ক্যাটাগরি: পুঁজিবাজার

বাংলাদেশ ফাইন্যান্সের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে। আলোচিত বছরের জন্য কোম্পানিটির শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।

বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, ২০২৫ সালে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।

গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট দায় ছিল ২৯ টাকা ৭ পয়সা।

আগামী ৩০ জুন, সোমবার বেলা আড়াইটায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ মে ।

এমএন

শেয়ার করুন:-
শেয়ার