পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন পিএলসির পরিশোধিত মূলধন সংগ্রহের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একীভূতকরণ আদেশ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই পরিশোধিত মূলধন সংগ্রহের অনুমোদন দিয়েছে ।
এ প্রক্রিয়ার মূল কোম্পানির এম. হাই অ্যান্ড কো. সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড, নেসা অ্যান্ড সন্স লিমিটেড এবং গুড সিএনজি রিফুয়েলিং স্টেশন লিমিটেড নামক তিনটি সহযোগী কোম্পানি একীভূত করা হয়েছে। এই একীভূতকরণের বিপরীতে সাধারণ শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানির পরিশোধিত মূলধন সংগ্রহ করবে।
কোম্পানির পরিচালনা পর্ষদে আগামী ২১ মে এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
এমএন