ক্যাটাগরি: রাজনীতি

শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির

শেরপুর-৩ আসনের উপনির্বাচনকে ঘিরে শ্রীবরদী দলের উপজেলা সেক্রেটারির মৃত্যুর খবরটি সঠিক নয় বলে নিশ্চিত করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ শুক্রবার (১০ এপ্রিল) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

জামায়াত আমির লিখেন, ‘গতকাল শেরপুরে নির্বাচন চলাকালীন সময়ে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলায় শ্রীবরদী উপজেলা সেক্রেটারি গুরুতর আহত হয়ে সংকটজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন এবং তিনি ইন্তিকাল করেছেন বলে তাৎক্ষণিক যে বার্তাটি এসেছিল, যাচাই করে দেখা গেছে সেটি সঠিক নয়।’

ফেসবুক পোস্টে জামায়াত আমির আরো লিখেন, ‘জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা প্রিয় ভাইটির জন্য সবাই দোয়া করুন। মহান আল্লাহ যেন তাঁকে নেক হায়াত দান করেন এবং সুস্থতার নিয়ামত এনায়েত করেন। আমিন।’

শেয়ার করুন:-
শেয়ার