দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ছয় জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন। একই সময়ে নতুন করে সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন এক হাজার ৩৪১ জন।
সোমবার (১১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত সারাদেশে মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫০ হাজার ৫০০ জনে। এ সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ছয় হাজার ৯৩৭ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন নিশ্চিত রোগী পাওয়া গেছে ১১৮ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৫ হাজার ৯৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩১ হাজার ৯৯২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে কোনো মৃত্যুর ঘটনা না ঘটলেও, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১১ মে পর্যন্ত নিশ্চিত হাম আক্রান্ত হয়ে মোট ৬৫ জনের মৃত্যু হয়েছে।
অন্যদিকে একই সময়ে সন্দেহজনক হাম উপসর্গে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫০ জনে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় এই তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন আরও ছয় জন।