি আগামীকাল পবিত্র রমজানের রোজা রাখার নিয়ত করলাম...)
ইফতারের দোয়া
আল্লাহুম্মা লাকা ছুমতু ওয়া আলা রিযক্বিকা আফতারতু।
(হে আল্লাহ! আমি তোমার জন্যই রোজা রেখেছি এবং তোমার দেওয়া রিযিক দিয়ে ইফতার করলাম।)
অপেক্ষা করুন...
00:00:00
সেহরী শেষ --:--
ইফতার --:--

পুঁজিবাজারের সর্বশেষ

আরকে আরকে
পুঁজিবাজার58 seconds ago

বুধবার বন্ধ থাকবে আরকে সিরামিকের শেয়ার লেনদেন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক খাতের কোম্পানি আরকে সিরামিক লিমিটেডের শেয়ার লেনদেন আগামী বুধবার বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা...

আরকে আরকে
পুঁজিবাজার11 minutes ago

রংপুর ফাউন্ড্রির ক্রেডিট রেটিং সম্পন্ন

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির রংপুর ফাউন্ড্রি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র...

আরকে আরকে
পুঁজিবাজার40 minutes ago

বিডি সার্ভিসেসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর’২৫-ডিসেম্বর’২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।...

আরকে আরকে
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম এক ঘণ্টায়...

আরকে আরকে
পুঁজিবাজার21 hours ago

সপ্তাহের দ্বিতীয়দিনে ব্লক মার্কেটে ৮৮ কোটি টাকার লেনদেন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৪টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৮৮...

আরকে আরকে
পুঁজিবাজার22 hours ago

দরপতনের শীর্ষে মেঘনা সিমেন্ট মিলস

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা সিমেন্ট মিলস...

আরকে আরকে
পুঁজিবাজার22 hours ago

দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯০ কোম্পানির মধ্যে ৩৪৭টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
আরকে
পুঁজিবাজার58 seconds ago

বুধবার বন্ধ থাকবে আরকে সিরামিকের শেয়ার লেনদেন

আরকে
পুঁজিবাজার11 minutes ago

রংপুর ফাউন্ড্রির ক্রেডিট রেটিং সম্পন্ন

আরকে
আইন-আদালত22 minutes ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরকে
অর্থনীতি30 minutes ago

এনবিআরের নতুন বাজেট প্রণয়ন শুরু, ব্যবসায়ীদের কর প্রস্তাব দেওয়ার আহ্বান

আরকে
পুঁজিবাজার40 minutes ago

বিডি সার্ভিসেসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আরকে
জাতীয়1 hour ago

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা চালু

আরকে
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর

আরকে
জাতীয়2 hours ago

ফ্যামিলি কার্ড কারা এবং কী প্রক্রিয়ায় পাবেন

আরকে
জাতীয়2 hours ago

সংসদ অধিবেশন শুরু হবে কিভাবে

আরকে
রাজনীতি2 hours ago

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

আরকে
পুঁজিবাজার58 seconds ago

বুধবার বন্ধ থাকবে আরকে সিরামিকের শেয়ার লেনদেন

আরকে
পুঁজিবাজার11 minutes ago

রংপুর ফাউন্ড্রির ক্রেডিট রেটিং সম্পন্ন

আরকে
আইন-আদালত22 minutes ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরকে
অর্থনীতি30 minutes ago

এনবিআরের নতুন বাজেট প্রণয়ন শুরু, ব্যবসায়ীদের কর প্রস্তাব দেওয়ার আহ্বান

আরকে
পুঁজিবাজার40 minutes ago

বিডি সার্ভিসেসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আরকে
জাতীয়1 hour ago

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা চালু

আরকে
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর

আরকে
জাতীয়2 hours ago

ফ্যামিলি কার্ড কারা এবং কী প্রক্রিয়ায় পাবেন

আরকে
জাতীয়2 hours ago

সংসদ অধিবেশন শুরু হবে কিভাবে

আরকে
রাজনীতি2 hours ago

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম

আরকে
পুঁজিবাজার58 seconds ago

বুধবার বন্ধ থাকবে আরকে সিরামিকের শেয়ার লেনদেন

আরকে
পুঁজিবাজার11 minutes ago

রংপুর ফাউন্ড্রির ক্রেডিট রেটিং সম্পন্ন

আরকে
আইন-আদালত22 minutes ago

রূপপুর বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ জালিয়াতি, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ হাইকোর্টের

আরকে
অর্থনীতি30 minutes ago

এনবিআরের নতুন বাজেট প্রণয়ন শুরু, ব্যবসায়ীদের কর প্রস্তাব দেওয়ার আহ্বান

আরকে
পুঁজিবাজার40 minutes ago

বিডি সার্ভিসেসের দ্বিতীয় প্রান্তিক প্রকাশ

আরকে
জাতীয়1 hour ago

প্রবাসী বাংলাদেশি করদাতাদের জন্য এনবিআরের বিশেষ সুবিধা চালু

আরকে
পুঁজিবাজার2 hours ago

সূচক ঊর্ধ্বমুখী, এক ঘণ্টায় বেড়েছে ২৪৬ শেয়ারদর

আরকে
জাতীয়2 hours ago

ফ্যামিলি কার্ড কারা এবং কী প্রক্রিয়ায় পাবেন

আরকে
জাতীয়2 hours ago

সংসদ অধিবেশন শুরু হবে কিভাবে

আরকে
রাজনীতি2 hours ago

নতুন দায়িত্ব পেলেন সারজিস আলম