ক্যাটাগরি: বিনোদন

বিশ্ব মা দিবসে আবেগঘন বার্তা দিলেন অপু বিশ্বাস

মা দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অনুভূতি প্রকাশ করেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস। রোববার (১০ মে) তিনি মাতৃত্ব নিয়ে একটি পোস্ট দেন, যা ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

ফেসবুক পোস্টে অপু বিশ্বাস লিখেছেন, মাতৃত্ব কোনো বিতর্ক বা আড়াল-লুকোচুরির বিষয় নয়, বরং এটি একটি পবিত্র দায়িত্ব, যা সততা ও দায়িত্ববোধের ওপর দাঁড়িয়ে থাকে।

তার এই মন্তব্য ঘিরে অনুরাগীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই শুভকামনা জানিয়েছেন, আবার কেউ কেউ ভিন্নমতও প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ২০০৮ সালে শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘদিন বিষয়টি গোপন থাকার পর ২০১৭ সালে অপু বিশ্বাস একটি টেলিভিশন লাইভে এসে তাদের সংসার ও সন্তান আব্রাম খান জয়ের বিষয়টি প্রকাশ করেন। পরবর্তীতে ২০১৮ সালে তাদের বিচ্ছেদ হয়। বর্তমানে তিনি সন্তানকে নিয়ে জীবনযাপন করছেন।

শেয়ার করুন:-
শেয়ার