বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে এবং লিড ব্যাংক হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ব্যবস্থাপনায় পিরোজপুরে প্রান্তিক ও ভূমিহীন কৃষক, নিম্ন আয়ের পেশাজীবী ও ক্ষুদ্র ব্যবসায়ীদের মাঝে উন্মুক্ত বিনিয়োগ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের আওতায় আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ফিন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের অতিরিক্ত পরিচালক হাসান কাজী তৌফিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মো. ফিরোজ আহমেদ, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান পাটোয়ারী এবং সোনালী ব্যাংক পিএলসি, পিরোজপুর প্রিন্সিপাল অফিসের উপমহাব্যবস্থাপক সরদার মো. জাহিদ হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংকের বরিশাল জোন প্রধান মো. সরোয়ার হোসাইন। স্বাগত বক্তব্য দেন পিরোজপুর শাখার প্রধান মুহাম্মদ মাহবুবুর রহমান।
এ সময় বিভিন্ন ব্যাংকের আঞ্চলিক প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।