ক্যাটাগরি: জাতীয়

নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ইসির ৩ কর্মকর্তা

দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন নির্বাচন কমিশনের (ইসি) তিন কর্মকর্তা। মূলত দেশটির স্থানীয় নির্বাচন উপলক্ষে আয়োজিত ‘আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ কর্মসূচিতে’ অংশ নিতে এই সফরে যাচ্ছেন তারা।

গত ৪ মে নির্বাচন কমিশনের উপ-সচিব জিএম শাহাতাব উদ্দীনের স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, আগামী ২৯ মে থেকে ৫ জুন একযোগে অনুষ্ঠেয় দক্ষিণ কোরিয়ার স্থানীয় সরকার নির্বাচনে পর্যবেক্ষণের জন্য তিন কর্মকর্তাকে অনুমোদন দেওয়া হয়েছে।

তারা হলেন- ইসির উপসচিব মো. হুমায়ুন কবীর, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ ও প্রধান নির্বাচন কমিশনার (সিইস) এ এম এম নাসির উদ্দিনের একান্ত সচিব মুহাম্মদ আশ্রাফুল আলম।

এই কর্মকর্তাদের সমস্ত ব্যয় বহন করবে কোরিয়ার জাতীয় নির্বাচন কমিশন। তারা ২৭ মে দেশত্যাগ করে ফিরবেন ৭ জুন।

শেয়ার করুন:-
শেয়ার