ক্যাটাগরি: পুঁজিবাজার

ব্লক মার্কেটে লেনদেন ৪১ কোটি টাকার

সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ৪১ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রোববার (৩ মে) কোম্পানিগুলোর মোট ৫৩ লাখ ৭৫ হাজার ০৪৮ টি শেয়ার ১১৯ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪১ কোটি ৯ লাখ ৫৩ হাজার টাকার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজের ১৪ কোটি ১৬ লাখ ১৬ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলসের ৬ কোটি ৩১ লাখ ৪৬ হাজার টাকার ও তৃতীয় সিটি ইন্স্যুরেন্সের ৪ কোটি ৪৩ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার