পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ২৬ এপ্রিল থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এমএন