Connect with us

আইন-আদালত

গ্রেপ্তার এড়াতে দুবাইয়ে পলাতক রন হক শিকদারের মৃত্যু

Published

on

ব্লক

অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে অভিযুক্ত এবং দীর্ঘদিন পলাতক থাকা ব্যবসায়ী রন হক শিকদার দুবাইয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক ছিলেন এবং গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করছিলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সোমবার (৪ মে) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি পোস্টে জানান, আরব আমিরাতের দুবাইয়ের মেডিক্লিনিক পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৪ মে) স্থানীয় সময় দুপুর ২টা ২০ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পোস্টে তিনি উল্লেখ করেন, লিভারজনিত জটিলতায় ভুগছিলেন রন হক শিকদার এবং প্রায় এক সপ্তাহ আগে এ-সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন।

এর আগে অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগে ২০২৪ সালে রন হক শিকদার ও তার ভাই রিক হক শিকদারসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তদন্ত শেষে দুই মামলায় পৃথক চার্জশিট দাখিল করা হয়।

দুদকের তদন্তে জানা যায়, রন ও রিক হক শিকদার তাদের নামে পরিচালিত ফরেন কারেন্সি (এফসি) অ্যাকাউন্টে পর্যাপ্ত অর্থ না থাকা সত্ত্বেও বাংলাদেশ ব্যাংকের বিধি ও সার্কুলার লঙ্ঘন করে ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে বিভিন্ন ক্রেডিট কার্ডের মাধ্যমে নির্ধারিত সীমার অতিরিক্ত বৈদেশিক মুদ্রা ব্যয় করেন।

এর মধ্যে রন হক শিকদার ৬০ লাখ ৯২ হাজার ২২৫ মার্কিন ডলার (প্রায় ৫০ কোটি টাকা) এবং রিক হক শিকদার ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার (প্রায় ২১ কোটি টাকা) অবৈধভাবে বিদেশে ব্যয় করেন। পরবর্তী সময়ে ওই অর্থ পাচারের মাধ্যমে বৈধ করার চেষ্টা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলা দুটিতে আসামি মো. মাহফুজুর রহমান, শাহ সৈয়দ আবদুল বারী, এম এ ওয়াদুদ, এ এস এম বুলবুল, চৌধুরী মোশতাক আহমেদ, উজ্জ্বল কুমার পাল, মোহাম্মদ রেজওয়ানুল হক, সুবীর চন্দ্র কর, মো. শামসুল আলম, এ এন এম আহসান হাবিব ও তারিকুল ইসলাম খান। তারা ন্যাশনাল ব্যাংকের সাবেক ও বর্তমান কর্মকর্তা।

শেয়ার করুন:-

আইন-আদালত

হামে মৃত ৩৫২ শিশুর পরিবারকে ২ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে রিট

Published

on

ব্লক

সারাদেশে হাম ও হামের উপসর্গে মৃত্যু হওয়া ৩৫২ শিশুর পরিবারের জন্য ২ কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় জনস্বার্থে এ রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব। রিটে স্বাস্থ্য সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিবাদী করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারাদেশে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা সাড়ে তিনশ ছাড়িয়েছে। সবশেষ শনিবার হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যুর তথ্য প্রকাশ করা হয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর মধ্যে ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে ৩ জন, খুলনা বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশাল বিভাগে হাম আক্রান্ত হয়ে আরও ৩ জন মারা গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত মোট ৪৭ হাজার ৬৫৬ জনের মধ্যে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে ৬ হাজার ৯৭৯ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

এদিকে একই সময়ের মধ্যে সারাদেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ৩৩ হাজার ৬৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ২৯ হাজার ৭৪৬ জন চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

আপিল বিভাগেও আইভীর জামিন, মুক্তিতে বাধা নেই

Published

on

ব্লক

হত‍্যাসহ বিভিন্ন অভিযোগের ১০ মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে তার মুক্তিতে বাধা রইল না বলে জানিয়েছেন আইনজীবীরা।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

রোববার (১০ মে) হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আদালতে আইভী রহমানের পক্ষে শুনানিতে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মো. মোতাহার হোসেন সাজু।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

এর আগে গত বছরের ৯ মে ভোর ৩টার দিকে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার করা হয়। এরপর বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে হাইকোর্ট ৫ মামলায় তাকে জামিন দেন।

তবে আপিল বিভাগে তার স্থগিত হয়ে যায়। এরই মধ্যে গত ১৮ নভেম্বর তাকে আরও ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পরবর্তীতে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি তাকে জামিন দেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

ব্যবসায়ীরা সংসদে গিয়ে নিজেদের স্বার্থে কাজ করছে: মহসিন রশিদ

Published

on

ব্লক

সংসদে আইনজীবীদের পরিবর্তে ব্যবসায়ীরা যাওয়ায় আইন প্রণয়নে ন্যায়বিচার ও ইনসাফের বিষয়টি উপেক্ষিত হচ্ছে বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি বলেন, ব্যবসায়ীরা সংসদে গেলে নিজস্ব স্বার্থ দেখেন, আইন বা ইনসাফের বিষয়টা দেখেন না।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) বাংলাদেশ আইনজীবী অধিকার রক্ষা পরিষদের প্রতিষ্ঠা সভায় স্বাগত বক্তব্যে তিনি এ কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

মহসিন রশিদ বলেন, সুপ্রিম কোর্টে এখন দেখা যাচ্ছে কোন বিচারককে কে নিয়োগ দিয়েছেন, সেই বিচারকের আদালতে গেলে সুবিধা পাওয়া যায়। এসব সমস্যার কারণে ন্যায়বিচার বিঘ্নিত হচ্ছে এবং জনগণ ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন। উচ্চ ও নিম্ন আদালত মিলিয়ে চার থেকে পাঁচ মিলিয়ন মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান তিনি।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

সংগঠনটি অরাজনৈতিক উল্লেখ করে তিনি বলেন, ব্রিটিশ আমল থেকে শুরু করে আগের সংসদগুলোতে বেশিরভাগ আইনজীবীরা যেতেন, কারণ তারাই জানেন কীভাবে আইন প্রণয়ন করতে হয়। কিন্তু সেই ধারা এখন ধ্বংস হয়ে গেছে। আইনজীবী সংগঠনগুলো রাজনৈতিকভাবে বিভক্ত হয়ে পড়ায় নতুন এই সংগঠন রাজনীতির বাইরে থেকে আইনজীবীদের স্বার্থ, ইনসাফ ও ন্যায়বিচার নিশ্চিতে কাজ করবে।

অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হেলাল উদ্দিন। অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এমদাদুল হক আজাদ। এছাড়া আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথের পাঠানো শুভেচ্ছা বার্তাও পড়ে শোনানো হয়। বিভিন্ন জেলা বার থেকে আসা প্রতিনিধিরাও অনুষ্ঠানে নিজেদের মতামত তুলে ধরেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

জনপ্রিয় নয়, সঠিক সিদ্ধান্ত নিন: বিচারকদের উদ্দেশে আইনমন্ত্রীর আহ্বান

Published

on

ব্লক

জনপ্রিয়তার পেছনে না ছুটে সঠিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, একজন বিচারককে সবসময় স্বাধীন চিন্তা ও চেতনায় বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে হবে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শনিবার (৯ মে) রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগীয় কর্মকর্তাদের ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আইনমন্ত্রী।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচার বিভাগের প্রতি জনআস্থা বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন, গোটা বিচার ব্যবস্থার ওপর মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে হবে। প্রধান বিচারপতির বাসভবন যেন প্রতিটি মানুষের কাছে তীর্থস্থানের মতো মর্যাদা পায়। এই প্রতিষ্ঠান যেন কোনোভাবেই মানুষের ক্ষোভ বা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত না হয়।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

বিচারকদের স্বাধীনতা ও পেশাদারিত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে আইনমন্ত্রী আরও বলেন, বিচারকদের কোনো দাবি বা কথা থাকলে সুপ্রিম কোর্ট ও সরকার তা বিবেচনা করবে। তবে সবার প্রতি তার একটাই অনুরোধ — জনপ্রিয় সিদ্ধান্তের চেয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করতে হবে।

অনুষ্ঠানে বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বিচারিক কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

আইন-আদালত

বিচারকদের বদলি-পদায়নে সরকারের হস্তক্ষেপের সুযোগ নেই: আইনমন্ত্রী

Published

on

ব্লক

সরকার একটি স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় কাজ করছে বলে জানিয়েছেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। বিচারকদের আইন প্রণয়ন, বদলি কিংবা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

শুক্রবার (৮ মে) খুলনায় আইনজীবীদের সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

আইনমন্ত্রী বলেন, বর্তমানে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা চলছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ। তবে দেশের স্বার্থে বিএনপি কিছু বিষয়ে ‘নোট অব ডিসেন্ট’ দিয়েছে।

AdLink দ্বারা বিজ্ঞাপন ×

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দেশকে যে অবস্থায় রেখে গিয়েছিল, সেখান থেকে উত্তরণে বহু মানুষকে প্রাণ দিতে হয়েছে, আহত হতে হয়েছে এবং কারাভোগ করতে হয়েছে। আমরা এ অবস্থার পরিবর্তন চাই। বিচার ব্যবস্থা হবে স্বাধীন ও প্রভাবমুক্ত।’

এছাড়া বারের উন্নয়ন, বিচারক ও আইনজীবীদের সঠিকভাবে দায়িত্ব পালনের আহ্বান আইনমন্ত্রীর। আইনজীবীদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। এ লক্ষ্যে ব্রিটিশ একটি প্রতিষ্ঠানের সহযোগিতায় অতি শীঘ্রই দেশের সব জেলা বারে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।

‎নবীন আইনজীবীদের উদ্দেশে তিনি বলেন, প্রভাবমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠা করা গেলে দেশে ন্যায়বিচার নিশ্চিত হবে। বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন ও মানবাধিকারকে আরও সুসংহত করতে বিচারালয়কে তীর্থস্থানের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। এ জন্য আইনজীবীদের সততা, নিষ্ঠা ও পেশাগত যোগ্যতার মান আরও উন্নত করতে হবে এবং সব ধরনের অনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেদের দূরে রাখতে হবে।

অনুষ্ঠানে খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাত বলেন, জনসাধারণ যেন আইনের সুবিধা পায় সেই লক্ষে ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং বিচার ব্যবস্থা যেন আধুনিকায়ন হয় সেই লক্ষে সরকার কাজ করছেন যা আমাদের দেশের সকলের জন্য মঙ্গলজনক। খুলনা জেলা আইনজীবী সমিতির উদ্দেশ্যে তিনি বলেন, জেলা প্রশাসন আপনাদের পাশে রয়েছে। আর জেলা প্রশাসন আপনাদের কাছ থেকে আইনগতসহ নাগরিক হিসেবেও সহযোগিতা আশা করে।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, আমার জীবনের ১৬ বছর এই বিচারালয়ের বারান্দায় আমাদের কেটেছে এবং এই সময় একটা দুর্বিষহ জীবন যাপন করেছি। এমপি হয়েও ১২০ মামলার আসামি ছিলাম আমি।

আইনমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেন, আমার এই অভিজ্ঞতার আলোকে বলতে চাই বিচারালয়ে কি প্রয়োজন আপনি ভালো জানেন, আপনি কাজ করছেন। বিচারালয়ের ন্যায়বিচার প্রতিষ্ঠা, আধুনিকায়ন এবং শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য আপনি কাজ করছেন।

তিনি আরও বলেন, আমি শুধুমাত্র বলব যে, আমরা বিচার প্রার্থীরা যেন ন্যায়বিচার পায় সেই জায়গাটিকে আপনি ঠিক করবেন এবং আমাদের এই বার, বেঞ্চ এর যে সম্পর্ক এটি যেন আদর্শিক সম্পর্ক হয় এবং আমরা এমন একটি সমাজ চাই যে সমাজে আমরা বিচারকে নিশ্চিত করতে পারবো, প্রভাব মুক্ত করতে পারো।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, খুলনা-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল, সিনিয়র জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলীম আল রাজী। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোহাম্মদ মাসুম রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাড. মোল্লা মশিয়ুর রহমান নান্নু।

এর আগে আইনমন্ত্রী খুলনা জেলা জজ আদালতের কনফারেন্স রুমে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সাথে পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন।

শেয়ার করুন:-
পুরো সংবাদটি পড়ুন

পুঁজিবাজারের সর্বশেষ

ব্লক ব্লক
পুঁজিবাজার11 hours ago

ব্লক মার্কেটে লেনদেন ৩৫ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৪৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৩৫ কোটি...

ব্লক ব্লক
পুঁজিবাজার11 hours ago

দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে সায়হাম কটন মিলস...

ব্লক ব্লক
পুঁজিবাজার12 hours ago

দর বৃদ্ধি শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি কোম্পানির মধ্যে ১৬১টির শেয়ারদর বৃদ্ধি পেয়েছে।...

ব্লক ব্লক
পুঁজিবাজার12 hours ago

লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে তালিকায় শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার12 hours ago

সূচকের পতনে লেনদেন ছাড়ালো ৭২৭ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনে লেনদেন শেষে হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ...

ব্লক ব্লক
পুঁজিবাজার14 hours ago

আরএকে সিরামিকসের লভ্যাংশ বিতরণ

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত হিসাববছরে জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। ...

ব্লক ব্লক
পুঁজিবাজার14 hours ago

সমন্বয়হীনতায় দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালুতে দেরি হচ্ছে: সিএসই এমডি

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে সমন্বয়হীনতাসহ বিভিন্ন কারণে দেশে কমোডিটি এক্সচেঞ্জ চালু হতে দেরি হচ্ছে বলে...

সোশ্যাল মিডিয়া

তারিখ অনুযায়ী সংবাদ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  
ব্লক
অর্থনীতি7 hours ago

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিকরা

ব্লক
অর্থনীতি8 hours ago

লজিস্টিকস খাত সংস্কার না হলে রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ: ডিসিসিআই গোলটেবিল

ব্লক
জাতীয়8 hours ago

নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ইসির ৩ কর্মকর্তা

ব্লক
অর্থনীতি8 hours ago

বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর ২০ শতাংশে কমানোর দাবি

ব্লক
জাতীয়8 hours ago

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়াতে বিডা–তুরস্কের বৈঠক

ব্লক
সারাদেশ8 hours ago

রাজশাহীর আম বাজারে আসবে ধাপে ধাপে, প্রকাশ হলো ‘ম্যাংগো ক্যালেন্ডার’

ব্লক
জাতীয়8 hours ago

বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি

ব্লক
আন্তর্জাতিক9 hours ago

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

ব্লক
জাতীয়9 hours ago

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার9 hours ago

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ইসরাফিল রতন

ব্লক
অর্থনীতি7 hours ago

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিকরা

ব্লক
অর্থনীতি8 hours ago

লজিস্টিকস খাত সংস্কার না হলে রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ: ডিসিসিআই গোলটেবিল

ব্লক
জাতীয়8 hours ago

নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ইসির ৩ কর্মকর্তা

ব্লক
অর্থনীতি8 hours ago

বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর ২০ শতাংশে কমানোর দাবি

ব্লক
জাতীয়8 hours ago

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়াতে বিডা–তুরস্কের বৈঠক

ব্লক
সারাদেশ8 hours ago

রাজশাহীর আম বাজারে আসবে ধাপে ধাপে, প্রকাশ হলো ‘ম্যাংগো ক্যালেন্ডার’

ব্লক
জাতীয়8 hours ago

বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি

ব্লক
আন্তর্জাতিক9 hours ago

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

ব্লক
জাতীয়9 hours ago

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার9 hours ago

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ইসরাফিল রতন

ব্লক
অর্থনীতি7 hours ago

গরুর মাংস আমদানির অনুমতি চায় রেস্তোরাঁ মালিকরা

ব্লক
অর্থনীতি8 hours ago

লজিস্টিকস খাত সংস্কার না হলে রপ্তানি প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে বাংলাদেশ: ডিসিসিআই গোলটেবিল

ব্লক
জাতীয়8 hours ago

নির্বাচন পর্যবেক্ষণে দক্ষিণ কোরিয়ায় যাচ্ছেন ইসির ৩ কর্মকর্তা

ব্লক
অর্থনীতি8 hours ago

বিনিয়োগ আকর্ষণে কর্পোরেট কর ২০ শতাংশে কমানোর দাবি

ব্লক
জাতীয়8 hours ago

বাংলাদেশে তুর্কি বিনিয়োগ বাড়াতে বিডা–তুরস্কের বৈঠক

ব্লক
সারাদেশ8 hours ago

রাজশাহীর আম বাজারে আসবে ধাপে ধাপে, প্রকাশ হলো ‘ম্যাংগো ক্যালেন্ডার’

ব্লক
জাতীয়8 hours ago

বাংলাদেশ থেকে পোশাক-চামড়াজাত পণ্য নিতে আগ্রহী ইতালি

ব্লক
আন্তর্জাতিক9 hours ago

শত্রুকে রুখতে হরমুজ প্রণালীতে নামল ইরানি সাবমেরিন

ব্লক
জাতীয়9 hours ago

মেগা প্রকল্পের বদলে সামাজিক সুরক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী

ব্লক
ক্যাম্পাস টু ক্যারিয়ার9 hours ago

ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর হলেন ইসরাফিল রতন